Author: desk

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রাসেল ইসলাম কে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। সে অত্র উপজেলার বারই পাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে দিবাগত রাতে নড়াইলের
    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে নড়াইলের নলদী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ তাকে নড়াইলের নলদি বাজার থেকে গ্রেপ্তার করে।

  • দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

    দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও এর তত্ত্বাবধানে ও জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে পুলিশ লাইন্স, পঞ্চগড়ে বাংলাদেশ পুলিশের নায়েক/ কনস্বল’দের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স ১০ম ব্যাচ – এর কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদা পিপিএম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য এবং সার্টিফিকেট প্রদান করেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ মোহাইমিনুল হক, আর আই পুলিশ লাইন্স, পঞ্চগড় , আরও-১ রিজার্ভ অফিস পঞ্চগড় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

  • তেঁতুলিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    তেঁতুলিয়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জান্নাত নামে (২১) এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শনিবার (১৩ মে) বিকালে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত তালিক বাড়ি গ্রামের এ ঘটনা ঘটে। নিহত জান্নাত তেতুলিয়া সদর বিহারী পাড়া দিনমজুর খায়রুল হকের কন্যা। পুলিশ ও স্থানীয়রা জানায়,বিকালে পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্ম চিৎকার শুরু করে এবং থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রহস্য জনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

    আত্মহত্যার এর পিছনে কি কারন পারিবারিক সহিংসতা রয়েছে কি না তদন্ত করলে জানাযাবে জানান পুলিশ। নিহত জান্নাতের বাবা খায়রুল ইসলাম বলেন, শুনতে পারলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার শ্বশুর বাড়ি।
    আত্মহত্যার কোন কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়রা বলেছেন, তাদের বিয়ের দুই বছর হয়েছে।

    এ ব্যাপারে তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। তেঁতুলিয়া মডেল থানার অফিসার এস আই, আমানল্লাহ ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরতহাল নির্নয় করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ বিকাল ৬ টায় তালুক বাড়ি স্বামী মিসলিমের বাড়িতে পড়ে আছে।

  • ঝিনাইদহে নেশাগ্রস্থ স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

    ঝিনাইদহে নেশাগ্রস্থ স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের আরাপপুরে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে নেশাগ্রস্থ রিক্সাচালক স্বামী। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সীমা খাতুন (২৪) আরাপপুর দুঃখী মাহমুদ সড়কের বাসিন্দা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার মাদকাসক্ত স্বামী জহরুল ইসলাম। প্রতিবেশীরা জানায়, দুপুরে রিক্সা চালক জহুরুল ইসলাম বাড়িতে এসে স্ত্রীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করে। সেসময় সীমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় জহরুল ইসলাম। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সীমা খাতুনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুসলিমা জান্নাত বলেন, দুপুরে সীমা খাতুনকে হাসপাতালে আনা হয়েছিলো। আমরা তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। তার মাথায় গুরুতর আঘাত ছিলো। যে কারনে তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহরুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • রুপান্তরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন  প্রশিক্ষণ অনুষ্ঠিত

    রুপান্তরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল ১৩ মে শনিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী বরিশাল বিভাগের পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্রাউন কনভেনশন হলে বেসরকারী সংস্থা রুপান্তর সহযোগী ইউএসএইড এবং আইআরআই এর সহযোগিতায় ” শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি ” শীর্ষক কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
    প্রশিক্ষণে সহায়ক ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তর পরিচালক সাদাত হোসেন বাচ্চু, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব শুভংকর চক্রবর্তী, নারী নেত্রী ফাহমিদা মুন্নি, রুপান্তর বরিশাল জেলা সমন্বয়কারী রাবেয়া বসরী।
    এ প্রশিক্ষণে জনগোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচার অভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহবস্থান বিষয়ে আলোচনা হয়।

  • শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষিকা মিসেস জ্যোতি প্রভা চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষিকা মিসেস জ্যোতি প্রভা চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিসেস জ্যোতি প্রভা চাকমার অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন।

    শনিবার (১৩ মে) ২০২৩ সকাল ১০ টার সময় ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন এর আয়োজনে সুসজ্জিত মঞ্চে ও ফুলেল শুভেচছায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে এসোসিয়েশন এর সদস্য ও প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম টুকু ও ওসমান আলীর যৌথ সঞ্চালনায় ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাতু মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এর প্রতিনিধি তৌফিক হোসেন,,৫নং ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংসানু মারমা,ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল হক,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা দিলোয়ারা বেগম।

    এইছাড়া অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র তোফাজ্জল হোসেন,প্রাক্তন ছাত্র অনিমেষ চাকমা।এই সময় উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,
    সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আয়োজিত অনুষ্ঠানে মিসেস জ্যোতি প্রভা চাকমাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ।এই সময় তারা দলগত ভাবে বিভিন্ন উপহারও প্রদান করেন।

    আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তারপর প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধে দশ মিনিটের ডেমো ক্লাস নেন এই গুণী শিক্ষিকা।ওই দশ মিনিটের ক্লাসটিতে শিক্ষিকা শুরুতে রোল কল করেন এবং পরবর্তীতে তার সব শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।সর্বশেষ শিক্ষার্থীদের উদ্যোগে ফুলেল সজ্জায় সুসজ্জিত একটি গাড়িতে করে ও মোটরসাইকেল বহর দিয়ে ঐ শিক্ষিকার বাড়িতে পৌঁছে দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা জানান,মিসেস জ্যোতি প্রভা চাকমা স্যার একজন আদর্শ শিক্ষক ছিলেন।সন্তান স্নেহে তিনি ছাত্রছাত্রীদের পড়াতেন।তিনি দীর্ঘ ৪০ বছর নিষ্ঠার সাথে পাঠদান দিয়ে এসেছেন। এই সময় বক্তারা তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

    প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশন এর সদস্যবৃন্দ জানান: জ্যোতি প্রভা চাকমা স্যার একজন আদর্শ শিক্ষিকা ছিলেন।আমাদের শৈশব কালে তার আদর স্নেহ,শাসন আজও আমাদের চলার পথে শক্তি ও অনুপ্রেরণা যোগায়।আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এমন সম্মানজনক বিদায় সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মেডামের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

    জানা যায়,মিসেস জ্যোতি প্রভা চাকমা ১১ মে ১৯৬৪ সালে ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে জন্মগ্রহণ করেন।বাবা ইন্দু বিকাশ খীসা ও মা অনুভা চাকমার পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান তিনি।১৯৭২ সালে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করেছিলেন তিনি।তারপর ১৯৮২ সালে মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর এই প্রাথমিক বিদ্যালয়েই ২৪ এপ্রিল ১৯৮৪ সালে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তারপর দীর্ঘ ৪০ বছর একটানা একই প্রতিষ্ঠানে চাকরি করার পর গত ১০ মে ২০২৩ইং বুধবার চাকরি জীবনে অবসরে যান তিনি।ব্যক্তিজীবনে তিন কন্যা সন্তান রয়েছেন তার। সবাই গ্রাজুয়েশন শেষ করেছেন এবং সবাই বিবাহ বন্দনে আবদ্ধও হয়েছেন।

  • গোপালগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

    গোপালগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

    বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

    আজ শনিবার (১৩ মে) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমতাকরণের ঘোষণা বাতিল, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান ও প্রফেসনাল বিসিএসসহ ৬ দফা দাবীতে শ্লোগান দেয় ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থীরা। এতে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী।

    পরে মানববন্ধন শেষে ৬ দফা দাবীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি গোপালগঞ্জের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন ও শ্লোগান দেয়।

    দাবীগুলো হলো, কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।

    বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম, সিনিয়র সহ-সভাপতি জান্নাতী পারভীন, সহ-সভাপতি জুই পাটারী, সাধারন সম্পাদক গাজী মেহেরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম বলেন, কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ করতে হবে। #

  • গোপালগঞ্জে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ি যুব সংঘের এ এ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করে।

    শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার কালিকাবাড়ি গ্রামের দক্ষিণ পাশের মাঠে অনুষ্ঠিত এ ঘুড়ি উৎসবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় অর্ধশত প্রতিযোগি চিলাকাটা, নৌকা, সাপ, ফুলঝুড়ি, প্রজাপতি, রংধনু, পেঁচাসহ নানা ধরণের ঘুড়ি নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

    এ প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষনীয় ছিল বহরাবাড়ি গ্রামের অশোর মন্ডলের চিলাকাটা ঘুড়ি। ঘুড়িটির উচ্চতা ছিল ১৮ফুট ও প্রস্থ ছিল ১২ফুট। ঘুড়িটি যখন আকাশে উড়ানো হয় তখন শত শত নারী পুরুষ করতালি দিয়ে অশোক মন্ডলকে স্বাগত জানায়।

    এ ঘুড়ি প্রতিযোগিতায় অশোক মণ্ডল প্রথম, মিথাইল জয়ধর দ্বিতীয় ও ফাহিম মোল্লা তৃতীয় স্থান অধিকার করেন।

    রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কালিকাবাড়ি যুব সংঘের সভাপতি ডা. আশিষ পান্ডে, ইউপি সদস্য দুলাল চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অশোক মন্ডল জানান, চিলাকাটা ঘুড়িটি তৈরি করতে ৪ দিন সময় লেগেছে। আমি ছোট বেলা থেকেই ঘুড়ি তৈরি করি ও উড়াই। তবে এতবড় ঘুড়ি আগে কখনো তৈরি করিনি। এ বছর ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার কথা শুনে এই ঘুড়িটি তৈরি করেছি। সুতা, বাঁশ ও পলিথিন দিয়ে এই ঘুড়িটি তৈরি করতে আমার ৫ হাজার টাকা খরচ হয়েছে। আগামীতে এ ধরনের প্রতিযোগিতা হলে আমি এর চেয়ে বড় ঘুড়ি তৈরি করবো।

    কালিকাবাড়ি যুব সংঘের সভাপতি ডা. আশিষ পান্ডে বলেন, আমরা ছোট বেলায় বৈশাখ জৈষ্ঠ মাসে মাঠে মাঠে ঘুড়ি উড়াতাম। কালের বিবর্তনে এখন এই ঘুড়ি উড়ানো নেই বললেই চলে। তাই আমরা এই ঐতিহ্যবাহি ঘুড়ি উড়ানোকে আবার ফিরিয়ে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছি। #

  • চুরির অভিযোগের ৪ ঘন্টার মধ্যে আসামি ধরলো পুলিশ, টাকা উদ্ধার

    চুরির অভিযোগের ৪ ঘন্টার মধ্যে আসামি ধরলো পুলিশ, টাকা উদ্ধার

    এম এস সাগর,

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

    দিন-দুপুরে মালিকের অনুপস্থিতিতে দোকানের ড্রয়ারের তালা ভেঙে তিন লাখ ৩১ হাজার টাকা চুরি করে চোর। এ ঘটনায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। অভিযোগ পেয়ে চার ঘন্টায় চোরকে সনাক্ত করে ৩ লাখ ২১ হাজার নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তসহ এক সহযোগীকে জেলে পাঠানো হয়েছে।

    থানার অভিযোগপত্র থেকে জানা গেছে, উপজেলার রায়গঞ্জ বাজারের মেসার্স এআর ট্রেডার্সের মালিক আশরাফুল আলম রব্বানী গত বুধবার দুপুরে তার ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে ড্রয়ার তালা দিয়ে ব্যবসায়িক কাজে পার্শ্ববর্তী নাখারগঞ্জ বাজারে যান। সেখান থেকে বিকেলে দোকানে ফিরে তিনি দেখতে পান তার ড্রয়ারের তালা ভাঙা। পরে দেখেন ড্রয়ার থেকে তিন লাখ ৩১ হাজার টাকা চুরি গেছে। স্থানীয়ভাবে খোঁজাখুজি করে হদিস না পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

    অভিযোগ পেয়েই থানা পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে পাশের এক ব্যবসায়ীকে দেখা গেলে রাতেই তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম মহসিন আলী। তিনি রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়ার ভিটা এলাকার মৃত ফারাত উল্লাহর ছেলে।

    জিজ্ঞাসাবাদে মহসিন অর্থের অভাবে টাকা চুরির কথা স্বীকার করে এবং টাকাগুলো তার ভায়রার কাছে জমা রয়েছে বলে জানায়। রাতেই পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া এলাকায় বাড়ি থেকে আব্দুল জলিলকে তিন লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ আটক করা হয়। আটক জলিল ওই এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে। শনিবার সকালে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, চুরির মামলাটির ক্লুু ছিলনা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পরই ওই লোককে চেনা গেলে চার ঘন্টার মধ্যে আসামিসহ টাকা উদ্ধার করা সম্ভব হয়।

  • গোদাগাড়ীতে শিক্ষকদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    গোদাগাড়ীতে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের সিসিবিভিও কার্যালয়ে সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১৩ মে, ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় সিসিবিভিও পরিচালিত “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির” আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য স্কুলে সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে রক্ষাগোলা নেতৃত্বের সাথে স্থানীয় স্কুল শিক্ষকবৃন্দের নিয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলার সমন্বয় কমিটির সভাপতি শ্রী সরল এক্কা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

    আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকনহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহা: সুজাউদ্দীন, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলীম রেজা, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক কলামিস্ট মো: হায়দার আলী, বলিয়া ডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবির, কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, দৈনিক সোনার দেশের স্টাফ রিপোটার মো: মাহাবুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষকমন্ডলী, রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন ৪৮ জন।

    এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে স্কুল শিক্ষকদের সম্পর্ক উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা, স্কুল পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া।
    মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর সমন্বয়কারী মো: আরিফ। দমো: রক্ষাগোলা সংগঠনের নেতা প্রসেন এক্কা, রিতা রানী, বিউটি রানী, শিক্ষার্থী প্রিয়া রানী, সুজন সরেন, পার্বতী কুমারী, প্রশিক্ষণ ও সঙস্কৃতি কর্মকর্তা সৌমিত্র সরকার। সভাটি পরিচালনা করেন সিসিবিভিওর উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব ।
    মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যেসব সমস্যাগুলো বের হয়ে আসে তা হলো ভাষা, ভয়, পড়ানোর বিষয় বোঝেনা সেটা শিক্ষকের কাছে প্রকাশ করতে পারে না বা লজ্জা পায়, দারিদ্রতা, বাল্য বিবাহ, পারিবারিক পরিবেশ ও সহযোগিতা কম, পারিবারিক ও সামাজিক উৎসাহ কম, অভিভাবকরা স্কুলমুখি না, ধর্মীয় ক্লাশে সমস্যা, শিক্ষার্থীরা স্কুলে আসে না, পিছনে বসে ইত্যাদি। উপরোক্ত সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তার সমাধান খুজে বের করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।