Author: desk

  • দেশে শ্রমিক শ্রেণির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও তা মানা হচ্ছে না-জাপা নেতা সেলিম

    দেশে শ্রমিক শ্রেণির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও তা মানা হচ্ছে না-জাপা নেতা সেলিম

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যে রেকর্ড গড়েছেন এখনো কেউ তা ভাঙতে পারেনি। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় গেলে তাদের চরিত্র এক হয়ে যায়। দেশের মানুষ এই দুটি দলের হাত থেকে বাঁচতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে তাই বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    সোমবার (১লা মে)বিকালে বিরোধী দলীয় নেতার ময়মনসিংহস্থ বাসভবন জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি ময়মনসিংহ জেলাা,মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান বক্তা হিসবে বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম আরো বলেন-ইতিহাসের পাতায় মে দিবস উজ্জ্বল হয়ে থাকলেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম এখনো শেষ হয়নি। দেশে শ্রমিক শ্রেণির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও তা মানা হচ্ছে না। সেলিম বলেন, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের প্রতিরোধে দুরন্ত লড়াইয়ের চেতনা ছড়ায় মহান মে দিবস।

    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্বাস আলী তালুকদার, লাল মিয়া লাল্টু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী,সাব্বির হোসেন বিল্লাল, শাহজাহান মিয়া,এডভোকেট আব্দুল কাইয়ুম,গিয়াস উদ্দীন দুলাল,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন,যুগ্ম আহবায়ক ও ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,যুগ্ম আহবায়ক মকবুল হোসেন,কাউসার আহমেদ।

    জাতীয় শ্রমিক পার্টির নেতা গৌতম কুমার ষোষের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যাদের মাঝে জাপা নেতা শরীফ খান পাঠান মিল্টন,আজিজুল হক, জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলার সভাপতি রুবেল আলী এসডি রুবেল, জাতীয় যুবসংহতি ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, জাতীয় মহিলা পার্টির নেত্রী রেখা রাণী সাহা,ফাতেমা খাতুন,ইসমত আরা মেম্বার,আসমা মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • মে দিবসে সেনবাগ উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মে দিবসে সেনবাগ উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী সেনবাগের ছমিরমুন্সীর হাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সেনবাগ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি এবি এম ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভান্ডারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নংকাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন(ভিপি),এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা শ্রমিক লীগের উপদেষ্টা নজরুল ইসলাম রুবেল।সেনবাগ উপজেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর।
    ৬নং কাবিলপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তাফিজ, সাধারণ সম্পাদক সেলিমসহ অনেকেই। এসময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী মহান মে দিবসের ব্যানার নিয়ে ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সীর হাটে পুরো বাজার প্রদক্ষিণ করেন।পরে আলোচনা সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • অবশেষে প্রবেশপত্র পেল সুমাইয়া

    অবশেষে প্রবেশপত্র পেল সুমাইয়া

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবেশপত্র মিলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসার ছাত্রী সুমাইয়া আক্তারের। সকালেই তার হাতে প্রবেশপত্র পৌঁছে দেয় উপজেলা প্রশাসন। পরে সে কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

    জানা যায়, তিন মাস আগে নির্ধারিত সময়ে ফরম পূরণের ২৫০০ টাকা মাদরাসা কর্তৃপক্ষ সুমাইয়ার কাছ থেকে আদায় করে। এরপর পরীক্ষার জন্য দিন-রাত পড়াশোনা করে প্রস্তুতি নেয় সুমাইয়া। শনিবার মাদরাসায় প্রবেশপত্র দেওয়ার কথা। সেই প্রবেশপত্র আনতে যায় সুমাইয়া।
    প্রবেশপত্রের জন্য অন্যদের মতো মাদরাসা কর্তৃপক্ষকে ৫০০ টাকাও দেন তিনি। প্রবেশপত্র নিতে গিয়ে দেখেন যে তার নামে কোনো প্রবেশপত্রই আসেনি। পরে জানতে পারেন তার ফরম পূরণই করেনি মাদরাসা কর্তৃপক্ষ। তার বদলে ভুল করে দুই বছর আগে বিয়ে হয়ে লেখাপড়া থেকে ছিটকে পড়া সুরাইয়া নামের এক ছাত্রীর ফরম পূরণ করে দিয়েছেন তারা।

    এরপর মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। পরে বিষয়টি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনকে জানানো হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম রাতভর মাদরাসা বোর্ডের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

