Author: desk

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ জন জুয়ারি নগদ অর্থ জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার- হাজতে প্রেরণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২ জন জুয়ারি নগদ অর্থ জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার- হাজতে প্রেরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের জনৈক ফরিদুর ইসলামের আম বাগানে জুয়ার আসরে অভিযান চালিয়ে থানার এস আই রতন চন্দ্র রায় সহ পুলিশের একটি দল নগত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ জুয়ারিদের আটক করে।

    জানা যায়,পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের জনৈক ফরিদুর ইসলামের আম বাগানে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানার এস আই রতন চন্দ্র রায় সহ পুলিশের একটি দল।

    সে সময় জুয়ার আসর থেকে নগদ ৪৯ হাজার ৮২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ জুয়ারিদের আটক করে।আটককৃত জুয়ারি হলেন গুয়াগাও মোড় এলাকার গুয়াগাঁও গ্রামের তবিবরের ছেলে ইলিয়াস,ভবানিপুর গ্রামের মফিজউদ্দীনের ছেলে ফয়জুল,কোষা মন্ডলপাড়া গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে মাহবুব আলম, বেলদহি গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে হামিদুর রহমান,দেওনাপাড়া গ্রামের মৃত সুকুমেলের ছেলে দিনেশ চন্দ্র,দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহিননগর গ্রামের আব্দুল লতিফের ছেলে সাহারুল,বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের জবাব আলীর ছেলে সিদ্দিক ও ঠাকুরগাঁও সদর উপজেলার পোকাতি গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সফিকুল ইসলামকে কে জুয়ার আসর থেকে গ্রেফতার করে।এবং আসরের পাশে জনৈক বেলু মিয়ার চায়ের দোকানের সামনে জুয়াড়ীদের রাখা চারটি মোটর সাইকেল জব্দ করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
    অপরদিকে মঙ্গলবার দুপুরে এস আই মুকুল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বাঁশগাড়া গ্রামে জনৈক সজেন দেবনাথের বাড়ির ভিতরে তাস দিয়ে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ ৯৩০ টাকা ও তাস সহ বাঁশগাড়া গ্রামের মুসলিম, আমিনুল, জগদিস ও সুবোধ নামে চার জনকে গ্রেপ্তার করেন।গ্রেফতারকৃত ১২ জন জুয়ারি কে জেল হাজতে প্রেরণ করে পীরগঞ্জে থানা পুলিশ।এ বিষয়ে পীরগঞ্জ থানা মামলা দায়ের করেছে।

  • রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

    রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের জাফরপুর (পলাশবাড়ী) হিন্দুপাড়া সকল সনাতনী গ্রামবাসীর আয়োজনে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবের মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাফরপুর সার্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১৪তম অধিবেশন ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হয় তা আগামীকাল ৪ মে বৃহস্পতিবার ভোগ মহোৎসবের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানটি সমাপ্তি হবে।

    মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামূখি ইউনিয়নের চেয়্যারম্যান ডিএম রাহেল এমাম, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাদ্দাম জোয়াদ্দার, শ্রী নিয়ন চন্দ্র মন্ডল, শ্রী সুজুন চন্দ্র মন্ডল, শ্রী পরিমল চন্দ্র মহন্ত, শ্রী রঞ্জিত চন্দ্র, শ্রী যুগোল চন্দ্র, শ্রী বিপ্লব চন্দ্র প্রমুখ।

    মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানে সনাতনী ধর্মালম্বী নর-নারীদের লীলা কীর্তন, আরতি, উলু ও শঙ্খের ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শ্রবণে শত শত ভক্তবৃন্দ আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে এসেছে।

