Author: desk

  • নড়াইলে উপসচিব পরিচয়দানকারী বিটিআরসি’র সহকারী পরিচালক আলী কাওছার সুমনের ক্ষমতার দাপটে অবরুদ্ধ ৫ পরিবার

    নড়াইলে উপসচিব পরিচয়দানকারী বিটিআরসি’র সহকারী পরিচালক আলী কাওছার সুমনের ক্ষমতার দাপটে অবরুদ্ধ ৫ পরিবার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

    মোঃ আলী কাওছার সুমন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রধান কার্যালয়ের লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক (মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত) পদে কর্মরত। কিন্তু সাধারণ মানুষের কাছে পরিচয় দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব। এই উপসচিব পরিচয়ে তিনি নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে টেন্ডারকৃত একটি সরকারী সড়কের ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এর ফলে পৌরসভার ৫টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছেন। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,পৌরকাউন্সিলর,সাংবাদিকসহ সকলের অনুরোধেও মন গলেনি ওই উপসচিব পরিচয়দানকারী সহকারী পরিচালকের। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    অবরুদ্ধ একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করার একদিন পর পুনরায় একদল ভাড়াটিয়া লোকজন নিয়ে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে উপসচিব পরিচয়দানকারী মোঃ আলী কাওছার সুমনের দাপটে এলাকার মানুষ কুকড়ে গেছেন। তার এ দাপটে পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করছেন তার স্ত্রী মুকসুদপুর উপজেলায় সাব রেজিস্ট্রার পদে কর্মরত নাজনীন জাহান।
    সরেজমিনে খোজ খবর নিয়ে জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সহকারী পরিচালক মো: আলী কাউছার সুমন গত ১ মে সকালে লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা আদর্শপাড়ার ৭নং ওয়ার্ডে তার স্ত্রী সাব রেজিস্ট্রার নাজনীন জাহান’র নামীয় জমিতে সিমানা প্রাচীর নির্মাণ করেন। প্রাচীর নির্মাণকালে পৌরসভা কর্তৃক নির্মিত প্রায় ২’শ ফুট ইটের ফ্লাট সলিং তুলে অন্তত ৫টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। প্রাচীর নির্মাণ ও ইটের সলিং তুলে ফেলার বিষয়ে পৌরসভা থেকে কোন প্রকার অনুমতি নেওয়া হয়নি। রাস্তা বন্ধে এলাকাবাসী প্রতিবাদ জানালে তিনি নিজেকে ৩৪ বিসিএসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত উপসচিব ও তার স্ত্রী নাজনীন জাহান সাব রেজিস্টারের পরিচয় দিয়ে অবরুদ্ধ পরিবারের নামে মামলার-হামলার ভয়ভীতি দেখান। তার এমন পরিচয় পেয়ে তটস্থ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় সাংবাদিক ও আশে-পাশের মানুষজনের কাছেও তিনি উপসচিব পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখান। পরে বি টি আর সি’র ওয়েব সাইটের তথ্যে দেখা যায়, তিনি উপসচিব নন, তিনি উপসহকারী পরিচালক পদে ঢুকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হিসেবে (সংযুক্ত রয়েছেন মহাপরিচালকের কার্যালয়ে) এল এল শাখায়। পৌরসভার অনুমতি ব্যতীত ও পৌর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারী ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ করায় পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    অবরুদ্ধ পরিবারের মালিক শেখ সিরাজ নূর বলেন, ২০০৫ সালে আমি ৯ শতক জমি কিনে দোতলা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। আমার এক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও এক সন্তান খুলনার সরকারী ব্রজলাল কলেজে সম্মান শ্রেনিতে পড়ালেখা করছে। পৌরসভা থেকে ওই বছরেই আমার বাড়ির সামনে দিয়ে ইটের সলিং করে দেয়। কিন্তু গত কয়েকদিন ধরে মোঃ আলী কাওছার সুমন নিজেকে উপসচিব পরিচয় দিয়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে সড়কের ইট তুলে আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করতে প্রাচীর নির্মাণ করছে। তাকে অনেক অনুরোধ করেও কাজ হচ্ছে না। উল্টা আমার ও আমার শ্যালকের নামে লোহাগড়া থানায় মিথ্যা জিডি করেছেন। অপর অবরুদ্ধ মো: জাকারিয়া শেখ বলেন, উপসচিব ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক তার জমির ভিতরে ২ থেকে ৩ ফুট প্রবেশ করে প্রাচীর নির্মাণ করছেন। তাহাতে তিনি অবরুদ্ধ হয়ে পড়ায় লোহাগড়া থানা ও লোহাগড়া পৌরসভায় পৃথক দুটি অভিযোগ দিয়েছেন।
    লোহাগড়া পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শাহাজাহান সিরাজ বিদ্যুত এর কাছে পৌরসভার রাস্তার সরকারী ইট তুলে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ কাজে ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি প্রায় ১২থেকে ১৩ বছর আগে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার সৈয়দ আব্দুস সবুর করেছিলেন। রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়ে মেয়র সাহেবকে তিনি অবহিত করেছেন।
    লোহাগড়া পৌর মেয়র বলেন, ইতোমধ্যে পৌর কাউন্সিলর ও ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রাস্তার ইট অপসারণ ও কয়েকটি পরিবার অবরুদ্ধের বিষয়ে অবহিত হয়েছি। বিষয়টি তদন্ত করে পৌর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