    রাতেই বোর্ডের চেয়ারম্যান ওই ছাত্রীর পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এরপর গতকাল রবিবার সকালেই বোর্ড থেকে উপজেলা প্রশাসনের কাছে প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হয়। প্রবেশপত্র পেয়ে দারুণ খুশি সুমাইয়া।

    সুমাইয়ার বড় বোন মোর্শেদা আক্তার বলেন, যখন আমার বোন শুনেছে যে তার ফরম পূরণই হয়নি তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। আসলে সে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমার বোন প্রবেশপত্র পেয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে বোর্ডের চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ।

    তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, ওই মাদরাসাছাত্রীর বিষয়টি শোনার পর আমি ও জেলা প্রশাসক মহোদয় বারবার বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। রাতেই তিনি আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
    পরে সকালে বোর্ড থেকে ওই ছাত্রীর প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার আগেই আমরা ওই ছাত্রীর কাছে প্রবেশপত্র তুলে দিতে পেরেছি। আমরা চাই না কেউ এমন ভুলের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ুক। এ ছাড়া এমন ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য ওই প্রতিষ্ঠানসহ সকলকে সতর্ক করা হয়েছে।

  • ত্রিশালে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা,প্রলোভন দেখিয়ে বৃদ্ধের ধর্ষণ

    ত্রিশালে ১২ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা,প্রলোভন দেখিয়ে বৃদ্ধের ধর্ষণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে বৃদ্ধের ধর্ষণে ১২ বছর বয়সী কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে । উপজেলার মোক্ষপুর ইউনিয়নের নিজবাখাইল গ্রামে এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীর ছদ্দনাম রেনু আক্তার (১২)। সে নিজবাখাইল গ্রামের আমর আলীর কন্যা ও নিজবাখাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। স্কুল ছাত্রী সুরাইয়া একজন প্রতিবন্ধী ও তার বাবা আমর আলী পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। এব্যাপারে কিশোরী সুরাইয়ার মা দিনারা বেগম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    বাদীর অভিযোগে জানা গেছে-উপজেলার মোক্ষপুর ইউনিয়নের নিজবাখাইল গ্রামে ৪ মাস আগে গত ১৪ডিসেম্বর-২২ তারিখে নিজবাখাইল উত্তরপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়েের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও স্কুলের পাশ্ববর্তী বাড়ীর আমর আলীর মেয়ে সুরাইয়া (১২) স্কুল বন্ধ থাকায় স্কুলের পিছনে কচুর লতি তুলতে গেলে সেখানে তাকে একা পেয়ে মজার লোভ দেখিয়ে দৈহিক সম্পর্ক করতে চায় একই এলাকার সফুর উদ্দিনের পুত্র বৃদ্ধ আঃ লতিফ। পরে সুরাইয়া তার দেওয়া মজায় কু প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক একই এলাকার শামীমের গোয়ালঘরে নিয়ে কিশোরী সুমাইয়াকে ধর্ষণ করে লতিফ। এই ঘটনা কাউকে জানালে জানে মেরে ফেলা হবে লতিফের এমন হুমকির ভয়ে সুরাইয়া ঘটনাটি কাউকে না জানায়নি।

    এ ঘটনার পরও প্রলোভন ও ভয় দেখিয়ে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে লতিফ। সম্প্রতি শিশুটির শারীরিক গঠনের পরিবর্তন দেখা দিলে তার পরিবারের সদস্যদের চাপে ঘটনা খুলে বলে। এরপর ভিকটিমের মাতা দিনারা বেগম তাকে ভালুকার একটি হাসপাতালে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করে অবগত হয় তার মেয়ে ৪মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনা লতিফের ভাই মুঞ্জুরুল হক,দুলু মতিন ও শামীমকে অবগত করলেও তারা কোন কর্ণপাত না করে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। অপরদিকে শামীম সরকারী কর্মকর্তা হওয়ায় তার ক্ষমতার দাপটে অভিযুক্ত লতিফকে এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে থাকতে সহযোগীতা করেছে বলেও অভিঢ়োগে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য কারো কাছে কোন বিচার না পেয়ে অবশেষে মা দিনারা নেগম ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দিনারা অভিযোগ করেছেন ঘটনাকে ধামাচাপা দিতে সুরাইয়া গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য আর্থিক প্রলোভনসহ তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

    এব্যাপারে অভিযুক্ত লতিফের বাড়ীতে গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে লতিফসহ বাড়ীতে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

