Author: desk

  • অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে দাবি আদায়ের দিন পহেলা মে : বিরোধীদলীয় নেতা

    অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে দাবি আদায়ের দিন পহেলা মে : বিরোধীদলীয় নেতা

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন,বিশ্বের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক গৌরবময় দিন পহেলা মে। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম ও অধিকার আদায়ের রক্তােক্ত দিন।তিনি বলেন,ইতিহাসের পাতায় মে দিবস উজ্জ্বল হয়ে থাকলেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম এখনো শেষ হয়নি। অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে দাবি আদায়ের লড়াইয়ের দিন। এটি ঐক্যের দিনও- সকল শ্রমজীবী মানুষ তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার মাধ্যমে উন্নয়নমুখী কাজের জয়যাত্রাকে এগিয়ে নেবার শপথ ঘোষণার দিন পহেলা মে।

    রবিবার (৩০এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের
    মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে তিনি আরও বলেন,পৃথিবীর প্রায় সব দেশেই শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বিজয়ের এক দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়। আমাদের দেশেও কখনো আন্দোলন, কখনো উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কিন্তু মে দিবস চলে যাওয়ার পরই শ্রমিকরা তাদের পূর্বতন অবস্থায় চলে যায়, বছর যায় বছর ঘুরে, দিবসটি উদযাপিত হয় কিন্তু শ্রমিকরা থেকে যায় তাদের প্রবঞ্চনাময় অতীতের ইতিহাসে।

    বিরোধীদলীয় নেতা বলেন,মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে। সেই সঙ্গে নিজেদের ও তাদের শ্রমের মর্যাদা পেয়েছে গুরুত্ব। বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।তবে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর শ্রমিক শ্রেণির দুর্দশা ঘোচেনি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। শ্রমিক শ্রেণির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও তা মানা হচ্ছে না।

    বিরোধীদলীয় নেতা বলেন,মে দিবসে শ্রমিক শ্রেণির মানবেতর জীবনের অবসান ঘটানোর অঙ্গীকার এবং শ্রমের মর্যাদা নিশ্চিত করতে হবে।পহেলা মে থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সকল ন্যায্য দাবি আদায়ের মাধ্যমে শ্রমজীবী ও মেহনতি মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা ।

  • কৃষক ভেসে মাঠে গিয়ে মাড়াই করে ধান কেটে দিলেন সাবেক যুবলীগ নেতা

    কৃষক ভেসে মাঠে গিয়ে মাড়াই করে ধান কেটে দিলেন সাবেক যুবলীগ নেতা

    তিনি শুধু একজন এডভোকেট নই,তিনি হচ্ছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাবেক জেলা যুবলীগের ১ম যুগ্ন আহবায়ক।লক্ষীপুর সদর উপজেলার ৬নং ভাঙ্গাখা ইউনিয়নের অসহায় কৃষক মুজাহার অর্থের অভাবে মাঠের পাকা ধান ঘরে তুলতে না পারার কারনে বিষয়টি একই ইউনিয়নের ছেলে শেখ জামাল রিপন জানতে পারে।গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এডভোকেট,সাবেক যুবলীগ নেতার নেতৃত্বে একদল নেতাকর্মী নিয়ে কৃষক ভেসে মাঠে গিয়ে মাড়াই করে ধান কেটে কৃষক মুজাহার এর ঘরে তুলে দিলেন সাবেক এই যুবলীগ নেতা শেখ জামাল রিপন।

  • রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার, চোর চক্রের ২ সদস‍্য আটক

    রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার, চোর চক্রের ২ সদস‍্য আটক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার ও চুরির অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব- ৬। শনিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটককৃতরা হলেন, বিপ্লব হোসেন (১৯) এবং মেহেদী হাসান শান্ত (২৩)। তারা উভয়ই খুলনা সদরের বাসিন্দা ।
    জানা যায়,গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখ রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫,৫০০ কেজির অধিক মূল্যবান লৌহ সামগ্রী লুট হয়ে যায় । যার আনুমানিক বাজার মূল্য ৩,২০,০০০ টাকা।
    এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সাইড ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
    এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

    আটককৃতদের বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • বাবুগঞ্জের আগরপুরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    বাবুগঞ্জের আগরপুরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    কে এ ম সোহেব জুয়েল :-কঠোর নিরাপত্তা বেষ্টুনি ও প্রশাসনিক ব্যাপক তৎপরতার মধ্য দিয়ে বাবুগঞ্জেে বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজের হল রুমে সারাদেশের ন্যায় আজ রবিবার (৩০ এপ্রিল) ওই ইউনিয়নের ৭ টি বিদ্যালয়ের সকাল ১০ টায় এস এসসি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে।

