Author: desk

  • টঙ্গীবাড়িতে মোটর সাইকেল থামিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

    টঙ্গীবাড়িতে মোটর সাইকেল থামিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

    লিটন মাহমুদ।
    মুন্সীগঞ্জ প্রতিনিধি-

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামে চলতি মোটরসাইকেল থামিয়ে সৈকত শেখ (২০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে উপজেলার ধামারন কলপাড় এলাকার সাহাবুদ্দিন সহ আরো ১২জন সন্ত্রাসী প্রকৃতির লোক। এ ব্যাপারে সৈকতের বাবা সদর উপজেলার বজ্রযোগিনী পুকুরপাড় গ্রামের মো. কামাল শেখ বাদী হয়ে বুধবার ৩ মে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে,অভিযোগকারীর ছেলে সৈকত শেখ টঙ্গীবাড়ি বড়লিয়া মেরিন একাডেমিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের একটি কোর্স করিতেছিল। বুধবার ( ৩রা মে) দুপুরের দিকে সৈকত শেখ তার কোর্স করার জন্য বন্ধু সজীব (২০), সাব্বির হোসেন (১৮) কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে দুপুর ২টার দিকে উপজেলা ধামারন কলপাড় এলাকায় আসামাত্র একই এলাকার সাহাবুদ্দিন (২০), শরত (২৫), সিফাত (২৪), কবির (২৬), জাকির মোল¬া (৪০), জাহাঙ্গির (৩৫), জয়নাল (৩২), পিন্টু (২৫), নাছির (২৪), আরিফ (২৫), মেহেদি (৩০), সোহেল ঢালি (২৮) মিলে মো. সৈকত শেখ ও তার বন্ধু মো. সজিবকে তাদের হাতে থাকা লোহার রড, লোহার পাইপ, হকিস্টিক, কাঠের ডাঁসা দিয়ে মোটরসাইকেল এর গতিরোধ করে অতর্কিতে হামলা করে। এসময় লোহার রড ও ডাঁসা, হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি ভাবে বাইরাইয়া সৈকত শেখ, তাহার বন্ধু মো. মো. এবং সাব্বির হোসেনদের শরীরের বিভিন্ন স্থানে মো. করে। সৈকত ও তার বন্ধুরা বাঁচার জন্য ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন আসিলে মো. সৈকত শেখকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করেন। পরে সৈকতের বাবা কামাল হোসেন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।

    এ ব্যাপারে সৈকতের বাবা কামাল হোসেন বলেন, আমার ছেলে সৈকত ও তার দুই বন্ধুদের যারা মাইরপিট করেছে আমি তাদের নামে থানায় অভিযোগ করেছি।

    সৈকতের বড় ভাই মাসুদ শেখ জানান, আমার ভাই টঙ্গীবাড়ি মেরিন ইন্সটিটিউটে সিঙ্গাপুর যাওয়ার জন্য ক্লাস করছে। বুধবার দুপুরে বাড়িতে আসিয়া খাওয়া দাওয়া করার পর পুনরায় মেরিন ইনস্টিটিউটে যাওয়ার সময় ধামারন কলপাড়া এলাকায় আসা মাত্র ওই বিবাদীরা তার চলতি মোটরসাইকেল থামিয়ে ইচ্ছেমতো মারধর করে। তার সাথে থাকা ১০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে চিকিৎসা করান। আমার ভাইকে যারা মেরেছে তাদের উপযুক্ত বিচার চাই।

    এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজীব খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন সাংবাদিক রফিক আলম ও  শরিফুল ইসলাম

    পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন সাংবাদিক রফিক আলম ও শরিফুল ইসলাম

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সরকারি শরিফুল ইসলাম পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।

    গতকাল রবিবার (১৬ এপ্রিল ) রাত্রে সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা । এ সময় রফিক আলমের স্ত্রী সানজিদা আলম পরিচালক গোল্ডেন সান কেজি স্কুল ও সরকার শরিফুল ইসলামের স্ত্রী
    ফিনান্সিয়াল বাংলাদেশ-এর রাজশাহী প্রতিনিধি মঞ্জুআরা খাতুন ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

