Author: desk

  • পাইকগাছায় অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ

    পাইকগাছায় অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলেন উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় এক কৃষকের প্রায় ৫ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের সাবেক নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে থাকেন উপজেলার গদাইপুর ইউনিয়নে। স্বতষ্পুর্তভাবে সকলে এ কাজে অংশ গ্রহন করেন। ধান কেটে সেটা আবার মাড়াই করে ঘরে তুলে দিয়ে মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন যুবলীগ নেতৃবৃন্দ। কৃষক পরিবারসহ অনেকেই তাদের এই মানবিক কাজের প্রশংসা করেছেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দীন এর আহবানে সাড়া দিয়ে জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পার্শ্বে অসহার এক কৃষকের ধান কাটা কর্মসুচির উদ্ভোধন পুর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা জামিল খান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জেলা যুবলীগের জাকির হোসেন, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু, যুবনেতা বিধান রায়, রাফেল বাবু, কবির আহমেদ মনা, আল-আমিন, ইসমাইল মৃধা ইমন, তানভীর রহমান আকাশ, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, বিভুতি ভুষন সানা ও হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাইমিন সরদার। এ সময় আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • তানোরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৮ জন অনুপস্থিত

    তানোরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৮ জন অনুপস্থিত

    আলিফ হোসেন, তানোরঃ
    রাজশাহীর তানোরে চলতি শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। গত ৩০ এপ্রিল রোববার দেশব্যাপী একযোগে এসএসসি ও দাখিল এবং ভোকেশনাল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তানোরে এবার মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। কিন্ত্ত পরীক্ষার প্রথম দিনেই এতোগুলো শিক্ষার্থী ঝড়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, জনমনে দেখা দিয়েছে মিশ্রুপ্রতিক্রিয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নিয়েও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সচেতন মহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে দায়িত্বঅবহেলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
    জানা গেছে, উপজেলায় চলতি শিক্ষাবর্ষে
    এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পুরুন করেন তিন হাজার ৬১৭ জন। মুন্ডুমালা কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার জন্য ফরম পুরুন করেন ৪৫১ জন। উপজেলায় ২৮টি মাদ্রাসা রয়েছে এবং মাদরাসা বিভাগে বেশী পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে। এবিষয়ে উপজেলা মাদরাসা কেন্দ্র সচিব ও সিনাশো সিনিয়র আলিম মাদরাসার সুপার মাওলানা হারুনুর রশিদ জানান, প্রথম দিনে ৩১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে নি। কি কারণে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রীদের বিয়ে ও কোনো কর্ম করতে হয়তো বাহিরে আছেন। তবে প্রতিষ্ঠান প্রধানদের এসব বিষয়ে সতর্ক হওয়া দরকার বলে মনে করেন তিনি । কারন ফরম পুরুন করেছে পরীক্ষা দেবার জন্য তবে অংশ নিবে না এটা হতে পারে না। তিনি বলেন, যে মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন নি তাদের বিষয়ে মাদরাসা বোর্ডকে অবহিত করা হবে। উপজেলায় ৬টি ভোকেশনাল স্কুল থেকে এবার ফরম পুরুন করেন ১৩৮ জন যা গত বছর থেকে কম গত বছর ছিল ২২০ জন। এবিষয়ে
    কেন্দ্র সচিব কফিল উদ্দিন জানান, এবছর ১৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করেন। কিন্তু প্রথম দিনে ৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে চারটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার জন্য ফরম পুরুন করেন ৭৬৭ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬ জন বলে জানান কেন্দ্র সচিব মাইনুল ইসলাম সেলিম। তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে ৬২০ জন পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরুন করলেও ৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানান কেন্দ্র সচিব আলতাব হোসেন। কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজে ৬১৪ জন ফরম পুরুন করলেও অনুপস্থিত ছিলেন ৩ জন বলে জানান কেন্দ্র সচিব অধ্যক্ষ জামিলুর রহমান। মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৭ জন পরীক্ষা দেওয়ার জন্য ফরম পুরুন করলেও ১০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান ওই স্কুলের শিক্ষক কামাল হোসেন। তবে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক কামেল মার্ডির মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, যে সকল প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত হয়েছে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (রাজশাহী) পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • হরিণাকুন্ডুতে ইউনিয়ন পরিষদের গোডাউনে ভিজিএফ’র চাল নিয়ে তদন্ত কমিটি

