Author: desk

  • বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবিন্দের ভারতের আগরতলা এসিঃ হাইকমিশনার, মেয়র,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,হেডলাইন  ত্রিপুরার সম্পাদকের  সাথে সৌজন্য স্বাক্ষাত

    বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবিন্দের ভারতের আগরতলা এসিঃ হাইকমিশনার, মেয়র,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,হেডলাইন ত্রিপুরার সম্পাদকের সাথে সৌজন্য স্বাক্ষাত

    মোঃতরিকুল ইসলাম তরুন, আগরতলা থেকে।

    বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাঃসম্পাদক শাহাজাদা এমরানের নেতৃত্বে গত ২৩ শে এপ্রিল থেকে ২৫ শে এপ্রিল ২০২৩ ভারতের আগরতলা বাংলাদেশ এসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেন, পরে বৈঠক শেষে টিমের লিডার সাংবাদিক শাহাজাদা এমরানের হাতে হাই কমিশনার আরিফ মাহমুদ বঙ্গবন্ধুর শেষ আত্ব জিবনীর একটি বই উপহার তুলে দেন,

    পরবর্তী তে হেডলাইন ত্রিপুরার সম্পাদক অল ইন্ডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনোব সরকারের নিমন্ত্রণে হেডলাইন ত্রিপুরা টিভি অফিস পরিদর্শনে যান। অল ইন্ডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনোব সরকার সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ কে কেষ্ট ও মুদি বাজিঘর নামে মানপত্র তাদের হাতে তুলেদেন।
    দ্বিতীয় দিনে

    আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্তের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে ছবি তুলেন নেতৃবৃন্দ।

    পরে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ফেডারেশনের চেয়ারম্যান নবাদল বনিকের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে দু দেশের ব্যাবসা বানিজ্য নিয়ে আলোচনা হয়।

    পরবর্তী তে আগরতলা সিটি কর্পোরেশনের মেয়রের আমন্ত্রণে সাক্ষাৎ করতে গেলে মেয়র শ্রী দীপক মজুমদার ফুলেল শুভেচছা জানান।পরে ভোজের আয়োজন করে মিষ্টি উপঢৌকন হিসেবে সাংবাদিক নেতৃবৃন্দের হাতে তুলে দেন।ভ্রমনে উল্লেখ যোগ্য স্থান ছিল আসাম রোড

    তেলিয়া মিড়া পার্ক,বড় মুড়া পার্ক,গারো দের জীবন মান ব্যাবস্থা পরিদর্শন, শামুক বাজারজাত করণ প্রদ্ধতি পরিদর্শন, রাজার বাড়ি পরিদর্শন, সিনেমা হল পরিদর্শন, মহারাজা বীর বিক্রম বিমান বন্দর পরিদর্শন।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ মাদক সেবনকারীর ৭ দিনের কারাদণ্ড

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ মাদক সেবনকারীর ৭ দিনের কারাদণ্ড

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ জন ভয়ংকর মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    জানা যায়,গতকাল সোমবার (১ মে) সন্ধ্যায় পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনায় ৩ জনকে হাতে নাতে আটক করে অভিযান টিম।

    মাদক বিরোধী অভিযানে আটককৃতরা হলেন, আজিজুর রহমান (৪৫),সামসুল হক (৫০) ও মানিক হক (৩২) নামে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজিজুর উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে, সামসুল নেকমরদ বাজার এলাকার নয়বর রহমানের ছেলে এবং মানিক করনাইট গ্রামের আব্দুল বাসেদের ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা তাদের প্রত্যেককে মাদক আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান,ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সন্ধ্যায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে তিনি আরো জানান মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

  • “মহান মে দিবস-২০২৩” উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালী তে পুলিশ সুপার নীলফামারী

    “মহান মে দিবস-২০২৩” উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালী তে পুলিশ সুপার নীলফামারী

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
    ” মহান মে দিবস-২০২৩” উপলক্ষে সকাল ১০.১৫ ঘটিকায় পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী, দেওয়ান কামাল আহমেদ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা ও মেয়র, নীলফামারী পৌরসভাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে অতিথিগণ
    নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।