    সাংবাদিক রফিক আলম ও সাংবাদিক সরকার শরিফুল ইসলাম বলেন, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর অনেকের সাথে দেখা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক পবিত্র ওমরা পালন শেষে আমাদেরকে যেন সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি ।

    মোঃঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রামপালের পবনতলায় ভূয়া কমিটি দিয়ে মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা

    রামপালের পবনতলায় ভূয়া কমিটি দিয়ে মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ ভুয়া রেজুলেশন ও বিল ভাউচার দিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমলাই পবনতলা এলাকায়।
    এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ শাস্তির দাবী করেছেন।

    অভিযোগে জানা গেছে, উপজেলার কালিয়াতলা এলাকার গাছতলা বাইতুন নূর জামে মসজিদের কমিটির সদস্য শিক্ষক ইয়াহিয়া, শেখ ইউনুসসহ কয়েকজন যোগসাজশে জেলা পরিষদে দুই লক্ষ টাকা বরাদ্দের জন্য আবেদন করেন। তারা পাশের গ্রামের পবনতলা বাইতুন নূর জামে মসজিদের নামে ভূয়া রেজুলেশন, ভূয়া কমিটি ও সিল সই জাল করে জেলা পরিষদের বরাদ্দ থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে পবনতলা বাইতুন নূর জামে মসজিদ কমিটিসহ এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এরপর গাছতলা জামে মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও অর্থ সম্পাদক শিক্ষক ইয়াহিয়ার সাথে কথা বলেন।

    পবনতলা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আবু জাফর ও সাধারণ সম্পাদক সরদার মাঞ্জুরুল ইসলাম জানান, ইচ্ছাকৃতভাবে পবনতলা মসজিদের নামে বরাদ্দ এনে তা তারা আত্মসাৎ করার চেষ্টা করেছে গাছতলা মসজিদ কমিটির কয়েকজন সদস্য। পবনতলা মসজিদ কমিটির সদস্যগণ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাগেরহাটের জেলা পরিষদে গিয়ে নথিপত্রে এমন জালিয়াতির চিত্র দেখতে পান। বিষয়টি ধামাচাপা দিতে গাছতলা মসজিদ কমিটির কয়েকজন সদস্য পবনতলা মসজিদ কমিটির সদস্যদের সাথে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি ধামাচাপার চেষ্টা করেন। সর্বশেষ শিক্ষক ইয়াহিয়া ও ইউনুস আলী পবনতলা মসজিদের নামে বরাদ্দের টাকা ফেরত দেওয়ার কথা বলেন।
    অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়ার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সত্য নয়। আমাদের মসজিদের নামে বরাদ্দ চেয়ে আবেদন করেছি। জেলা পরিষদ থেকে প্রিন্টেড মিস্টেক হয়েছে। প্রশ্ন করা হয়, “গাছতলা” বাইতুন নূর জামে মসজিদের নাম একেবারে পাল্টে গিয়ে “পবনতলা” হলো কি করে ? এমন প্রশ্নের উত্তরে ওই শিক্ষক ইয়াহিয়া বলেন, আমরা টাকা আত্মসাতের চেষ্টা করিনি। টাকা খরচও করিনি। আপনি নথিপত্র দেখতে পারেন। এ বিষয়ে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং সরেজমিনে পরিদর্শন করা হবে। #

  • নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের  উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

    নীলফামারীতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি : ৩রা মে, জাতিসংঘ ঘোষিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
    বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
    গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী প্রশাসক কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করে হয়।
    ১৯৯১ সালে ইউনেস্কোর ২৭ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
    সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে।
    বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাব,নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা শাখার সাধারন সম্পাদক নুরকাদের সরকার ইমরান, জলঢাকা উপজেলা শাখার সভাপতি ডলার আহমেদ সহ বাংলাদেশ প্রেস নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের দায়িত্ব হলো- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম যাতে বিনা বাধায় তার ওপর অর্পিত ভূমিকা পালন করতে পারে, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

