Author: desk

  • তেঁতুলিয়ায় বসতঘরে আগুন, পুড়ে ছাই

    তেঁতুলিয়ায় বসতঘরে আগুন, পুড়ে ছাই

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। এতে ২টি বসতঘর, ১টি গোয়ালঘর ও ১টি মালখানা ঘরসহ ৪টি ছাগল, ৫মন শুকনা মরিচ ও আসবাবপত্র পুড়ে অন্তত ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

    বুধবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    সরে জমিনে গিয়ে জানা যায়, রাতে মুজিবুলের গোয়াল ঘরের কোয়েল এর আগুন থেকে সূত্রাপাত ঘটে।

    আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মৃত সফিজ উদ্দিনের ছেলে মুজিবুল হক ও তাঁর ছেলে নুর আলম, রিপন ও লিটনের মোট চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
    এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স স্টেশন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এর আগেই আগুনে চারটি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    এই ক্ষতিগ্রস্ত পরিবারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাকের হোসেন চাল এক বস্তা, মুড়ি এক বস্তা ও কাপড় প্রদান করেন। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সাবেক ইউপি সদস্য মোঃ ইয়াছিন আলী ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাকিল সম্্রাট চাল ১বস্তা, মুড়ি ১বস্তা, সয়ামিন তেল ও সাবান প্রদান করেছেন।

    উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরের কোয়েলের আগুন থেকে এর সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে সাড়ে ৩লাখ টাকা ধরা হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে একটি আবেদন করতে বলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • আজ গণমাধ্যম কর্মী “বাপ্পী খান” এর শুভ জন্মদিন

    আজ গণমাধ্যম কর্মী “বাপ্পী খান” এর শুভ জন্মদিন

    উজ্জ্বল রায়:
    বাপ্পী খান, নড়াইল শহরের সম্ভ্রান্ত এক খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা প্রকৌশলী হাতেম আলী খান (মরহুম) বাংলাদেশের সড়ক ও জনপদের প্রথম চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে উনার নামে নড়াইল শহরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের কাজ চলছে।

    বাপ্পী খান পড়াশোনা শেষ করেছেন এবং বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি ব্যবস্থাপনা বিভাগে বি.বি.এস এবং এম.বি.এস সম্পন্ন করেছেন।
    এম.বি.এস পড়াকালীন সময় থেকেই তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কাজ শুরু করেন। এরপর থেকে সাংবাদিকতা কেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি (বিইউজেএস) এর সিনিয়র যুগ্ন মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন।

    পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ভয়েস এক্টর (কন্ঠ অভিনেতা)। দীপ্ত টিভিতে জনপ্রিয় তূর্কি সিরিজ সুলতান সুলেমান থেকে তার ভয়েস এক্টিং এর পথচলা শুরু। এরপর থেকে অসংখ্য ভিনদেশী সিরিজ, সিনেমা সহ বেশিকিছু জনপ্রিয় চরিত্রে কন্ঠ দিয়েছেন তিনি। এখনো নিয়মিত কঠ অভিনয় করে যাচ্ছেন। Bongo ওটিটি প্লাটফর্ম সহ কয়েকটি টিভি চ্যানেলে তার কন্ঠে প্রচারিত বেশকিছু জনপ্রিয় সিনেমা রয়েছে। একইসাথে তিনি বেসরকারি একটি রেডিও স্টেশনে নিউজ ও প্রোগ্রাম প্রডিউসার ও আর.জে হিসেবে কাজ করছেন। সেখানে উপস্থাপনা, অনুষ্ঠান নির্মাণ, সংবাদ পাঠ সহ লাইভ টক শো ও রয়েছে তার ফেসবুক ভ্যারিফাইড পেইজে। এছাড়া বর্তমানে নিজের একটি ইউটিউব ও ফেসবুক চ্যানেলও রয়েছে তার।
    সবমিলিয়ে তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ত্ব। এ ব্যাপারে জানতে চাইলে বাপ্পী খান বলেন, মিডিয়ার এ প্রফেশনগুলো সবই আমি শখের বসে করি এবং একইসাথে আন্তরিকতার সহিত। তিনি বলেন, আমার কাছে মনে হয় সাংবাদিকতা এবং মিডিয়া পেশা অবশ্যই সম্মানের এবং একটি নেশার মত কাজ করে।

    পরিবারে পাঁচ বোনের পর তিনি সবার ছোট এবং বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ও পরিবারের সবার অতি আদরের।

    তিনি জানান, ঢাকা শহরে বেড়ে উঠলেও নিজ জেলা নড়াইলের প্রতি সবসময় অন্যরকম একটি টান ও ভালোবাসা অনুভব করি। মাশরাফি বিন মোর্ত্তজা’র নিজ হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি। মহান আল্লাহ তৌফিক দান করলে নিজ জেলার জন্য অনেক ভাল কাজ করার ইচ্ছাও পোষণ করেন তিনি। আজ ১২ই মে গুণী এ মানুষটির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, অজস্র শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সহকর্মী, বন্ধু বান্ধব সহ পরিবার ও আত্মীস্বজন।