    তবে স্থানীয় ইউপি সদস্য মামুন জানান-এবিষয়ে তাকে সুরাইয়ার পরিবার থেকে কোন কিছু জানানো হয়নি।

    এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন এর বক্তব্য জানতে থানায় গিয়ে তাকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে- তিনি জানান আমি বাইরে আছি,নরসিংদী সাক্ষী দিতে আসছি,আপনি আগামীকাল যোগাযোগ কইরেন,
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-এটা তদন্তের বিষয়, তদন্ত করতে হবে। অথচ বাদী পক্ষ জানান ৩ দিন হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের ভাষ্য মতে একটা ধর্ষনের অভিযোগ ৩দিনেও তদন্ত করা হয়নি। অভিযোগ উঠেছে আসামীরা ধরাছোঁয়ার বাইরে থেকে বাদী পক্ষকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।

    এব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান-অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • বেতাগীতে ছুরির আঘাতে শিক্ষার্থী খুন

    বেতাগীতে ছুরির আঘাতে শিক্ষার্থী খুন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষার্থী ছুরির আঘাতে খুন হয়েছে।
    জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী মো: মনসুর আলী বেপারীর হাতাহাতির তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার (৩০ এপ্রিল ) সন্ধা সাড়ে সাতটার দিকে এ ঘটনায় মোকামিয়া লঞ্চঘাট বাজার এলাকায় মনসুর আলী বেপারীর সাথে বেতাগী সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সালাউদ্দিনের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায় মনসুর আলী বেপারীর সাথে থাকা রক্ষিত ছুরি দিয়ে সালাউদ্দিন (২০) কে পেটে আঘাত করলে সে গুরুতর জখম হয়। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রওনক জানাহান তাকে মৃত ঘোষণা করেন।
    বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হবে।এখনো কোন মামলা হয়নি। তবে অপরাধীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ১ শিশু নিখোঁজ ১ শিশুর লাশ উদ্ধার

    ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ১ শিশু নিখোঁজ ১ শিশুর লাশ উদ্ধার

    মুন্সীগঞ্জ প্রতিনিধি:

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ হলে ১ শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল।অপর শিশু উদ্ধার অভিযান চলছে।
    রোববার ৩০ এপ্রিল বিকাল ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

    জানা যায় মোঃ আমির হামজা (৮) পিতা আব্দুল আউয়াল মোঃ রিমন (৯) পিতা: মোঃ বাবুল উভয় সাং:-চান্দেরচর থানা:- সিরাজদিখান জেলা:-মুন্সীগঞ্জ চাঁন্দেরচর লেকু মার্কেট সাকিনে কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে ২ শিশু গোসল করতে গিয়ে তলিয়ে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে অদ্য:-রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ভিকটিম রিমনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে।

    সিরাজখান ফায়ার সার্ভিস এর (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাত ৮টার দিকে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার জন্য অভিযান চালানো হবে।

  • আশুলিয়ায় অস্ত্র ব্যবসায়ী ও মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-অস্ত্রসহ ৩জন গ্রেফতার

    আশুলিয়ায় অস্ত্র ব্যবসায়ী ও মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-অস্ত্রসহ ৩জন গ্রেফতার

