মোংলা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মোংলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতনিধি ও এনজিওসহ বিভিন্ন সংস্থা অশং নেয়। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে মোংলার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারী রাখছেন স্থানীয় প্রশাসন। উপজেলায় খোলা হয়েছে একটি কন্ট্রোল রুমও। বাতিল করা হয়েছে সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও। সকল কর্মকর্তাকে তাদের নিজ কর্মস্থলে থেকে বন্টনকৃত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এছাড়া আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের জন্য মজুদ করা হয়েছে ৩০বস্তা মুড়ি, ২৫বস্তা টোচ, ৩০বস্তা চিড়া ও ১শ কেজি গুড়। রাখা হয়েছে খিচুড়ি রান্না ও বিতরণের প্রস্তুতিও। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, মোংলায় ১০৩টি আশ্রয় কেন্দ্র দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নজরদারীতে রাখা হয়েছে দুর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষগুলোকে। পরিস্থিতি খারাপের দিকে গেলে তাদেরকে দ্রুত সরিয়ে নেয়া হবে আশ্রয় কেন্দ্রে। এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) পক্ষ থেকে উপকূলী বাসিন্দা, সাগর ও নদীতে থাকা জেলেদেরকে সতর্কাবস্থায় থাকার জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। কোস্ট গার্ডও কন্ট্রোল রুম খোলার পাশাপাশি প্রস্তুত রয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায়। উদ্ধারকারী যানসহ মেডিকেল টিক প্রস্তুত রেখেন কোস্ট গার্ড পশ্চিম জোন কর্মকর্তা লে: কমান্ডার তারেক আহম্মেদ। এছাড়া গভীর সাগরে থাকা কোস্ট গার্ড ও নৌবাহিনীর বড় বড় যুদ্ধ জাহাজ মোংলা বন্দর জেটি, কোস্ট গার্ড ও নৌবাহিনীর ঘাটিতে নিরাপদে রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষও খুলেছে কন্ট্রোল রুম। সেই সাথে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে খাবারও মজুদ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।
মোংলা বন্দর কর্তৃপক্ষও তাদের নিজস্ব কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কাবস্থায় অবস্থান ও চলাচলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ। তবে এখানকার জনসংখ্যার তুলনায় আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত না থাকার কারণে লোকজনের মধ্যে জানমালের ভীতি কাজ করছে। এখানে সোয়া দুই লাখ মানুষের বিপরীতে আশ্রয় কেন্দ্রে থাকার সক্ষমতা রয়েছে ৬৮হাজার মানুষের। বাকীদেরকে থাকতে হবে জানমালের ঝুঁকি নিয়ে আশপাশের অন্যান্য পাকা স্থাপনাগুলোতে।
Author: desk
-

মোখা মোকাবেলায় মোংলায় প্রস্তুতি সভা, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সতর্কিকরণ প্রচারণা
-

তারাকান্দার উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে ফের জনতার দ্বারেদ্বারে নজরুল ইসলাম নয়ন
ষ্টাফ রিপোর্টারঃ
তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান মুজিব আদর্শে গড়া সাবেক ছাত্রনেতা,অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন রাজপথের লড়াকু সৈনিক মোঃ নজরুল ইসলাম নয়ন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান দ্বিতীয় মেয়াদে আবারও বিজয় ধরে রাখার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাধারন মানুষ কে ঐক্যবদ্ধ করে তার পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার প্রতি আগ্রহী করতে মানুষের কাছে বিগত দিনে তারাকান্দায় দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নেতৃত্বে মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপজেলাকে আধুনিক ও দৃশ্যমান গড়ার লক্ষে আবারও ভোট- দোয়া এবং সহযোগীতা কামনা করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় মেধাবী ও কর্মীবান্ধব এই তরুন রাজনীতিবিদ,সাহসী ছাত্রনেতা গত ১১ই মে দিন-ভর উপজেলার বহেড়াকান্দী মোড়,টিউকান্দা চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জে ভোট চেয়ে স্থানীয় জনতার সাথে বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গনসংযোগ ও বিভিন্ন স্থানে মতবিনিময় করেন। তিনি তারাকান্দা উপজেলার শান্তি ও উন্নয়নে কালিকাবাসীকে হিংসা-নিন্দা ভুলে আসন্ন নির্বাচনে তার দ্বিতীয়বার তার বিজয়ের পক্ষে গনজোয়ারের আহবান জানান। এসময় তিনি বলেন- আমাদের ফুলপুর-তারাকান্দা আসনের গর্ব,
তারাকান্দার উন্নয়নের কারিগর শরীফ আহমেদ এর সহযোগিতায় গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়ে উপজেলাবাসীর উন্নত নাগরিক নিশ্চিত করতে আবসরও প্রার্থী হয়েছি, সেই লক্ষে নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করে বেড়াচ্ছেন তিনি। -

জেলা পুলিশ নীলফামারীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ১১ মে২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ০৮.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সুষ্ঠু, সুশৃংঙ্খলভাবে প্যারেড অনুষ্ঠিত হওয়ায় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী। মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।
এ ছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার,(ডোমার সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারীসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, আরওআই, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
-

কুড়িগ্রাম পুলিশের অভিযানে ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৯জন গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি:
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবহিকতায় গত ২৪ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার জিআর ওয়ারেন্ট মূলে ০১জন (রাজারহাট), সিআর ওয়ারেন্ট মূলে ০২জন (রৌমারী-০১, নাগেশ্বরী-০১), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০১জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ১৪জন (কুড়িগ্রাম-০৮, উলিপুর-০২, ভূরুঙ্গামারী-০৩, রাজিবপুর-০১), ৩৪ধারায় ০১জন (কুড়িগ্রাম) সহ মোট ১৯জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
-