    সভাপতি শ্রী সুনীল চন্দ মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসময় কীর্তন শ্রবণে আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দ আসে। ঈশ্বরের কৃপায় গ্রামবাসীর সহযোগিতায় তা আগামী বছরগুলোতেও আরো সুন্দর ও সাফল্য মণ্ডিত আয়োজন হবে বলে আশা রাখি।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    কে এম শহীদুল সুনামগঞ্জ :
    মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি এই স্লোগানকে সামনে রেখে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩মে রোজ বুধবার সন্ধা ৭ঘটিকায় ইয়ুথ জার্নালিস্ট্ ফোরাম বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের জগৎজ্যোতি পাঠাগারের হল রুমে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক আজকালের জেলা প্রতিনিধি মো:আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মাইটিভি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসের) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক,সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমদ, সাবেক অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন, জগৎজ্যোতি পাঠাগারের সহ সভাপতি শওকত আলী, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি এম তাজুল ইসলাম তারেক, সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শহীদুল ইসলাম, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আলাউর রহমান, প্রেস অনলাইন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রমূখ। বক্তারা মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে সকল সাংবাদিকদের ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সংশোধন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।##

  • অবশেষে চেয়ারম্যান সাঈদ এর প্রচেষ্টায় চৌড়াপাড়া গ্রামবাসী পেলো স্বপ্নের রাস্তা

    অবশেষে চেয়ারম্যান সাঈদ এর প্রচেষ্টায় চৌড়াপাড়া গ্রামবাসী পেলো স্বপ্নের রাস্তা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের সদর উপজেলার অবহেলিত একটি গ্রাম চৌড়াপাড়া । উপজেলার সিরতা ইউনিয়নের জনবহুল এলাকা এটি। দেশ স্বাধীনের পর থেকে উপজেলার প্রায় সব এলাকায় নতুন নতুন রাস্তা নির্মাণ করা হলেও চৌড়াপাড়া গ্রামের মানুষের দুর্ভোগের কথা ভাবেনি কেউ। এ অঞ্চলের মানুষ দীর্ঘ ৩০টি বছর ক্ষেত খামারের ছোট-ছোট আইল দিয়ে চলাচল করে আসছে। তারা একটি রাস্তার জন্য কত না ধর্ণা ধরেছে চেয়ারম্যান-মেম্বরদের কাছে। কিন্তু শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ হয়ে আসছে এ যাবতকাল।

    অবশেষে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ এর প্রচেষ্টায় চৌড়াপাড়া গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের রাস্তা। যার নাম করণ করা হয়েছে চৌড়াপাড়া সড়ক।

    জানা যায়, উপজেলার সিরতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম চৌড়াপাড়া । যে গ্রামে যাওয়ার কোন রাস্তা ছিলো না। ধান ক্ষেতের ছোট আইলই ছিলো যাদের চলাচলের একমাত্র সম্বল। তিন যুগ এভাবেই সীমাহিন দুর্ভোগ পাড়ি দিয়ে চলে আসছে স্কুল শিক্ষার্থীসহ ওই অঞ্চলের মানুষ। তারা একটি মাত্র রাস্তার জন্য ইতিপূর্বে বহু চেয়ারম্যান-মেম্বরদের দারস্তও হয়েছেন। কিন্তু সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছে তারা। বর্তমানে ২ শতাধিক পরিবারের প্রায় শতাধিক লোক সেখানে বসবাস করছে। অবশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এর প্রচেষ্টা এবং স্থানীয় বিত্তবানদের সহায়তায় চৌড়াপাড়া বাসী পেয়েছে স্বপ্নের রাস্তা।

    এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বলেন, আমরা কোনদিনও ভাবেনি যে রাস্তা পাবো। এ পর্যন্ত বহু জনপ্রতিনিধি ও নেতাদের দারস্ত হয়েছি। কিন্তু সুফল পায়নি। তাই বিষয়টি বর্তমান চেয়ারম্যান সাঈদ এর সাথে আমাদের বিষয়ে সব বলি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এখানে রাস্তা হবে। তাই আমরা গ্রামবাসী নতুন এই স্বপ্নের রাস্তার নাম করণ করেছি ’চৌড়াপাড়া সড়ক’। রাস্তাটি উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

