Author: desk

  • মহালছড়িতে গীতা দান ও মাঙ্গলিক মহাযজ্ঞ অনুষ্ঠিত

    মহালছড়িতে গীতা দান ও মাঙ্গলিক মহাযজ্ঞ অনুষ্ঠিত

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি মহালছড়িতে ১০মে বুধবার ২০২৩ বিশ্বের মঙ্গল কামনায় গীতা দান ও বিশ্বকল্যাণে মাঙ্গলিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

    বাংলাদেশসহ বর্তমান বিশ্ব অতিমারি সহ নানান সংকটে বিপদ-আপদে জর্জরিত। তাই বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় যজ্ঞের আয়োজন করা হয় শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গীতা সংঘ, মহালছড়ি শাখা কর্তৃক মহাযজ্ঞ।

    উক্ত আয়োজন হাজারো ভক্তের অংশগ্রহণে ধর্মীয় উৎসবে পরিণত হয়। মহাযজ্ঞে বিশ্বব্যাপী শান্তি ও সর্বজীবের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    উক্ত সবার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদ্বীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী শচ্ছীদানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রুপকানন্দ বহ্মচারী মহারাজ, শ্রীমৎ কুলকানন্দ বহ্মচারী মহারাজ, শ্রীমৎ দয়ানন্দ বহ্মচারী মহারাজ।

    আজ সন্ধ্যা ৬.০০ঘটিকায় সবার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে মহতী সনাতন ধর্মসভার আয়োজন করা হয়েছে।
    উক্ত মহতী সভায় সভাপতিত্ব করবেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের সভাপতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল।

    স্বাগত বক্তব্য রাখবেন সনাতনী সমাজের বয়োজ্যেষ্ঠ শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের সহসভাপতি চিন্তাহরণ শর্মা।

  • লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের যাবজ্জীবন

    লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের যাবজ্জীবন

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরের রায়পুরে ছৈয়দ আহম্মদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ছৈয়দ আহম্মদকে হত্যার দায়ে একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। তারা রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা।

    এজাহার সূত্রে জানায়, ছৈয়দ আহম্মদ রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামছুল হক ব্যাপারীর ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি বাড়ির পাশের নির্মাণাধীন মসজিদের টাকা উত্তোলন করতে যান। টাকা উত্তোলন নিয়ে জাহিদের সঙ্গে তার মারামারি ঘটে। এতে ছৈয়দ আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এদিকে একইদিন সন্ধ্যায় বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় ছৈয়দকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার মাকে খবর দেন। উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ছৈয়দের মা রানী বেগম বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের মোহাম্মদ নাজমুল হোসেন আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    লুপাস করো দৃশ্যমান, প্রজাপতির জন্য প্রত্যাশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে আজ ১০ মে আন্তর্জাতিক লুপাস দিবস পালিত হয়।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর থেকে একটি রেলি রংপুরের ধাপ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।
    বিশ্ব লুপাস দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন সদ্য নিযুক্ত রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান। বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন জুয়েল, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ একিউএম মনজুরুল হাসান মেনন প্রমুখ।
    আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন ডেলটা ফার্মাসিটিকেলস লিমিটেড।
    বক্তারা বলেন, লুপাস এক দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগ । এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা গভীরভাবে বোঝার এবং তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন । এটি জীবন পরিবর্তনকারী এবং মারাত্মক রোগে।
    শরীরের ইমিউন সিস্টেম যা সাধারণত সংক্রমণের সঙ্গে লড়াই করে ৷ তার সুস্থ টিস্যু এবং অঙ্গগুলিকে আক্রমণ করতে শুরু করে । এই অবস্থায় ত্বক, কিডনি, রক্তকণিকা, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস এবং জয়েন্টগুলি-সহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে ।
    উল্লেখ্য অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক জনগোষ্ঠীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের সানামের সাথে চিকিৎসা সেবা পরামর্শ দিয়ে আসছেন।

  • নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

    নড়াইলে ডিবি’র অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৭

    উজ্জ্বল রায় নড়াইল থেকে
    নড়াইল ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। ৯ মে (মঙ্গলবার) রাতে লোহাগড়া থানাধীন মাকড়াইল গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার ভাটিয়া গ্রামের সৈয়দ নওশের আলীর ছেলে মাসুদ রানা বাবুল (৫০); লোহাগড়া উপজেলার চাচই গ্রামের সলেমান শেখের ছেলে জুনায়িদ শেখ( ৩৯) ও একই গ্রামের তৈয়ব শিকদারের ছেলে সাদ্দাম শিকদার (২৮), মাকড়াইল গ্রামের মৃত আবুল ওহাব মোল্যার ছেলে মোঃ রবিউল ইসলাম(৪২) ও একই গ্রামের মান্নু শিকদারের ছেলে মোঃ তাইফুর শিকদার (২৭) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন ধুলজুড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনজু সরদার(৪২) ও মৃত হাবিবুর রহমানের ছেলে কাবুল শেখ(৩০)। এ সময় গ্রেপ্তারকৃত আসামি জুনায়িদ শেখের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও সাদ্দাম শিকদারের নিকট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং জুয়ার আসর থেকে নগদ ৭,২০০ টাকা, ১০৪ খানা তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি চাদর জব্দ করে পুলিশ। এ সংক্রান্তে লোহাগড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার নির্দেশনায় মাদক ও জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • নড়াইলে পৃথক অভিযানে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

    নড়াইলে পৃথক অভিযানে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (৯ মে মঙ্গলবার) দিবাগত রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে আলামিন শেখ (৩৭) ও জয়পুর গ্রামের মৃত কাঙ্গালী মৃধার ছেলে বাসু দেব মৃধা (৪৫) এবং নড়াইল সদর উপজেলার শেখপাড়া গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে মোঃ রবিউল মোল্যা (৪০), আফরা গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ শাকিল মোল্যা (২৪), তপনভাগ গ্রামের শহিদ খানের পুত্র রাকিব খান (২৩) ও শেখহাটি গ্রামের আজিবার রহমানের ছেলে মোঃ আবুল খায়ের (২৮)।
    গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে (মঙ্গলবার) দিবাগত রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) আশিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ স্কুলব্যাগে গাঁজা বহনের সময় লোহাগড়া বাজার থেকে আলামিন শেখকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তার সহযোগী বাসুদেবকে আটক করে। অন্যদিকে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ শেখহাটি মোজেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় রবিউলের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তার ৩ (তিন) সহযোগীকে আটক করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ বদ্ধপরিকর।

  • গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর ও সাধারন সম্পাদক রুলু

    গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর ও সাধারন সম্পাদক রুলু

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা বিএনপির কমিটি গঠিত হয়েছে। গঠিত নতুন কমিটি রাজশাহী জেলা বিএনপি কমিটি কতৃক অনুমোদিত হয়েছে। বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

    দলীয় সচেতন মহল বলছেন, দীর্ঘদিন পর পকেট কমিটি বাদ দিয়ে সকল জল্পলা কল্পনার অবসান ঘটিয়ে সকলের নিকট গ্রহনযোগ্য কমিটি গঠন করায় দেশের অন্যান্য এলাকার মত গোদাগাড়ীতেও বিএনপি শক্তিশালী হবে, হারানো গৌরব ফিরে পাবে। যদি বিএনপি নির্বাচনে আসে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ গঠিত কমিটি যথেষ্ট ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

    নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছে প্রবীন রাজনীতিবিদ, গোদাগাড়ী বিআরডিপির কয়েকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। সাধারন সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানশীল আহম্মেদ করিয়ার সার্ভিসের মালিক, বিগত পৌরসভার মেয়র নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দিতাকরী সকলের নিকট গ্রহনযোগ্য বক্তি গোলাম কিবিরিয়া রুলু।

    কমিটিতে সিনিয়র সহঃ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন আব্দুল ওহাব, সহঃসভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব। যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম. বাবু মিয়া, সহঃ সাংগাঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কোষাধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম, দপ্তর মোঃ আব্দুল হান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হক, নির্বাহী সদস্য মোঃ মেসের আলী, মোঃ এনামুল ( আর্মি অবঃ), মোঃ আঃ কাশেম, নওসাদ আলী, সাদিকুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম ও মাহাবুল আলী।
    উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, সবার সাথে সমন্বয় করে এ কমিটি গঠন করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জেলা বিএনপি কমিটি অনুমোদন দিয়েছেন গঠিত কমিটি নিয়ে কোন সমস্যা নেই। দল গোছানোর কাজ পুরোদমে চলছে।

