Author: desk

  • নলছিটিতে কৃষকের ধান কেটে দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    নলছিটিতে কৃষকের ধান কেটে দিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ। দেশে বর্তমানে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। সবাইকে ধান কেটে দিতে উৎসাহী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।

    আজ বৃহস্পতিবার (০৪ মে ২০২৩) সকাল থেকে উপজেলার সিদ্ধকাঠি গ্রামের এক কৃষকের পাকা ধান কেটে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।

    উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম রাজিব, নাবিউল, তন্মায় সহ সংগঠনের নেতা-কর্মীরা পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।পরে নেতা-কর্মীরা বৃহস্পতিবার একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

    উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের বলেন, ‘আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’

    তিনি জানান, সিদ্ধকাঠি গ্রামের কৃষক আঃ সাত্তার হাওলাদারের ২৬ শতাংশ জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

  • নোয়াখালীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

    নোয়াখালীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায়, ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দগন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,নোয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও
    র‍্যা লি অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তা ৭১ জাদুঘর চত্বরের হল রুমে নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,
    নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার শিকদার, বেগমগন্জ্ঞ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, সামসুল হাসান মিরন, নাসির উদ্দিন বাদল, গোলাম মহি উদিন নসু, লায়ন বোরহান উদ্দিন, এএস এম রেজোয়ান, আকাশ মো: জসিম, এমবি আলম, চৌমুহনী কলেজের এজিএস মো: হানিফ, ভিপি মোসবাহ উদ্দিন টুটুল, জুয়েল রানা লিটন, মোজাম্মেল হোসেন, ফারুক, বেলাল ভূঁইয়া, আবদুল মতিন, কামরুল কানন, রিফাত মির্জা, ফখর উদ্দিন, রফিকুল ইসলাম সুমন, খন্দকার নিজাম উদ্দিন, রেজাউল হক, সানাউল্যা, মোতাহেরে হোসেন কিরন, আবু তাহের খোকন, সাইফুল ইসলাম, আজিজ আহম্মেদ, নাসির উদিন মিরাজ, হোসাইন আহম্মদ, সহ বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দসহ অনেকেই।আলোচনা সভা শেষে র‍্যালিটি চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিন করে ৭১ চত্বরে এসে শেষ হয়।

  • গোপালগঞ্জে মোটর সাইকেল খাদে পড়ে যুবক নিহত

    গোপালগঞ্জে মোটর সাইকেল খাদে পড়ে যুবক নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে মারাত্মক আহত হয়েছে অপর মোটর সাইকেল অরোহী মো: জাহিদ হাসান (৩৮)।

    আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।

    কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে।

    ওসি মো: শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো: জাহিদ হাসান মোটর সাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমনে যান। কক্সবাজার ভ্রমন শেষে খুলনা ফিরছিলেন তারা।

    এসময় তাদের মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

    এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মো: জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত মো: জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।

    পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। #

  • চাকুরীর জন্য ঘুষের টাকার জন্য শিক্ষকসহ দুইজনকে অবরুদ্ধ

    চাকুরীর জন্য ঘুষের টাকার জন্য শিক্ষকসহ দুইজনকে অবরুদ্ধ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে ঘুষের টাকা ফেরত দিতে এক, ৮৮জন সহকারি শিক্ষকসহ দুইজনকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০২ মে) আটোয়ারী উপজেলার মালিগাঁও এলাকার শরিফুল ইসলামের বাড়িতে তাদের অবরুদ্ধ করা হয়।

    এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তাদের উদ্ধার না করেই ফেরত আসতে হয়েছে পুলিশকে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

    অবরুদ্ধ করে রাখা দু’জন হলেন- স্থানীয় নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নজরুল ইসলাম ও মালিগাঁও এলাকার মৃত নীলমহরের ছেলে রবিকান্ত বর্মন। এদের মধ্যে নজরুল ইসলামকে মঙ্গলবার সকালে ও রবিকান্তকে সোমবার রাতে ধরে নিয়ে ওই বাড়িতে অবরুদ্ধ করা হয়।

