Author: desk

  • মধুপুরে জমিসংক্রান্ত জেরে মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত

    মধুপুরে জমিসংক্রান্ত জেরে মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত

    আব্দুল হামিদ,
    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরামবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীদের মারপিটে মা ছেলে আহত হয়েছেন বলে জানা যায়।
    এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীরামবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের স্ত্রী অজুফা বেগম ও তার ছেলে সুমন আকন্দকে একই এলাকার বিবাদীগন মারপিট করে গুরুতর ভাবে আহত করে।
    বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল এরই জের ধরে রবিবার সন্ধায় বিবাদী মজিবর আকন্দের ছেলে বাহাজ উদ্দিন আকন্দ, বাহাজ উদ্দিন আকন্দের ছেলে সিয়াম আকন্দ, আব্বাস উদ্দিন আকন্দের ছেলে নাজমুল আকন্দ সহ আরও চার পাঁচ জন মিলে সুমন আকন্দকে লোহার রড ও হাতুরী দিয়ে এলোপাথারী ভাবে বাইরাইয়া মারাত্মক ভাবে জখম করে। ছেলেকে মারপিটের সংবাদ পেয়ে মা অজুফা বেগম এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকেও মারপিট করে আহত করে। এসময় তার গলায় থাকা ষাট হাজার টাকা মুল্যের গলার চেইন এক বিবাদী নিয়ে যায় বলে জানান। তাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন আগাইয়া আসলে বিবাদীগন ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। স্হানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠান। সুমন আকন্দের অবস্হা আশংকাজনক থাকায় তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের হলে থানা পুলিশ প্রধান আসামি বাহাজ উদ্দিন আকন্দকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

  • অবৈধ মাদকদ্রব্য  সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    অবৈধ মাদকদ্রব্য সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পুলিশ সুপার, পঞ্চগড় সার্বিক দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ সদর থানার নেতৃত্বে এসআই/শামসুজ্জোহা, এসআই/পলাশ চন্দ্র রায়, এএসআই/ গোলাম রব্বানী পিপিএম, কং/মোফাজ্জল হোসেন বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধারের জন্য থানা এলাকায় অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৫/২০২৩ইং তারিখ ১৭.৪৫ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন ০৮নং ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাও গ্রামস্থ ঢেমসীমারী কাজী ফার্মস হইতে পঞ্চগড়গামী কাঞ্চনা কবরস্থানের পাশে বাঁশ ঝাড়ের কাছে চলাচলের কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ জসির রানা(২৯) পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ জোৎস্না বেগম, সাং-পাটোয়ারী পাড়া, পঞ্চগড় পৌরসভা, থানা ও জেলা- পঞ্চগড় কে ১৩৮(একশত আটত্রিশ) পিচ ইনজেকশন, যাহার মধ্যে ১। Buprenorphine Injection I.P 2ml ৪৬(ছিচল্লিশ) পিচ, ২। Easium Diazepam 10mg 2ml ৪৬(ছিচল্লিশ) পিচ, ৩। PHENEREX IN 2ml, ৪৬(ছিচল্লিশ) পিচ উদ্ধার করিয়া এবং পলাতক আসামীর মাদক ক্রয় বিক্রয় কজে ব্যবহৃত একটি পুরাতন DAYUN 80সিসি লাল রংয়ের মোটরসাইকেল সহ আটক করা হয়। এ সময় মোঃ রাজু ইসলাম(২৭) পিতা- মোঃ আইবুল ইসলাম, সাং-দর্জিপাড়া, পঞ্চগড় পৌরসভা, থানা ও জেলা-পঞ্চগড় পালাইয়া যায়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • পানছড়িতে আবারও আশ্রয়ণ প্রকল্পের একটি গৃহে বৃহৎ ফাটল, ঝুঁকিপূর্ণে হয়ে পড়েছে পুরো বাড়ি

    পানছড়িতে আবারও আশ্রয়ণ প্রকল্পের একটি গৃহে বৃহৎ ফাটল, ঝুঁকিপূর্ণে হয়ে পড়েছে পুরো বাড়ি

