রফিকুল ইসলাম ঃ
মে দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে র্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা শ্রমিক লীগ। সোমবার সকাল ১১টায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশান মৃধার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয় গিয়ে আলোচনা সভা করা হয়।
পরে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক আন্দোলন ও শ্রমিকদের আত্মত্যাগের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন বিশেষ অতিথি রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এস এম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা শ্রমিক লিগের সহ সভাপতি মোহাম্মদ বাবু তালুকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল তালুকদার, ছোটবাইশদিয়া ইউনিয়ন সভাপতি রাজিব মিয়া, সাধারণ সম্পাদক কোবির হোসেন চরমোনতাজ ইউনিয়ন সভাপতি মুছা দফাদার ও সাধারণ সম্পাদক জামাল হাওলাদার।
এছারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ শ্রমিক লিগের অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Author: desk
-

মে দিবস উপলক্ষে রাঙ্গাবালীতে র্যালী ও আলোচনা সভা
-

গাজীপুরে কোটস বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
গাজীপুর প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোটস বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন বি (১৫৭৯) এর র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ মে সকাল ১০ টায় গাজীপুর নগরীর ২২নং ওয়ার্ডের কোটস বাংলাদেশ কারখানার সামনে থেকে বাংলাবাজার ঘুরে কোটস বাংলাদেশ কারখানায় এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে র্যালী টি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ (সহ সভাপতি) মনিরুজ্জামান মনির (সহসাংগঠনিক) আব্দুল্লাহ আল নোমান সহ:দপ্তর সম্পাদক,মাজেদুর রহমান সহ:প্রচার সম্পাদক, আতাউর রহমান সমাজ কল্যান সম্পাদক, জসিম উদ্দিন ক্রীড়া সম্পাদক কেফায়েত উল্লাহ কার্যকরী সদস্য,বিষ্ণু পদ গোলজার, কার্যকরী সদস্য,মেসের আলী সজিব,হেকমত,ইউনুছ, মিনহাজ, কামাল, রোহানসহ অত্র কারখানার সকল কর্মরত শ্রমিক উপস্থিত ছিলেন।
পরে বক্তারা বলেন, মাঠে -ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে
রক্তঝরা এ দিন।দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।
সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে।বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের,দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।
রাসেল শেখ
গাজীপুর। -

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৩ পালিত
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মহান আন্তর্জাতিক মে দিবস ও শ্রমিক দিবস পালিত হয়েছে।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মহান মে দিবস।মাঠে -ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে
রক্তঝরা দিন।দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি
পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।
সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্দ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে।বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের
দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার বাণীতে বলেন আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজিবী মানুষের ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। শিল্প ও শ্রম বান্ধব বর্তমান সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন”।মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল গুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।এই মে দিবস এর পরিপ্রেক্ষিতে আজকে ১লা মে ২০২৩ রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে,ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার শাখা ট্রাক টেংলরিও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৯৯২, রাণীশংকৈল উপজেলা মটর পরিবহন রাজ ৮৮, ঠাকুরগাঁও জেলা টাক্টর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৯৭৮,উপজেলা বিদ্যুৎতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কর্মচারী শ্রমিক ইউনিয়ন,ইমারত শ্রমিক ইউনিয়ন এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন শ্রমিকদের কথায় কথায় ছাঁটাই,ন্যায্য মজুরি দিতে হবে,অত্র উপজেলার ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানিয়েছেন।
-

পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণ
আবু তারেক বাধঁন।
বিশেষ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। আদালতকে অবজ্ঞা করে প্রতিপক্ষরা গত কয়েকদিন ধরেই সেখানে ইট পাথর দিয়ে পাকা নির্মাণ কাজ করছেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না জমির মালিক। সোমবার দুপুরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাসুদা বেওয়া।
সাংবাদিকদের কাছে এসে অভিযোগ করে মাসুদা বেওয়া জানান, চন্ডিপুর মৌজার ৮৩নং দাগের সিএস- ৫২ ও এসএ- ৬৮ খতিয়ানভূক্ত ৫০ শতক জমি তার স্বামীর সম্পত্তি। স্বামী মারা যাওয়ার পর তার পরিবারের উপর্যুক্ত কোন অভিভাবক না থাকার সুযোগে একই এলাকার পজিদুর রহমানের ছেলে মকসেদ, পশির উদ্দীনের ছেলে নজরুল, আমির আলীর ছেলে রবিউল সহ কয়েকজন উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষরা সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান। এরই মাঝে আবেদেনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে পাকা ঘরবাড়ি, পুকুর খনন সহ অন্যান্য স্থাপন নির্মাণ না করার জন্য নির্দেশ দেয় বিজ্ঞ সহকারী জজ আদালত ঠাকুরগাঁও। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে থানার সাব ইন্সপেক্টর গাবুর আলী সরদার প্রতিপক্ষদের নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষরা সেই নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাঁকা ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
আদালতের নির্দেশ অমান্য করে জোর করে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রাখার ব্যাপারে মকসেদ আলী বলেন, আমরা আমাদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করছি। আদালতের রায় আমরাই পাবো।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক গাবুর আলী সরদার বলেন, ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ না করার জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি তা অমান্য করে তাহলে পুলিশের পক্ষ থেকে কিছু করার নেই। আদালতের ব্যাপার আদালত দেখবে। -