    জানা যায়, ছেলেকে সেনাবাহিনীতে অফিস সহকারি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মালিগাঁও এলাকার শরিফুল ইসলামের কাছে থেকে ১১ লাখ টাকা নেয় অভিযুক্তরা। আড়াই বছর ধরে দফায় দফায় এ টাকা দেওয়া হয়। টাকার যোগানের জন্য বসতভিটাও বিক্রি করে শরিফুল।

    এদিকে শরিফুলের ছেলেকে অফিস সহকারি পদের নিয়োগপত্রও প্রদান করেন অভিযুক্তরা। কিন্তু পরে জানা যায় নিয়োগপত্র ভূয়া। তখন ঘুষের টাকা ফেরত চায় শরিফুল। ওদিকে সেই টাকা না দিয়ে নজরুল ইসলাম গা ঢাকা দেয়। পাঁচ মাস পর স্থানীয় মির্জাপুর বাজারে দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে অবরুদ্ধ করে শরিফুল ও তার লোকজন।

    অভিযুক্ত নজরুল ইসলাম ৭ লাখ ৭০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, অলীন দেবনাথকে টাকা দেওয়া হয়েছে। তার ব্যাংক হিসাবের চেকের পাতা রয়েছে স্বাক্ষরিত। আমরা আদালতে টাকা আদায়ে তার বিরুদ্ধে মামলা করেছি

  • শান্তি সৌহার্দ্য সম্প্রীতি বজায়ে ধর্মীয় অনুশাসন মঙ্গল শোভাযাত্রায়-জোন অধিনায়ক

    শান্তি সৌহার্দ্য সম্প্রীতি বজায়ে ধর্মীয় অনুশাসন মঙ্গল শোভাযাত্রায়-জোন অধিনায়ক

    (রিপন ওঝা, মহালছড়ি)

    পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, মহালছড়ি শাখার উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আজ ৪মে বৃহস্পতিবার ২০২৩ বিশাল ধর্মীয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

    বিশাল এই ধর্মীয় মঙ্গল শোভাযাত্রাটি মহালছড়ি সরকারি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    উক্ত ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা মহালছড়ি সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) শুভ উদ্বোধন করেন।

    তিনি মহালছড়ি উপজেলার বসবাসরত সকল মানুষ শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সকল ধর্মের মধ্যে মানুষের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের অনুশাসন, এই ধর্মীয় আদর্শের জায়গা থেকেই সকল জাতির ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখতে এ সুন্দর পৃথিবীতে যুগে যুগে মহামানবগণ এসেছেন, সেই মহামানবের মধ্য ভগবান বুদ্ধ একজন। এই মহামানবের আর্দশের ধর্মীয় বাণী প্রতিটি মানুষের কল্যাণে নিয়োজিত থেকে মানবতাবাদী হওয়ার দৃঢ় আহ্বান জানান।

    এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোনা রতন চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘ মহালছড়ি শাখার সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও মহালছড়ির বিভিন্ন গ্রামের দায়ক-দায়িকাগণ।

    এছাড়াও মহালছড়ির লেমুছড়ির পটপট্যা ক্লাব মাঠে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল ও হিতসুখ কামনাই বুদ্ধ মুর্তি দাম, সংঘ দান ও অষ্টপরিষ্কার দান ও ধর্মীয় দেশনা শ্রবণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    আজ বুদ্ধ বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে সরকারি তালিকা অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি অফিস কার্যালয় ও বিভিন্ন সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

  • পাইকগাছায় আবাসন প্রকল্পে আগুনে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিক সহায়তা

    পাইকগাছায় আবাসন প্রকল্পে আগুনে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিক সহায়তা

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছার গড়ইখালী ইউপি’র গাংরক্ষির আবাসন প্রকল্পে অগ্নিকাষ্ডে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকার চেক তুলে দিলেন এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ সুফিয়া বিবিকে ২০ হাজার টাকা ও খালেদা বেগমকে ২০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা সহয়তা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, উপজেলা পরিষদ থেকে এ
    অর্থ সহয়তা করা হয়েছে।