  • মালদ্বীপে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত,  চাঁদাবাজির অভিযোগে  বয়কটের ঘোষণা

    মালদ্বীপে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত, চাঁদাবাজির অভিযোগে বয়কটের ঘোষণা

    মালদ্বীপ প্রতিনিধি।

    মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিট’র এক বার্চুয়াল জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সকল নেতাকর্মী ও সদস্যদের সম্মতিক্রমে ইউনিটি বিলুপ্ত ঘোষণা করে অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কে বয়কটের ঘোষণা করা হয়।

    সোমবার (১ মে ) রাত ১০টায় অলাইনে ইউনিট’র এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উল্লেখ করা হয়েছে গত (১ এপ্রিল) মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এই শিরোনামে একটি নিউজ হয়েছে এই নিউজে লিখা হয়েছে মালদ্বীপ সাংবাদিক ইউনিটি শনিবার (১ এপ্রিল) রাজধানী মালের দ্য ম্যান হাটন ফিস মার্কেট রেস্টুরেন্টে এ আয়োজন করে মালদ্বীপ সাংবাদিক ইউনিটির নামে , কিন্তু মালদ্বীপ সাংবাদিক ইউনিটির অভিযুক্ত সভাপতি, ও সাধারণ সম্পাদক ছাড়া ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ কিছুই জানতেন না তাই তারা এই নিউজের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাদির অভিযুগে অভিযুক্ত দুই ব্যক্তিকে বয়কট করে। ইউনিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে।

    তারা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই দায়ভার সাংবাদিক ইউনিট নিবেনা। তাদের মধ্যে জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি ও সংগঠন এর সিনিয়র সভাপতি, মাহামুদুল হাসান, যায় যায় কালের মালদ্বীপ প্রতিনিধি ও সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল সিকদার ,,,,,,,,, সাংগঠনিক সম্পাদক,আব্দুল্লাহ কাদের,,,,,,,,, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলামিন এবং সাধারণ সদস্য মহিনুর রহমান টোকন, কেউ এই ইফতার মাহফিল আয়োজন সম্পর্কে অবগত নয়।শুধুমাত্র এমরান ও অনিক এই আয়োজন করেছে ।

    কিন্তু ইউনিটির নাম ব্যবহার করে ইফতার মাহফিলের নামে সাধারণ প্রবাসী ও ব্যাবসায়ী দের কাছ থেকে মোটা অংকের চাঁদা উঠিয়ে বলে সামজিক যোগাযোগ মাধ্যমে এমরান ও অনিকে অভিযুক্ত করে স্ট্যাটাস দিতে দেখা যায় ।

    তারা সাংবাদিকতার নামে অপসংবাদিকতা করে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ উঠে এবং তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক এমনটাই দাবি জানিয়েছেন ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মালদ্বীপ সচেতনমহলসহ কয়েকজন প্রবাসী ব্যাবসায়ী রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।তারা বলেন সাংবাদিক পেশা হচ্ছে একটি মহত পেশা এই পেশাকে পুঁজি করে কেউ যদি অপকর্ম করে তাদের বিচার হওয়া জরুরি।

    ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই দায়ভার সাংবাদিক ইউনিট নিবেনা।তাদের মধ্যে সিনিয়র সভাপতি, মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল সিকদার , সাংগঠনিক সম্পাদক,আব্দুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলামিন এবং সাধারণ সদস্য মহিনুর রহমান টোকন,

    সভাপতি এমরান ও সাধারণ সম্পাদক অনিকের বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগগুলো উঠেছে।

