Author: desk

  • পীরগঞ্জে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পীরগঞ্জে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২২ থেকে ২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে়ছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়ে়াজনে উপজেলা হলরুমে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামীম আশরাফ, অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার লায়লা আনজুমান, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব ইসলাম প্রমুখ । এ প্রশিক্ষনে ৬০ জন কৃষক-কৃষানী অংশ নেয়।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-১৫

    ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-১৫

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
    এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চুরখাই একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ ইমনকে ২০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালীবাড়ী পুরাতন গোদারাঘাট বউ বাজার থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী চায়না মোড় থেকে মিলগেইট বাজারগামী থেকে মাদক মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, স্বপন মিয়া, শ্যামল চন্দ্র ষোষকে ৩ শত গ্রাম গাজাসহ,
    এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম চরনিলক্ষীয়া ফকির বাড়ী এলাকা থেকে মারামারি মামলার আসামী রিয়াজুল আদব, হানিফ ফকির, রিনা আক্তার,
    এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শহিদ, এএসআই ভোলনাথ সাহা ২নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তানিম মিয়া, মৃদুল ইসলামকে গ্রেফতার করে।
    এছাড়া এসআই আলা উদ্দিন, উত্তম কুমার, রিফাত আল আফসানী এবং এএসআই রেজাউল করিম পৃথকভাবে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসানীসহ আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন তপন, শফিকুল ইসলাম ও নাহিদা হাফিজ। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি অভিযানকে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

  • পটুয়াখালীর পুরাতন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    পটুয়াখালীর পুরাতন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্রনী ব্যাংক শাখার আংশিক সহ আশে পাশের প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও বসতঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে।

    বুধবার (৩’রা-মে-২০২৩ ইং) তারিখ শেষ বিকেলে আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মিঠাপুকুর পাড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে।

    খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস টিমসহ সর্বমোট ৮ টি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের ৩ কর্মীসহ মোট ৬ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রনী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় ভূস্মিভূত হয়ে রাস্তার ওপর পাশে অগ্রনী ব্যাংক পূরাতন বাজার শাখার আংশিক, একটি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে। পানি সংকটে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। খবর লেখা পর্যন্ত কিভাবে আগুন লেগেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও প্রশাসন।

  • বানারীপাড়ায় সাক্ষাতকার ভিত্তিক এনজিও রুপান্তরের মতবিনিময় অনুষ্ঠিত

    বানারীপাড়ায় সাক্ষাতকার ভিত্তিক এনজিও রুপান্তরের মতবিনিময় অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। বুধবার ০৩ মে ১০ টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এনজিও রুপান্তরের বাস্তবায়নে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাক্ষাতকার ভিত্তক পাঁচটি ধাপে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    মতবিনিময়ে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের তথ্য হালনাগাদকরণ ও অগ্রগতির মূল্যায়ন- ২০২৩ করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, হেলভেটাস সুইস ইন্টার কো- অপারেশন এর কারিগরি সহায়তা করা হয়।
    অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল সরকার, সাংবাদিক এস মিজানুল ইসলাম, শিক্ষক হিমাংশু, প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন, ইউপি সচিব শারমিন, উদ্যোগতা মাসুদ পারভেজ, বাইশারী ইউনিয়ন নারী উন্নয়ন ফোরামের সদস্য নাজমুন জাহান পলি, দশম শ্রেণির ছাত্র মোঃ তাসিন, অপরাজিতা নারীসদস্য বৃন্দ, সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ সাক্ষাকারে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন রুপান্তরের এ্যাভোকেসী নেটওয়ার্কিং সমন্বয়কারী ঝুমু কর্মকার, ক্লাস্টার মনিটরিং সমন্বয়কারী তিভীর মোসারফ, জেলা সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী, মাঠ সমন্বয়কারী মুনজিলা এবং শাকীলা আজিজ।#