    ৭ টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬৮ জন। মোট উপস্থিতি পরীক্ষার্থীর সংখ্য ছিল ৪৬০ জন। তার মধ্যে ৬ জন নাড়ি ও ২ জন পুরুষ পরীক্ষার্থীকে অনুপস্থিতি লক্ষ করা গেছে।

    পরীক্ষা চলাকালীন সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অধিনে দায়িত্ব প্রাপ্ত বাবুগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: সালাম শিকদারের অংশগ্রহনে পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

    এ সময় হল সুপার হিসাবে কেন্দ্রে কঠর ভুমিকায় দায়িত্ব পালন করেন সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছালেহ্ উদ্দিন।

    এবং সার্বিক তত্বাবধন ও সহযোগিতায় ছিলেন আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান ও সহকারি প্রধান শিক্ষক মো: জামাল হোসেন।

    পরীক্ষা চলাকালীন সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার সঙ্গীয ফোর্স নিয়ে কেন্দ্রে কঠর ভূমিকায় ছিলের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান বাবু সনজিৎ চন্দ্র শীল।

    পরীক্ষা চলাকালীন সময় কোন প্রকার অশুভ বা অপ্রতিকর দৃস্টি ভঙ্গি লক্ষ করা যায় নাই।।

  • তারাকান্দায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও মিজাবে রহমত

    তারাকান্দায় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও মিজাবে রহমত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    সোমবার বেলা সাড়ে ১০ টায় তারাকান্দা উপজেলার তালদিঘি বহুমূখি উচ্চ বিদ্যালয়, তারাকান্দা বহুমূখি উচ্চ বিদ্যালয় ও বাট্টাভাট পারা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
    এসময় অফিসার ইন চার্জ, তারাকান্দা থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন।

    ইউএন ও বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। বিভিন্ন সমস্যা কাটিয়ে ধীরে ধীরে শিক্ষার স্বাভাবিক পরিবেশে আমরা ফিরতে সক্ষম হচ্ছি।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য আমরা সবধরনের ব্যবস্থা নিয়েছি। সার্বক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী মনিটরিং করবে। সুতরাং কোনোভাবে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই।

    পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান

  • গোপালগঞ্জ কারাগারে বসে দাখিল পরিক্ষা দিলেন এক পরিক্ষার্থী

    গোপালগঞ্জ কারাগারে বসে দাখিল পরিক্ষা দিলেন এক পরিক্ষার্থী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা কারাগারে বসে দাখিল পরীক্ষা দিচ্ছেন আরমান মোল্লা নামে এক শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ও গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসার তত্বাবধানে পরীক্ষা দিয়েছেন তিনি। সে চুরিসহ একাধিক মামলায় গোপালগঞ্জে কারাগারে রয়েছে।

    গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

    পরীক্ষার্থী আরমান মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। সে এবছর উপজেলার উজানী আজিজিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছেন।

    জেল সুপার আল মামুন জানান, আজ রোববার থেকে সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আরমান মোল্লা গোপালগঞ্জ জেলা কারাগারে বসে দাখিল পরিক্ষা দিচ্ছেন। তার বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। ওই শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিই। এমনকি, কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরীক্ষার তত্বাবধানে রয়েছে গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসা।

    গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আর মারুফ বলেন, মাদ্রাসা বোর্ডের নির্দেশে আমরা কারাগারে থাকা ওই শিক্ষার্থীর পরিক্ষা নিচ্ছি। সে মুকসুদপুর উপজেলার উজানী আজিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। কোন এক মামলায় কারাগারে আসার পর তারা আদালতে আবেদন করেন। পরে মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হয় তার পরিক্ষা নিয়ে খাতাপত্র বোর্ডে পাঠানোর জন্য। আজ সেখানে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একজন শিক্ষক, জেলা পুলিশের দুই সদস্য ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সহ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি তে সুন্দর ভাবে তার পরিক্ষা নেওয়া হয়েছে।

    গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: গোলাম কবির বলেন, আমরা কোর্টের নির্দেশ ও কারাবিধি মেনে তার পরীক্ষা নিচ্ছি। তার পরিক্ষা নিতে কোন সমস্যা হয়নেইই। আমরা সুন্দরভাবে তার পরীক্ষা নিতে পেরেছি। #

  • বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে হত্যা

    বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে হত্যা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    প্রেমের সম্পর্কে একাধিকবার ধর্ষন। বিয়ের চাপ দেওয়ায় ধর্ষন শেষে নিজ ফুফাতো বোনকে হত্যা। ঝালকাঠির নলছিটিতে স্মৃতি আক্তার (৩৫) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পি সরদার তুষারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার(৩০ এপ্রিল) পুলিশ প্রযুক্তির সহায়তায় নলছিটি চায়না মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হত্যার মূল হোতা বাপ্পি সরদার তুষার নিহত স্মৃতির আপন মামাতো ভাই। সে পেশায় একজন রাজমিস্ত্রী। বাপ্পি উপজেলার কামদেবপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে।

    পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান,নিহত স্মৃতি আক্তারের সঙ্গে তাঁর আপন মামাতো ভাই বাপ্পি সরদার তুষারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাপ্পি একাধিকবার স্মৃতিকে ধর্ষণ করে। এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল স্মৃতি আক্তার । গত ২৫ এপ্রিল রাতে ঘরের দরজা খুলে স্মৃতিকে পাশের একটি ফসলের মাঠে নিয়ে বাপ্পি তাকে ধর্ষণ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পরে শ্বাসরোধে হত্যা করা হয়। তাঁর লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যায় বাপ্পি সরদার।

    পরের দিন দুপুরে বাড়ীর পাশে ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের মামাতো ভাই বাপ্পি সরদারকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে সে একাই ধর্ষণ শেষে স্মৃতিকে হত্যার কথা স্বীকার করে।

    পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু এই মামলায় একমাত্র হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং আর কাউকে এ মামলায় আসামি করা হবে না। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শংকর দাস ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত

    গোপালগঞ্জে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করে।

    আজ রোববার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসীন উদ্দিনসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

    শপথ নেয়া ৬ চেয়ারম্যানগন হলেন, লতিফপুর ইউনিয়নের জাফর হোসেন কালু, হরিদাশপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ এবং গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।

    প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, হরিদাশপুর, দূর্গাপুর, রঘুনাথপুর, বোড়াশী এবং গোবরা এই ৬ ইউনিয়নের নির্বাচন পৌরসভার সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারনে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়। #

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে  সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ; আহত ৩

    টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ; আহত ৩

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার সীমান্তবর্তী ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাসের সাথে অটোভ্যানের ধাক্কায় স্কুলছাত্রীসহ চার জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
    রবিবার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

    এ ঘটনায় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঢাকা জামালপুর মহাসড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে।
    এঘটনায় দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে আরও তিনজন।
    গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    নিহতরা হলেন বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা, নরিল্যা এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায় নি। এঘটনা ঘটনার সাথে সাথেই বিক্ষুদ্ধ জনতা ঢাকা -জামালপুর মহাসড়কে গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যপী সড়ক অবরোধ করে রাখে।
    খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন,ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন, মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বিপিএম, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
    পরে বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ তুলে নেন। যান চলাচল স্বাভাবিক হয়।
    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর পৌঁণে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
    এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেবার পথে আরও দুইজন মারা যান।
    এ ঘটনায় অন্তপক্ষে আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে।
    সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
    এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

  • বাগআঁচড়ায় উৎসব মুখর পরিবেশে  এসএসসি পরীক্ষা শুরু

    বাগআঁচড়ায় উৎসব মুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

    আজিজুল ইসলামঃ যশোরের বাগআঁচড়ায় উৎসব পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
    রবিবার সকাল ১০ টা থেকে এখানকার দুটি কেন্দ্রে এস এস সি পরীক্ষা শুরু হয়।

    এখানকার ২টি কেন্দ্রে মোট ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয় । সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে এখানে সকল প্রকার পদক্ষেপ প্রহণ করা হয়।

    প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষা চলাকালীন বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল।

    বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদ জানান,এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩৬৪ জন পরিক্ষার্থি অংশগ্রহন করেছেন।এর মধ্যে ছাত্র ১১৪ জন,ছাত্রী ২৫০ জন। অনুউপস্থিত ছিলো ১০ জন।

    অপরদিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এ্যান্ড কলেজের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জানান, এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩২৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ২২২ জন ছাত্র ও ১০২ জন ছাত্রী রয়েছে ।এখানে অনুউপস্থিত ছিলো ৭ জন।

    এবারের এস এস সি পরিক্ষা নকলমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এছাড়াও সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়।