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    আবারও খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকায় মোছাম্মদ ছালেমা খাতুনের ( ৫৫) উপহার পাওয়া গৃহের পেছনের অংশের একটি দেয়াল দুই ভাগে ফেটে গেছে।এবং পুরো গৃহের বিভিন্ন ওয়ালেও ফাটল ধরেছে।ফলে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে গৃহে থাকা বৃদ্ধ মহিলা ও তার পরিবারের লোকদের জন্য। ফলে ঝুঁকিতে রয়েছে পুরো পরিবারের লোকজন। যেকোনো সময় ধসে পড়তে পারে বাকি ওয়ালও।

    জানা যায়, গত ২০২০ -২০২১ অর্থ বছরে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।সে সময় ২০ জুন ২০২১ সালে মোসাম্মাৎ ছালেমা খাতুন, স্বামী মৃত আর পেশা দিনমজুর, গ্রামঃ পোড়াবাড়ী, ইনিয়নের পানছড়ি, জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলাকে ২৪২ নং পূজগাঙ মৌজায় ০১ নং খতিয়ানের ১২৩০ নং দাগে মুজিকাবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট একটি সেমিপাকা গৃহ উপহার প্রদান করেছেন।

    ছালেমা খাতুন জানান: মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া ঘরটির চারদিকে ভাঙন ধরেছে।বাড়ির পেছনের একটি দেয়াল ফেটে গেছে। ঘর নির্মাণের সময় তারা ভালো ভবে কাজ করেনি বিদায় এমন হয়েছে। এখন নাতীন নিয়ে থাকতে খুব ভয় হয়।

    তিনি আরও বলেন: পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ তিনি আজ সকালে এসেছেন।ঘরটি মেরামত করে দেওয়ার চেষ্টা করবেন বলেছেন।এবং নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে কারো আত্মীয়ের বাড়িতে থাকতে বলেছেন।

    এই সময় তিনি জানান: যত দ্রুত ঠিক করে দেওয়া হয় তত আমাদের জন্য ভালো হয়।না হলে এতোদিন আমরা কার ওখানে থাকবো।

    এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর নম্বরে কল দেওয়া হলে রিসিভ না হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • মোংলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০লাখ টাকা আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    মোংলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০লাখ টাকা আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

    বায়জিদ হোসেন,
    মোংলা প্রতিনিধি
    মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিকারের দাবী জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়েরই একজন শিক্ষক। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিভিন্ন দপ্তরে প্রেরিত অভিযোগ ও অভিযোগকারী শিক্ষক সুলতান মাহবুব আলম শহীদ (সহকারী শিক্ষক, জীবন/জীবিকা) জানান, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা ধরণের দুর্নীতি ও অনিয়ম করে আসছেন। বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক ৬বছর আগে অবসরে গেলেও তার পরিবর্তে এখনও পর্যন্ত নতুন কোন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেননি প্রধান শিক্ষক। এমনকি খন্ডকালীন কোন মুসলমান শিক্ষকও নেননি এখনও পর্যন্ত। এতে ওই ধর্মের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ২০২৩ সালের এসএসসি পরীর্ক্ষীদের জিম্মি করে কোচিং ফির নামে ৪০জনের কাছ থেকে প্রায় ২লাখ ৪০হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে বিদ্যালয়ে খন্ডকালীন ও নিয়মিত শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক তার নিজের আত্মীয়স্বজনদেরকে নিয়োগ দিয়েছেন। তার ছেলেকে কম্পিউটার ল্যাব সহকারী ও ভায়রার ছেলেকে দপ্তরী পদে নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়া অসংখ্য ভূয়া বিল ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ১০লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার। তিনি অভিযোগে আরো বলেন, বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের শিক্ষকদের সাথে কোন আলাপ-আলোচনা ছাড়াই তার নিজ একক সিদ্ধান্ত গ্রহণ করায় শিক্ষক-কর্মচারীরা আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমি নিজেই বেতন স্কেল প্রাপ্তিতে ৫০হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছি। আমরা শিক্ষক-কর্মচারীরা এর আগে বিদ্যালয় তহবিল থেকে বছরে দুইটি বোনাস পেতাম, তিনি আসার পর তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া তিন বছর ধরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা বন্ধ রাখেন তিনি। পরবর্তীতে পুনরায় বছরখানেক ধরে সেটি চালু করলেও ওই বিদ্যালয়ের তহবিলে কোন টাকা জমা করেননি তিনি। বিদ্যালয়ের ফান্ডের টাকা তিনি নিজের ইচ্ছামতই খরচ করে থাকেন। রুপালী ব্যাংক থেকে ঋণ নেয়ার ক্ষেত্রেও তিনি শিক্ষকদের বিরুদ্ধাচারণ করে থাকেন বলেও জানান অভিযোগকারী শিক্ষক শহীদ। তিনি আরো বলেন, এ সকল বিষয়ে কোন শিক্ষতেরা আপত্তি তুললে তাকে গালিগালাজসহ চাকুরীচ্যুত করা হুমকি দেন প্রধান শিক্ষক। ফলে অনেক শিক্ষক-কর্মচারী ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননা। অভিযোগকারী মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীবন/জীবিকা) সুলতান মাহবুব আলম শহীদ বলেন, প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদারের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ ও ধর্ম/বর্ণ বিদ্বেষের প্রতিকার চেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপমন্ত্রী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) হাবিবুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার বলেন, এ বিষয়ে আমি পরে কথা বলবো। এখন ব্যস্ত আছি, এ বলে ফোন রেখে দেন তিনি।
    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখন যেহেতু এসএসসি পরীক্ষা চলছে তাই পরীক্ষার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, বুধবার অভিযোগটি পেয়েছি, বিষটি খতিয়ে দেখে ব্যবস্থা নিবো।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