  • নড়াইলে শারীরিক বাক প্রতিবন্ধী শিশু উদ্ধার

    নড়াইলে শারীরিক বাক প্রতিবন্ধী শিশু উদ্ধার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
    নড়াইলে শারীরিক বাক প্রতিবন্ধী শিশু উদ্ধার।
    শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশু আসিফ শেখ (১৩) কে উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শিশুটির বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রতনপুর গ্রামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২ মে) মঙ্গলবার নড়াইল সদর উপজেলার ঘোড়াখালি মোড় থেকে অসহায় ওই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শিশুটি বাক প্রতিবন্ধী। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কর্মরত পুলিশ সদস্যদের আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টায় শিশুটির পিতা মোঃ শফিকুল ইসলামের নিকট তাকে হস্তান্তর করা হয়।

  • ঝিনাইদহে কলেজ শিক্ষার্থীকে কপালে সিঁদুর দিতে জনতার হাতে ধরা

    ঝিনাইদহে কলেজ শিক্ষার্থীকে কপালে সিঁদুর দিতে জনতার হাতে ধরা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে কপালে সিঁদুর দিতে গিয়ে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে তপন কুমার ঘোষ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি।বুধবার (৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর তপন কুমার ঘোষকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এসময় তার পকেট থেকে সিঁদুরের কৌটা উদ্ধার করা হয়েছে।তপন কুমার ঘোষ উপজেলার খেদাপাড়া এলাকার গোপাল চন্দ্র ঘোষের ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে। সে কোলাবাজার ইউনাইটেড স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। ভিকটিম ওই কলেজ শিক্ষার্থী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে কোলা সড়ক দিয়ে শহীদ নূর আলী কলেজে যাচ্ছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ সময় তাদের পিছু নেয় তপন কুমার ঘোষ নামের ওই ব্যক্তি। হঠাৎ ফয়লা এলাকায় পিছন দিক থেকে একটি মেয়েকে ঝাপটে ধরে কপালে সিঁদুর পরাতে যায় তপন। এ সময় ভিকটিম ও তার দুই বান্ধবীর চিৎকারে মাঠে কাজ করা স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের আসা দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তপন। স্থানীয় কয়েকজন তাকে পিছু নিয়ে ধরে ফেলে। এরপর কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।ভিকটিম ওই কলেজ শিক্ষার্থীর বাবা জানান, গত ১ বছর ধরে তার কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল তপন কুমার ঘোষ। এ নিয়ে গ্রাম পর্যায়েও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। কলেজটির অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান, ওই শিক্ষার্থী শহীদ নুর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি সভাপতিকে অবহিত করে পুলিশকে জানানো হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তিনি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তপন কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছেন। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

    দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক দরিদ্র কৃষকের বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। সকালে আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিলেন তারা।

    আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমিতে কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটায় অংশ নেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। ধান কাটা শেষে মাথায় করে ধান বহন করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দেয়া হয়।

    কৃষকলীগের কাছ থেকে এমন উপকার পেয়ে খুশি কৃষক মকবুল হোসেন। তিনি বলেন, ক্ষেতে ধান পেকে গেছে। কাটার পরিকল্পনা করছিলাম। কিন্তু শ্রমিক সংকট ও মজুরি বেশি থাকায় কাটতে পারছিলাম না। ঠিক এই সময় বিনা পারিশ্রমিকে কৃষকলীগ আমার ৪০ শতক জমির ধান কেটে দিবে ভাবতেও পারিনি। এই ধান কাটতে তিন চারজন শ্রমিক লাগতো। কৃষকলীগ ধান কেটে দেয়ায় অনেক উপকার হলো। আমি কৃষকলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

    উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম মোল্লাহ ও সদস্য সচিব কবির হোসেন বলেন, এখন বোরো ধানের মৌসুম। মাঠে ধান কাটা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে কৃষকের ধান কাটতে শ্রমিক সংকট ও অর্থের সংকট দেখা দেয়। তাই প্রধানমন্ত্রীর নিদের্শনা ও কৃষকলীগের নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। যে সকল কৃষক তার ক্ষেতের ধান শ্রমিক ও অর্থের অভাবে কাটতে আর মাড়াই করতে পারছেন না, সে সংবাদটি জানালে কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

    জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের নির্দেশনায় আমরা অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি কোন অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন, তা জানালে কৃষকলীগের কর্মীরা বিনা পারিশ্রমিকে সে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়ে আসবে।

    কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এ লক্ষে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে আজকে আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমির ধান কেটে দিয়ে আমরা তার গোলায় ভরে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সার্থকতার মধ্য দিয়ে কৃষকদের বীজ ও সার ঠিকমত দেয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। শ্রমিকের সংকট থাকার কারণে আজকে কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি। কোন কৃষকের যদি ধান কাটতে সমস্যা হয় তাহলে যেন তারা আমাদের নেতাকর্মীদের জানান।

    এ সময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষকলীগের সভাপতি মাসুদ করিম, যুগ্ম সম্পাদক এডভোকেট আহসান হাবীব, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্ল্যাহ, সদস্য সচিব কবির হোসেন, দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, তারা মিয়া, জালাল উদ্দিন, মজিবর রহমান, ছাত্রলীগের মোবারক হোসেন, বিপ্লবসহ কৃষকলীগের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

  • দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার

    দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় রাহুল কর্মকার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বুধবার (৩ মে) সকালে উপজেলার ২ নং বোয়ালখালী ইউপির ৮ নং ওয়ার্ডের সুধীর মেম্বারপাড়া এলাকার সড়কের পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা গভীর রাতে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে। সে সুধীর মেম্বারপাড়া এলাকার মৃত তপন কর্মকারের ছেলে।

    দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • পানছড়িতে কোরবানির মাংশ প্রস্তুতে ২০ কসাইকে প্রশিক্ষণ প্রদান

    পানছড়িতে কোরবানির মাংশ প্রস্তুতে ২০ কসাইকে প্রশিক্ষণ প্রদান

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    স্বাস্থ্য সম্মত উপায়ে মাংশ প্রস্তুতের পাশপাশি সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর সক্ষমতা বৃদ্ধির জন্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২০ জন কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এছাড়াও এসব কসাইদের কোরবানির পশুর বর্জ্য সঠিক নিয়মে ব্যবস্থাপনার উপরও প্রশিক্ষণ দেওয়া হয়।

    বুধবার (৩ মে) সকাল ১০ টার সময় পানছড়ি উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে শিল্পকলা একাডেমি কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কোরবানির ঈদকে কেন্দ্র করে পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের এসব প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পাওয়া এসব কসাইরা সঠিক ভাবে নিজ নিজ এলাকার পশুর মাংশ প্রস্তুত করবে। সেই সাথে সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর কাজ করবে।

    এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ সমাপণ চাকমা, সাংবাদিক মিঠুন সাহা এবং প্রশিক্ষনার্থী।

    ডাঃ সমাপণ চাকমা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে যেসব কর্মপন্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে কসাই প্রশিক্ষণ অন্যতম। এর মাধ্যমে পানছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে সঠিক নিয়মে ও স্বাস্থ্য সম্মত উপায়ে পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস প্রস্তুত ও জবাই পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

  • চারঘাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চারঘাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
    চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে এক মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকাল ১০টায়,বেসরকারি সংস্থা, অপরাজিতার আয়োজনে সরদহ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অপরাজিতার ক্লাস্টার এডভোকেসী এন্ড নেটওয়ার্কিং কো অডিনেটর শাহীনা লাইজু,,মনিটরিং কো অডিনেটর পলাশ মিয়া,জেলা কর্মসুচী সমন্বয়কারী সাইফুল ইসলাম, ফিল্ড কোঅডিনেটর শিরিনা আকতার,চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, ইউপি সদস্য সাইদুর রহমান, ইউপি সদস্য ঝর্ণা বেগম, সরদহ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সারোয়ার জাহান রাব্বী,নারী নেত্রী সুলেখা বেগম,রাজনৈতিক ব্যাক্তি হান্নাত আলী,ও ঝিঁকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃবারীসহ বিভিন্ন সমাজসেবী ব্যাক্তিবর্গ।
    মতবিনিময় সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়#

    মোঃমোজাম্মেল হক
    চারঘাট রাজশাহী