    অতঃপর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে জেলার শ্রমিক সংগঠনসমূহের নেতা-কর্মীদের নিয়ে “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী; দেওয়ান কামাল আহমেদ, সভাপতি, জেলা আওয়ামী লীগ, নীলফামারী ও মেয়র, নীলফামারী, পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক জেলা পরিষদ, চেয়ারম্যান, নীলফামারী; হাফিজুর রশিদ মঞ্জু, সহ সভাপতি, জেলা আওয়ামী লীগ, নীলফামারী; আমজাদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক, জেলা আওয়ামী লীগ; বজলর রহমান, সভাপতি, জাতীয় শ্রমিক পার্টি; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল, শ্রমিক নেতা; দেওয়ান সেলিম আহমেদ, জেলা তাঁতী লীগ; গোলাম রহমান ডালু, সভাপতি, ট্রাক ও ট্যাং লড়ী শ্রমিক ইউনিয়ন, নীলফামারী; আবু তালেব, সদস্য সচিব, জাতীয় শ্রমিক লীগ, নীলফামারী জেলা শাখা;
    ওয়াহেদুজ্জামান ওপেল, যুগ্ন আহবায়ক, জাতীয় শ্রমিক লীগ, নীলফামারী জেলা শাখা।

    পুলিশ সুপার নীলফামারী মহোদয় তার বক্তব্যে আমেরিকার সিকাগো শহরে শ্রমিকের ঘটনা তুলে ধরেন এবং বলেন বাংলাদেশে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মহান মে দিবস সর্বপ্রথম পালিত হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ তখনই হবে, যখন বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। শ্রমিকদের সাথে মিশে যাতে কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য অপতৎপরতা চালাতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নীলফামারী ।

    আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ নীলফামারী হতে একটি বর্ণাঢ্য ব়্যালী বের হয়। ব়্যালী টি নীলফামারী শহরের বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, নীলফামারীতে এসে শেষ হয়। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় মশার জ্বালায় জনজীবন অতিষ্ঠ

    বানারীপাড়ায় মশার জ্বালায় জনজীবন অতিষ্ঠ

    বানারীপাড়া প্রতিবেদক।। বানারীপাড়া উপজেলার পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে বেষ্টিত। মূলত খুবই অল্প যায়গা নিয়ে তৈরি বানারীপাড়া পৌরসভা যাহা ২০ মিনিটে রিকসা যোগে ঘোরা সম্পন্ন করা যায়। পুরো পৌরসভা ঘুরে দেখা যায় বিকেল হলে একটি দোকানেও বসার কোন পরিস্থিতি থাকেনা মশকের জ্বালাতনে উঠে আসতে হয়। এছাড়াও বাড়ি ঘরের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় মৌপোকার মত মশক আক্রমণ করে চলছে অবিরত। এক কথায় বলা যায় পৌরসভা এখন বসবাস কঠিন হয়ে দাড়িয়েছে।

    পৌরসভা ঘুরে দেখ যায়, দীর্ঘদিন ধরে ড্রেনেজ পরিস্কার না করায় সেখানে তৈরী হয়েছে মশকের অভয়ারণ্য। পৌরবাসীর একটাই দাবী মশক নিধন অভিযান পরিচালনা হোক। সচেতনমহলের দাবী কর্তৃপক্ষের অবহেলার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে পৌর মেয়র বলেন, শীঘ্রই মশক নিধন অভিযান পরিচালিত হবে। এ নিয়ে দু:চিন্তার কারন নেই।#

  • জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

    জাতীয় সাংবাদিক সংস্থা কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আজ ১লা মে সোমবার,জাতীয় মে’ দিবস। এই ‘মে’ দিবসকে ঘিরে ৪২ বছরের পুরাতন ও তৃনমুল সাংবাদিকদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখা কমিটির সভাপতি আতাউর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আলতাফ হোসেন অমির সঞ্চালনায় ঈদ আনন্দ উৎসব ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদ।
    উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।

