Author: desk

  • বেতাগীতে ঘূর্ণিঝড় মোখা’ মোকাবিলায়  নিরলসভাবে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট

    বেতাগীতে ঘূর্ণিঝড় মোখা’ মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    দেশের উপকূলীয় জনপদ বরগুনা বেতাগীতে ঘূর্ণিঝড় মোখা’র পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট। তাদের কর্মকান্ড এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
    উপজেলার বিভিন্ন এলাকায় সরে জমিনে ঘুরে দেখা যায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’ মোকাবেলায় যুব রেডক্রিসেন্ট পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে একাধিক স্থানে (৮ নম্বর মহাবিপদ সংকেতকালীণ) পতাকা প্রদর্শন করে। বিভিন্ন টিম মাইকিং করে বিপদকালীন প্রস্তুতিসহ নিরাপদ আশ্রয় থাকার জন্য সদস্যরা বিশেষভাবে অনুরোধ পূর্বক সচেতন করে তোলে।
    যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান খাইরুল ইসলাম মুন্না বলেন, যখনই কোন বিপর্যয়, দুর্ঘটনা বা ঘূর্ণিঝড় বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদের সদস্যরা সেখানেই ছুটে যায়। এক কথায় আমরা সব সময় সবার পাশে থাকার চেষ্টা করছি সকল পরিস্থিতিতে। তেমনিভাবে এবারেও অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র সকল প্রস্তুতিতে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করে। বরগুনা জেলা রেড ক্রিসেন্ট, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কমকর্তা ও গণমাধ্যম কর্মি সহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা এতটা আসতে পেরেছি। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
    ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রস্তুতি কমিটির আহবায়ক মো: আরিফ সুজন বলেন, বন্যা শুরুর থেকেই আমরা প্রতিনিযত মানুষকে সতর্ক ও রিকশায় করে মাইকিং করি। ছোট ছোট রাস্তায় হ্যান্ড মাইক ব্যবহার করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখছি যাতে করে কোন সমস্যা না হয়। এখনো তা অব্যাহত রয়েছে।
    যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা মোঃ সোহেল মীর বলেন, ঝড় তুফান যাই আসুক না কেন আমরা সবসময়ই জনগণের জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্থানে আমাদের ৮ নং মহাবিপদ সংকেতের পতাকা টানানো হয় যাতে করে গ্রামের মানুষ একটু হলেও হুঁশিয়াারি হতে পারে। এখনো আমাদের টিম মাঠে রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যক্ষেন করে কাজ করে যাচ্ছি।
    বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন, যুব রেডক্রিসেন্টের কর্মকান্ডে আমরা খুশি। বন্যা মোকাবেলার কাজে বেতাগী পৌর এলাকায় রেডক্রিসেন্টের প্রায় অর্ধশতাধিক ভলান্টিয়ার নিয়োজিত ছিলো।
    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বন্যা মোকাবেলায় জরুরি সভা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যুব রেডক্রিসেন্টের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। এখানে শতাধিক রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়।
    বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান বলেন, এ উপজেলায় ১০০ জন যুব রেড ক্রিসেন্ট কর্মী সার্কক্ষনিক প্রস্তুুত থেকে মাঠ পর্যায়ে কাজ করেছে। আমরা খুশি হয়ে ওদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছি।

  • আমার সব শেষ হইয়া গেল – কৃষক সাইদুল ঢালী

    আমার সব শেষ হইয়া গেল – কৃষক সাইদুল ঢালী

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুরে রান্নাঘর থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের গবাদিপশু সহ বসতবাড়ি। রবিবার বিকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর বাঘরিয়া গ্রামের সাইদুল ঢালীর স্ত্রী রান্না ঘরে রান্না করার সময় চুলার আগুনে পাশে রাখা পাটখড়িতে আগুন লেগে যায়, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরলে আগুনের তাপে কেউ পাশে যেতে পারেনি তাই বসতঘর, গবাদিপশুর ও রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
    ভুক্তভোগী ও প্রত্যক্ষ দর্শীরা জানান – আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার দিশেহারা হয়ে পরেছে, সাইদুল ঢালী একজন নিরীহ কৃষক তার ঘরে থাকা ধান চাল,নগদ টাকা, গবাদিপশু সহ সবকিছু পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, পরিবারের ৫/৬ জন সদস্যের পড়নের কাপড় ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই।
    এমতাবস্থায় সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সকলে।

  • ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগে ত্যাগী ও জনপ্রিয় নজরুলই ভরসা তৃণমূলের

    ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগে ত্যাগী ও জনপ্রিয় নজরুলই ভরসা তৃণমূলের

    নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি জামাত জোট সরকারের আমলে বারবার নির্যাতিত, তুমুল জনপ্রিয়, পরিক্ষিত ও কর্মীবান্ধব নেতা ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, ৭৫পরবর্তী সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম । দলীয় কর্মীদের বিপদে-আপদে সদা জাগ্রত তিনি। আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে নজরুল ইসলাম রয়েছেন সম্মুখ কাতারে। দলের সাধারণ কর্মীদের প্রত্যাশা তুমুল জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা নজরুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক।
    দীর্ঘদিন পর ১৫মে সোমবার বিকালে কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    ইউনিয়ন জুড়ে এখন সম্মেলনের উৎসবের আমেজ বিরাজ করছে। কাঁঠাল ইউনিয়ন জুড়ে আলোচনা চলছে কে হচ্ছেন দলের সভাপতি ও সম্পাদক। তৃণমূলের একাধিক কর্মীর সাথে কথা বলে জানা যায়, দলকে সুসংগঠিত ও বিএনপি জামাতসহ বিরোধীদের আন্দোলন মোকাবেলা করার জন্য পরিক্ষিত ও জনপ্রিয় নজরুল ইসলাম কে সভাপতির দায়িত্ব দেওয়ার দাবি।

    আসন্ন সম্মেলনে ত্যাগী নেতৃত্ব, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলামেই
    ভরসা রাখতে চায় তৃণমূলের কর্মীরা।

    কাঁঠাল ইউনিয়ন আ.লীগের আসন্ন সম্মেলনকে ঘিরে প্রচার- প্রচারনা এবং জনপ্রিয়তায় নজরুল ইসলাম একধাপ এগিয়ে আছেন বলে জানিয়েছেন কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ইউনিয়নের দলীয় নেতা-কর্মী থেকে শুরু সাধারণ জনতাও চায় তার মত একজন জনবান্ধব রাজনীতিবিদ দলের গুরুত্বপূর্ণ পদে আসুক। জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মানে সৎ,যোগ্য, আদর্শবান, যুব সমাজের অহংকার জনপ্রিয় নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। ছাত্রজীবন থেকে সুনাম ও কৃতিত্বের সহিত দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করায় তৃণমূলে তার ব্যপক জনপ্রিয়তা রয়েছে। নজরুল ইসলাম দলকে এগিয়ে নিতে প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন নেতা বলেন, ‘নজরুল ভাইয়ের এক নোটিশে হাজার হাজার লোকে কাঁঠাল ইউনিয়নের প্রাণ কেন্দ্র কালির বাজার লোকারণ্য হয়ে যায়। আমরা দেখেছি নজরুল ভাই চাইলে যে কোন মূহুর্তে ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং করতে পারে। তার আছে ব্যক্তিগত ক্লিন ইমেজ। ক্লিন ইমেজের জনপ্রিয় নজরুল ইসলাম কে কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হলে দলের ইমেজেও ঠিক থাকবে। দলও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা জানান- নজরুল ভাই ভোগে নয়,ত্যাগে বিশ্বাসী আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

    নজরুল ইসলাম বলেন, ‘আমি কখনও নৌকা তথা আওয়ামী লীগের প্রশ্নে কারো সাথে কোন কম্পোমাইজ করি না। যার কারণে বিএনপি জোট সরকার ক্ষমতা থাকার সময় আমাকে অনেকবার হয়রানী করা হয়েছে। দলের প্রয়োজনে যখনই আমাকে ডাকে আমি সব সময় প্রস্তুত থাকি।