  • রাঙ্গাবালী’তে ৪ এ-কর জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ।

    রাঙ্গাবালী’তে ৪ এ-কর জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ।

    রফিকুল ইসলাম ঃ
    শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। এমন অবস্থায় প্রান্তিক কৃষকদের পাশে দাড়িয়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। ধান কেটে মরাই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন সেবকলীগের নেতাকর্মীরা।

    মাথায় গামছা, হাতে কাস্তে। কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
    বোরো মৌসুমে শ্রমিক সংকটের কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশাদিয়া ইউনিয়নের কৃষক পল্টন হাওলাদারের ক্ষেতের ধান সময় মতো কাটতে না পারায় ক্ষেতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাইশাদিয়া’র টুঙ্গিবাড়ীয়া গ্রামে পল্টন হাওলাদারের চার একর জমির ধান কেটে ঘরে তুলে দেন বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

    বড়বাইশাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিগান হাওলাদার ও সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, কৃষকের বোরোধান কেটে দেয়ার জন্য স্বেচ্ছাসেবকলীগ কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা কৃষকদের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। কৃষকের কোন সফল ক্ষেতে নষ্ট হতে দিবনা।

    সুবিধাভোগী কৃষক পল্টন হাওলাদার বলেন, আমার চার একর জমির বোরোধান পেকে ক্ষেতে পরে আছে। শ্রমিক সংকটের কারণে তীব্র রোদ আর দাবদাহের মধ্যে আমার ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি চির কৃতজ্ঞ।

    কৃষকের সকল সংকটে এভাবেই পাশে থাকার কথা জানিয়েছেন রাঙ্গাবালী’র বড়বাইশাদিয়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ বছর পটুয়াখালী জেলায় ১৯ হাজার ৪৩২ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়। এ ভাবে সবাই পাশে দাড়ালে কৃষকের পাকা ধান মাঠে থাকবেনা। স্বেচ্ছাসেবক লীগের মতো এভাবে সকলে এগিয়ে আসবে বলে আশা করছেন কৃষকরা। এ ঘটনা প্রশংসা পেয়েছে স্থানীয়দের মধ্যে।

  • দক্ষিণ সুনামগঞ্জে ফতেপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলায় আহত ২

    দক্ষিণ সুনামগঞ্জে ফতেপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলায় আহত ২