    প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার (নির্বাহী সম্পাদক দৈনিক জাতীয় অর্থনীতি)
    আলোচক বৃন্দ হিসেবে ছিলেন
    মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, (নির্বাহী সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা)
    খন্দকার মোঃ মাসুদুর রহমান দিপু, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, (সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট) মোঃ হাসান আলী, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা, কেরানীগঞ্জ শাখা (বার্তা সম্পাদক, দৈনিক সরেজমিন বার্তা)
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসাঃ ফাতেমা জামান সাথী, সহ-সভাপতি, বিমান বন্দর থানা আওয়ামী লীগ।
    মোহাম্মদ আনোয়ারুল হক ভাইস চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা, এবি এম সুবাহান হাওলাদার, যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা, মোঃ রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা(সম্পাদক দৈনিক দিগন্ত প্রতিদিন)
    মো: রেজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা)
    রাজিয়া সুলতানা তোরনা(মহিলা সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা)
    কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক।
    হাজী মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি,হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
    মোঃ আনোয়ার হোসেন আয়নাল, চেয়ারম্যান, হযরতপুর ইউনিয়ন পরিষদ। মোঃ তাহের আলী, চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ মোশারফ হোসেন ফারুক, চেয়ারম্যান, তারানগর ইউনিয়ন পরিষদ ও সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

    বক্তব্যে বক্তারা বলেন,
    সাংবাদিকরা সবসময়, সত্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং তারা সত্য ও ন্যায়ের পথে কাজ করে চলেন। তারা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং তারা সাধারণ মানুষকে ন্যায় পাওয়ার জন্য সাহায্য করেন। মনে রাখবেন একজন সাংবাদিক গর্ত থেকে সত্য তুলে আনতে পারে, এবং সাধারণ জনগণদের ন্যায়ের পথে আনতে পারে ন্যায় দিতে পারে। একজন সাংবাদিক যখন লেখালেখি করে তারা সব সময় চিন্তা করে সত্য এবং ন্যায় নিয়ে লেখালেখি করার।

    মাঠ পর্যায়ে কাজ করতে গেলে সাংবাদিকদের অনেক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
    কারো হচ্ছে ক্যামেরা ভাঙচুর কেউবা খাচ্ছে মার, অনেক সাংবাদিক হচ্ছে আবার গুম। কেউবা আবার নানারকম আইনি জটিলতার শিকার হচ্ছেন অন্যায় ভাবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন। তবে কেন এখন সাংবাদিকদের এই অবস্থা ?
    কেন সাংবাদিকরা অসহায় ?
    তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
    বক্তব্য শেষ করার পর, জাতীয় সাংবাদিক সংস্থার কেরানীগঞ্জ শাখার কমিটি ঘোষণা করেন উক্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
    পরে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
    প্রথম পর্ব শেষ হওয়ার পর
    মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন সংস্থার কেরানীগঞ্জ শাখার সভাপতি আতাউর রহমান আতিক।

  • সমাবেশ ও মিছিলের মধ্যদিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন

    সমাবেশ ও মিছিলের মধ্যদিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাঠগড়সহ বিভিন্ন এলাকায় রিকশা,ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান মে দিবস (শ্রমিক দিবস-২০২৩) উদযাপনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা এসময় তাদের দাবি দফা তুলে বক্তব্য রাখেন।