    ইফতার মাহফিলের কথা বলে চাঁদাবাজি, সাংবাদিকের কার্ড এনে দিবে বলে চাঁদাবাজি, নিউজের মধ্যে ছবি দিবে বলে, সাধারণ প্রবাসী কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। ভিডিও নিউজে সাক্ষাৎকারে কথা বলে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া , সাংবাদিকের নাম পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠনের গ্রুপিংয় সৃষ্টি করা সহ অনেক অভিযোগে অভিযুক্ত মালদ্বীপ এর সাংবাদিক ইউনিটির সভাপতি এমরান ও সাধারণ সম্পাদক অনিক অভিযোগে অভিযুক্ত। এইসব কারনে সাংবাদিক ইউনিটি বিলুপ্ত করার প্রয়োজন বলে মনে করেন ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

  • লটারি ড্র না করে পালিয়েছে

    মোঃ আবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের নামে চলা লটারি, ড্র না করেই পালিয়েছে আয়োজকরা। লটারির ড্র হওয়ার কথা কিন্তু ড্র না করেই পালিয়ে যায় তারা।

    রাত ১০ টায় বিক্ষুব্ধ জনতা শ্রমিক অফিসের সামনে উত্তেজিত হয়ে আন্দোলন করে। পরে পুলিশের আশ্বাসে থেমে যায় আন্দোলনকারীরা।

    জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জে গত ২৫ এপ্রিল থেকে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই লটারির টিকিট বিক্রি শুরু হয়। সংগঠনটি ১০ ইউনিয়নে তাদের শাখাগুলোর তত্বাবধানে ব্যাটারিচালিত ইজি ভ্যান ও থ্রি হুইলারে কুপন বক্স নিয়ে পুরস্কার দেওয়ার নামে চটকদার বিজ্ঞাপন প্রচার করে টিকিট বিক্রি করছে।

    এর আগে দুপুরে দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পুলিশের সহযোগিতায় লটারির কূপনসহ তিনটি অটোভ্যান আটক করা হলেও কোন লোকজনকে আটক করতে পারেননি পুলিশ।

    বিশ টাকা মূল্যের লটারির টিকিটে দেখা যায় দৈনিক বধুয়া র‍্যাফেল ড্র লেখা আর কুপন বক্সে লেখা মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার র‍্যাফেল ড্র। লোভনীয় পুরস্কার প্রদানের কথা বলে প্রচারণা চালায় সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছে। পুরো উপজেলায় দশ ইউনিয়ন জুড়ে প্রতিদিন লটারি বিক্রি করে আয়োজক সংগঠন ও দৈনিক বধুয়া র‍্যাফেল ড্র’ ও স্থানীয়।

    জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা নেতাদের পকেটে মোটা অংকের টাকা গেলেও সাধারণ মানুষের পকেট ফাঁকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা নেতারা ড্র দিবে কিভাবে উপজেলা আওয়ামী লীগের নেতারা সব টাকা যে যার মত নিয়েছে, এখন পুরস্কার কেনার মত টাকা নাই। তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জামাল হোসেন জানান, লটারি ড্র কবে দিবে, না-টাকা ফেরত দিবে, তার দাবীতে জনতা উত্তেজিত হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আয়োজকরা আলোচনা করে অনুমতি নিয়ে লটারি ড্র করার তারিখ ঘোষণা করবেন।

    জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মে দিবস উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লটারির আয়োজন করেছি কিন্তু সোমবার দুপুরে লটারি কূপনসহ তিনটি অটো ভ্যান পুলিশ আটক করার পর বাকী ভ্যানসহ লোকজন চলে যায়। আমরা একদিনের জন্য প্রশাসনের অনুমতি নিয়ে লটারির ড্র করে দেয়া হবে।

  • দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

    দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দরিদ্র কৃষকের বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। সকালে আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিলেন তারা।

    আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমিতে কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটায় অংশ নেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। ধান কাটা শেষে মাথায় করে ধান বহন করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দেয়া হয়।