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি :
    সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগন্জ থানাধীন উজানিগাঁও ফতেহপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের পরিকল্পিত সন্ত্রাসী হামলায় ২জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বদরুল ইসলাম(১৯), সে ফতেপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে এবং সাইবুর রহমান (২৪),সে মৃত আজিজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে গত ২৯শে এপ্রিল রোজ শনিবার রাতে। পত্যক্ষদোষী ও হাসপতাল সূত্রে জানা যায় ঘটনার দিন রাতে বদরুল ইসলাম দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে একই এলাকার একদল সংঘবদ্ধরা পরিকল্পিত ভাবে রাস্তা অবরোধ করে দেশীও অস্ত্র রামদা,লোহাররড,নিয়ে বদরুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায়। এসময় হামলায় বদরুল ইসলামের মাথায় রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হামলাকারীরা। বদরুল ইসলামের সুচিৎকারে বদরুল ইসলামের চাচাতো ভাই সাইবুর রহমান এগিয়ে আসলে তার উপর ও হামলা চালায় ঐ সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র। এসময় সাইবুর রহমান ও গুরুতর আহত হন। পরে আহতদের সুরচিৎকারে আশপাশের লোকজন এসে হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হামলাকারীরা হল একই গ্রামের মৃত খালিক মিয়ার ছেলে জামিল(৩৫), নুরুল হকের ছেলে হবিবুর রহমা(২৪), জহুর উদ্দিনের ছেলে মামুন মিয়া(২২),শামছুদ্দিনের ছেলে কামরান হোসেন(২৩), আলাউদ্দিনের ছেলে উজ্বল মিয়া(২০), মৃত কদ্দুস মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৮), মৃত কালাই মিয়ার ছেলে গিয়াস উদ্দিন(৪৫)সহ অজ্ঞাত নামা ৫/৬জন মিলে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে জানান আহতদের পরিবার। এঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত পরিবারের লোকজন।

    এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী জানান এখনো কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।###p

  • মহালছড়িতে অদম্য৫৭কর্তৃক ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্র চাঁদার রশিদসহ আটক

    মহালছড়িতে অদম্য৫৭কর্তৃক ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্র চাঁদার রশিদসহ আটক

    (রিপন ওঝা,মহালছড়ি)

    বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন মহালছড়ি জোনের অদম্য ৫৭ কর্তৃক গোপন সূত্রে আজ ২মে রোজ মঙ্গলবার দুপুরের দিকে মহালছড়ি জোনের আওতাধীন সিন্দুকছড়ির পঙ্খিমুড়া নামক এলাকায় একটি টহল দল উক্ত সন্ত্রাসীকে আটক করে।

    অভিযানে আজ ০২ মে ২০২৩ ইউপিডিএফ মূল(প্রসিত) দলের কাছ থেকে একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও ০২ রাউন্ড এ‍্যামুনেশন, মোবাইল ও নগদ টাকা উদ্ধা করা হয়েছে। ধনমনি চাকমা(নতুন চাকমা)’র বাড়ি দাঁতকুপিয়া এলাকার মৃত মহনি মোহন চাকমার সন্তান।

    মহালছড়ি জোন কর্তৃক ধনমনি চাকমা ওরফে নতুন চাকমা(৩০) নামক ইউপিডিএফ প্রসীত গ্রুপের মূল দলের অস্ত্রসহ পাহাড়ের সন্ত্রাসীকে আটক করা হয়।

    মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান খান জানান, সন্ত্রাসী ধনমনি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করার কার্যক্রম সম্পাদনের শেষ পর্যায়ে।

  • পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

    পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    ১’লা মে উপলক্ষে সন্ধ্যায় বাসস্ট্যান্ড চত্বরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ স্বপন খন্দকার, বিশেষ অতিথি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রনি মৃধা,
    জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি শাহিন মৃধা, মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা, মঞ্জু সিকদার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ সিকদার, শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক হাচান মাহামুদ ফোরকান, প্রচার সম্পাদক অলিউর রহমান, হাজরা মৃধা সহ বাস সমিতি, শ্রমিক ইউনিয়ন এর এর সকল নেতাকর্মী প্রমুখ।