  • পাইকগাছায় জটিল রোগে আক্রান্ত রোগীদের মাধে অনুদানের চেক বিতরণ

    পাইকগাছায় জটিল রোগে আক্রান্ত রোগীদের মাধে অনুদানের চেক বিতরণ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জটিল রোগে আক্রান্ত রোগীদের মাধে এককালীন আর্থিক অনুদানের চেক বিতারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো: আক্তাুেজ্জামান বাবু। সমাজসেবা অধিদপ্তর থেকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা পেল ৬ টি জটিল রোগে আক্রান্ত পাইকগাছার ২০ ব্যক্তি বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছ থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। এসময় রোগীদের স্বজন ও অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তেঁতুলিয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে বিজ্ঞান পড়ুয়া ছাত্রের প্রবেশপত্র মিলেছে মানবিকের

    তেঁতুলিয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে বিজ্ঞান পড়ুয়া ছাত্রের প্রবেশপত্র মিলেছে মানবিকের

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে বিজ্ঞান পড়–য়া ছাত্রের প্রবেশপত্র মিলেছে মানবিক বিভাগের। এই ঘটনাটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মনিরুজ্জামের।
    সরে জমিনে গিয়ে জানা যায়, মনিরুজ্জামান ২০২১-২০২২ সেশনের ২০২৩ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার্থী। সে পড়ালেখা করেছে বিজ্ঞান বিভাগে। তবে পরীক্ষার আগে প্রবেশপত্র হাতে পেয়ে জানতে পারে তার নিবন্ধন হয়েছে মানবিক বিভাগে। এজন্য তাকে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেও মানবিক বিভাগের হয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। যা মেনে নিতে পারছেন না পরিবারের মা ও বোন।

    মনিরুজ্জামানের মা শাহিদা বেগম বলেন, আমার ছেলে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে আসছে। স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে ছেলের নিবন্ধন মানবিক বিভাগে হয়েছে। এখন আমার ছেলে কিভাবে পরীক্ষা দিবে। বিভাগ পরিবর্তণের কারণে আমাদের কাছে প্রথমে সাড়ে ৪হাজর নিয়েছে আজ মঙ্গলবার (২ মে) আরোও সাড়ে ৫হাজার নেয়ার জন্য ছেলের বাবাকে স্কুলে ডাকছে। আজকে না দিলে ছেলের প্রবেশপত্র পরিবর্তন হবে না। আমরা গরীব মানুষ এটার সমাধান চাই।

    মনিরুজ্জামানের বোন মুনিরা পারভীন বলেন, ‘আমার ভাই বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছে। স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে মানবিক বিভাগ চলে এসেছে। আমরা আশা করে পড়াশোনা করালাম বিজ্ঞান বিভাগ থেকে এখন আমাদের আশাটাই যেন ভঙ্গ হয়ে গেল। মনিরুজ্জামের সহপাঠীরাও বিজ্ঞানের ছাত্র হয়ে মানবিক বিভাগে পরীক্ষা দেওয়া মেনে নিতে পারছেনা।

    স্থানীয় অনেকেই জানান, ‘দুই বছরে ধরে একটি ছেলে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করলে তার মানবিক এলো কিভাবে, এটি স্কুল কর্তৃপক্ষের মারাত্মক ভুল, মেনে নেয়ার মতো না। আরোও জানান, মনিরুজ্জামান বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে হঠাৎ মানবিক বিভাগে পরীক্ষা দেয়া বোধ হয় ভেঙে পড়ার মতো।’

    বুড়াবুড়ী মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম বলেন, ‘অনেক প্রতিষ্ঠানে এই ধরণের ভুল হয়েছে, বিভাগ পরিবর্তনের বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে। অতিশিঘ্রই এটার সমাধান হবে। প্রবেশপত্র সংশোধন বিষয়ে ভুক্তভোগী পরিবারের কাছে থেকে ১০ হাজার টাকা নেয়ার কথা জিজ্ঞাসা করলে, টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

    এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলীর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে কোন কিছু জানানো হয়নি।’
    তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, ‘এ বিষয়ে অবগত করা হয়নি, আমাকে ওই প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর দিয়েন। কিছুক্ষণ পর তিনি জানান, বিষয়টির ব্যবস্থা নেয়া হয়েছে দ্রুত সমাধান আশা করছি।’

    এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘নানান ভুলের কারণে মানবিক দৃষ্টিতে শিক্ষার্থীদের ভুল সংশোধন চলমান আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রসহ নিয়ে আসলে ভুল সংশোধন করে দেওয়া হবে। তবে ভুল সংশোধনের জন্য এত টাকার প্রয়োজন নেই।’

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • মহেশপুরে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশো নিলো মেয়ে।

    মহেশপুরে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশো নিলো মেয়ে।

    মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ
    ঢাকার একটি বেসরকারী হাসপাতালে হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে বাবা ফয়জুল হক লাবু (৪০) মারা গেছেন। শোকে মাতম স্বজনেরা নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। এমন অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখে মেয়ে লাবিবা নামের এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো। ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। লাবিবা দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়েন শিক্ষার্থী।
    লাবিবার পরিবার ও প্রতিবেশীরা জানান, কুসুমপুর গ্রামের মৃত দিদার বক্সের ছেলে ফয়জুল হক লাবু। তাঁর মেয়ে লাবিবা ৩ মে (বুধবার) এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন। হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রাতে ফয়জুল হক লাবুর মৃত্যু হয়। বাড়ি জুড়ে শোকের মাতম চলছে লাশ দাফনের প্রস্তুতি। বাবার মৃত্যুর পর লাবিবা ভেঙে পড়লেও স্বজনদের কথায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে।
    দত্তনগর এসএম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হুসাইন বলেন,লাবিবা আমার স্কুলের খুবি ভালো ছাত্রী ‘বাবাকে হারানো যে কারও জন্য খুবই কষ্টদায়ক। তারপরও এসএসসি পরীক্ষার্থী লাবিবা বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরাও তার পরীক্ষার সময় যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি।
    পরীক্ষা শেষে লাবিবা বলেন,‘বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন আমি যেন পড়ালেখা করে অনেক বড় হই। তাই এমন অবস্থায়ও আমি পরীক্ষায় অংশ নিয়েছি। বাবার আত্মাকে আমি কষ্ট দিতে চাই না।’
    মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রঞ্জন কুমার বলেন, লাবিবা ২০৪ নং রুমে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিচ্ছে। লাবিবার বাবার মৃত্যুর বিষয়টি আমরা সকালেই জানতে পেরেছিলাম। সবার সঙ্গে বসে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে ভেবে তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। সে এক হাতে রুমাল দিয়ে বারবার চোখ মুছছিলো। আর অন্য হাতে কলম ধরে পরীক্ষার খাতায় লিখছিলো।

  • গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা লাইনম্যানের পকেটে  আইনগত ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে বরখাস্ত করলেন ডি,জি,এম

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা লাইনম্যানের পকেটে আইনগত ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে বরখাস্ত করলেন ডি,জি,এম

    নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা:

    নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের একাধিক গ্রাহকের বিদ্যুৎ বিলের টাকা কালেকশন করে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে লাইনম্যান সাকিবের বিরুদ্ধে। তিনি অফিসের লাইনম্যান পরিচয়ে গ্রাহকের বাড়ী বাড়ী এবং বিভিন্ন দোকানে গিয়ে বিলের কাগজে নিজ স্বাক্ষর সহ সিল মোহর দিয়ে মাসের টাকা সংগ্রহ করত অফিসের বিভিন্ন অজুহাত দিয়ে । বিলের টাকা নিয়ে অফিসে জমা না দেয়ায় প্রতি মাসে ভুতুড়ে বিলের বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। এ খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি,জি,এম) লাইনম্যান সাকিবের বিরুদ্ধে বিভাগী আইনগত কোন ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