    তিনি বলেন-দল যদি আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেয়, জীবন দিয়ে হলেও হাইব্রিড ও নব্য আওয়ামী লীগার বাদ দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের নিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি মডেল আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ’ইউনিয়ন আ.লীগের সম্মেলন উপলক্ষে কাঁঠালের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি।জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

  • তারাকান্দায় ভাইস চেয়ারম্যান পদে বিরামহীন প্রচারণায় ব্যস্ত নজরুল ইসলাম নয়ন

    তারাকান্দায় ভাইস চেয়ারম্যান পদে বিরামহীন প্রচারণায় ব্যস্ত নজরুল ইসলাম নয়ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকসন্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, সান্বেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন দ্বিতীয় মেয়াদে তার বিজয় ধরে রাখতে নির্বাচনী এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে স্থানীয় ভোটারদের কাছে উন্নয়ন ও কর্মপরিকল্পনা তোলে ধরেছেন প্রতিনিয়ত। তার নির্বাচনী এলাকার করোনাকালীন সময়েও অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার গণমানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।

    নজরুল ইসলাম নয়নের নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে জানা যায় তিনি এর আগেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চালিয়েছেন। গণসংযোগের পাশাপাশি পোস্টার, ব্যানার, লিফলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারণা।

    শনিবার (১৩ই মে) তিনি উপজেলার তারাকান্দা নতুন বাজার মোড়,গোহালকান্দী বাজারে গণসংযোগ করেন একই দিনে তিনি পারুলীতলা গ্রামে আজাহারুল ইসলাম সরকারের জানাযার শেষে বিকালে ৩নং কাকনী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ও
    ৭নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্যের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই।

    উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় কয়েকজন ভোটার বলেন, নজরুল ইসলাম নয়ন একজন জনবান্ধব আওয়ানী লীগ নেতা । তিনি সমাজের অবহেলিত মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা প্রদান করেছেন। বিভিন্ন বিপদে-আপদে উপজেলার লোকজন তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছেন এবং এখনো পাচ্ছেন। আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের এলাকা থেকে তরুণ প্রজন্মের একজন নির্ভীক,সৎ জনপ্রতিনিধি হিসেবে আবারও তাকেই দেখতে চাই।

    নজরুল ইসলাম নয়ন জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার তারাকান্দা এলাকাকে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মডেল এলাকা হিসেবে গড়তে চাই। আমার দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে দ্বিতীয় মেয়াদে আবারও এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবে। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বার জয়যুক্ত হওয়ার জন্য আমি আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের দোয়া, আশীর্বাদ ও ভোট প্রত্যাশী।

  • বানারীপাড়ায় যুবলীগের কবি ফারুক আর নেই

    বানারীপাড়ায় যুবলীগের কবি ফারুক আর নেই

    বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের প্রয়াত হাকিম সরদারের ছোট ছেলে ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ যুবলীগ নেতা ফারুক সরদার (৪০) আর নেই। আজ শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে হৃদ রোগ জনিত কারনে সে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি…রাজিউন)। এর পূর্বে ফারুক সরদার বাইশারী বাজারে তার কর্মস্থলে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    যুবলীগ নেতা ফারুক সরদার এক রকম নীরবেই অভিমানে হারিয়ে গেল। নীরবে সে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজকর্ম এগিয়ে নিতো এছাড়াও পরিচ্ছন্ন আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলো।
    আওয়ামী লীগ দলীয় যে কোনো নির্বাচনে নৌকা প্রার্থীর নামের সাথে গুন মিলিয়ে সুন্দর কবিতা লিখতেন। এজন্য তিনি আওয়ামী নেতা কর্মীর কাছে কবি ফারুক বলে চিহ্নিত ছিলো।

    তার নামাজের জানাজা গতকাল বাদ এশা কচুয়া নেছারিয়া কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে তাকে তার পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

    তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, এান ও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল সহ উপজেলা আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে ; আহত ১৫

    পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে ; আহত ১৫

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়লে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। শনিবার সকাল‌ ৯টার দিকে পাইকগাছা- খুলনা রুটের ঢাকা মেট্রো জ-১১-২৯১৪ যাত্রীবাহী বাস খুলনা থেকে পাইকগাছায় আসার পথে দরগামহল নামক স্থানে এসে স্টারিংয়ে কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান,বাসের গতি খুব কম ছিলো, স্টারিং এ কাজ করছিলোনা। বাসটি ধিরে ধিরে কাত হযে পুকুরে পড়ে যায়। আহতরা বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিয়েছে
    পাইকগাছা হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০ পর্যন্ত মোট ছয় জন রোগী এসেছে।এর মধ্যে তিন‌ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃতরা হলেন কয়রার শাহাদাৎ হোসেনের ছেলে মেহেদী হাসান ( ২২) সেনের বাজার বেলফুলিয়া অঞ্জন দাশের স্ত্রী তৃপ্তি দাশ ( ৪৫ ) ভড়েঙ্গারচক খড়িয়ার গনি সরদারের স্ত্রী শাহানারা বেগম ( ৪০)। অন্য তিনজন রোগী বেশি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

  • মোংলায় এখনও পর্যন্ত মোখা’র কোন প্রভাব পরেনি

    মোংলায় এখনও পর্যন্ত মোখা’র কোন প্রভাব পরেনি

    মোংলা প্রতিনিধি
    ঘূর্ণিঝড় মোখা’র কোন প্রভাব এখনও পর্যন্ত পড়েনি মোংলা বন্দরে। শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও রয়েছে সূর্যের খরতাপ। রোদ-মেঘে অনেকটা গুমোট আবহাওয়া বিরাজ করছে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে। তবে উপকূলের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, এখনও পর্যন্ত মোংলা বন্দরে মোখা’র কোন প্রভাব পড়েনি। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দুই এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাতেই চলমান তাপপ্রবাহ কমে আসবে। এদিকে শুক্রবার বিকেলে ৪নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত জারি পর মোংলা বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদেরকে সন্ধ্যায় নামিয়ে আনা হয়েছে। ফলে জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ষ্টিভিডরস কোম্পানী ও শিপিং এজেন্ট প্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে বন্দরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ।
    মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের ডেপুটি হারবার মাষ্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন শনিবার সকালে বলেন, জাহাজের কাজ বন্ধ রয়েছে, ঝড় শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে বন্দর কর্তৃপক্ষের (বোর্ড ও জনসংযোগ বিভাগ) উপ-সচিব মোঃ মাকরুজ্জামান বলেন, বন্দরের নিজস্ব এলার্ট-০২ জারি রয়েছে, এলার্ট-০৩ জারি করা হলে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। মোখা’র কোন ধরণের প্রভাব না পড়ায় মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে তেমন কোন ভীতি ও শংকা নেই। সকলেই স্বাভাবিক কাজ কর্মে ব্যস্ত রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, যদিও ঘূর্ণিঝড় মোখা আমাদের এদিকে আঘাত হানার তেমন সম্ভাবনা নেই, তারপরও আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আশ্রয় কেন্দ্র প্রস্তুত, খাবার ও ওষুধ মজুদ করা হয়েছে। আর শুক্রবার বিকেল থেকেই অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং প্রচারণা চালিয়ে জনসাধারণকে সতর্কীকরণের কাজ চলছে।

  • “গরু তুমি কার” পাইকগাছায় হারিয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে দু,ইউপি চেয়ারম্যান

    “গরু তুমি কার” পাইকগাছায় হারিয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে দু,ইউপি চেয়ারম্যান

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় হারিয়ে যাওয়া এক গরু নিয়ে দুই শিক্ষক রশি টানাটানি শুরু করেছেন। দু’শিক্ষকই দাবী করছেন গরুটি আমার। এ নিয়ে লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিপক মন্ডল ও গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুদর্শন মন্ডলের মধ্যে চরম বিরোধ তৈরী হয়। ফলে দুই ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসী বৈঠক করা হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গরুটি খড়িয়ার শিক্ষক দিপক মন্ডলের প্রাপ্য হয়।
    এদিকে গড়ইখালীর শিক্ষক শালিসীর এই সিদ্ধান্ত উপেক্ষা করে গ্রাম পুলিশের হেফাজতে থাকা গরুটি জোর পূর্বক নিয়ে গিয়ে তার বাড়িতে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক সুদর্শন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন গ্রাম পুলিশ শিবপদ মন্ডল। বিষয়টি নিয়ে এলাকায় ভিলেজ পলেটিক্স শুরু করেছেন অনেকেই। আবার শালিসী সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দুই ইউনিয়নের চেয়ারম্যান।
    সরেজমিন গিয়ে জানা যায়, খড়িয়া গ্রামের কমলেশ মন্ডল চলতি মৌসুমে পাশর্^বর্তী গড়ইখালীর কুমখালীতে গরু রাখার জন্য গোট করে। যেখানে খড়িয়ার শিক্ষক দিপক মন্ডল তার গবাদি পশু গরু রাখাল দলে (গোট) রাখতে দেয়। সেখান থেকে ২ সপ্তাহ আগে তার একটি বকনা গরু হারিয়ে যায়। অপরদিকে কুমখালী গ্রামের শিক্ষক সুদর্শন মন্ডলের বাড়ির একটি বকনা গরু উত্তর চকের বিল থেকে হারিয়ে যায়। গত ২৩ এপ্রিল বিল থেকে হারিয়ে যাওয়া গরুটি উদ্ধার করে শিক্ষক দিপক কুমার তার বাড়িতে নিয়ে রাখে।
    গড়ইখালীর ইউপি সদস্য এসএম আয়ুব আলী জানান, এমন খবর পেয়ে ৬ মে বাইনবাড়িয়া ক্যাম্পের এএসআই সাইফুল ইসলাম, কমলেশ সহ অন্যান্যদের সাথে নিয়ে খড়িয়ায় দিপক মন্ডলের বাড়িতে যায়। পরে সেখান থেকে গরুটি নিয়ে যখন ফিরে আসার সময় মিনহাজ বাজারে পৌছালে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন আমাদের বাজারে অপেক্ষা করার জন্য অনুরোধ করেন। পরে সেখানে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু উপস্থিত হন। পরে দুই চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে শালিসী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মিনহাজ বাজার থেকে গরুটি ছেড়ে দেওয়ার পর যেখানে যাবে গরুটি তার হবে। সিদ্ধান্ত অনুযায়ী গরুটি ছেড়ে দেওয়ার পর কমলেশের গোটে পৌছায়। সে অনুযায়ী গরুটির দাবীদার হন খড়িয়ার শিক্ষক দিপক মন্ডল। এরপর গরুটি দিপক কুমার মন্ডল দাবী করলে গড়ইখালীর ইউপি চেয়ারম্যান ও মেম্বর গ্রাম পুলিশের মাধ্যমে গরুটি পৌছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
    এদিকে গোট থেকে গরুটি গ্রাম পুলিশ শিবপদ মন্ডলের হেফাজতে থাকা অবস্থায় ৭ মে রোববার সন্ধ্যায় কলেজ খেয়াঘাট থেকে ধনঞ্জয় ও কুমারেশ মন্ডল সহ অন্যান্য লোকজন মেম্বরের নাম ব্যবহার করে গরুটি জোরপূর্বক গ্রাম পুলিশের নিকট থেকে সুদর্শনের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ করেন গ্রাম পুলিশ শিবপদ মন্ডল। এ ঘটনায় শিবপদ মন্ডল বাদী হয়ে ধনঞ্জয় কুমারেশ, বিশ^জিৎ, কৌশিক, লিপিকা ও পিংকি মন্ডলকে বিবাদী করে ৮ মে থানায় লিখিত অভিযোগ করে। বর্তমানে বিষয়টি নিয়ে অনেকেই ভিলেজ পলেটিক্স শুরু করেছেন। ফলে শালিসীর সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দুই ইউপি চেয়ারম্যান।
    এ প্রসঙ্গে শিক্ষক সুদর্শন মন্ডল জনান, আমি কয়েক দিন বাড়িতে ছিলাম না। কে বা কারা বা কিভাবে গরুটি আমার বাড়িতে রাখা হয়েছে সেটি আমার জানা নাই। তবে গরুটি বিলে ছেড়ে দিয়ে পুনরায় সিদ্ধান্ত নিলে তাতে আমার কোন দ্বিমত নাই।
    ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু ও কেএম আরিফুজ্জামান তুহিন জানান, যে দু’জন ব্যক্তি একটি গরু নিজের বলে দাবী করছেন তারা দু’জনই শিক্ষক। আমরা দুই চেয়ারম্যান সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে শালিসী বৈঠক করি এবং শালিসী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গরুটি শিক্ষক দিপক কুমারের প্রাপ্য হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করায় বিষয়টি এখন থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। আশা করছি থানা পুলিশ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবেন।

  • পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।১৩ মে শনিবার সকাল ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,শাজাহান আলী। বক্তৃতা করেন,কবি রোজী সিদ্দিকী, গৌতম ভদ্র, হাসনা খাতুন সুমাইয়া,শাহিনুর রহমান, দিবাশিষ সাধু প্রমুখ।
    পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। পাখি সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ২০০৬ সাল থেকে পরিযায়ী পাখি দিবসটি পালন শুরু হয়েছে। প্রতি বছর মে ও অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্ব পাখি দিবস পালিত হয়।
    অনুস্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে পাখিদের আবাসস্থল প্রায় ধ্বংসের মুখে পরিণত হয়েছে।তাই পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র, কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।

  • “ঘূর্ণিঝড় মোখার প্রভাবে; পাইকগাছায় ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ;আতঙ্কে এলাকাবাসী

    “ঘূর্ণিঝড় মোখার প্রভাবে; পাইকগাছায় ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ;আতঙ্কে এলাকাবাসী

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    ঘূর্ণিঝড় মোখা প্রভাবে পাইকগাছার ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এদিকে অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী বাঁধ মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
    উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা উপকূলীয় অ লে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় একদিকে যেমন উপজেলা প্রশাসন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি নিয়েছে, তেমনি যে সব এলাকার ওয়াপদার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে সেসব এলাকার মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছেন। অধিক ঝুঁকিপূর্ণ বাঁধের মধ্যে সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের ১০/১২ নং পোল্ডারের খুদখালী এলাকার ওয়াপদার বেড়িবাঁধটি অধিক ঝুঁকিপূর্ণ। ইতোপূর্বে ফনি, বুলবুল ও আম্ফান সহ প্রায় প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে খুদখালী এলাকার বাঁধ ভেঙ্গে যায়। এ জন্য ঘূর্ণিঝড় মোখা যত ঘনিভূত হচ্ছে এলাকার মানুষের মধ্যে ততবেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মফিজুল সানার বাড়ী হতে মিজানুর গাজীর বাড়ী পর্যন্ত কয়েক’শ ফুট এলাকা জুড়ে বাঁধের অবস্থা খুবই খারাপ।
    দুর্যোগ আঘাত হানলে ক্ষতিগ্রস্থ বাঁধটি ভেঙ্গে পাইকগাছার গড়ইখালী ও চাঁদখালী এবং কয়রার আমাদী ও মহেশ^রীপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাঁধটি পরিদর্শনকালে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু এ আশঙ্কার কথা জানান।
    ওই এলাকার বাসিন্দা বাবুল শেখ জানান, আমরা প্রতিটা মুহূর্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছি। এদিকে খুদখালী, বাইনতলা ও আলমতলার ক্ষতিগ্রস্থ বাঁধের উন্নয়নে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।
    প্রতিষ্ঠানের প্রকৌশলী আরাফাত হোসেন জানান, আমরা প্রাথমিক কাজ শুরু করেছি, মূল কাজ শুরু করতে একটু দেরি হবে, তবে দুর্যোগ আঘাত হানার সম্ভাবনা দেখলে আমরা দ্রুত বস্তা ডাম্পিং করে ক্ষতিগ্রস্থ বাঁধ রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
    পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ইতোমধ্যে আমার অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে সেগুলো মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা সম্ভব হবে।
    উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সকল ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছি। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা মেরামত কাজ করছেন।