শ্রমজীবী মানুষদের সাথে মে দিবসে সাতক্ষীরা বন্ধুসভার শুভেচ্ছা বিনিময়
মোঃ আজিজুল ইসলাম ইমরান:
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এই দিন সকাল ১০ টায় সাতক্ষীরা প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা সাতক্ষীরা শহরের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদেরকে ফুলের শুভেচ্ছা জানানফুলের শুভেচ্ছা পেয়ে প্রায় দুই দশক ধরে লেদ মেশিনে কাজ করা কবিরুল ইসলাম বলেন এত বছর ধরে এই পেশায় নিয়োজিত হওয়ার কারণে প্রাত্যহিক অল্পবিস্তর ঝুঁকি কাটিয়ে উঠতে পারলেও সকাল ৯টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত কাজ করতে করতে কখনও কখনও ঝিমঝিম করে তার হাত-পা। মাসে যে টাকা মাইনে পান তা দিয়ে মাসের ১৫-২০ দিন চলে গেলেও বাকি দিনগুলো আর চলতে চায় না। শ্রমিক হিসেবে তার অধিকারের কথা জানতে চাইলে বিস্মিত হয়ে বলেন, একজন শ্রমিক হিসেবে আমার কী অধিকার তা আমি কেমনে জানব?মে দিবস কী জানি না। ওই দিন শ্রমিকগো হইলে আমরা ছুটি পাইতাম। জীবন নিয়ে আলাদা কোনো ভাবনা নেই কবিরুলের। ২ ছেলে ১ মেয়ের সংসারে তার একটাই চাওয়া— ছেলেমেয়েকে মানুষ করা। আর যত দিন তিনি শারীরিকভাবে সক্ষম আছেন, তত দিন কাজ করতে চান লেদ মেশিনে। কারণ, এ ছাড়া অন্য কোনো কাজ তার জানা নেই। তিনি আরও বলেন তোমার শুভেচ্ছা পেয়ে সত্যি আজ অনেকটা ভালো লাগছে, শ্রমিকদের অধিকার জানতে পেরে প্রথমআলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাতে ভূলেননি।
এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার,বন্ধু তাহির প্রমূখ।
-

তারাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের নয় রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১ মে) সকালে দিবসটি পালন উপলক্ষে তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আজ সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । র্যালিটি তারাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারাগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার রহমান, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক , আলহাজ্ব শফিকুল ইসলাম, মেসার্স জহুরুল এন্টারপ্রাইজের মালিক,জহুরুল ইসলাম (সাজু) তারাগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ ইসলাম , আমন্ত্রিত অতিথি শাহরিয়ার সুমন , হরলাল রায় প্রমূখ। -

রশিদপুরে সন্ত্রাসী হামলায় বাড়ি ঘর ভাংচুর, আহত ২
হাফিজুর রহমান।।
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ধনবাড়ির সীমনাঘেষা জামালপুর জেলার সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে জমি সংক্রান্তু বিরোধের জেরের বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। বিবাদীদের হুমকিতে বাদি পক্ষরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে।ভোক্তভুগী আহত আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী ইমান আলী ডা: এর ছেলে আনিছুর রহমান আনিছ ও তার ভাই আব্বাস আলী গংরা দীঘংদিন যাবত আমাদের ৫২ শতাংশ জমি বেদখল করে রেখেছে। এ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ঈদ উল ফিতরের আগের দিন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে পাশর্^বর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শেষ সীমানা ও জামালপুর জেলার দুই সীমনার মাঝের রাস্তায় আমাকে একা পেয়ে সন্ধ্যা রাতে বেধড়ক মারপিট করে। এসময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। শুধু তাই নয় আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ও ঘরের বেড়া ভাংচুর করে। এবং কী বর্তমানে আমি ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
আহত আলমগীরের বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, আনিছুর রহমান গংরা আমাদের ৫২ শতাংশ জমি বেদখল করে রেখেছে। আমাদের জমি ফেরত চাইতে গেলেই তারা আমাদের কে মারপিট করতে আসে ও হত্যার হুমকি দেয়। এঘটনায় বহুবার এলাকায় সালিস বৈঠক বসলেও বিবাদীরা আপোষ মীমাংসা হয় না। ঈদের আগের দিন ইফতারের পরে সন্ধ্যা রাতে আমার ছেলে বাড়ি ফেরার পথে বিবাদী আনিছুর রহমান গংরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দ্যেশে এলোপাথারী মারপিট করে। এং বাড়ি ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এঘটনায় আমার ছেলের অবস্থা গুরুত্বর হওয়ায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আমি প্রশাসনের দারস্থ হব। আমি জেলা পুলিশ সুপার,সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্থক্ষেপ কামনা করছি।
এব্যাপারে বিবাদি আনিছুর রহমানের বাড়িতে জানতে গেলে তার বড় তাই আব্বাস আলী ঘটনা অস্বীকার করে তিনি বলেন , আলমগীর আমার ভাই আনিছুর কেই মারপিট করেছে বলে তিনি আর কোন মন্তব্যে করেনি।
-