    সাংস্কৃতিক সন্ধ্যাকে সুর আর ছন্দে মাতিয়ে তোলেন শিল্পী মহুয়া মুনা, বনি আমিন, জয়া ও রাশেদুজ্জামান রাসেদ। এছাড়াও বিশেষ অনুরোধে গান পরিবেশন করেন বরিশালের শিল্পী মামুন।

  • সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

    সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    সোমবার উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনসহ উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী ,সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ,সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, সাজেদুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মুরাদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

    এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তালনসহ একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

  • নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) দের মৌলিক প্রশিক্ষণ পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত

    নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) দের মৌলিক প্রশিক্ষণ পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীতে
    ২ মে রোজ সোমবার, ২০২৩ খ্রিস্টাব্দ পুলিশ লাইন্স, ড্রিল সেডে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,পুলিশ সুপার, নীলফামারী সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি)২০২২ দের মৌলিক প্রশিক্ষণ পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ পুলিশ সুপার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টি.আর.সি) দের উদ্দেশ্যে মৌলিক প্রশিক্ষণ সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা মূলক এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। ব্রিফিং শেষে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টি.আর.সি) পুরুষ সদস্যদের মৌলিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি ( বিপিএ) সারদা রাজশাহী এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) নারী সদস্যদের মৌলিক প্রশিক্ষণের জন্য পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) রংপুর প্রেরণ করা হয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী; ডাঃ সজিব কুমার বর্মন, নীলফামারী সহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

  • রাঙ্গাবালীর প্রতিটি ইউনিয়নে দিয়ারা জরিপে অনিয়ম

    রাঙ্গাবালীর প্রতিটি ইউনিয়নে দিয়ারা জরিপে অনিয়ম

    রফিকুল ইসলাম ,রাঙ্গাবালী (পটুয়াখালী)
    ঝগড়াঝাটি, মারামারি, মামলা মকদ্দমা এমনকি, খুনখারাপির মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হতে পারে জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে। মালিকানা দ্বন্দেই এসব ঘটনা ঘটে। জরিপের মাধ্যমে প্রকৃত মালিক নির্ধারন করা সম্ভব বলে মনে করেন সবাই। তবে এ কাজে থাকতে হয় শতভাগ নিরপেক্ষতা। তা নাহলেই থেকে যায় সমস্যা। যেমনটা রয়ে গেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।
    দিয়ারা জরিপে এইসব সমস্যার সৃষ্টি করেছেন বলে জানা গেছে। এক শ্রেণীর দালাল চক্রের মাধ্যমে জরিপ কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে অন্যের জমি রেকর্ড নিয়ে ওই জমি দখল করা শুরু করেছে ভুমিখেকোরা। এতে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। মামলার সংখ্যাও বেড়ে যাচ্ছে। স্থানীয়ভাবে সংশোধনী বসিয়ে যার জমি তার নামে ফিরিয়ে দেয়ার দাবী করছেন মালিকরা।
    উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বাসিন্দা মৃত্যু আতাহার হাওলাদারের ছলে মোঃ ইব্রাহিম হাওলাদার বলেন , আমার বাপের দলিল কৃত ভোগ দখলীয় জমি পার্শ্ববর্তী আবদুর রব ও রহিম মাতব্বর গংরা রেকর্ড নিয়ে ওই জমি জোর করে দখল করে বিক্রি করতে চায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংঘর্ষে লিপ্ত হই নি । তবে রেকর্ড সংশোধনী মামলার প্রস্তুতি চলছে।
    উপজেলা সদর রাঙ্গাবালী ইউনিয়নে চর কানকনী মৌজার জহির মিয়া ও জাহাঙ্গীর মিয়া জানান, তাদের জমি পার্শ্ববর্তী জব্বার মোল্লা, ইয়াকুব মোল্লা গংরা রেকর্ড নিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে এলে তারা বাধা দেয়। এতে জব্বার মোল্লা গংরা জহিরকে পিটিয়ে আহত করে। আহত জহির বাদী হয়ে গলাচিপা জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলা করেন। পরে অবশ্য স্থানীয়রা সালিশ বৈঠক বসিয়ে ঘটনাটি মিমাংসা করে দেন। এ বিষয়ে আদালতে রেকর্ড সংশোধনী মামলাও করেছেন বলে জহির জানিয়েছেন।
    ভুক্তভোগীরা বলেন, একজনের জমি আরেকজনের নামে রেকর্ড নিয়ে গেছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে রাঙ্গাবালীর প্রতেকটি ইউনিয়নে । মামলায় কেটে যায় বছরের পর বছর। স্থানীয়ভাবে সমাধান করলে উপকৃত হবে ভুক্তভোগীরা।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালেক মুহিত বলেন, রাঙ্গাবালীতে এরকম অনেক ঘটনা রয়েছে। আমার এখতিয়ারে যা আছে আমি তা সংশোধন করার চেষ্টা করবো। বাকিটা আদালতের এখতিয়ার। আদালত ওইসব রেকর্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারেন।

