Author: desk

  • বিরামপুরে বিএডিসির নবনির্মিত সার গুদাম উদ্ধোধন করলেন- কৃষি সচিব

    বিরামপুরে বিএডিসির নবনির্মিত সার গুদাম উদ্ধোধন করলেন- কৃষি সচিব

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএডিসি’র বিদ্যমান গুদাম সমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের (২য় পর্যায়) মাধ্যমে নব-নির্মিত অফিস ভবন ও ৭২০০ মে.টন ধারন ক্ষমতা সম্পন্ন পিএফজি সার গুদাম উদ্বোধন করা হয়েছে।

    রবিবার রাত নয়টায় পৌরশহরের কেডিসি রোডে নব-নির্মিত সার গুদামটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতাকেটে শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। এসময় প্রধান অতিথি কৃষি সচিব ওয়াহিদা আক্তার তার বক্তব্যে বলেন, বাংলার কৃষক যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে বিএডিসির উন্নতমানের বীজ রোপন ও বোপন করে কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে কৃষকের দোরগোড়ায় সার পৌছে দিতে এই গুদাম নির্মান করা হয়েছে।

    বিএডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, বিরামপুর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা। এই উপজেলায় মাটি অধিক উর্বর। এলাকায় অধিকাংশ জমিই প্রায় ৩ ফসলী। বর্তমান সরকার কৃষিকে প্রাধান্য দিয়ে এলাকার কৃষকদের সারের চাহিদা মেঠাতে পিএফজির সার গুদাম নির্মান করছেন। বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূন্ন হবার লক্ষে কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূর্তুকি প্রদান করে সাফল্য অর্জন করে চলছে।

    আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৭২০০ মেট্রিক টন সার ধারণ ক্ষমতাসম্পন্ন গুদামটি মর্ডান স্ট্রাকচারস্ লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে আসা-যাওয়া

    নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে আসা-যাওয়া

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করছে শতাধিক ছাত্রী। সকল বাধা পেরিয়ে ছুটে চলছে ওরা সাইকেল চালিয়ে দলবেঁধে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করছে শতাধিক ছাত্রী। এতে একদিকে সময়মতো শ্রেণিতে উপস্থিত হতে পারছে, অন্যদিকে অভিভাবকের বাড়তি খরচও সাশ্রয় হচ্ছে। সকলের সহযোগিতার মাধ্যমে এলাকার বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার দূর করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে ওরা। এ চিত্র নড়াইল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, জানা যায়, ১৯৮৩ সালে স্থাপিত গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিনশত যার মধ্যে ছাত্রী রয়েছে ১৪৩ জন। বিদ্যালয়টি নড়াইল সদর ও যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি অনেকটা অবহেলিত এবং অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। আশেপাশের প্রায় ১১টি গ্রামের শিক্ষার্থীদের ৫/৭ কিলোমিটার দূর থেকে নিয়মিত এই বিদ্যালয়ে আসতে হয়। ৪/৫ বছর আগে শুধু ছেলেরা সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করলেও মেয়েদের ভ্যানে ও পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। দুর্ভোগের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে মেয়েদের সাইকেল কিনে দেওয়া হয়। চার বছর আগে প্রথমে হাতে গোনা কয়েকজন ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত শুরু করলেও ধীরে ধীরে এই এর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে শতাধিক ছাত্রী নিয়মিত সাইকেলে নিয়ে যাতায়াত করে এবং তাদের বান্ধবীদেরও সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে আসা-যাওয়া করে। বর্তমানে তাদের সাইকেল রাখার জন্য বিদ্যালয়ে রয়েছে গ্যারেজের ব্যবস্থা।
    বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ঝুমা গুপ্ত বলে, বাবার কাছ থেকেই সাইকেল চালোনা শিখেছে। সাইকেল চালানোর মাধ্যমে স্কুলে আসা যাওয়া অনেক সহজ হয়। আগে যখন সাইকেল ছিল না তখন যাতায়াতে অর্থ ও বেশি সময় ব্যয় হয়েছে। কিন্তু সাইকেল চালানো শেখার পর সে অনেক সহজে স্কুলে আসতে পারে। হেঁটে আসার সময় রাস্তাঘাটে আগে ছেলেরা বিরক্ত করলেও এখন আর তারা সে সুযোগ পায় না। মেয়ে হয়ে সাইকেল চালানো নিয়ে কেউ মন্দ কথা বললে সেটাকে কানেই নেয় না এই শিক্ষার্থী।
    নবম শ্রেণির ছাত্রী অনন্যা সিংহ জানায়, প্রায় চার বছর ধরে সে সাইকেল চালাচ্ছে। বাড়ি থেকে স্কুল প্রায় ৭ কিলোমিটার দূরে হওয়ায় স্কুলে আসতে অতিরিক্ত অর্থ ব্যয় ও গাড়ি না পাওয়া এবং বখাটেদের উত্ত্যক্তের সমস্যাসহ নানা বিড়ম্বনায় পড়তেন তিনি। এসব সমস্যার সমাধান হিসেবে তাই সাইকেলকে বেছে নেওয়া। সাইকেল চালানো নিয়ে প্রতিবেশীদের নানা কথা শুনতে হয়েছে। তবে অনন্যার বাবা-মা প্রতবেশীদের কথা না শুনে মেয়েকে সমর্থন দিয়েছেন। সবক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সাইকেল চালিয়ে স্কুলে আসতে কোন বাঁধা মনে করেন না অনন্যা।
    অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী হালদার জানায়, তার বাড়ি থেক ৫ কিলোমিটার দূরে স্কুল। পরিবারের উৎসাহে সাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়া করছে সে।
    সাইকেল চালিয়ে ছাত্রীদের বিদ্যালয়ে আসার ব্যাপারটি কেমনভাবে দেখে ছাত্ররা? তা জানতে কথা হয় ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রের সঙ্গে। তারা বলেন, প্রতিদিন তাদের স্কুলে মেয়েরা সাইকেল চালিয়ে আসে। ছাত্রীদের আসার দৃশ্য দেখতেও সুন্দর লাগে। তাদের দেখাদেখি আরও অনেকই সাইকেল চালোনায় উদ্বুদ্ধ হচ্ছে। চলার পথে ছাত্রীরা কোনো বিপদে পড়লে সাহায্য করে ছাত্ররা।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ছেলে ও মেয়েদের সমানভাবে দেখা হয়। তাই সাইকেল নিয়ে স্কুলে আসতে ছাত্রীদের এখন সময় কম লাগছে, অর্থের সাশ্রয় হচ্ছে এবং নিয়মিত ও সময়মত শ্রেণিতে উপস্থিত হতে পারছে। মেয়েদের সাইকেল চালানোকে আগে অনেকেই আড়চোখে দেখলেও এখন সবাই পজিটিভ ভাবেই দেখছে। সারাদেশেই ছেলে-মেয়ে উভয়ের সাইকেলের ব্যবহার বাড়ানো উচিত বলেও তিনি মনে করেন।
    জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমি রাণী মজুমদার বলেন, প্রত্যন্ত এলাকার মেয়েরা যে নিজেরা সাইকেল চালিয়ে আসা-যাওয়া করছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তাদের এই সাহসী মনোভাব পরবর্তীতে তাদের কর্মক্ষেত্রেও এগিয়ে নিয়ে যাবে।

  • বানারীপাড়ায় আন্তর্জাতিক মে দিবস উদযাপন

    বানারীপাড়ায় আন্তর্জাতিক মে দিবস উদযাপন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। আজ মে দিবস। আন্তর্জাতিক আজকের দিন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। বানারীপাড়া উপজেলা ও পৌর শ্রমিকলীগের উদ্যোগে দিবসটি পালিত হয়। দিনটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ১ মে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক দিবসের আলোচনা সভায়
    উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীর।উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হাসান সুমন অনুষ্ঠানের সঞ্চালনায করেন। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বর্তমান দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র প্রভাষক ইমাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান বালি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, সাবেক শ্রমিক লীগের নেতা হাবিবুর রহমান হাবিব, বন্দর বাজার হ্যান্ডিলিং কমিটির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হাসান মৃধা,পৌর কাউন্সিলর গৌতম সামাদ্দার প্রমূখ।#