    কৃষকলীগের কাছ থেকে এমন উপকার পেয়ে খুশি কৃষক মকবুল হোসেন। তিনি বলেন, ক্ষেতে ধান পেকে গেছে। কাটার পরিকল্পনা করছিলাম। কিন্তু শ্রমিক সংকট ও মজুরি বেশি থাকায় কাটতে পারছিলাম না। ঠিক এই সময় বিনা পারিশ্রমিকে কৃষকলীগ আমার ৪০ শতক জমির ধান কেটে দিবে ভাবতেও পারিনি। এই ধান কাটতে তিন চারজন শ্রমিক লাগতো। কৃষকলীগ ধান কেটে দেয়ায় অনেক উপকার হলো। আমি কৃষকলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

    উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম মোল্লাহ ও সদস্য সচিব কবির হোসেন বলেন, এখন বোরো ধানের মৌসুম। মাঠে ধান কাটা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে কৃষকের ধান কাটতে শ্রমিক সংকট ও অর্থের সংকট দেখা দেয়। তাই প্রধানমন্ত্রীর নিদের্শনা ও কৃষকলীগের নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। যে সকল কৃষক তার ক্ষেতের ধান শ্রমিক ও অর্থের অভাবে কাটতে আর মাড়াই করতে পারছেন না, সে সংবাদটি জানালে কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

    জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের নির্দেশনায় আমরা অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি কোন অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন, তা জানালে কৃষকলীগের কর্মীরা বিনা পারিশ্রমিকে সে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়ে আসবে।

    কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এ লক্ষে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে আজকে আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমির ধান কেটে দিয়ে আমরা তার গোলায় ভরে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সার্থকতার মধ্য দিয়ে কৃষকদের বীজ ও সার ঠিকমত দেয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। শ্রমিকের সংকট থাকার কারণে আজকে কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি। কোন কৃষকের যদি ধান কাটতে সমস্যা হয় তাহলে যেন তারা আমাদের নেতাকর্মীদের জানান।

    এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষকলীগের সভাপতি মাসুদ করিম, যুগ্ম সম্পাদক এডভোকেট আহসান হাবীব, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্ল্যাহ, সদস্য সচিব কবির হোসেন, দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, তারা মিয়া, জালাল উদ্দিন, মজিবর রহমান, ছাত্রলীগের মোবারক হোসেন, বিপ্লবসহ কৃষকলীগের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

  • কুড়িগ্রামে ৫০বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মজনু’কে গ্রেফতার করেছে পুলিশ

    কুড়িগ্রামে ৫০বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মজনু’কে গ্রেফতার করেছে পুলিশ

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ০২মে ২০২৩তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫মিনিটে নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা শাহাটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. মজনু হোসেন মজু(৩৮) কে ৫০বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

    অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন- মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নাগেশ্বরী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এরইমধ্যে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, আমাদের সমাজকে মাদকমুক্ত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। সম্প্রতি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের প্রচেষ্টায় উপজেলায় আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

  • আশুলিয়ার তাজপুরে তিতাস গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন কর্তৃপক্ষ