    হেলাল শেখ।
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় অস্ত্র ব্যবসায়ী ও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে, অস্ত্র ও মাদক উদ্ধারসহ অনেকেই পুলিশ বাহিনীর হাতে আটক হলেও আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকান্ড করছে।
    রবিবার (৩০ এপ্রিল ২০২৩ইং) ঢাকার আশুলিয়র ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, অস্ত্র ব্যবসা, মাদকের কারবার, জুয়া ও নারী দিয়ে দেহ ব্যবসা করছে স্থানীয় একটি সিন্ডিকেট। গত ২৩/০৪/২০২৩ইং রাত ৯ টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিপুল হোসেন ও এএসআই মোঃ জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের গুধিবাড়ী এলাকার মোঃ রুহুল আমিন এর ছেলে সজিব হোসেন (৩০), শেরপুর জেলার চকপাড়া এলাকার আলম আহমেদের ছেলে ফজল আহমেদ গাজী (২৯), ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট মৃত ইউসুফ আলীর ছেলে কথিত মেম্বার মোঃ মকবুল হোসেন (৫৫)।
    জানা গেছে, গ্রেফতারকৃত মকবুল হোসেন একজন খারাপ প্রকৃতির লোক, ২-৩ বার মেম্বার প্রার্থী হলেও জনগণ তাকে ভোট না দেয়ায় ভোটে ফেল করে। সরকারি তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে চুরি করে তার বাড়ি ও আশপাশের এলাকায় বাসা বাড়িতে অবৈধ ভাবে সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থেকে সাধারণ মানুষসহ এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে এলাকাবাসী জানায়। তিনি বলে থাকেন, পুলিশ ও র‌্যাব তাকে গ্রেফতার করে ১ মাসও কারাগারে রাখতে পারবে না, সবসময় তার কাছে ৫ থেকে ৭ লক্ষ টাকা থাকে, যার কারণে আদালত থেকে সহজেই জামিন নিয়ে আসতে পারেন। মকবুল হোসেন কথিত মেম্বারের কথা ও কাজে মিল রয়েছে, তিনি অস্ত্রসহ গ্রেফতার হলেও ৫দিনের মধ্যে ২-৩দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
    ৩০এপ্রিল ২০২৩ইং আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিপুল হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানার জিডি নং ১৮৩৪, তারিখ ২৩/০৪/২০২৩ মূলে থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ২৩/০৪/২০২৩ তারিখ ২১.২৫ ঘটিকার সময় নরসিংহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় লোক অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন ধনাইদ দক্ষিণপাড়া সাকিস্থ জামাল উদ্দিন মসজিদের পূর্ব পাশে জনৈক হেলাল মন্ডলের বাঁশ বাগানের ভিতরে অবস্থান করিতেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওয়ানা হইয়া একই রাতে উক্ত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিত টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামীদ্বয়কে ধৃত করি এবং তাহাদের সহযোগী অপর একজন পালাইয়া যায়। এ সময় একটি পিস্তলসহ ৩জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। স্থানীয় মকবুল মেম্বারসহ ৩জনকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উক্ত এলাকা ক্রাইম জোন বলে পরিচিত, ধারাবাহিক সংবাদের পর্ব-১।

  • পাইকগাছায় শিশু ধর্ষক গ্রেফতার

    পাইকগাছায় শিশু ধর্ষক গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ১২ বছরের কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই রাতেই ধর্ষণ মামলা করে। পুলিশ ধর্ষককে ডুমুরিয়া উপজেলার তার আতœীয় বাড়ি থেকে গ্রেফতার করে। শিশুকে শনিবার সকালে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলা কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামে মৃত্যু মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল (৫৫ ) একটি বাড়িতে যেয়ে ১২ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষন করে। এ সময় শিশুর পিতামাতা বাড়ি ছিলো না। শিশুটি পিতামাতা বাড়ি আসলে তাদেরকে জানায়। তাৎক্ষনিক পিতামাতা পুলিশকে জানায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঊন্নত প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোর রাতে ধর্ষককে ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। শনিবার শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছা ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছা ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলার মাহমুদকাটি‌ বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি‌ বাজারের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইনে খাদ্যের গুনগত মান না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য তৈরির অপরাধে ভাই ভাই ঘোষ ডেইরী কে ১ হাজার টাকা ও সুমন্ত ঘোষ কে ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহীম, সুমন ঘোষ সহ আনছার সদস্যবৃন্দ। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার মমতাজ বেগম জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যের গুনগত মান না থাকা, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে।

  • সুজানগরে বজ্রপাতে নিহত ২ পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

    সুজানগরে বজ্রপাতে নিহত ২ পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বজ্রপাতে নিহত ২ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বজ্রপাতে নিহত প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। রবিবার(৩০ এপ্রিল) দুপুরে নিহত ২ পরিবারের বাড়িতে সরকারি এ সহায়তা নিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল হাননান উপস্থিত ছিলেন। নিহত পরিবারগুলোকে ইউএনও আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি উপস্থিত জনগনকে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত ২পরিবারের মাঝে সরকারি আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও নিহতদের পরিবারের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে বলেও জানান ইউএনও। উল্লেখ্য পাবনার সুজানগরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো.মনিরুজ্জামান জলম(৪২) ও মো.রফিকুল ইসলাম(৪০) নামে ২ কৃষক নিহত হন। গত শনিবার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামে এবং রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মনিরুজ্জামান জলম আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং অপরজন উপজেলার রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামের মৃত সায়াতুল্লাহ হোসেনের ছেলে। জানাযায় এদিন দুপুর তিনটার দিকে মনিরুজ্জামান জলম বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান । এ সময় বৃষ্টির সাথে আকস্মিক প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত হন।অপরদিকে বিকাল ৪টার দিকে রফিকুল ইসলাম মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।