    রফিকুল ইসলাম ঃ
    রাঙ্গাবালী পটুয়াখালী

  • বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবীতে এনসিটিএফ’র স্মারকলিপি প্রদান

    বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবীতে এনসিটিএফ’র স্মারকলিপি প্রদান

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবিতে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স এনসিটিএফ’র উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
    সোমবার (২ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এর কাছে স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ সভাপতি মোঃ খায়রুল ইসলাম মুন্না। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবে সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, এনসিটিএফ’র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহামুদ পিয়লা, শিশু সাংসদ আরিফুল ইসলাম মান্না, সদস্য সাইফুল ইসলাম রিয়াজ, মো. ইমাম প্রমুখ।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় অবিভাবক সহ ৬জন পরীক্ষার্থী মোকামিয়া বিদ্যালয় থেকে বেতাগী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র আসার সময় অবৈধ ট্রলি ও ইট বোঝাই ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থীদের বহন করা আটো রিকশা উল্টে যায়া এতো অবিভাবক সহ ৬ পরিক্ষার্থী আহত হয় এর মধ্যে ২ জন গুরুতর আহত। পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে অবৈধ ও ভারী যানবাহন চলাচলা সীমিত রাখার দাবী করা হয়।
    তাদের সুপারিশের মধ্যে রয়েছে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৮ টা থেকে ১০ টা এবং দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত সকল প্রকার অবৈধ ও মালবাহী যানবাহন চলাচল সীমিত করা। এ সময় পুলিশ টহল জোরদার করা। প্রয়োজনে অভিযান পরিচালনা করা।

    স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীন বলেন,এটি সময় উপযোগী দাবি, আমি আপনাদের সাথে একমত, বিষয় যে আমি গুরুত্বসহকারে দেখব এবং শিগ্রহী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

  • নল‌ছি‌টি‌তে নকল সহ‌যো‌গিতায় এক শিক্ষক‌কে অর্থদন্ড, পরীক্ষার্থীকে ব‌হিস্কার

    নল‌ছি‌টি‌তে নকল সহ‌যো‌গিতায় এক শিক্ষক‌কে অর্থদন্ড, পরীক্ষার্থীকে ব‌হিস্কার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নল‌ছি‌টি‌তে নকল সহযোগিতা করায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা, এক পরীক্ষার্থীকে বহিস্কার ।
    ঝালকাঠির নলছিটিতে মঙ্গলবার (২‌ মে ) দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এ কে আজাদ নামে এক শিক্ষককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অসদোপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

    নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদরাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা এ আদেশ প্রদান করেন।
    পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদরাসা কেন্দ্রে নকলের মহোৎসব চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এ সময় অসদোপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থদন্ডপ্রাপ্ত শিক্ষক এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।

    কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষক পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপা‌শি দায়িত্ব থেকে প্রত্যাহার করে‌ছেন। সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।