    হরিণাকুন্ডুতে ইউনিয়ন পরিষদের গোডাউনে ভিজিএফ’র চাল নিয়ে তদন্ত কমিটি

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি সরকারি ভিজিএফ কর্মসুচির চাল জব্দ করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান। তিনি ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। হরিণাকুন্ড উপজেলা প্রশাসন সুত্রে বলা হয়েছে, ভিজিএফ কর্মসুচির চাল ঈদের আগেই বিতরণের নিয়ম। কিন্তু কেন সেখানে মজুদ করে রাখা হয়েছির তা তদন্ত করে দেখা হবে। এদিকে এই তদন্তের খবরে চেয়ারম্যান মঞ্জুর রাশেদ নিজের পচ্ছন্দের লোকদের আবার নতুন করে তালিকা করে তাদেরকে তদন্ত কমিটির সামনে সাজানো বক্তব্য দিতে মহড়া চলছে। উল্লেখ্য গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ইউপি কার্যালয়ের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি সেখানে গিয়ে পরিষদের গোডাউন থেকে ৩৮ বস্তা চাল জব্দ করেন। স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে ওই ইউনিয়নের ৩ হাজার ৬১২জন হতদরিদ্র মানুষের জন্য ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। দুস্থদের তালিকা করে তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ সবাইকে ঈদের আগে চাল না দিয়ে অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ে ওই চাল রেখে দেন। ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার সুবির কুমার জানান, চাল উদ্বৃত্তের বিষয়ে চেয়ারম্যান মঞ্জুর রাশেদ তাকে কিছুই বলেননি। তবে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ আগেই গনমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন ঈদের আগে দুস্থদের তালিকা করা হয়েছিল। তাদের অনেকে চাল নেয়নি। সেই চাল পরিষদের গোডাউনে ছিল। ইউএনও সুস্মিতা সাহা বলেন, এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়নে ভিজিএফ চালের কার্ড প্রকাশ্যে বিক্রি করা হলেও ইউএনও সুস্মিতা সাহা এখনো কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে অভিযোগ রয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নাগরপুরে বয়স গোপন রেখে এসএসসি পরীক্ষা অতপর