    আজ শুক্রবার (৫ মে) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের নেতৃত্বে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মো নাজাত করেন।

    এ সময় ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুলু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ক্রীয়া সম্পাদক শেখ ওয়াহিদ আলী সিন্টু সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • রাতে বাঙ্গালির খতিয়ানভুক্ত জায়গা দখলের নিকৃষ্ট চেষ্টায় পাহাড়ের কুচক্রী মহল

    রাতে বাঙ্গালির খতিয়ানভুক্ত জায়গা দখলের নিকৃষ্ট চেষ্টায় পাহাড়ের কুচক্রী মহল

    রিপন ওঝা,
    (খাগড়াছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অবস্থিত পাঁচ একর নামক এলাকায় ৪মে ২০২৩ বাঙালি ফরিদ উদ্দিনসহ পাঁচ জনের মালিকানাধীন জমিতে রাতের অন্ধকারে পাহাড়ি সন্ত্রাসীদের সমর্থনে পাহাড়ের অস্থায়ী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কর্তৃক মাচা ঘর বানিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা করা হয়েছে।

    পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায় যে তারা কেউই এই এলাকার স্থায়ী বাসিন্দা নয়। স্থায়ী নয় তবুও তাদের নিকট থেকে ঐ জমি সংক্রান্ত মালিকানার কোন কাগজপত্র বা ডকুমেন্টস তারা প্রদর্শন করতে ব্যর্থ হয়। এমনকি তারা কেউ নির্মাণরত এলাকার নামও জানে না, স্থানীয় জনগণদেরও চিনেন না, সেই সাথে উক্ত এলাকার কার্বারী, নির্বাচিত মেম্বার, হেডম্যান ও চেয়ারম্যানদের নাম পর্যন্ত জানেন না।

    উক্ত স্থানে অবস্থান নেওয়া কবিতা চাকমা বলেন তাদেরকে এই এলাকার নাম প্রকাশ্যে অনিচ্ছুক কিছু লোক এখানে নিয়ে এসেছে। কিন্তু এই জায়গায় কে বা কারা নিয়ে এসেছেন বা আসতে প্ররোচতি করেছেন এই ব্যাপারে তাদের নিকট থেকে জানতে চাইলে তারা কোন ব্যক্তির নাম ও পরিচয় বলতে ইচ্ছুক নয়।

    পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলে জানা যায় যে ইউপিডিএফ(মূল) পাহাড়ের সন্ত্রাসী সংগঠনের সমর্থনে রাতের আধারে তারা এখানে এসে বসবাসের ব্যবস্থা নিয়েছে।

    পরিশেষে পাড়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে কথা বলে আরও জানা যায় যে একদল পাহাড়ি বর্তমানে জাল কাগজপত্র তৈরির মাধ্যমে বাঙালির খতিয়ানভুক্ত জমিতে সরকারি আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ নেয়ার চেষ্টা করছে।