    নতুন কমিটির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হান্নান বলেন, রাজশাহী জেলা বিএনপি সকলের নিকট গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দেয়ায় জেলা কমিটির সকল সদস্য ধন্যবাদ জানাই। গঠিত এ কমিটির সদস্যগণ আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। সাবেক বিএনপির নেতা মোঃ মেরাজুল ইসলাম বলেন, গঠিত নতুন কমিটি নিঃসন্দেহ ভাল হয়েছে। তার দলকে ভালভাবে পরিচিলিত করুক এ প্রত্যাশা করি। এবছর ১৩ ফেব্রুয়ারি কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তেঁতুলিয়ায় যমজ সন্তান জন্মের পর মায়ের মৃত্যু, দেখতে গেলেন চেয়ারম্যান

    তেঁতুলিয়ায় যমজ সন্তান জন্মের পর মায়ের মৃত্যু, দেখতে গেলেন চেয়ারম্যান

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় যমজ সন্তান জন্মের পর মরিয়ম(৩৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানতে পেয়ে তাড়িঘড়ি দেখতে গেলেন চেয়ারম্যান তারেক হোসেন। মঙ্গলবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এই মৃতের ঘটনাটি ঘটে।

    মৃত যাওয়া মরিয়ম ওই গ্রামের সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর ২য় স্ত্রী ছিলেন।

    সরেজমিনে গিয়ে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মরিয়মের পেটের ব্যথা উঠলে তাকে প গড় নিউ আদর্শ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন মঙ্গলবার সকালের দিকে তার সিজার করা হয়। সিজার করার পর মরিয়ম কিছুটা সুস্থ্য হন এরপর মরিয়মের শরীরে রক্ত দেয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
    অনেকেই জানান, হাসপাতালের গাফলতির কারণে মরিয়মকে দুনিয়া থেকে বিদায় নিতে হল। এলাকাবাসী ক্ষোপ প্রকাশ করে বলেন, ‘এ ধরণের হাসপাতাল গুলো বন্ধ করে দেয়া উচিত। এদের লাইসেন্স আছেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে।’

    এ বিষয়ে জানার জন্য নিউ আদর্শ হাসপাতালের ওয়ালে থাকা ০১৭৩৯……৩২৪ নম্বরে কল করা হলে কলটি রিসিভ হয়নি।

    এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • সিরাজগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার ধর্ষক জাকির হোসেন’কে আটক করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার ধর্ষক জাকির হোসেন’কে আটক করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৮/০৫/২০২৩ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা হতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ জাকির হোসেন @ জুলহক(৩০), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- চালা, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ কে আটক করেছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-৮/১৬১, তাং- ০৬/০৫/২০২৩, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ৯(১) এবং ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) রয়েছে।

    গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাশেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৮

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটা কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটা কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

    রায়গঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষককের ধান কেটে দিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

    বুধবার ( ১০ মে) সকাল ১১টায় উপজেলার লক্ষিকোলা বাজারে উপজেলা কৃষকলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র।

    উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাদশা, রায়গঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল পাঠান সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষকলীগের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। উক্ত ধান কাটা কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার অসহায় কৃষক সামিউলের ৪৮ শতক জায়গার ধান কেটে ও মাড়াই করে তাঁর বাসায় পৌছে দেয়া হয়।#

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৫০০ পিচ ইয়াবা সহ আওয়ামী লীগের নেতা মোঃ আল মনসুর গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৫০০ পিচ ইয়াবা সহ আওয়ামী লীগের নেতা মোঃ আল মনসুর গ্রেফতার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে ১,৫০০ পিস ইয়াবাসহ মোঃ আল-মনসুর নামীয় একজন উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছেন ঠাকুরগাঁও জেলা মাকদদ্রব্য অধিদপ্তর।

    জানাযায়,মঙ্গলবার বিকেলে উপজেলার ভানোর কাকটালি বাজার হতে তার সারের দোকান হতে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ।গ্রেফতারকৃত মোঃ আল-মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের পুত্র। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের বতমানে সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

    এ বিষয়ে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ জানান,বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাকটালি বাজারে আল-মনসুরের সারের দোকানে অভিযান চালানো হয়।সে সময় তার দোকানে তল্লাশি করে মোট ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল অনাম ডন বলেন,মামলা নাম্বার (১১) ১০ /৫/২০২৩  আজ বুধবা ১০ মে ২০২৩ ইং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।