    বুধবার (৩রা মে) ওই সড়কটি পরিদর্শন করেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ । এ সময়ে তিনি বলেন, পথঘাট যেখানে না থাকে সেখানে বসবাস করাটা খুবই কঠিন। অর্থাৎ জীবন যাত্রার প্রতিটি জায়গায় কিন্তু যাতায়াত একটা গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেখানে চলে এসেছে উন্নয়নের মহাসড়কে, সেখানে এ জায়গাটা একেবারই বে-মানান। মোটামুটি একটা চলাচলের উপযোগি রাস্তা করা হয়েছে। আগামী অর্থ বছরে রাস্তাটির স্থায়ী ব্যবস্থা করা হবে।

    এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

  • শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ বাণী প্রচার করেছেন : বিরোধীদলীয় নেতা

    শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ বাণী প্রচার করেছেন : বিরোধীদলীয় নেতা

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের স্মৃতি বিজরিত ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

    বুধবার (৩রা মে) বাংলাদেশ জাতীয় সংসদের
    মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
    মো: মামুন হাসান প্রেরিত শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। আজকের এই সংঘাতময়, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন,
    আবহমানকাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে সবার তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

    তিনি আরও বলেন, বুদ্ধের বাণী ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সুখ,শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিদ্যমান জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে বুদ্ধের বাণী এখনও সমকালীন।

    বিরোধীদলীয় নেতা কামনা করেন,শুভ বুদ্ধ পূর্ণিমা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

    ,

  • তারাকান্দায় ইউএনও’র  উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের  রাস্তা মেরামত

    তারাকান্দায় ইউএনও’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা মেরামত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউএনও’র উদ্যোগে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয়েছে।

    জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তাটি বর্ষামৌসুমে পানি জমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল কষ্ট সাধ্য হয়ে পরে। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে বিদ্যালয় পর্যন্ত রাস্তা ইটের সলিং করণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    উপজেলার বানিহালা ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত শিক্ষার্থী ও জনসাধারণের একমাত্র রাস্তাটি অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়ে শিক্ষার্থী ও এলাকাবাসী। স্কুল শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা ভেবে রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।এতে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ খুশী হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউএনও’র প্রতি।

    উপজেলার বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার বলেন, মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তাটি বর্ষামৌসুমে পানি জমে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পানি জমে থাকার কারণে রাস্তাটি পুকুরে পরিণত হওয়ায় তা ভেঙে যায়। এতে জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে। জনসাধারণের স্বার্থে
    বিষয়টি ইউএনও স্যারকে অবগত করলে স্যার উদ্যোগ নিয়ে উপজেলা পরিষদের সহায়তায় রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেছেন।’

    বুধবার ৩ মে সকালে রাস্তাটির নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার, মাঝিয়ালী সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, ইউপি সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
    এরপর উপজেলা নির্বাহী অফিসার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

  • রাজশাহীর বাজারে ৪ মে থেকে পাঁকা পাওয়া যাবে

    রাজশাহীর বাজারে ৪ মে থেকে পাঁকা পাওয়া যাবে

    মোঃ হায়দার আলী, রাজশাহীঃ রাজশাহী অঞ্চলের আম বৃহস্পতিবার (৪ মে) থেকে গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে। এদিন থেকে গুটি আম কেনা-বেচা করা যাবে।

    বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
    রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৪ মে গুটি আম নামানো যাবে। গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ বা লখনা ও রানিপছন্দ ২০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাতি ২৫ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগান মালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি, ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে। আর কাটিমন ও বারি আম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

    জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যদি কোনো মালিকের আম পেকে যায়, তাহলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করতে পারবেন।

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রণয়ন করা হয়েছে। আম নামানোর নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়েছে, এই ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে হবে সবাইকে।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, এ বছর রাজশাহীর ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নলছিটিতে রাতের আধারে সরকারি জমি দখল, ভেঙে দিলো প্রশাসন

    নলছিটিতে রাতের আধারে সরকারি জমি দখল, ভেঙে দিলো প্রশাসন

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    রাতের আঁধারে ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় স্থানীয় এক ইউপি সদস্যের দুই ভাই সোহেল মোল্লা ও জুয়েল মোল্লার বিরুদ্ধে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রসাশন।