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ১৮৫টি সাইক্লোন সেন্টার
নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ১৮৫টি (আশ্রয়-কেন্দ্র) সাইক্লোন সেন্টার খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বৃহস্পতিবার (১১মে) দুপুরে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতি মূলক সভায় যোগ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক আরো জানান, সাইক্লোন সেন্টারের পাশাপাশি ৬৪টি মেডিকেল টিম থাকবে। এছাড়া দূর্যোগকালীন ত্রাণ তহবিলে ৮ লাখ ১২ হাজার টাকা ও ৪২০ মেট্টিক টন চাল রয়েছে। একটি জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নাম্বার চালু করা হবে।
সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দূর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দূর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বি) মোহাম্মদ নূর-এ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলা মেঘনা নদীর উপকূলবর্তী এলাকা।
-

গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়জিদ শেখ (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কাশিয়ানী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশি্চিত করেছেন।
নিহত বায়জিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
ওসি ফিরোজ আলম জানিয়েছেন, ইলেকট্রিশিয়ান বায়জিদ স্থানীয় সৈয়দ মোরাদ হোসেনের তিন তলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।
-

গোপালগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় জুম প্লাটফরমের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমান এবং বিশেষ অতিথি ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. জাহিদ হোসেন, উপসচিব সেলিম আহমদ, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহারসহ ৫ উপজেলার সহকারি কমিশনার ভূমি এবং জেলার সকল ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। #
-

র্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা ভুয়া ৩ র্যাব সদস্য আটক
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
র্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন ভুয়া র্যাবকে আটক করেছে র্যাব। গত বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
আটকৃতরা হচ্ছে, নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির (২৩), একই গ্রামের ময়েজউদ্দিন দেওয়ানের ছেলে সনোয়ার হোসেন (৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ (৩১)। জয়পুুরহাট র্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,আটককৃত এই তিন প্রতারক র্যাব সদস্য পরিচয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করতো।
বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে র্যাব পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
-

পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী বার আউলিয়া ওরশ আজ
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
মহান আল্লাহপাক অতি বাড়াবাড়ি পছন্দ করেন না। আর শিরককারীকে আল্লাহ পছন্দ ক্ষমা করেনা
আবহমানকাল থেকে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বার আউলিয়ার মাজার শ ৪৭.৭৩ একর জমিতে বিশাল ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।বার আউলিয়ার মাজারঃ
বার আউলিয়া মাজারটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া মৌজার প্রায় ৪৭.৭৩ একর জমিতে অবস্থিত। উক্ত স্থানে ০১টি মাদরাসা ও ১টি এতিম খানা আছে। ০২টি প্রতিষ্ঠান চলে মাজারের জমি হতে উৎপাদিত ফসলের আয় হতে। জানা যায় মধ্যপ্রাচ্য হতে ১২ জন আউলিয়া
*হেমায়েত আলী শাহ (রঃ)
*নিয়ামত উল্লাহ শাহ (রঃ)
*কেরামত আলী শাহ (রঃ)
*আজহার আলী শাহ (রঃ)
*হাকিম আলী শাহ (রঃ)
*মনছুর আলী শাহ (রঃ)
*মমিনুল শাহ (রঃ)
*শেখ গরীবুল্লাহ (রঃ)
*আমজাদ আলী মোল্লা (রঃ)
*ফরিজ উদ্দিন আখতার (রঃ)
* শাহ মোক্তার আলী (রঃ)
*শাহ অলিউল্লাহ (রঃ)
ইসলাম ধর্ম প্রচারের জন্য উক্ত স্থানে এসে বসবাস শুরু করেন। তাঁরা ইন্তেকাল করলে উক্ত স্থানে তাঁদের সমাহিত করা হয়। ১২ জন আউলিয়াকে সমাহিত করায় এবং তাঁদের মাজার থাকায় এই স্থানের নাম হয় বার আউলিয়া।
পরবর্তীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও পঞ্চগড় জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ‘বার আউলিয়া মাজারটি পাকা করা হয়।মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি ডাক বাংলো রয়েছে।
প্রতি বৈশাখমাসের শেষ বৃহস্পতিবার এখানে ওরশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান হতে অগনিত ভক্তের পদচারণায় মুখরিত থাকে ওরশ দিনটি। গরু ছাগল মুরগি বাজেট করলে আপনার বাবা-মার জন্য করবেন আপনার বউমার উপরে আর বড় পীর পৃথিবীতে নেই আল্লাহ ছাড়া অন্য কোথাও মানত করার জায়েজ নেই।
১১ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার বার আউলিয়া মাজারের ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবারো বললাম অতি বাড়াবাড়ি ভালো না
-

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, প্রচন্ড তাপদাহে পুড়ছে মোংলা
মোংলা প্রতিনিধি
দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, বুধবার গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি আরো ঘনিভূত হয়ে ১১মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে মোংলা বন্দরে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে উপকূলীয় এ এলাকায় রৌদ্রজ্বল আবহাওয়া ও প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করছে। গভীর নিম্নচাপের কোন প্রভাব পড়তে শুরু করেনি এখনও মোংলাতে। সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আপাতত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ বয়ে যাবে। তবে কবে নাগাদ বৃষ্টি হতে পারে তাও নিশ্চিত জানাতে পারেননি তিনি।