    রাজিব, আফসার উদ্দিন, শফিক সহ একাধিক গ্রাহক অভিযোগ করেন, আমরা পূর্বে অফিসে গিয়ে বিদ্যুৎ বিলের টাকা জমা দিতাম। বিগত কয়েকমাস যাবত অফিসের লাইনম্যান পরিচয়ে সাকিব আহম্মেদ নামে এক লোক বিলের টাকা নিত ক্লোজিং এবং সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলে। আমরা তার কাছে টাকা দিলেও প্রতি মাসে পূর্বের মাসের বিলের টাকা যোগ হয়ে ভুতুড়ে বিল আসত। বিষয়টি তাকে জানালে তিনি বলত, কম্পিউটারে টেকনিক্যাল সমস্যার কারনে এমনটা হচ্ছে। পরের মাসে ঠিক হয়ে আসবে। টাকা নেয়ার সময় সে বিলের কাগজে তার অফিসের সিল সহ নিজ স্বাক্ষর করে টাকা নিতেন। এভাবে সে জানুয়ারি মাস থেকে আমাদের বিলের টাকা জমা নিত। সে চার মাস পর্যন্ত টাকা নিয়ে জমা না দেয়া বর্তমানে আমাদের বিলের কাগজে অনেক টাকা বিল এসেছে।

    তরিকুল ইসলাম নামে আর এক গ্রাহক জানায়,
    আজকে এপ্রিল মাসের বিলের কাগজ হাতে পেয়ে সাকিবের নম্বরে কল দিলে সে বলে, আমি জরুরি কাজে পিরোজপুর অফিসে আসছি আপনি বিল নম্বর সহ বর্তমান মাসের টাকা আমার নম্বরে বিকাশ করা আছে পাঠিয়ে দিন।আমি টাকা জমা দিয়ে বিলের কাগজ পাঠিয়ে দিতেছি।

    বিষয়টি নিয়ে আমি উপজেলার জোনাল অফিসের ডি,জি,এম এর কাছে দিনের পর দিন ঘুরেও কোন কথা বলার সুযোগ পাচ্ছিনা। আজকে অফিসে গিয়ে কথা বলতে গেলেই ব্যস্ত আছি বলে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।

    নাম না প্রকাশ সর্তে জোনাল অফিসের এক কর্মচারি জানান,” সাকিব আমাদের অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পাড় অঞ্চলের লাইনম্যান ছিল। গ্রাহকের বিলের টাকা জমা নিয়ে অফিসে জমা দিতনা। এভাবে সে একাধিক গ্রাহকের সাথে এরকম প্রতরানা করেছে। যে, কারনে তাকে আমাদের ডি,জি,এম স্যার চাকরি থেকে বরখাস্ত করেছেন।

    অভিযোগের বিষয়ে জানার জন্য লাইনম্যান সাকিবকে ফোন দিলে তিনি বলেন, গ্রাহকের টাকা নিয়ে আমি অফিসে জমা করেছি। তবে কিছু কিছু টাকা জমা হয়নি। টাকা নিয়ে জমা না দেয়ার কারন জানতে চাইলে অভিযুক্ত লাইনম্যান আরো বলেন, সে বিষয় আমার ডি,জি,এম স্যার জানেন। আপনার কাছে বলবো কেন।

    এ বিষয়ে জানার জন্য পিরোজপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি,জি,এম) ওয়াহিদুজ্জামানের সাথে দেখা করে জানতে চাইলে তিনি বলেন, “এখন কথা বলার সময় নাই। আমি মহিলাদের নিয়ে বসেছি। পরে কথা বলব। যোহর নামাজের পরে আসেন। এই বলে তিনি অফিস থেকে বেরিয়ে পড়েন। নামাজের পর অফিসের সামনে ঘন্টাব্যাপী বসে থাকলেও তিনি আর অফিসে আসেননি।

    পরে ফোন দিয়ে জানতে চাইলে, ডি,জি,এম বলেন, গ্রাহকের বিলের টাকা কালেকশন করে সাকিব অফিসে জমা দিতনা। সালায় বিল কালেশন করে মদ গাজা খাইত। ওর চাকরি নট(বরখাস্ত) করে দিয়েছি। গ্রাহকের বিলের টাকা কালেকশন করে জমা না দিয়ে আত্মসাতের ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে কিনা পূনরায় জানতে চাইলে তিনি লাইন কেটে দেন।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি