Author: desk

  • যথাযোগ্য মর্যাদায় সাতবাড়িয়া গণহত্যা দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদায় সাতবাড়িয়া গণহত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন ঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১২ মে সুজানগরের সাতবাড়ীয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে গণহত্যা ও মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।এ সময় সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুসহ মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ১২ মে পাকিস্তান হানাদার বাহিনী সাতবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ নিরপরাধ মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গণহত্যা করে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার জানান, ১৯৭১ সালের এ দিন পাক হানাদার বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতবাড়ীয়া ইউনিয়নের ১৫/২০টি গ্রামে অপারেশন চালিয়ে গণহত্যা করে। তারা এদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ওই সকল গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় ২/৩‘শ নারী-পুরুষকে হত্যা করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের পল্লীতে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত

    নড়াইলের পল্লীতে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত

    উজ্জ্বল রায়,নড়াইল থেকে:
    নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেম্বার ইব্রাহীম মোল্যা ও বর্তমান মেম্বার নজরুল মোল্যা গ্রুপের মধ্যে সংঘষের্র খবর পাওয়া গেছে। উজ্জ্বল রায়,নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১১ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ঘর-বাড়ী ভাংচুর করা হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ,কালিয়া,লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইসচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার সিমান্তবর্তী লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে চোর সন্দেহে পিতার নিকট সোপর্দ করা হয়। রবিউল এ ঘটনায় প্রতিপক্ষ প্রতিবেশী রহমানের ছেলে সুজনের নাম সংযুক্ত করে। পরে নজরুল মেম্বার সুজনকে বেদম মারপিট করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শুক্রবার মিমাংসার দিন ধার্য়্য করে। কিন্তু বিচারের অপেক্ষা না করে বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয় মোবারেক হোসেন বলেন, নজরুল মেম্বার সজুনকে শাসন করতে গেলে প্রতিপক্ষ ইব্রাহিম মোল্যাসহ ওই পক্ষের লোকজন সুজনকে নির্দোষ দাবি করে এর প্রতিবাদ করেন। এ নিয়ে গ্রামে উত্তেজনার এক পর্যায়ে সকালে দেশীয় তৈরী ঢাল, সড়কি,রামদা, ইটপাটকেল অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষ বাধে। এতে দুপক্ষে অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের কালিয়া ও লোহাগড়া হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন,‘শুক্রবার বিচারের দিন ধায্য ছিল। কিন্তু পরবর্তীতে নজরুল মেম্বার রাতে মিটিং করে বৃহস্পতিবার এ সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইসচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ সময় কয়েকটি বাড়ীতে অভিযান চালিয়ে ৩টি ঢাল, ১১টি সড়কি ও ২টি বল্লম উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

    নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পল্লি চিকিৎসকে ভাবে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।নড়াইলে প্রতিপক্ষের হামলায় আমিনুর খাকি (৩২) নামের এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ’রা। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শুক্রবার (১২ মে) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার হয়ে গ্রুতর অসুস্থ অবস্থায় মারা যান। আমিনুর খাকি নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সোনা মিয়া খাকির ছেলে। পার্শ্ববর্তী চান্দেরচর গ্রামের বাজারে তার পল্লি চিকিৎসাকেন্দ্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় (১২ মে) শুক্রবার সকালে পল্লি চিকিৎসক আমিনুর নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে গফফার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেলিডাঙ্গা বড় মসজিদের সামনের রাস্তায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের উপর্যুপরি কোপে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে স্থানীয়’রা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন,পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এদিকে আমিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ দলের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

  • নড়াইলে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার: প্রধান আসামি প্রেমিকার বাবাসহ গ্রেপ্তার ৪

    নড়াইলে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার: প্রধান আসামি প্রেমিকার বাবাসহ গ্রেপ্তার ৪

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার: প্রধান আসামি প্রেমিকার বাবাসহ গ্রেপ্তার চার।
    নড়াইল লোহাগড়া উপজেলার চর দৌলতপুর গ্রামের সিরাজ শেখ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়। নিহত সিরাজ শেখ চর দৌলতপুর গ্রামের কৃষক ইকরাম শেখের ছোট ছেলে। সে চর দৌলতপুর সরস্বতী একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৬ মে) রাতে সিরাজের মুঠোফোনে বেশ কয়েকবার কল আসে। সে ফোনের অপর প্রান্তের কারও সঙ্গে কথা বলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন পরীক্ষা থাকা সত্ত্বেও সে আর বাড়িতে ফেরেনি। ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ না করায় সিরাজের সহপাঠীরা তার বাড়িতে খোঁজ নেয়। পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা নিখোঁজের দিন থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি। ৯ মে পরীক্ষার্থীর বাবা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী রুজুর পর পুলিশসহ জেলার গোয়েন্দা টিম আন্তরিকভাবে চেষ্টা করতে থাকে। নিখোঁজের পর বুধবার (১০ মে) দুপুরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের শওকত হোসেন মিরুর আম বাগান থেকে স্থানীয় জনতার সহযোগিতায় একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিখোঁজ সিরাজের মৃতদেহ সনাক্ত করে তার পিতা ইকরাম শেখ। মৃতদেহ উদ্ধারের সংবাদ প্রাপ্তির সাথে সাথে নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ১২ মে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজুর মাত্র ১৫ ঘণ্টার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়ার নেতৃত্বে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ আল মামুন, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) মো: মিজানুর রহমান শেখসহ অন্যান্য পুলিশ এরসহযোগিতায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি ও তার তিন জন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা, রক্তমাখা একটি কোদালের আছাড়ি, একটি রক্তমাখা পলিথিন ও হত্যাকাণ্ডের সময় আসামির পরিহিত একটি টি-শার্ট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-সবুর শেখ (৫২), পিতা-মৃত ইস্রাফিল শেখ, শাহিনা বেগম (৪৭), স্বামী-সবুর শেখ, জাহিদুল শেখ (২০), পিতা- সবুর শেখ, ইয়াসমিন খানম (১৬), পিতা-সবুর শেখ। সকলেই লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের একই পরিবারের সদস্য। হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি সবুর শেখ ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  • Duong Thanh Hoai – A guy who is passionate about Facebook Online Marketing and has succeeded to be known by many people

    Duong Thanh Hoai – A guy who is passionate about Facebook Online Marketing and has succeeded to be known by many people

    Duong Thanh Hoai, a boy from An Giang with a large number of netizens, is known for his prestige and handsomeness. Duong Thanh Hoai soon gained a loyal fan base thanks to his handsome appearance and outstanding talent, born in 2001. Duong Thanh Hoai, a young man born in 2001, is currently managing several major social media channels. Hoai has proven his youth with his hands passionate about technology, daring to think big with the desire to succeed: “I’m young and I like to conquer more than “one” peak in my career”.
    – Currently, online business has become very popular with the inevitable trend, especially the social network Facebook – the sales channel is said to be the most effective up to the present time. However, most sellers can only sell to acquaintances and friends… Therefore, Facebook Services was born as an effective solution for shops to promote products and promote business network development. business. On the other hand, millions of Facebook users can also reach sellers more conveniently and easily than ever before, at the same time, building a personal brand is now quite important in modern times. Perhaps it will not be surprising when we clearly see the gradual transformation of the model of selling with Hoai products thanks to personal branding, taking personal prestige to do business – also thanks to Facebook.
    – To do the above – ie Facebook Services like – clever ways of Advertising (QC), PR for Individuals or Fanpage, how to attract Fans to increase Follow (Number of Followers), choose a time frame Gold so that Livestream can be viewed by a large number of people, choose a beautiful picture and write a status so that when posting a post, many people click like, drop hearts…, the technique of promoting Page development thanks into the ultimate tools…!
    – Many people think that it is necessary to have a strong team to do it, but no – with the industry 4.0, the more simplified in terms of personnel, the more costs can be reduced, the IT team is also shortened. is the way that businesses or individuals are headed.
    -It’s so difficult, but the guy from Hometown: An Giang has met all of those things: converging the necessary knowledge, building a series of communication techniques, a long roadmap to help customers increase likes, increase followers, increase comments, increase livestream viewers, increase Fanpage likes… and of course bring real value. In particular, he is also the clearest proof of the saying “College is not the only way to success”. Because of that, this guy was passionate about technology since childhood, then determined to pursue the IT industry.
    – Talking about difficulties in the working process, Mr. Hoai said that when facebook updates features continuously, he and his team think about ways to catch up with changes on Facebook’s side, Facebook updates have a profound effect. to showbiz artists, sales ladies, hotfaces, kols, ……. he always tries to perfect the features to support everyone. When night fell, when everyone was fast asleep, Duong Thanh Hoai had to stay up and work with his ‘computer’ friend.
    Sometimes, I feel tired, but I think it’s because of me that I started. Sharing about this job, Duong Thanh Hoai said he was quite happy because besides earning extra income, he was happy because he was pursuing his passion every day. At the end of the conversation, Hoai just told everyone: “Start doing the necessary things, then do the things you can, and naturally you can do the impossible”

  • গোদাগাড়ীর জুম্মা মসজিদে খাসি নিলাম তুলকালাম কান্ড

    গোদাগাড়ীর জুম্মা মসজিদে খাসি নিলাম তুলকালাম কান্ড

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিলালবাড়ী পুরাতন জামে মসজিদে একটি খাসি নিলাম দিয়ে বিপদে পড়েছেন কমিটির সদস্যগণ।
    শুক্রবার জুম্মার নামাজ শেষে এ তুলকালাম কান্ডটি ঘটেছে। বিষয় টি গোদাগাড়ী টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

    শুরবার দুপুর সাড়ে ১২ টার দিকে একটি সাদা রংয়ের কুরবানি দড়িসহ ওজু খানায় প্রবেশ করে। একজন মুসাল্লী কেউ ছাগলটি বেঁধে রেখে নামাজ পড়তে মসজিদে ডুকেছেন এবং ছাগলটি ছুটে গেছে মনে করে ছাগলটি মসজিদের একটি জায়গায় বেঁধে রাখেন। কিন্তু নামাজ শেষে ছাগলের মালিক খুঁজে না পাওয়ায় কমিটির লোকজন মনে করেন কেউ বেশি পুন্যের আশায় বেনামীতে দান করেছেন।

    কমিটির অন্যতম সদস্য মৃত্যু দুখু শাহের ছেলে শিক্ষক সাইফুল ইসলাম খাঁসিটির নিলাম ডাক শুরু করেন। সর্বোচ্চ ৮ হাজার টাকা দাম দিয়ে মাদ্রসার পাড়া সাজ্জাদ আলি (ডাড্ডি) কিনে নিয়ে যান আখিকা দেয়ার জন্য। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বাবু বলেন, ছাগলটি যদি দান করে না থাকে তবে সমস্যার সৃষ্টি হবে। তাই সাজ্জাদ আলীর ভাই আসাদুজ্জামান বুধুর মাধ্যমে সংবাদ পাঠানো হয় যেন খাঁসিটি জবাই না দেন।
    বিকালে মহিশালবাড়ী ফকির পাড়া এলাকার মৃত্যু এলাহির ছেলে মোঃ মুনজুর রহমান খাসিটি তার কুরবানি বলে দাবী করেন, কমিটির কয়েকজন সদস্যসহ দ্রুত সাজ্জাদের বাড়ী গিয়ে খাঁসিটি নিয়ে আসেন। মসজিদ কমিটি তাকে ৮ হাজার টাকা ফেরত দিয়ে বিষয়টি সুরাহা করেন।

    এব্যপারে মসজিদ কমিটির সদস্য পারফেক্ট গার্মেন্টস এর মালিক এ প্রতিবেদকে জানান বিষয়টি যাচাই বাছাই করে নিলাম করা উচিৎ ছিল। যদি খাঁসিটি জবাই দিয়ে দিত তবে আমরা আরও সমস্যায় পড়তো। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূর বকতিয়ার একই মন্তব্য করেন।
    খাসি ক্রেতা সাজ্জাদ ডাড্ডি বলেন, আমি মুনজুর রহমানকে ছাগল ফেরত দিয়েছি। যে খাসিটি বেঁধেছিল সে ঠিক কাজ করে নি।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • লক্ষ্মীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে জাল কাগজে গভর্নিং কমিটি অনুমোদন কমিটি ভেঙ্গে দিয়েছে শিক্ষা বোর্ড

    লক্ষ্মীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে জাল কাগজে গভর্নিং কমিটি অনুমোদন কমিটি ভেঙ্গে দিয়েছে শিক্ষা বোর্ড

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার শিক্ষা বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন নেয়ায় কমিটি ভেঙ্গে দিয়েছে শিক্ষা বোর্ড। একই সাথে আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন নিতে বলা হয়েছে।
    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার প্রফেসর মো.সিদ্দিকুর রহমান ৩ মে স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেন।

    এর আগে,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার শিক্ষা বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন করেছেন। মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম অভিযোগ দায়ের করেন। তার পেক্ষিতে ২৮ মার্চ শিক্ষা বোর্ড অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়েছিলেন।
    অধ্যক্ষের দেয়া জবাব শিক্ষা বোর্ডের কাছে সন্তোষজনক না হওয়ায় এবং বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি কমিটি অনুমোদিত ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি করে অনুমোদন নিতে বলা হয়েছে।

  • বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

    বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    বিশ্ব উচ্চরক্তচাপ দিবস সামনে রেখে আজ ১২ মে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সভাপতি বাংলা একাডেমির চিকিৎসা সেবায় ফেলোশিপ প্রাপ্ত বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক, ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের সদস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জি।
    সায়েন্টিফিক সেমিনার পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।
    বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যাপক ডাঃ দিপক কৃষ্ণ অধিকারী, সহকারী অধ্যাপক ডাঃ চয়ন সিংহ, সহকারী অধ্যাপক ডাঃ ঈশিতা বর্মন, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কবি লেখক গবেষক শ ম আমজাদ হোসেন সরকার, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী,বাসস প্রতিনিধি মামুন ইসলাম, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক জয়নাল আবেদীন, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন ডাঃ রামিম ইসলাম ইবনে নূর।
    বক্তারা হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সেবা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে,আগামী দিনের বহুমুখী কাজের পরামর্শ প্রদান করেন।
    মুলত আগামী ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।এই দিবসকে সামনে রেখেই আজ এই আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
    উচ্চরক্তচাপ রোগটি বিশ্বব্যাপী এখন নীরব ঘাতক হিসেবে চিহ্নিত। উচ্চ রক্তচাপের কারণে মূলত হার্ট এ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি বিকল এবং অন্ধত্ববরণের শিকার হতে হয়। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বে প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ২০ থেকে ২৫ ভাগ আক্রান্ত হচ্ছে উচ্চ রক্তচাপে।

  • মাদারীপুরে বন্ধের দিনে নেয়া হলো মডেল টেস্ট পরীক্ষা , সংবাদ সংগ্রহ করতে গেলে ক্ষেপে যান ইউএনও

    মাদারীপুরে বন্ধের দিনে নেয়া হলো মডেল টেস্ট পরীক্ষা , সংবাদ সংগ্রহ করতে গেলে ক্ষেপে যান ইউএনও

    রতন দে, মাদারীপুর প্রতিনিধি :
    মাদারীপুরের ডাসার উপজেলায় বন্ধের দিনে ৩টি কলেজের শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নিল ইউএনও, প্রথম দিনেই নানা বিতর্ক। ইংরেজী প্রথম পত্র পরীক্ষার দিনে প্রশ্ন দেয়া হয় দ্বিতীয় পত্রের। পরে তা সংশোধন করে প্রথম পত্রের প্রশ্ন দেয়া হয়। তার জন্য বিলম্ব হয় পরীক্ষা নিতে। এছাড়া পরীক্ষা পরিচালনার জন্য কোন কমিটি গঠন করা হয়নি। ইউএনও নিজেই সবকিছু নিয়ন্ত্রন করতে গিয়ে ব্যবহার করা হয়েছে বহিরাগতদের অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের। এ প্রসঙ্গে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর ক্ষেপে যান ইউএনও সারমীন ইয়াছমিন।
    জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন কলেজ, ডাসার ডিকে আইডিয়াল আতাহার আলী একাডেমি এন্ড কলেজ ও শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যায়ের এইচ এস সি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন ইউএনও সারমীন ইয়াছমিন। কিছুদিন আগে (রমজানের মধ্যে) তার সিদ্ধান্তকে জানিয়ে দেন ওই কলেজের প্রধানদের। তাদের বলা হয় প্রতি কলেজ থেকে দুই জন করে শিক্ষক চাওয়া হয় পরীক্ষা পরিচালনা করার জন্য। তবে পরীক্ষার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন ইউএনও। সেই সিদ্ধান্ত মোতাবেল পরীক্ষার রুটিন তৈরী করা হয়। তবে শিক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ কোন টাকা ধার্য করা হয়নি। পরীক্ষার ব্যয়ভার উপজেলা প্রশাসন বহক করবে বলেও জানানো হয়। তবে তিনটি কলেজের প্রধানকে এ খরচ দেয়ার বিষয়ে প্রস্তাব দেন ইউএনও। রুটিন অনুযায়ী শুক্রবার সকাল ০৯ টায় পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৩ টি কলেজের শিক্ষার্থীরা । পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীরা দেখতে পায় তাদের হাতে দেয়া হয় ইংরেজী ২য় পত্রের প্রশ্ন। প্রশ্ন পেয়ে হৈচৈ শুরু হয়ে যায় শিক্ষার্থীদের মাঝে। পরে তাদের বলা হয় একটু অপেক্ষা করতে । পরে ১৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন প্রশ্ন দিতে বিলম্ব হয়। তবে এ সময় নতুন করে প্রথম পত্র প্রশ্ন ছাপাতে বহিরাগতদের ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটার পরে ক্ষিপ্ত হয়ে সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন কলেজের পরীক্ষার জন্য নির্ধারিত ২ শিক্ষককে হল থেকে বের করে দেন ইউএনও। জেলার কোথাও এমন পরীক্ষা নেয়া হচ্ছে না বলেও জানা যায়। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি ক্ষেপে যান এবং আনসার সদস্য পরিমলকে সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়ার কারনে গালিগালাজ করেন। জানান তিনি অনেক ব্যস্ত আছেন। এ বিষয়ে কোন মতামত দেননি তিনি। তবে এ বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানান, তিন কলেজের অধ্যক্ষ।
    এ বিষয়ে ডাসার ডিকে আইডিয়াল আতাহার আলী একাডেমি এন্ড কলেজের উদয়ন মিত্র বলেন , শিক্ষর্থীরা যে যে বিষয়ে দুর্বল সে সকল বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউএনও স্যার। পরীক্ষার নিতে একটু দেরি হয়েছে কারন প্রথমে ভুলে ই্ংরেজি ২ য় পত্রের প্রশ্ন দেয়া হয়েছিল । পরে প্রথমপত্র ছাপাতে ও দিতে দেরি হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে চলছে এখন।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারী কলেজের শিক্ষক জানান, পরীক্ষার জন্য কোন কমিটি গঠন করা হয়নি। প্রশ্ন এলোমেলো দেয়া হয়েছে তার দায় কোন শিক্ষকের না। এর প্রধান সমন্বয়ক ইউএনও স্যার। জেলায় আর কোথাও এভাবে পরীক্ষা নেয় হচ্ছে না। ইউএনওর নির্দেশ না মানার কোন সুযোগ তো আমাদের প্রতিষ্ঠান প্রধানদের নেই। এছাড়া শুনেছি দায়িত্ব প্রাপ্ত কয়েকজন শিক্ষককে বের করে দিয়েছেন ইউএনও স্যার। শিক্ষক হিসেবে এর চেয়ে অপমানের আর কি হতে পারে।
    ডাসার ডিকে আইডিয়াল আতাহার আলী একাডেমি এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, পরীক্ষা নিচ্ছে ইউএনও স্যারের নির্দেশে। মিটিং হয়েছিল প্রায় এক মাস আগে। তখন বলেছিলাম একজন অধ্যক্ষকে পরিক্ষা কমিটির প্রধান করতে কিন্তু কাউকে করা হয়নি। পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে ভুল প্রশ্ন দেয়ার কারনে। যে সময় পরীক্ষা শুরু হয়েছে তার থেকে ৩ ঘন্টা পর খাতা নিলেই হলো। এটা কোন সমস্যা না।
    শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যায়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ বলেন , মিটিং এর সময় ইউএনও স্যারকে টেস্ট পরীক্ষার পরে মডেল টেস্ট নিতে পরামর্শ দিয়েছিলাম। সে বললো কোন কথাই শুনবো না। পরে তার সিদ্ধান্ত মেনেই শিক্ষার্থীদের রুটিন দেয়া হয়েছে। ভুল প্রশ্ন পাওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিচলিত হয়ে পড়ে। পরীক্ষা শুরুর ১২ ঘন্টা আগেই তো প্রশ্ন ও খাতা রেডি রাখার নিয়ম। সে নিয়ম মানলে এমন হতো না।
    তবে এ বিষয়ে কোন মতামত দিতে রাজি হননি সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা।
    এ বিষয়ে ডাসার থানার নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াছমিন এর কাছে জানতে তার কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের উপর ক্ষেপে যান ও সাংবাদিকরা ভিতরে যাওয়ায় তার সাথে দায়িত্বে থাকা আনসার সদস্যকে গালিগালাজ করেন। কনফিডেনশিয়াল কাজে তিনি ব্যস্ত আছেন কথা বলার সুযোগ নেই তার। যখন ফ্রি হবেন তখন সুযোগ পেলে বক্তব্য দিবেন বলেও জানান তিনি।
    মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশীদ খান বলেন, বিষয়টি আপনার কাছে শুনলাম। পরীক্ষা নিয়ে কোন অভিযোগ পেলে বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন গাফলতি থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • বাহার-রিফাতের নেতৃত্বে কুমিল্লা মহানগর আ. লীগের কমিটি

    বাহার-রিফাতের নেতৃত্বে কুমিল্লা মহানগর আ. লীগের কমিটি

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি কে সভাপতি ও সিটি মেয়র আরফানুল হক রিফাত কে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
    মহানগর শাখার কমিটিকে স্বাগত জানিয়ে পাটি অফিসে গতকাল রাত থেকে বিভিন্ন শ্রেনীর মানুষ ও দলীয় নেতা নেত্রীরা অভিনন্দন জানাতে ভীর জমায়।