    উল্লেখ্য যে গত বছরও ঠিক এসময়ে রাতের আধারে ইউপিডিএফ(প্রসীত গ্রুপ) সন্ত্রাসীদের সমর্থনে একদল পাহাড়ি, দক্ষিন জয়সেনপাড়া এলাকায় অন্যের মালিকানাধীন জমিতে কয়েকটি অবৈধ মাচা ঘর তৈরি করার অপচেষ্টা চালিয়েছিল।

    উক্ত পাঁচ একর জায়গায় পাহাড়ে বসবাসরত নিরীহ ও অসহায় বাঙ্গালী ২০পরিবারের মধ্যে অন্যতম প্রতিনিধি ফরিদ মেম্বারের বরাদ্দ প্রাপ্ত জমির স্থানে ১। জ্ঞান বিকাশ চাকমা (২২) পিতাঃ কালো রঞ্জন চাকমা, ২। সুমন চাকমা (২৩) পিতাঃ নিহার বিন্দু চাকমা, ৩। বিন্দু চাকমা (৪৫) পিতাঃ রাঙ্গু চাকমা, ৪। শান্তনা চাকমা-(৩৪)- আইডি নং- 4656148162 স্বামীঃ মিন্টু চাকমা, ৫। বিদর্শন চাকমা (১৩) পিতাঃ বিন্দু চাকমা,৬। সজিব চাকমা,(৬)পিতাঃ মিন্টু চাকমা, ৭। কবিতা চাকমা (২৩) স্বামীঃ সুমন চাকমা, ৮। রেশমি চাকমা (১৯),স্বামীঃ জ্ঞান বিকাশ চাকমা, ৯। আলোমতি চাকমা(৪৫)- আইডি নং-8692190385, স্বামীঃ বিন্দু চাকমা, ১০। জিসান চাকমা (৫) পিতাঃ বিন্দু চাকমা, ১১। ডক্কর চাকমা (৩৯)আইডি নং-১৯৮৫৪৬১৬৫৭৯০০০০০৮
    পিতাঃ মৃত মন কুমার চাকমা উক্ত জমিতে ঘর তুলে। এরমধ্যে কয়েকজনের পুরাতন আবাসস্থল পঙ্খিমূড়া, সিন্দুকছড়ি, গুইমারা, খাগড়াছড়ি এবং কয়েকজনের পুরাতন আবাসস্থল যাদুখাছড়া, ৬৪নং যাদুখাছড়া, ৪৫২০ নানিয়ারচর,রাঙ্গামাটির বাসিন্দা বলে স্বীকার করেন।

    মূলত তারা গুইমারা উপজেলা ও নানিয়ারচর উপজেলার বাসিন্দা। তাদের ভাষ্যমতে ভিতর পার্টি ইউপিডিএফ মূল(প্রসীত) পরিবার পরিজন সাথে নিয়ে এই জায়গায় এসে অবৈধভাবে ঘর তুলে থাকতে বলেন,তাই তারা এমন অপচেষ্টা করেন। ঘর তুলে ছেলেমেয়ে নিয়ে থাকার পাশাপাশি জুম চাষাবাদ করে থাকতে চেয়েছি।

    এসব জায়গার মূল মালিকগণ হেডম্যান স্বদেশ প্রীতি চাকমা, স্থানীয় মেম্বার বিমল চাকমা ও কার্বারীর নিকট জানালে দ্রুত পদক্ষেপ নিয়ে বসবাসরত এলাকার প্রতিনিধির নিকট তাদেরকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • রাষ্ট্রপতি ৩দিনের সফরে পাবনা যাচ্ছেন-দেওয়া হবে স্মরণকালের সেরা নাগরিক সংবর্ধনা