    আশুলিয়ার তাজপুরে তিতাস গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন কর্তৃপক্ষ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় দালাল চক্র কর্তৃক তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় সাভার তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
    মঙ্গলবার (২ মে ২০২৩ইং) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার পাইপ লাইনের অবৈধ পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস কর্তৃপক্ষ। জানা গেছে, আশুলিয়ায় এলাকাজুড়ে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এক স্থানে ৭-৮ বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবারও দেয়া হচ্ছে অবৈধ সেই সংযোগ। একদিনের অভিযান করলে লক্ষাধিক টাকা খরচ হয়। এক মাসে ৪ দিনে খরচ হয় ৪লক্ষাধিক টাকা, তাহলে এক বছরে ৫০টির মতো অভিযানে প্রায় ৫০-৬০ লক্ষ টকা খরচ হয় সরকারের।
    সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ভাদাইল, গাজীরচট, ইউনিক, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া, গফুর মন্ডল স্কুলের পিছনে ও জামগড়ার আশপাশের এলাকা, চিত্রশাইল, ইউসুফ মার্কেটসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এই চক্রের সাথে কিছু রাজনৈতিক নেতাকর্মী ও কিছু পুলিশ সদস্য এবং কিছু কথিত সাংবাদিকসহ অনেকেই জড়িত রয়েছেন বলে বৈধ গ্রাহকসহ এলাকাবাসী জানায়। তিতাস গ্যাসের মূল পাইপ লাইন থেকে দুই ইি পাইপ দিয়ে হোটেল, কারখানা ও বাসা বাড়িতে এসব অবৈধ সংযোগ দিয়ে থাকে বলে অনেকেই জানান। জানা গেছে, কাঠগড়ার শাহিন পালোয়ান, ফারুক আহমেদ, ইয়ারপুরের সিরাজ, জলিল, হানিফ, মোস্তফা, আলমগীরসহ ২০-২৫ জনের দালাল চক্র এসব অবৈধ সংযোগ দিয়ে থাকেন।
    জানা গেছে, এর আগে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় ধারাবাহিকভাবে অভিযান করা হয়, এসব অভিযানে বাসা বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ এবং ভ্রাম্যমান আদালতে কিছু অবৈধ সংযোগ ব্যবহারকারীদেরকে জরিমানা করা হয়। গত (২০ জুলাই ২০২২ইং) আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালানো হয়েছে বলে সূত্র জানায়। তিতাস কর্মকর্তার অভিযান চলমান থাকলেও অবৈধ সংযোগ দেয়া বন্ধ হচ্ছে না। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অনেকেই জড়িত রয়েছেন বলে সূত্র জানায়। অনেকেই অভিমত প্রকাশ করেন যে, এ যেন চোর পুলিশের খেলা শুরু হয়েছে।
    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ (সায়েম) গণমাধ্যমকে বলেন, প্রতিটি অভিযানে বিপুল পরিমান পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ দালাল চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে ২-৩ ইি পাইপ দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে। তিনি আরও বলেন, অভিযানে অনেক বাসা বাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এক দুইদিন পর আবারও সেই এলাকায় অবৈধভাবে সংযোগ দেয় দালাল চক্র। এসব অবৈধ সংযোগের পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করা হচ্ছে। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বারবার কিছু বাড়ির মালিক ও দালালরা অবৈধ সংযোগ নিয়ে সরকারি গ্যাস ব্যবহার করে, এর কারণে ভ্রাম্যমান আদালতে এর আগে ৬জনকে জরিমানা করেছেন। উক্ত ব্যাপারে এ পর্যন্ত আশুলিয়া থানায় প্রায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে, এসব মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান। এসব অভিযানে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমানসহ ৫-৬জন কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
    আশুলিয়ায় অভিযানের সময় আশুলিয়া থানার (এ এসআই) রবিউল ইসলাম বলেন, আজকের অভিযানে আশুলিয়া থানা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স ও কিছু নারী পুলিশ সদস্যও এসময় উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, তিতাস গ্যাস সরকারি সম্পদ কেউ এরকম অবৈধ সংযোগ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অনেকেই জানান, বৈধ গ্রাহকরাও অতিরিক্ত চুলা ব্যবহার করছে, নতুন বাসা বাড়ির মালিকরা অবৈধ সংযোগ নিয়ে ব্যবহার করছেন।

  • পাইকগাছায় দু’মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    পাইকগাছায় দু’মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় দু’ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেণ্টার অব হুইলস ফর আণ্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স চলবে। মঙ্গলবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এম এম , অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, তথ্য বাড়ীর প্রধান শাকেরা বানু, যুব উন্নয়ন অফিসার পারভিন আক্তার বানু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবনেতা আকরামুল ইসলাম প্রমুখ।
    এ প্রশিক্ষনে ৪০ প্রশিক্ষনার্থীকে নিয়ে কোর্স পরিচালনা করবেন দানেশ আলী ও এমতাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।