  • নড়াইলের লক্ষীপাশায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্ধষ চুরি

    নড়াইলের লক্ষীপাশায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্ধষ চুরি

    উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্ধর্ষ চুরি হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত বুধবার (১০ মে) দিবাগত গভীর রাতে এ চুরি সংঘটিত হয়।
    মন্দিরের পুরোহিত সুকান্ত চট্টোপাধ্যায় বিপ্লব জানান, কালিমায়ের অঙ্গে রাখা ৪টি সোনার চেইন, কানের দুল, টিকলি, লকেট, ৩টি নারায়ন শীলা, ২টি শিবলিঙ্গ,দানবক্স ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মন্দিরে আগত ভক্তবৃদ মন্দিরের গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
    কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিব প্রশাদ ভট্টাচার্য বলেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
    এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন জানান, চুরির বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বানারীপাড়ায় উপজেলা অপরাজিতা  নেটওয়ার্কের সভা ও কার্যকরী কমিটি গঠন

    বানারীপাড়ায় উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা ও কার্যকরী কমিটি গঠন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।। বৃহস্পতিবার ১১ মে সকাল ১১ টায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, হেলভেটাস সুইস ইন্টার কো- অপারেশন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে ‘ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা ও কমিটি গঠন হয়। সভায় অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন সহ অপরাজিতদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নেটওয়ার্কের সন্ধ্যা রাণী মিস্ত্রির সভাপতিত্বে আলোচনায় করেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, রুপান্তরের বরিশাল জেলা সমন্বয়কারী নুর -ই- আজম হায়দারী, মাঠ সমন্বয়কারী মুনজিলা প্রমূখ।
    সভা শেষে উপস্থিত নেট ওয়ার্কের সদস্যদের সম্মতিক্রমে সন্ধ্যা রাণী মিস্ত্রি সভাপতি, তাসলিমা বেগম সহসভাপতি, নাজমিন জাহান পলি সাধারণ সম্পাদক, ছকিনা বেগম সহসম্পাদক, এরুনুমা কোষাধক্ষ্য, মেরিনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ঠ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কার্যকরী কমিটি গঠন করা হয়। #