    রাষ্ট্রপতি ৩দিনের সফরে পাবনা যাচ্ছেন-দেওয়া হবে স্মরণকালের সেরা নাগরিক সংবর্ধনা

    হেলাল শেখঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রথম সফর। প্রথমবারের মতো রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিবেন পাবনাবাসী। উত্তরবঙ্গের জেলা পাবনাবাসী প্রথমবারের মতো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেলো জনাব মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে। তিনি দলমত নির্বিশেষে জনসাধারণের প্রিয় মানুষটি এখন রাষ্ট্রের অভিভাবক, সর্বোচ্চ ব্যক্তি, নিজ জেলায় গৌরবময় এমন প্রাপ্তিতে সম্মানিত পাবনাবাসী।
    সূত্র জানায়, ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গত বুধবার (৩ মে ২০২৩ইং) পাবনা সফর সূচী প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোবল অফিসার মোঃ নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সোমবার ১৫ মে, ২০২৩ইং বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর ১টার দিকে তিনি পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে সোয়া ১টায় গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১টা ২০ মিনিটে পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১টা ৩০ মিনিটে পাবনার সবচেয়ে বড় পাবনা আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতির বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করে দোয়া করবেন। বিকেল ৪টায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন, শেষে জেলার আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন।
    এরপর মঙ্গলবার (১৬ই মে ২০২৩ইং) সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা জনাব সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় নাগরিক গণসংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। বিকেল ৫টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। এরপর ১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন করার পর বিকেল ৫টায় বীর মুক্তযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১৮ মে ২০২৩ইং) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতি তাঁর নিজ জেলা পাবনা সফর ঘিরে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের সকল প্রস্তুতি নিয়েছে পাবনাবাসী। সূত্র জানায়, গত বুধবার (৩ মে) সন্ধ্যায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষে নাগরিক কমিটি গঠিত হয়েছে।
    উক্ত সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। যুগ্ন-আহ্বায়ক হয়েছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সাংবাদিক আব্দুল মতিন খান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌরসভা মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থাকবেন। সভাসূত্রে জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেয়া হবে ১৬ মে সকাল ১০টায়। এই সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার অতিথি যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, শৃঙ্খলার সাথে রাষ্ট্রপতি মহোদয়কে দেওয়া হবে স্মরণকালের সেরা সংবর্ধনা। নির্দলীয়ভাবে সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এই পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতিকে। পাবনা জেলা জেলা আওয়ামী লীগের সফল সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও পাবনা সদর আসনের সংসদ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম ফারুক প্রিন্স উক্ত অনুষ্ঠানটি স ালনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী স্বপন ও জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত থাকবেন।
    জানা গেছে, রাজশাহী বিভাগের বৃহত্তর পাবনা জেলার কৃতি সন্তান-পাবনাবাসীর গর্ব-বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাঁর সাহসী ভুমিকা ও সততার উপহার হিসেবে গৌরবময় এমন প্রাপ্তিতে পাবনাবাসী গর্বিত-বাকিটা ইতিহাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় পাবনায় আগমন করছেন। বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক হিসাবে তিনি তাঁর সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই সাথে পাবনা জেলা সংযুক্ত করে ২য় পদ্মা সেতু মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট ও রাজবাড়ীর দৌলতদিয়া ত্রিমুখী ২য় পদ্মা সেতু একমাত্র চাওয়া ও প্রত্যাশা পাবনাবাসীর নিজ এলাকার রাষ্ট্রপতির কাছে। পাবনার দলীয় নেতৃবৃন্দ অনেকেই বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে নতুন করে কিছু বলার নাই, তিনি আসলেই একজন ভালো মানুষ। সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন (২৪ এপ্রিল ২০২৩ইং) তারিখ সকাল ১১টায় বঙ্গভবনে। এই নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ এমপি মন্ত্রীগণ ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (সাহাবুদ্দিন চুপ্পু) কে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করিয়েছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদ সদস্যসহ কয়েকশত বিশিষ্ট অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে শপথ নথিতে স্বাক্ষর করেন। নতুন রাষ্ট্রপতির সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ে রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু ২১তম রাষ্ট্রপতি আবদুল হামিদ এর স্থলাভিযিক্ত হলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন তিনি। নতুন রাষ্ট্রপতি’র স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও উপর পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এর আগে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধা. আইন পেশা, বিচারকের দায়িত্ব, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পর কর্মদক্ষতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়। উল্লেখ্য, ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাস্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। শহরের পুরাতন গান্ধী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত, পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাশের পর পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হন, এরপর শুরু করেন রাজনীতি। এরপর এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও ১৯৭১ সালে মক্তিযুদ্ধ (অনুষ্ঠিত ১৯৭২ সালে বিএসসি পাস করেন তিনি)। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ¯œাতকোত্তর এবং পাবনা শহীদ এ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবনে প্রবেশের আগেই ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাবনায় সাক্ষাৎ করেন সাহাবুদ্দিন চুপ্পু। ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রতিবাদী ছিলেন তিনি, এরপর এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অবিভুক্ত পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি থেকে ছয় বছর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সাহাবুদ্দিন চুপ্পু বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি। বাকিটা ইতিহাস।