    নাগরপুরে বয়স গোপন রেখে এসএসসি পরীক্ষা অতপর

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বয়স গোপন রেখে ২০২৩ অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করায় টাঙ্গাইলের নাগরপুরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে। সে নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. রিয়াজুল ইসলাম রিয়াজের ছেলে এসএম শামীম আল মামুন।
    জানা যায়, নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. রিয়াজুল ইসলাম রিয়াজের ছেলে এসএম শামীম আল মামুন। সে ২০০০ সালে মো. শাহীনুর ইসলাম, পিতা. মো. রিয়াজ উদ্দিন নাম দিয়ে চৌহালী জনতা হাইস্কুল থেকে রাজশাহী বোর্ডে অধিনে ৬১৩ নম্বার পেয়ে মাধ্যমিক পাস করে। পূর্নরায় ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে নাম পরিবর্তন করে এসএম শামীম আল মামুন পৃথিবী ও পিতা. মো. রিয়াজুল ইসলাম রিয়াজ নাম দিয়ে রেজিষ্ট্রোশন করে ২০২৩ সালে ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করে। ৩০ এপ্রিল রবিবার বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে বিষয়টি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নজরে আসে। ওই কর্মকর্তা তার উর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানান। এসময় ওই ছাত্রের কাছে জানতে চাইলে অকপটে সব শ্বীকার করে। পরীক্ষা শেষে এডমিট কার্ড ও রেজিঃ কার্ড জব্দ করে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ মে) বাংলা ২য় পত্র চলাকালে কেন্দ্রের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান ওই ছাত্রকে বহিস্কার করেন।
    এসএম শামীম আল মামুন পৃথিবী বলেন, আমি এর আগে ২০০০ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পাস করে। সার্টিফিকেটে বয়স কমানোর জন্য নতুন করে ২০০৭ সালে জন্ম তারিখ দেখিয়ে জন্ম সনদ বের করে এবং ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে রেজিষ্ট্রোশন করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।
    কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক সহকারি কর্মকর্তা জিএম ফুয়াদ বলেন, আমি দায়িত্ব পালন কালে ওই ছাত্রকে দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি সে উর্ধ্বতন কর্মকর্তাকে জানাই।
    কেন্দ্র সচিব ও নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর বলেন, ওই ছাত্রর এনআইডি কার্ডে তার বয়স ১৯৮৪ এবং জন্ম সনদে তার বয়স ২০০৭।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম বলেন, এনআইডি কার্ডে তার জন্ম ১৯৮৪ এবং নতুন জন্ম সনদে তার জন্ম ২০০৭। ইতিপূর্বে সে এসএসসি পাস করেছে। সে ২০/২২ বছর পর আবার এসএসসি পরীক্ষা দিতে আসছে। মূল বয়স গোপন করে প্রতারণার মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহন করাটা অপরাধ।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • গরিবের এমপি ফারুক চৌধুরী

    গরিবের এমপি ফারুক চৌধুরী

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউপির দেওতলা মোড়ে ছোট শিশুকে (নাতনি) নিয়ে দাঁড়িয়ে আছেন জীর্ণশীর্ণ কাপড় পরিহিত বৃদ্ধ বয়সী এক নারী। তখন সময় প্রায় দুপুর।(এটা ঈদুল-ফিতরের তিন দিন আগের ঘটনা) এদিন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী
    রাজশাহী শহর থেকে সড়ক যোগে তানোর উপজেলার কলমা ইউনিয়নে (ইউপি) খাদ্য সহায়তা বিতরণের একটি অনুষ্ঠানে যোগদান করতে আসছিলেন। দেওতলা মোড়ে আশা মাত্র ওই বৃদ্ধ বয়সী নারীর ওপর সাংসদের চোখ পড়ে তাকে দেখেই থমকে দাঁড়ায় সাংসদ। এ সময় তিনি গাড়ী থামিয়ে নেমে এসে তাঁর মাথায় হাত বুলিয়ে মা সম্বোধন করে জানতে চান তিনি কেমন আছেন এবং এখানে কেনো দাঁড়িয়ে আছেন তার সমস্যা কি ? জবাবে ওই নারী জানান, তিনি তার নাতনিকে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ঈদের আগে কিছু সাহায্যের আশায়। এ সময় এমপি ফারুক চৌধুরী তার গাড়ী থেকে শুকনো খাবার, মাস্ক ও কিছু নগদ অর্থ ওই নারীর হাতে তুলে দিয়ে বলেন, যাদের ঘরে আবার নাই তারা যেনো তার হটলাইন নম্বরে যোগাযোগ করেন। এমপি ফারুক চৌধুরীর এমন আচরণে মুগ্ধ হন ওই বৃদ্ধ বয়সী নারীসহ ও সেখানে উপস্থিত সাধারণ মানুষ। এ সময় সাংসদ ফারুক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিস্ট সমাজ সেবক আবুল বাসার সুজন প্রমুখ।
    নাম প্রকাশ না করার শর্তে ওই নারী জানান, এমপি সাহেব অনেক ভালো মানুষ। তিনি আসলেই যে গরীব মানুষের খোঁজ খবর নেন বা গরীবের এমপি তার প্রমাণ পেলাম। আমরা এমন এমপিকেই আমাদের পাশে চাই। যিনি বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নেবেন গরীবের খোঁজ খবর। একেবারে প্রত্যন্ত পল্লীর ঘাঁমে-ভেঁজা-পা-ফাটা কৃষক কিংবা শহরের রিক্সাচালক যে কেউ খুব সহজেই ফারুক ভাই সম্বোধন করে তার কাছে যেতে পারে বলতে পারে যে কোনো সমস্যার কথা। এমপি ফারুক চৌধুরী
    কর্মী-জনবান্ধব এই রাজনৈতিক নেতাকে গরীবের এমপি বলা হয়।জমিদার পরিবারের সন্তান হয়েও তার মধ্য নেই কোনো অহংকার জীবনযাপনেও অনেকটা সাদাসিধে নেই কোনো জড়তা স্পস্টবাদী ও কৌতুক প্রিয় এই নেতা যেকোনো অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসুচি যেখানেই যায় সেখানেই সাধারণ মানুষের সঙ্গে সহজেই মিশে হয়ে উঠে তাদেরই একজন। আর তাইতো তাকে গরীবের এমপি বলা হয়। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিতে যা অনেকটা বিরল। কারণ এখানো যেখানে অধিকাংশ মেয়র বা ইউপি চেয়ারম্যানের সাক্ষাত পেতে সাধারণ মানুষকে তাদের মুরিদ ধরে আসতে হয় সেখানে এমপি ফারুক চৌধুরীর সঙ্গে সরাসরি যেকোনো মানুষ কথা বলতে পারেন।এছাড়াও অন্যরা যখন ঢাকায় বা শহরে অবস্থান করতে পচ্ছন্দ করেন, তখন এমপি ফারুক চৌধুরী নির্বাচনী এলাকায় থাকতেই স্বাচ্ছন্দবোধ করেন এবং থাকেন। এসব বিবেচনায় যে যতো বড় বগী আওয়াজ দিক এখানে এমপি ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই।#

  • বিরামপুরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ মিললো ঘাসের জমিতে

    বিরামপুরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ মিললো ঘাসের জমিতে

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের মাঠের একটি ঘাসের জমি থেকে আবদুল ওয়াহেদ মুন্সি (৭৬) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২ মে) সকাল ১০ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওই গ্রামের মুন্সিপাড়ার পূর্বপাশে ফসলি মাঠে ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল ওয়াহেদ মুন্সি একই গ্রামের মৃত মনসের আলীর ছেলে।

    নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার মাগরিবের নামাজ পড়ার জন্য আমার বাবা বাড়ি থেকে বের হন। পরে, তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। মনে করেছিলাম, বাবা হয়তো রাতে কারও বাড়িতে গেছেন, পরে ফিরবেন। কিন্তু রাতে আত্মীয়স্বজনের বাড়িতে খবর নিয়ে কোনো খোঁজ পাইনি। আজ সকালে গ্রামের লোকজন আমাকে খবর দেন-মাঠে একটি ঘাসের জমিতে তোমার বাবার লাশ পড়ে আছে।’

    স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, নিহতের এক নারী প্রতিবেশী (মনোয়ারা বেগম) মঙ্গলবার সকালে মাঠে ছাগল চরাতে গিয়ে গ্রামের পূর্বপাশের মাঠের একটি ঘাসের জমিতে ওয়াহেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে, ওই নারী নিহতের পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। বিষয়টি মুঠোফোনে থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দিনাজপুর পিবিআই ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম ও বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ঝিনাইদহে পিতৃত্বের অধিকার চেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীর সংবাদ সম্মেলন

    ঝিনাইদহে পিতৃত্বের অধিকার চেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীর সংবাদ সম্মেলন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে পিতৃত্বের অধিকার চেয়ে মারিয়া নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী সংবাদ সম্মেলন করেছে। মা মোছা: রোকসানা খাতুনকে সাথে নিয়ে রোববার (পহেলা মে) ঝিনাইদহ প্রেসক্লাকে আসেন মারিয়া। এক আবেগঘন পরিবেশে কাঁদতে কাঁদতে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর এলাকার মেহেদী হাসান বাবুর ১৩ বয়সী কন্যা মারিয়া খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, যে বয়সে একটি মেয়ে বাবা-মা, দাদা-দাদীর আদর ¯েœহে মানুষের মতো মানুষ হয়ে বেড়ে ওঠার কথা সেই বয়সে আমাকে মায়ের আচল ধরে পিতৃত্বের অধিকার আদায়ে সংগ্রাম করতে হচ্ছে। মারিয়ে কাঁদতে কাঁদতে জানায় আমার পিতা মো. মেহেদী হাসান বাবু নেশাগ্রস্থ মাদকসেবী। আমার দাদী মোছা: আফরোজা বেগম ও আমার সৎ দাদা পল্লী চিকিৎসক মতিয়ার রহমান মতি আমাকে নিয়ে বিভিন্ন সময়ে জন্মগত কুৎসা রটানোসহ অত্যাচার, নির্যাতন, কুরুচিপুর্ন এবং আপত্তিকর অপবাদ প্রচার করে আমার পিতার পরিচয় অস্বীকার করছে। তারা আমার অধিকার থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মারিয়ে জানায়, তার পিতা মেহেদী হাসান বাবুর সাথে মায়ের ২০০৯ সালে বিয়ে হয়। এরপর ওই বছর অক্টোবরে তার জন্ম হয়। জন্মের পর থেকে পিতা মেহেদী বাবু মায়ের উপর শারীরিক ও মানুষিক অত্যাচার করে এসেছেন। আমার আব্বু, দাদি ও সৎ দাদার কথামতো এসব অন্যায় কাজ করে গেছেন। এখন আমার বুদ্ধি হয়ে দেখছি নানাভাবে আমার মাকে তারা নির্যাতন করছেন। এখন আমার জন্ম নিয়ে নোংরা খেলা শুরু করেছে। আমি এখন ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি। এতোদিন পরে এসে আমাকে সন্তান হিসেবে অস্বিকার করছে। মারিয়া জানায় আমার দাদা খাদেমুল ইসলাম একজন ডাক্তার ছিলেন। আর আমার দাদীর বর্তমান স্বামী মতিয়ার রহমান মতি তিনি ছিলেন দাদার ওষুধের দোকানের কর্মচারী এবং তিনি দীর্ঘদিন ধরে আমার দাদার বাড়িতেই থাকতেন। আমি শুনেছি যেদিন আমার দাদা মারা যায় ঐদিন বাড়িতে আমার সৎ দাদা মতিয়ার রহমান আর আমার দাদা একাই ছিলেন। আর কেউ ছিলনা। সেদিনই হঠাৎ করে আমার দাদা খাদেমুল ইসলাম মার যায়। তার কিছুদিন যেতে না যেতেই আমার দাদী মতিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর সৎ দাদা মতি আমার দাদার ফার্মেসি দখল করেন। মারিয়া জানায়, আমি পরিস্থিতির শিকার হয়ে এখান সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছি। আমার দাদি আফরোজা বেগম বিভিন্ন সময়ে বলতেন আমি যদি বাড়ি থেকে বেড় না হই তাহলে সৎ দাদার মাধ্যমে শ্রীলতাহানি করাবে। আদালতের নির্দেশ থাকা সত্তেও আমার লেখাপড়া, খাওয়-দাওয়া পোশাকসহ কোনো খরচ তারা বহন করছে না। একপর্যায়ে আমার মা পারিবারিব সুরক্ষা আইনে মামলা করেন। এ মামলায় রায়ও আমাদের পক্ষে আসে। খোরপোষের মামলা চলাকালে আমার আব্বু কোর্টে উঠে আমাকে সন্তান হিসেবে অস্বিকার করেন। এরপর আদালত ডিএনএ পরীক্ষার জন্য আমাদের ঢাকা সিআইডি ব্যুরোতে পাঠায়। ডিএনএ টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। কোর্ট তখন এ মামলায়ও আমাদের পক্ষে রায় দেয়। মারিয়া জানায়, আমি ও আমার মা এখন নিৎষ¦ রিক্ত। কোথাও দাড়ানোর ঠাই নেই। এক প্রকার রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি। মারিয়া জানায়, আমার আব্বু এতোটাই নিষ্ঠুর যে, তিনি তাদের বৈবাহিক জীবনের একান্ত ছবি ভাইরাল করে দেওয়ার হুমকী দিচ্ছেন। শিশু মারিয়া পিতার অধিকার এবং পৈতৃক উত্তরাধীকারী হিসেবে ন্যায্য হিস্যা, পিতার বসতবাড়িতে থেকে পড়াশুনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান বাবু ও তার মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি। তবে সৎ দাদা মতিয়ার রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে জানান, তিনি কোর্টের নির্দেশনা অনুযায়ি সকল দায়িত্ব গ্রহন করবেন। এ বিষয়ে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন ও সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন মারিয়ার দাবি ও অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিশু মারিয়ার যৌক্তিক দাবী আদায়ে সকল প্রকার সহযোগিতা করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার

    ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় পলাতক স্বামী-সতিন গ্রেপ্তার

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে প্রথম স্ত্রীকে নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর যাত্রবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- স্বামী শহিদুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুন। তারা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা জানান, ২০১২ সালে শহিদুল ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা যৌতুকের দাবিতে মাজেদা বানুকে পুড়িয়ে হত্যা করে।এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে সদর থানায় এ দুই জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলাম ও সতিন চম্পা খাতুনকে আদালত মৃত্যুদণ্ড দেন। তবে তারা পলাতক ছিলেন। তিনি জানান, গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযানে বিপুল পরিমান হেরোইন ও জাল টাকাসহ ০৪ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যার-১২

    সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযানে বিপুল পরিমান হেরোইন ও জাল টাকাসহ ০৪ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যার-১২

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০১/০৫/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ জনৈক আব্দুর রহমান এর বসত বাড়ীর গলির রাস্তায় অভিযান চালিয়ে ১,০৩,০০০/-(একলক্ষ তিন হাজার) টাকার ২০৬ টি ৫০০ টাকার জাল নোটসহ ০১ জন জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ উজ্জল হোসেন(৩৬), পিতা-মৃত হায়দার আলী, সাং-দাঁড়িয়াপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই জাল নোট ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত জাল নোট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২। ০১/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রাত ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালীহাতি থানাধীন রাজাবাড়ী গ্রামস্থ জনৈক মোঃ আশরাফুজ্জামান এর বাড়ীর সামনে অভিযান চালিয়ে ২৬৪ (দুইশত চৌষট্টি) গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও নগদ ৬,৯০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। আসামী মোছাঃ বিলকিছ আক্তার (৩২), পিতা-মোঃ সুরুজ তালুকদার, স্বামী-মোঃ নাজমুল হোসেন, সাং-পাঠানদহ, থানা-কালীহাতি, জেলা-টাঙ্গাইল, ২। মোঃ বুলবুল হোসেন(৩৬), পিতা-মৃত আয়েজ উদ্দিন, সাং-দিয়ার মানিকচর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৩। মোছাঃ সাহারা বেগম(৫২), পিতা-মৃত রহমান, স্বামী-মৃত আকবর আলী, সাং-আতাহারী, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের উদ্ধার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত

    বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, র‌্যালি, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

    দিবসটি উপলক্ষে সোমবার সকালে পৌরশহরের আনসার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অটো বাইক চালক সমিতির সভাপতি শ্রী শিবেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে, আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।

    অটো বাইক চালক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরামপুর ষ্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুকুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

    সভায় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও চাকরির নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।