    ১মে, ২০২৩ (রোজ সোমবার) সকাল ১০ টায় ডিনাইন রোড থেকে কাঠগড় মোড়ে একটি মিছিল এবং মনির হোসেন সদস্য সচিব, ইজিবাইক সংগ্রাম পরিষদ,এর সভাপতিত্বে ও সদস্য রায়হান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আল কাদেরী জয় ইনচার্জ, বাসদ চট্টগ্রাম জেলা।
    মহিন উদ্দিন উপদেষ্টা, ইজিবাইক সংগ্রাম পরিষদ। মোহাম্মদ শামীম হোসেন আহবায়ক, ইজিবাইক সংগ্রাম পরিষদ,পতেঙ্গা থানা শাখা। মোহাম্মদ হাশেম আহবায়ক, ইজিবাইক সংগ্রাম পরিষদ, হালিশহর থানা শাখা।মোহাম্মদ-সোলাইমান আহবায়ক, এম আর লাইন। মোহাম্মদ-শহীদ মোল্লা সদস্য, ইজিবাইক সংগ্রাম পরিষদ, পতেঙ্গা থানা শাখা। আহমদ জসীম সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা। মোহাম্মদ-সুমন প্রচার সম্পাদক, ইজিবাইক সংগ্রাম পরিষদ, পতেঙ্গা শাখা। মোহাম্মদ জাহাঙ্গীর সদস্য সচিব, এম আর লাইন প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,
    ■ অবিলম্বে ইজিবাইক ও ব্যটারীচালিত যানবাহনের লাইসেন্স দিতে হবে।
    ■ ব্যটারিচালিত যানবাহনে হয়রানি, নির্যাতন, ডাম্পিং, অবৈধ রেকারিং চাঁদাবাজি বন্ধ করতে হবে।
    ■ সকল শ্রমিকের ন্যায্য অধিকার, কাজ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    সভাপতি মোঃ মনির হোসেন বলেন, ইজিবাইক সংশ্লিষ্ট চালক-মালিকবৃন্দ, ইজিবাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন, নীতিমালা, রুট পারমিট ও লাইসেন্সের জন্য আন্দোলন চলছে। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ইলাহি বলেছেন, ব্যাটারীচালিত অটোরিকশার লাইসেন্স শিঘ্রই দেওয়া হবে। ফিটনেস ঠিক করে অটোরিকশার বৈধতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি একটি বড় কনভেনশন করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। এতেই আমাদের এই দীর্ঘ আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়।

    বন্ধুগণ, আমরা দয়া চাই না, অধিকার চাই। বর্তমানে ব্যাটারীচালিত যানবাহন দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রায় ৫০-৬০ লাখ চালক সহ দুই-আড়াই কোটি মানুষের জীবন ও জীবিকা এই খাতের উপর নির্ভরশীল। অথচ আমরা দেখি অসহায় চালকদের হয়রানি, নির্যাতন, অবৈধ রেকারিং ও জরিমানার শিকার হতে হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের মিলিত সংগ্রামই একমাত্র গ্যারান্টি। তাই আজ মহান মে দিবসের ১৩৭তম বার্ষিকী পালনের মধ্যে দিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক ও যানবাহনের চালক-মালিকদের ন্যায্য আন্দোলনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

  • শত বছরের ঐতিহ্য পঞ্চগড়ের মিরগড় এর টোপা

    শত বছরের ঐতিহ্য পঞ্চগড়ের মিরগড় এর টোপা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পঞ্চগড়ের মীরগর বাজারে প্রথম তৈরি রসালো মিস্টান্ন টোপা আজ গোটা জেলা জুড়ে তৈরি হচ্ছে এই টোপা খেতে যতটা সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হওয়ায় ক্রমান্বয়ে বেড়েছে এর চাহিদা। শতবছর পূর্বে আন্ধারী বেগম নামের এক মহিলা বিশেষ এ মিস্টান্ন তৈরি করে বিক্রি করতো। সেই থেকে এখন পর্যন্ত সমান চাহিদা ধরে রেখেছে ঐতিহ্যবাহী এ মিস্টান্নটি। এক সময় মিরগর বাজারে পাওয়া যেত একমাত্র।

    চালের গুঁড়ো, ময়দা, চিনি অথবা গুড় দিয়ে পঞ্চগড়ে স্থানীয় ভাবে তৈরী রসালো মিষ্টান্ন টোপা পঞ্চগড়ে অতিথি আপ্যায়ন আর বন্ধুদের চা চাক্রের আড্ডায় বেশ জনপ্রিয়।

    কৃত্রিম কোন রং বা কেমিক্যাল না মেশানোয় ক্রেতাদের চাহিদাও বেশি। দামেও বেশ সস্তা। রসনা বিলাসের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে উপহার হিসেবে। এছাড়া স্কুল-কলেজের টিফিনেও জনপ্রিয় এ মিস্টান্নটি।

    বংশ পরম্পরায় টোপা বিক্রি করে আর্থিকভাবে স্বচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন ক্ষুদ্র এ ব্যবসায়ী।

    বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কাছে নিজের ঐতিহ্য তুলে ধরতে পারছেন স্থানীয়রা।

    নিরাপদ ও নির্ভেজাল খাবারের তালিকায় টোপা এগিয়ে।

  • বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন, সভাপতি মাসুম , সাধারণ সম্পদক এস এম কবির

    বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন, সভাপতি মাসুম , সাধারণ সম্পদক এস এম কবির

    বাগেরহাট প্রতিনিধি:

    বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন, সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার, সাধারণ সম্পদক এস এম জাহাঙ্গীর কবির।
    সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়
    সোমবার (০১ মে )২০২৩ সকাল ১০. ৩০ মিনিট সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্তি আলোচনা সভায় সকল সদস্যদের উপস্থিততে সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি ও এস এম জাহাঙ্গীর কবির কে সাধারণ সম্পাদক করে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর ১৫ সদস্য বিশিষ্ট এক কার্যনির্বাহী ঘোষনা করা হয় কমিটির অনন্যরা হলেন সাংবাদিক শিকদার রেজাউল কবির সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আজাদ রশিদী সহ সভাপতি,এস এম মাহামুদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক সরদার আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ সোহেল অর্থ সম্পাদক, সোহরাব হোসেন রতন দপ্তর সম্পাদক, সাজ্জাদ হোসেন লিমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ মনজিল হাওলাদার ক্ত্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃ মজনু শেখ, মোঃ সাইফুল্লাহ, মোঃ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য প্রমুখ।

  • তানোরে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ

    তানোরে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ

    রাজশাহীর তানোরে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) দিবস উপলক্ষে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।

    জানা গেছে, পহেলা মে সোমবার উপজেলার তানোর থানা মোড়, কালীগঞ্জ, কাশেম বাজার, তালন্দ ও মুন্ডুমালা পৌর এলাকার অটো চালক, ভ্যান চালক, সিএনজি চালক, হোটেল কর্মচারী ও ইমারত শ্রমিকদের মাঝে এসব গেঞ্জি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেল ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, কাউন্সিলর নাহিদ হাসান,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, শামসুজ্জামান ডালিম, লাল মোহাম্মদ, রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম ও সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।#

  • নওগাঁর আত্রাইয়ে মহান মে দিবস পালিত

    নওগাঁর আত্রাইয়ে মহান মে দিবস পালিত

    নওগাঁ প্রতিনিধিঃ-“ শ্রমিক- মালিক হাত ধরি” আত্রাই- রানীনগরের উন্নয়ন, নিরাপত্ত ও শান্তির লক্ষে কাজ করি ডিজিটাল সাংলাদেশ তৈরি করি। দুনিয়ার মজদুর এক হও- বাংলার মেহনতী মানুষ এক হও। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযগ্যে মর্যদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার জাতীয় শ্রমিক লীগ, আত্রাউ উপজেলা শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষে সকাল দশটায় দলীয় কার্য্যালয়ের সামনে জাতীয় ওদলীয় তালো পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতেপুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল এগারো টায়উপজেলা আওয়ামী লগের দলীয় কার্য্যালয় থেকে এক শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান চত্ত্বর সিএনজি ষ্ট্যান্ড আমতলিতে জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-ছয় ( আত্রাই- রানীনগরের) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, জাতীয় শ্রমিক লীগের মগিলা নেত্রী বিউটি বেগম,ট্রাক সংগঠনের সভাপতি আত্রাই উপকমিটি স্বপন আলী মটর, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক সোহাগ প্রমূখ।#

    রওশন আরা শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।