  • নড়াইলে অসহায় দরিদ্র কৃষকের ধানকেটে দিলেন যুবলীগ

    নড়াইলে অসহায় দরিদ্র কৃষকের ধানকেটে দিলেন যুবলীগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইল জেলা যুবলীগ অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন
    করেছে। দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুর বিলে বিনামুল্যে কম্বাইন্ড
    হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান এসময় সংসদ
    সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা যুবলীগের
    আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মোঃ
    মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে মাঠ জুড়ে ধান
    পেকে গেছে, কিন্তু শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছে না, বিশেষ করে
    দরিদ্র কৃষকেরা শ্রমিকের সংকটে হিমশিম খাচ্ছে। এমতবস্থায় নড়াইল জেলা
    যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদকের নির্দেশক্রমে এবং সংসদ সদস্য
    মাশরাফি বিন মোর্তজার অনুপ্রেরনায় এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান
    কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বিনামুল্যে কেটে দেওয়ার কার্যক্রম গ্রহন
    করেছে। মাঠের ধান কর্তন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।###

  • নড়াইলে এসপি নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ

    নড়াইলে এসপি নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ২২৬ টি মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭ টি ও কাগজপত্রবিহীন ৯৫ টি মোটরসাইকেল এবং অবৈধ ৫৫ টি যানবাহনসহ ৮ টি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ১৩৫ টি, বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৪১ টি ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালানোর দায়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • মে দিবস শোষিত নারী চা শ্রমিক

    মে দিবস শোষিত নারী চা শ্রমিক

    মো বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    চায়ের ভরা মৌসুমে পারিশ্রমিক মোটামোটি পেলেও বছরের একটা বড় সময় নারী চা শ্রমিকদের দৈনিক মুজুরি দেওয়া হয় ১৫০ টাকা। এখান থেকে একটা অংশ যায় কর্তাদের সন্তুষ্ট করতে। এছাড়া বিভিন্ন সময় শ্রমিক সর্দারকে খুশি করতে দিতে হয় উৎকোচ। অন্যথায় কাজ থেকে দেয়া হয় অব্যহতি। এভাবেই বছরের পর বছর ধরে শোষনের শিকার হচ্ছেন পঞ্চগড়ের এম. এম টি এষ্টেটের নারী চা শ্রমিকরা।
    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এই চা বাগানে কাজ করেন শতাধিক নারী শ্রমিক। তবে এই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেই কারও।
    এই শ্রমিকদের নিয়ন্ত্রণ করেন মো. হানিফা নামের এক ব্যক্তি। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি করাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে।
    তবে এম. এম টি এষ্টেটের প্রভাবশালী এই শ্রমিক সর্দারের বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে চাননা অসহায় নারী চা শ্রমিকরা। প্রত্যেকেই কর্মহীন হবার অজানা আতঙ্কে। অভ্যন্তরীন বিষয় বাইরে প্রকাশ করলেই তাদের পড়তে হয় তোপের মুখে। কারণ, সর্দার হানিফার সঙ্গে টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানার সখ্যতা বেশ।
    শ্রমিকদের অভিযোগ- সর্দার হানিফার কথামত না চললেই কাজ থেকে অব্যহতি দেয়া হয়। পূণরায় কাজে আসতে চাইলে তার চাহিদামত দিতে হয় উৎকোচ। তার বিরুদ্ধে ম্যানেজার বরাবর অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। বরং নানান সমস্যার সম্মুখীন হন অভিযোগকারী।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে ১৫০ টাকা মুজুরিতে কাজ করতে হয় আমাদের। সারাদিন কাজ করে এক কেজি সয়াবিন তেল কেনার সামর্থ্য হয়না। আবার এখান থেকে সপ্তাহে ১০০ টাকা করে দিতে হতো তাকে। কিছুদিন থেকে দেইনা- এজন্য আমাদের সঙ্গে অসদাচরণ করেন তিনি। অশালিন বাক্যে গালিগালাজও করেন। ম্যানেজারকে জানালে তিনি উল্টো আমাদেরকেই চুপচাপ থাকতে বলেন। আমরা এই হানিফার কাছ থেকে পরিত্রাণ চাই।
    তারা বলেন, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হয়। তুলনামূলক পারিশ্রমিক খুবই কম। তারপরও জীবিকার তাগিদে কাজ করতে হয়। নূন্যতম ২০০ টাকা মুজুরির দাবি করে আসছি দীর্ঘদিন ধরে। বেশি দাবি জানালে কাজ থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়।
    স্থানীয় তরিকুল ইসলাম বলেন, নারী চা শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে জিম্মি। অসহায় এই শ্রমিকদের নিরবে শোষন করা হচ্ছে। এই যুগে শ্রমিকদের এত কম মুজুরি বিরল।
    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. হানিফা। তিনি বলেন, ‘আমিও সেখানে কাজ করি, শ্রমিকদের কাছ থেকে আমি টাকা নিতে যাবো কেন? যে অভিযোগ গুলো করা হচ্ছে এগুলো ভিত্তিহীন।’
    এম. এম টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। আর মুজুরি ১৫০ টাকা দেয়া হয় যখন চা বাগানে পাতা থাকেনা তখন। মৌসুম শুরু হলে পাতা তোলার জন্য শ্রমিকদের কেজি প্রতি ৪ টাকা দেয়া হয়। এতে একেকজন দিনে ৪-৫০০ টাকা আয় করে।’
    এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘বর্তমান সময়ে একজন শ্রমিকের মুজুরি মাত্র ১৫০ টাকা হতে পারেনা। এটা বাড়ানো উচিত। আর শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।’

  • জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ৪১০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি আটক

    জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ৪১০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    নওগাঁ জেলার ধামইরহাটে শ্রী চঞ্চল সিংহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় ৪১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

    রোববার (১ মে) বেলা ১১ টায় জয়পুুরহাট র‌্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিবাগত রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আটক ওই মাদক কারবারি উপজেলার মোকন্দপুর (কামারপাড়া) গ্ৰামের মৃত রবিন সিংহ এর ছেলে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের একটি অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে, দিবাগত রাতে ধামইরহাট উপজেলার কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

    পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • বগুড়া শাজাহানপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    বগুড়া শাজাহানপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে ।

    সোমবার (১লা মে) সকাল ৯টায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন মাঝিড়া বন্দর থেকে এক র‌্যালী বের করা হয় ।

    র‌্যালীটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঝিড়া বন্দরে সংগঠনটির দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয় ।

    আলোচনা সভায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ (মামুন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলী (সিহাব) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো. তারেকুল ইসলাম (তারেক) ।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সহঃ সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজিবুল ইসলাম (রাজু), দপ্তর সম্পাদক মোহাব্বত আলী, কার্যনির্বাহী সদস্য আঃ সামাদ, আঃ হাকিম, মোসারফ আলী, আঃ মতিন, সেলিম মন্ডল, আবু তাহের, মোজাফফর আলী, আব্দুল বাসেত, আলমগীর হোসেন, ইসরাফিল,বাবু, আঃ সালাম, মিলন, সাজু প্রমুখ ।

    এদিকে দিবসটি উপলক্ষে সকাল মাঝিড়া বাইপাস মোড় থেকে উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়ন, স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন ও উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশা ভিত্তিক শ্রমিক সংগঠন র‌্যালী বের করে ।

  • পানছড়িতে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৩ পালিত হয়েছে

    পানছড়িতে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৩ পালিত হয়েছে

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১মে) সকাল ৯টার সময় জাতীয় শ্রমিক লীগ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় দিনটি উদযাপন করা হয়।

    জাতীয় শ্রমিক লীগ পানছড়ি উপজেলা শাখার সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ মো: গিয়াস উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,হারুনর রশীদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক আবাদ।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সৈয়িদা বেগম,যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিকসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রমিক সংগঠন এর নেতৃবৃন্দ ও উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

  • বেতাগীতে মহান মে দিবসেশোভাযাত্রা ও পথ সমাবেশ

    বেতাগীতে মহান মে দিবসেশোভাযাত্রা ও পথ সমাবেশ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’-এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগীতে মহান মে দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (পহেলা মে) সকাল থেকে উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদিক্ষন শেষে দুপুরে পথ সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সর্বস্তরের শ্রমিকরা তাদের নিজ নিজ ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় শ্রমিকরা মহান মে দিবসের চেতনায় ‘শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হও’ এ শ্লোগানে মুখরিত করে তোলে।বেতাগী উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে স্থানীয় বাসষ্ট্যন্ড মোড়ে আয়োজিত পথ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আদনান খালিদ মিথুন,উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: মন্টু হাওলাদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাগর, উপজেলা বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম বিশ্বাস প্রমুখ।