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান
হুমায়ুন কবির কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া ও একই ইউনিয়নের পাছ হারুলিয়া গ্রামে ভয়াবহ পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।সহায়তা বাবদ জেলা প্রশাসন কর্তৃক বরাদ্দ দেওয়া ঢেউটিন ও নগদ অর্থ সোমবার (১ মে) বিকেলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান ও মোজাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া উপস্থিত ছিলেন।
পিআইও আজিজুর রহমান বলেন, চৌকিধরা নয়াপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের প্রত্যককে ২ বাণ্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা এবং হারুলিয়া গ্রামের ৬টি পরিবারের প্রত্যককে ৭ হাজার করে টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল দুপুরে চৌকিধরা নয়াপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং গত ৫ এপ্রিল গভীর রাতে একই ইউনিয়নের পাছ হারুলিয়া গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবারের বসতঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে আসছে।
-

জোড়া খুনের মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে মামলার ২ নম্বর আসামি মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান ও নাজমুল হোসেন গ্রেপ্তার হন বলে র্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্ট মাহমুদুল জানান।
এ নিয়ে মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তবে এখন পর্যন্ত মামলার প্রধান আসামি কাশেম জিহাদীকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।
এর আগে পুলিশ লক্ষ্মীপুরের বশিকপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমাড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের বশিকপুরের পোদ্দার বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। এ ঘটনায় যুবলীগ নেতা নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে আসামী করে আরও ১৭ জনের নাম উল্লেখ এবং ১৪-১৫ জনকে আসামী করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আবুল কাশেম জেহাদীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ দিকে নিহত যুবলীগ ও ছাত্রলীগ নেতার এলাকায় পুলিশ পাহারায় রয়েছে।
আসামী গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদি ও নোমানের বড় ভাই মাহফুজুর রহমান। তিনি বলেন, বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
-

ময়মনসিংহে মাত্র ১২ঘন্টায় চোর ধরলো কোতোয়ালী পুলিশ
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি হওয়ার ১২ঘন্টার মাঝেই আন্তঃজেলা চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।সোমবার (১লা মে) দুপুরে কোতোয়ালি মডেল থানার আওতাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে থানার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর সংগীয় এএসআই(নিঃ) মাসুম এবং এএসআই (নিঃ) ছামিউল ইসলামসহ পুলিশের একটি অভিযানিক টিম ভিডিও ফুটেজ এর উপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোকছেদ (৩৫),। তার পিতার নাম মৃত মানিক মিয়া । সে দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন (জনৈক আনোয়ারা বেগম এর বাসার ভাড়াটিয়া), ভাসমান। এসময় তার নিকট তেকে চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর ১২ঘন্টা আগে মোকছেদ এর নামে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানানা- মোখসেদ ময়মনসিংহ শহরের কুখ্যাত চোর। কোতোয়ালী মডেল থানার পুলিশ গ্রেফতার করার পরও সে চুরির লাইসেন্স চায়। সে শুধু পুলিশকেই নয় কয়েকজন গনমাধ্যম কর্মীদের কাছেও এমন দাবী করেছে। সে এক ভংকর চোর। চুরিই তার পেশা।তার নামে বিভিন্ন থানায় ৩ডজনখানেক মামলা রয়েছে।ওসি জানান-৩০ এপ্রিল দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার ঘাগড়া গোপালনগর বাজারে আহাদ টেলিকম বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি করে।
ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনায় এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ০১/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.১০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা (যাহার মালিক জনৈক আনোয়ারা বেগম) এর ভিতর হইতে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত হইতে অত্র মামলার চোরাইল মালামাল ০২ (দুই) টি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ ৫,৩০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করিলে আসামী চুরির ঘটনায় নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
ওসি শাহ কামাল আকন্দ জানান-এছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী নিম্নোক্ত ০৬টি মামলায় অভিযুক্ত-১/ গৌরীপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-২১৬, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১১.৩০ ঘটিকা। ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; ২। গৌরীপুর থানার ,এফআইআর নং-১/১৩২, তারিখ- ০১ জুন, ২০২২; জি আর নং-১৩২, তারিখ- ০৯ নভেম্বর, ২০২২; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৩। গৌরীপুর থানার ,এফআইআর নং-৩৬/১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; জি আর নং-১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; সময়- ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ ৪। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-৫০/৪১৫, তারিখ- ১৬ মে, ২০২০; সময়- বিকাল ১৬.১৫ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ ৫। ঈশ্বরগঞ্জ থানার ,এফআইআর নং-১/৩১২, তারিখ- ০১ আগস্ট, ২০১৮; সময়- ২২.৪০ ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৬। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-২৫, তারিখ- ০৮ নভেম্বর, ২০১৬; সময়- ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০ সহ প্রায় ৩তজন মামলা রয়েছে মোকছেদ এর নামে।