  • রবীন্দ্র জয়ন্তীর মুল অনুষ্ঠান হচ্ছে নওগাঁর পতিসরেঃ ৩দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

    রবীন্দ্র জয়ন্তীর মুল অনুষ্ঠান হচ্ছে নওগাঁর পতিসরেঃ ৩দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

    নওগাঁ প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিক’র মূল অনুষ্ঠান এ বছর অনুষ্ঠিত হবে নওগাঁর প্রতিসরে। সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    রবীন্দ্রজয়ন্তীর উৎসব মুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসর এবং আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁ জেলার রাণীনগর আত্রাই, নাটোর জেলার নাটোর সদর উপজেলা এবং বগুড়া জেলার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে। এসব গ্রামের বাড়িতে বাড়িতে দূর দূরান্তের গ্রামগুলো থেকে আত্মীয়-স্বজন বেড়াতে এসেছেন। প্রত্যেক বাড়িতে চলছে নানা রকমের খাবারের আয়োজন।

    এদিকে নওগাঁ জেলা প্রশাসন রবীন্দ্রজয়ন্তীর তিনদিনের অনুষ্ঠানমালা বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

    অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে ২৫শে বৈশাখ উদ্বোধনী অনুষ্ঠান ২-৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক ম মোজাম্মেল হক এমপি। এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি মফিদুল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদ এমপি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদুজ্জামান সরকার এমপি, ছলিমুদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এম পি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ডঃ শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকা’র বিশিষ্ট কলাকূশলী এবং নওগাঁর কলাকুশলী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

    দ্বিতীয় দিন ৮ মে ২৬ বৈশাখ অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই রানীনগ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলার নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক এবং রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। এ’দিন স্মারক বক্তা হিসেবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবুল মোমেন ও আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।

    দ্বিতীয় দিনে আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।#

    আয়োজনের তৃতীয় দিন ১০ মে ২৭ বৈশাখ যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এস জাফরুল্লাহ এনডিসি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি। এ দিন স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন।

    সমপনী এ অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ, রানীনগর ও আত্রাই উপরে বাছাইকৃত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। #

    রওশন আরা শিলঅ
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোবাইল সহ গ্রেপ্তার ৪

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোবাইল সহ গ্রেপ্তার ৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াইলের নড়াগাতি থানা পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে যশোর ও নড়াগাতি থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    নড়াইলের নড়াগাতি থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ। এ ঘটনায় এসআই (নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইলের নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদ (২২) কে ৩ টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিল তার সহযোগীর নাম প্রকাশ করলে পানিপাড়া থেকে শাহিনকে গ্রেপ্তার করে। সে পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে। এ সময় তার নিকট থেকে ১২ পিস ইয়াবা ও ১ টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্যা(৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলম (২৪) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি জালিয়াতি : কোটালীপাড়া পৌর ছাত্রলীগেরকে কারণ দর্শানোর নোটিশ

    উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি জালিয়াতি : কোটালীপাড়া পৌর ছাত্রলীগেরকে কারণ দর্শানোর নোটিশ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের চিঠি জালিয়াতি করার অভিযোগ কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

    আজ শুক্রবার (০৫ মে) প্রেরিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

    বৃহস্পতিবার (০৪ মে) স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেগ জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলার শাখার আওতাধীন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন এর বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা প্রমান করতে আগামী তিন কায্য দিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

    এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন এর বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। যে কারনে তাকে তিন কায্য দিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান হয়েছে।

    প্রসঙ্গত, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের চিঠি জালিয়াতি করে সড়ক বিভাগের আওতাধীন কোটালীপাড়া-রাজৈর (জেড- ৮০৩২) সড়কের চেইনজ (০৭+৭০০ মি: হতে ১৭+১৪০ মি:) রাধাগঞ্জ-ফুলগাছা পর্যন্ত গণউন্নয়ন প্রচেষ্টকতৃক বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় কোটালীপাড়ার অংশে রোপিত গাছ অপসারণ চেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে চিঠি প্রেরণ করে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন।
    এ বিষয়ে জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচারক আজহারুল ইসলামকে তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। #