  • মোংলার নিখোঁজ মাহে আলম’র ঘটনায় অপহরন মামলা, গ্রেফতার – ১

    মোংলার নিখোঁজ মাহে আলম’র ঘটনায় অপহরন মামলা, গ্রেফতার – ১

    মোংলা প্রতিনিধি।
    গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ মোংলার ব্যবসায়ী মাহে আলম’র ঘটনায় মোংলা থানায় অপহরণ মামলা হয়েছে। জেলা বাগেরহাট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এই মামলা নিতে মোংলা থানাকে আদেশ প্রদান করে। গত ৭ মে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই আদেশে স্বাক্ষর করেন। ১১ মে বুধবার সকালে মোংলা থানায় অপহরণ মামলা হিসেবে রেকর্ড হয়। মামলা রেকর্ডভূক্ত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আসামী মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। মামলার এজাহার, থানা পুলিশ এবং বাদী ও মাহে আলম’র পরিবার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ব্যবসায়ী মাহে আলম সকাল ৯টায় মোংলা বাজারে যাওয়ার উদ্দ্যেশে বের হয়ে আর ফিরে আসেনা। অনেক খোঁজাখুজি করে না পেয়ে মাহে আলম’র ছোট ছেলে সুমন রানা ১৪ এপ্রিল মোংলা থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডি নং-৬৬০, তারিখ ১৪-০৪-২০২৩। পরবর্তীতে মামারঘাট এলাকায় মোংলাপোর্ট পৌরসভার সিসিটিভির ক্যামেরায় সংরক্ষিত ১০ এপ্রিলের ফুটেজে সকালে মাহে আলমকে দেখা যায়। তার পরনে নীল সাদা প্রিন্টের হাফহাতা শার্ট এবং হাতে একটি শপিং ব্যাগ দেখা যায়। ফুটেজে আরো দেখা যায় আসামী মোশাররফ হোসেন দূর থেকে দৌড়ে এসে সকাল ১০টার দিকে মাহে আলম’র হাত ধরে বোটে উঠিয়ে অপহরণ করে সুন্দরবনের করমজলে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য উপাত্ত নিয়ে মোংলা থানায় মামলা করতে চাইলে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মামলা নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে মাহে আলম’র ছোট ছেলে সুমনা রানা গত ২ মে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ থানায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আরজি জানায়। আদালত মোংলা থানাকে ১৫৪ ধারায় এজাহারভূক্ত নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভূক্ত করার জন্য আদেশ দেন। এই আদেশ’র প্রেক্ষিতে ১১ মে বুধবার সকালে মোংলা থানা ব্যবসায়ী মাহে আলম’র অপহরণের মামলা রেকর্ড হয়। মামলা নং- ১৬/১০৫, তারিখ ১১-০৫-২০২৩। ধারা ৩৬৪/১১৪/১০৯/৩৪ পেনাল কোড। ধারা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে মাহে আলমকে অপহরণ করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন বলেন আদলতের আদেশের নথি পেয়েই ১১ মে বুধবার সকালে মামলা রেকর্ড করি। মামলা রেকর্ডভূক্ত হওয়ার পরেই অভিযান চালিয়ে আসামী মোশাররফ হোসেন (৪৮) কে গ্রেফতার করি। আসামী মোশাররফ হোসেনকে বুধবারই বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। আসামী মোশাররফ হোসেন’ মোংলার কেওড়াতলা এলাকার মৃত- মোঃ আব্দুর রাজ্জাক’র ছেলে। অন্যদিকে গত ১৩ এপ্রিল রাতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অর্ধগলিত একটি মরদেহ পাওয়া যায়। অর্ধ্বগলিত মৃতদেহটি ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ খুলনা মেডিকেল কলেজে ময়না তদন্ত সম্পন্ন করে। ময়না তদন্ত শেষে পুলিশ লাশ গত ৭ এপ্রিল সুন্দরবনে নিখোঁজ জেলে হিলটন নাথ’র পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করে। লাশ খ্রিষ্টিয় ধর্মীয় রীতি অনুযায়ি হিলটনের পরিবার মোংলা উপজেলার পশ্চিম চিলা গ্রামে গত ১৫ এপ্রিল শেষকৃত্য সম্পন্ন করেন। এঘটনায় দাকোপ থানায় খুন করিয়া লাশ গুম করার অপরাধে অজ্ঞাতনামা আসামি করে হিলটন নাথ’র মা বীথিকা নাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং- ১৬, তারিখ ১৫-০৪-২০২৩। এমতাবস্থায় ১০ এপ্রিল নিখোঁজ মোংলার পৌর এলাকার ব্যবসায়ী মাহে আলম (৬৫) এর পরিবার সুন্দরবনের করমজলে পাওয়া অর্ধ্বগলিত মরদেহ মাহে আলম’র দাবি করে দাকোপ থানায় ডিএনএ টেস্ট’র আবেদন জানায়। এ ব্যাপারে ব্যবসায়ী মাহে আলম’র ছোট ছেলে সুমন রানা দাকোপ থানায় একটি জিডি করেন। জিডি নং- ১০৯৮, তারিখঃ ২৮-০৪-২০২৩। এ ব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ”গ” অঞ্চল খুলনা ডিএনএ টেস্ট’র জন্য আদেশ প্রদান করে। দাকোপ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ শাহিনুর বলেন মরদেহ দুই পরিবারের দাবির প্রেক্ষিতে আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট’র জন্য গত ৯ মে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি সিআইডি ঢাকায় হিলটন নাথ’র মা বীথিকা নাথ এবং মাহে আলম’র ছোট ছেলে সুমন রানার স্যাম্পল দেয়া হয়েছে। ডিএনএ টেস্ট’র রিপোর্ট পেতে একটু সময় লাগবে।

  • রাজশাহীর আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজশাহীর আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট রাজশাহী

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার (১০ মে) বিকেলে আড়ানী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

    আড়ানী পৌরসভার সফল মেয়র মুক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি আফাজ আলী, মাজদার আলী, সুজাদ আহম্মেদ তুফান, শ্রী অমল কর্মকার উপদেষ্টা মন্ডলীর সদস্যা একরামুল হক সনৎ, মজফিজুল ইসলাম জিন্না, রাম গোপাল, সিদ্দিক মোল্লা প্রমুখ।

    সভায় পৌর মেয়র মুক্তার আলী তার বক্তব্যে বলেন, আড়ানী পৌরসভার ব্যবসায়ীদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

    তিনি আরও বলেন, চাঁন্দাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত পৌর এলাকা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য তাই এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং কমরেড মুনসরুরের ৪র্থ মৃত্যু বার্সিকী পালিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং কমরেড মুনসরুরের ৪র্থ মৃত্যু বার্সিকী পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার দূপুরে কৃষক সমিতির আয়োজনে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জানা যায়,উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার,সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এ আয়োজন বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশে বক্তব্য দেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান,সাধারণ সম্পাদক মোর্তুজা আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিউনিস্ট পার্টির নেতা সতিশ চন্দ্র রায় প্রমূখ।