    স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটির দপদপিয়ার পুরাতন ফেরিঘাট এলাকায় সেন্টু মার্কেটের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে হাট বসানোর পায়তারা করেছিল স্থানীয় বাসিন্দা সোহেল মোল্লা ও জুয়েল মোল্লা। এসময় প্রসাশন খবর পেয়ে পুলিশের সহায়তায় তা ভেঙে গুড়িয়ে দেয়।

    এ ব্যাপারে সেন্টু মার্কেটের স্বত্ত্বাধিকারী সহিদুল ইসলাম জানান,তারা সরকারি জমির উপর অবৈধভাবে ঘর নির্মানের চেষ্টা করায় স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা সবকিছু ফেলে পালিয়ে যায়।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দপদপিয়া ইউনিয়নে সড়ক ও জনপদের জমি দখল করার চেষ্টা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশে পুলিশ সেই স্থাপনা সড়িয়ে দিয়েছে।
    দপদপিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবু মুসা বলেন, অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ পেয়ে তা কার্যকর করেছি।

  • মুক্ত সাংবাদিকতায় গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান-বিএমইউজে

    মুক্ত সাংবাদিকতায় গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান-বিএমইউজে

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
    মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
    ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হচ্ছে। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
    সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান দাবি করে বলেন,,

    বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মী চাকুরী (শর্তাবলী) আইনের সংশোধন করে সাংবাদিকদের প্রস্তাবিত খসড়া সংযোজন করতে হবে।
    ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করে সাংবাদিক হয়রানি বন্ধের ব্যবস্থা করতে হবে।
    বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকদের অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
    সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী প্রকাশের ব্যবস্থা করতে হবে।
    স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে।
    পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন বন্ধের ব্যবস্থা করতে হবে।

  • ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা বলেন নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা’র বিকল্প নেই

    ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা বলেন নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা’র বিকল্প নেই

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম  নগর জাসাসের সাবেক সভাপতি, প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা’র সাথে গতকাল  চট্টগ্রাম মহানগর জাসাসের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
    এসময় তারা বলেন, বর্তমান নগর জাসাসের আহবায়ক কমিটির মেয়াদ প্রায় দেড় বছর সময়কাল অতিক্রম করলেও গত এক বছর ধরে নিষ্ক্রিয়। বিএনপি’র বিভাগীয় কর্মসুচী থেকে শুরু করে যেকোন কর্মসুচীতে ফটোসেশন ছাড়া  তাদের কোন প্রকার সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুন্যের কোঠায় রয়েছে। এমনকি গত ২৭ ডিসেম্বর জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েকজন মিলে পুষ্পস্তবক অর্পন ছাড়া আর কোন কর্মসুচী দিতে পারেনাই। এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাদের কোন অস্থিত্ব মেলেনি। নগর জাসাসের এমন করুন অবস্থা এর আগে কখনো হয়নি। জাসাসকে আবার আগের মতো বেগবান করতে অতিদ্রুত মেয়াদ উত্তীর্ণ এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে আব্দুল মান্নান রানাকে পুণরায় দায়িত্ব দিতে কেন্দ্রীয় কমিটির কাছে দাবী জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনকে সক্রিয় করে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাসাসে সংগীত শিল্পী আব্দুল মান্নান রানার বিকল্প নেই। 
    উল্ল্যেখ্য শিল্পী আব্দুল মান্নান রানাকে সভাপতি করে নগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট পুর্নাংগ কমিটি  একবছরের মাথায় ভেংগে দিয়ে  গত ৯ জানুয়ারী ২০২২ ইং তারিখে এম এ মুসা বাবলুকে আহবায়ক ও মামুনুর রশীদ সিপনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি ঘোষনা দেন। যে কমিটিতে আব্দুল মান্নান রানা ছাড়াও অনেক ত্যাগী নেতা কর্মীদের বাদ দেন এবং অনেককে অবমুল্যায়ন করা হয়। এ থেকে নগর জাসাসের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
    উপস্থিত নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন, নগর জাসাসের সাবেক সহ সভাপতি কবি ফরিদুল আলম মিল্লাত, মিনহাজ উদ্দীন সানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।