    এছাড়াও বাংলাদেশের কমিটিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড মনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিপিবি, ছাত্র ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি সহ সিপিবি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতার মোড়ে তার প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, সাধারণ সম্পাদক মোর্তুজা আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিউনিস্ট পার্টির নেতা ছতিশ চন্দ্র রায় প্রমূখ।

  • বাবুগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের প্রচেস্টায় ধর্ষক গ্রেফতার

    বাবুগঞ্জে দশম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের প্রচেস্টায় ধর্ষক গ্রেফতার

    কে এম সোয়েব,
    বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের প্রচেস্টা চালানোর খবরে তৎখনাত পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করেছেন বলে জানাগেছে।

    ভুক্তভোগী ও পরিবার সুত্র জানায় ওই ছাত্রি তার নিজ বাড়িের সন্নিকটের খালে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে গোসল করতে যায়।

    তারি ধারাবাহিকতায় পাশ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উ: সাকোকাঠি গ্রামের এসকেন চৌকিদারের পুত্র এক সন্তানের জনক নুরইসলাম চৌকিদার ৩২ অসৎ উদ্দেশ্যে খালে গোসলে নামেন এবং খাল সাতরিয়ে ওই স্কুল ছাত্রীকে ধরে এনে তার (স্কুল) ছাত্রীর ইচ্ছেের বিরুদ্ধে খালের মধ্যে বসেই জোরপূর্বক শিলতাহানী সহ ধর্ষনের প্রচেস্টা চালায়।

    ছাত্রীর ডাকচিৎকারে মা বাবা সহ বাড়ির লোকজন ছুটে এসে তার কন্যাকে উদ্ধার করেন।
    এবং বখাটে নুরইসলাম দ্রুত ঘটনা স্হান ত্যাগ করেন।

    ঘটনাটি স্কুল ছাত্রী তার বাবা মাকে জানালে তারা আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্রকে জানান,এবং তাৎখনিক পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুভ্রত তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হান পরিদর্শন করেন। এবং ধর্ষনের প্রচেস্টাকারি নুরুল ইসলামকে গ্রেফতার করে বাবুগঞ্জ থানায় পাঠিয়েছেন বলে স্হানিয় পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান বাবু সনজিৎ চন্দ্র শীল জানান। এ ব্যাপারে গতকাল রাতেই বাবুগঞ্জ থানায় অপরাধী নুরইসলামের বিরুদ্ধে ধর্ষনের প্রচেস্টা আইনে বাবুগঞ্জ থানায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে বাবুগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা মো: অলি জানিয়েছেন।
    এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অপরাধীর সর্বচ্ছ শাস্তি দাবি জানিয়েছেন প্রশাসনের সর্বমহলে।

  • পোরশায় ছাওড় ইউপির বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত

    পোরশায় ছাওড় ইউপির বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত

    পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

    ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেটে সাধারন জনগনের অংশগ্রহণ নিশ্চিত এবং আসন্ন বাজেটে তাদের মতামতের প্রতিফলন ঘটানোর লক্ষে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে। ১০মে বুধবার ১০টায় ছাওড় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ বাজেট অনুমোদন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ।
    বাজেট সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজেনুর, সিমু, জেবুন্নেসা, ইউপি সদস্য হাবিবুর, এরশাদ, মোজাম্মেল, নুরুল হুদা, সেলিম, আশরাফুল, হাবিনুর, বশির, ভবেশ, হিসাব সহকারী রিপন রেজা । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নেতা-কর্মী, ইমাম, শিক্ষক, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।

    ছাওড় ইউনিয়নের আয়োজনে পরিষদের হল রুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ প্রায় ৩কোটি ১১ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আতিকুর রহমান । প্রকাশ থাকে যে গত ২৬এপ্রিল উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়।

  • ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন জাকির বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত

    ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন জাকির বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত

    মোঃতরিকুল তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর হলেন ক্রীড়া সংগঠক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
    কুমিল্লা জেলা থেকে জেলা ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর চেয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম স্বাক্ষরিত চিঠি দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে। বাংলাদেশ দাবা ফেডারেশনের চিঠির প্রেক্ষিতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকিরকে মনোনীত করে বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর হিসেবে নাম প্রেরণ করেন। কাউন্সিলর মনোনীত হয়ে দেলোয়ার হোসেন জাকির কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির দির্ঘদিন ধরে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাথে থেকে ক্রীড়া উন্নয়নে কাজ করছেন।
    তিনি কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যকরি কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সকল প্রকার খেলাধুলার সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি। এছাড়াও তিনি দেশের মূল ধারার গণমাধ্যমের সাথে যুক্ত থেকে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করছেন। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা স্টাফ রিপোর্টার এবং কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক।