Author: desk

  • বাগেরহাটের রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো’র ফলনে কৃষকের হাসি

    বাগেরহাটের রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো’র ফলনে কৃষকের হাসি

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || উপকূলীয় উপজেলার রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি ও ভালো ফলন ঘরে তুলছে কৃষকরা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে এ এলাকার কৃষিতে পরিবর্তন আনায় বোরো ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে এবং কৃষকতার আশানুরূপ সাফল্য অর্জন করেছে। রামপাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বোরো’র আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে। সেটি বেড়ে ৪ হাজার ৭০১ হেক্টরে দাড়িয়েছে। তীব্র দাবদাহ, লবনাক্ততার প্রভাব ও মিষ্টি পানির অভাবে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। কৃষকদের লবন সহিষ্ণু জাতের উন্নত জাতের বীজ ধান, সার ও কৃষি উপকরণ এবং প্রশিক্ষণ প্রদান করায় কৃষি খাত বেশ ঘুরে দাড়িয়েছে। এ বছর উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ৫৩৫ হেক্টর, উজলকুড় ইউনিয়নে ২ হাজার ৪১২ হেক্টর, বাইনতলা ইউনিয়নে ১ হাজার ৬ হেক্টর, রামপাল সদর ইউনিয়নে ৪৮২ হেক্টর, রাজনগর ইউনিয়নে ১০৮ হেক্টর, হুড়কা ইউনিয়নে ২৮ হেক্টর, পেড়িখালী ইউনিয়নে ৪২ হেক্টর, ভোজপাতিয়া ইউনিয়নে ৯ হেক্টর, মল্লিকেরবেড় ইউনিয়নে ৬৭ হেক্টর ও বাঁশতলী ইউনিয়নে ১২ হেক্টর জমিসহ মোট ৭ হাজার ৭০১ হেক্টর জমি আবাদের আওতায় আনা হয়েছিল। এতে প্রায় ২০ হাজার ৬৬১ মে. টান চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। গত বছর আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩৩৫ হেক্টর, আবাদ হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর জমি। চাল উৎপাদন হয়েছিল ১৮ হাজার ৪৩২ টান। গত ২০২০-২১ অর্থ বছরে আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩০০ হেক্টর। আবাদ হয়েছিল ৪ হাজার ৩৩৫ হেক্টর জমি। আর চাল উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৭২২ মে. টান। উপজেলার বড়দিয়া গ্রামের কৃষক মোন্তাজ মোল্লা, সিংগড়বুনিয়া গ্রামের কৃষক বাকিবিল্লাহ ও হুড়কা ইউনিয়নের পার্থর সাথে কথা হলে তার জানান, কৃষি অফিসের ম্যাডাম কৃষ্ণা রাণী মন্ডল আমাদের সময়মত বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করার জন্য আমরা এবার ভালো ফসল পেয়েছি। আশা করি আগামীতেও কৃষি অফিস থেকে আমাদের মতো গরীব কৃষকদের এভাবে সার, বীজ দিলে আমরা কৃষিতে আরো ভালো ফসল ফলাতে পারবো।
    রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল জানান, প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। মাটির লবনাক্ততার পাশাপাশি বাতাসেও লবণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনার মাধ্যমে বীজ, সার ও কৃষি উপকরণ দিয়েছি। আমাদের কৃষকরা যাতে কৃষিতে আগের মত ফিরে দাড়াতে পারে, এ জন্য আমরা বাগেরহাট জেলার উপপরিচালক স্যার, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন। আশা করি কৃষিতে রামপালে আবারও বিপ্লব ঘটবে।

  • অতিরিক্ত খাজনা দাবী লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ

    অতিরিক্ত খাজনা দাবী লক্ষ্মীপুরে দোকান বন্ধ করে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ

    নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুর পৌর মোরগ বাজারে অতিরিক্ত খাজনা দাবী ও মোরগ আনলোড করতে না দেওয়ায় দোকান বন্ধ করে প্রতিবাদে নেমেছে ব্যবসায়ীরা। ১৪মে রবিবার সকাল থেকে বাজারে সকল মোরগ দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতাগণ। মোরগ না কিনে ফিরে যাচ্ছে তাঁরা। ব্যবসায়ীদের দাবী পৌর ইজারাদার গতকাল ১৩মে শনিবার হঠাৎ করে অযৌক্তিকভাবে শতকরা মোট ২৫%টাকা খাজনা দাবী করে। এতে বিক্রেতা ১৫%টাকা ও ক্রেতা ১০%টাকা হারে খাজনা পরিশোধ করতে হবে। ব্যবসায়ীগন অতিরিক্ত খাজনা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে ১৩মে শনিবার রাতে মোরগ আনলোড করতে দেয়নি ইজারাদার কর্তৃপক্ষ। মোরগ আনলোড করতে না পেরে ফিরে যায় ২০টি পিকআপ ভ্যান। আজ ১৪মে সকাল থেকে বন্ধ রয়েছে মোরগ বেচাকিনা। ব্যবসায়ীদের দাবী এতে অর্ধকোটি টাকার ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে পড়েছে।

    স্থানীয় মোরগ ব্যবসায়ী, ওসমান গণি, শাহাদাত মিয়া হেলাল, সরিফ হোসেন, কামাল হোসেন সহ ব্যবসায়ীগণ জানান, গতকাল শনিবার রাতে হঠাৎ করে পৌর ইজারাদার মনিরুজ্জামান পাটোয়ারী আমাদের দোকানের সামনে পৌরসভা কর্তৃক টোল আদায়ের তালিকার
    একটি সাইনবোর্ড (সাট লিস্ট) ঝুলিয়ে দেন। এতে লিখা রয়েছে হাঁস, মোরগ, কবুতর ইত্যাদি ক্রয়-বিক্রয়ে গৃহস্থ শতকরা ১০% ও ব্যবসায়ী ১৫% হারে খাজনা পরিশোধ করতে হবে। ইজারাদেরর দাবী অনুযায়ী শতকরা মোট ২৫%টাকা খাজনা পরিশোধ করতে হবে। আমরা ব্যবসায়ীরা ইজারাদারের এই অযৌক্তিক অতিরিক্ত খাজনা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে গতকাল শনিবার রাতে আমাদের মোরগ বহনকারী প্রায় ২০টি পিকআপ ভ্যান আনলোড করতে দেয়নি ইজারাদার মনিরুজ্জামান পাটোয়ারী। আনলোড করতে না পেরে মোরগ নিয়ে ফেরত যায় গাড়িগুলো। আমরা এঘটনার প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছি। আমরা প্রশাসনের কাছে এর সঠিক সমাধান চাই।
    এবিষয়ে ইজারাদার মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, আমি একমাসে পূর্বে বাজার ইজারা নিয়েছি। মোরগ আনলোড করতে আমি কোন বাঁধা দেয়নি। খাজনা আদায়ের সাট পৌর কর্তৃপক্ষ লাগিয়েছে। দোকান বন্ধ রাখার বিষয় টি আমার জানা নেই।
    এবিষয়ে পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূইঁয়া মাসুম বলেন, বিষয়টি ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। আমি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামসহ তিন জনকে বিষয়টি দুই পক্ষের সাথে আলোচনা করে সমাধানের জন্য দায়িত্ব দিয়েছি।

  • মোখা ক্ষতি প্রতিরোধে মহালছড়ি জোন প্রস্তুত

    মোখা ক্ষতি প্রতিরোধে মহালছড়ি জোন প্রস্তুত

    (নিজস্ব প্রতিনিধি)

    বাংলাদেশ সেনাবাহিনীর, মহালছড়ি সেনা জোনের আওতাধীন এলাকায় ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার পর দ্রুত সময়ে এলাকায় উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রয়েছে।

    সবাইকে যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া যায়, সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবক টিমসহ উদ্ধার টিম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে আক্রান্তদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। সেই সাথে পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী বিশেষ সহায়তা প্রদানের উদ্দেশ্যে জোন এবং সাব জোন এর হেলিপ্যাডগুলো প্রস্তুত রাখা হয়েছে।
    বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ রেখে মহালছড়ি জোনের সেনা সদস্যরা এই দুর্যোগ মোকাবেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।

    এছাড়াও অতিতে এই এলাকাটিতে অন্যান্য পার্বত্য এলাকার তুলনায় অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসের প্রবণতা লক্ষ্য করা গেছে।
    পূর্বেই আশ্রয় কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রান বিতরণ কেন্দ্র নির্ধারিত করা হয়েছে।

  • নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউ পি সদস্যের বিরুদ্ধে মামলা

    নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউ পি সদস্যের বিরুদ্ধে মামলা

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে।

    শনিবার রাতে নির্যাতিত পরীক্ষার্থীর চাচা এস এম মোতাব্বের বাদী হয়ে নলডাঙ্গা থানায় যৌন নিপীড়নের অভিযোগ এনে খাজুরা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুকে আসামী করে মামলা দায়ের করেন।গত (১০ এপ্রিল)বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বীরকুৎসা বাজারে অভিযুক্ত ইউপি সদস্য মন্টুর নিজ ব্যাক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    নির্যাতিত পরীক্ষার্থীর এবার এসএসসি পরীক্ষার্থী।অভিযুক্ত আমজাদ হোসেন মন্টু (৪০) দুর্লভপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াড সদস্য এবং খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এছাড়াও মুন্টু-কাতিলা স্কুল এন্ড কলেজের প্রফেসর, এছারাও এলাকা বাসীদের সাথে কথা বলে জানাজায় সে ইতিপুর্বিবে ভিন্ন অনৈতিক নেক্কার জনক কাজের সাথে যুক্ত ছিল।

    নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত (১০ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নির্যাতিত মেয়েটি বাড়ি থেকে বের হয়ে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য নলডাঙ্গা আসার সময় বীরকুৎসা বাজারে অটোরিক্সার জন্য দাড়িয়ে ছিল।এসময় ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তার নিজ কার্যালয়ের ভিতরে ডেকে নিয়ে মেয়েটির জোর করে মুখের মাক্স খুলে চুমু খেয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন।পরে মেয়েটি এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারে সদস্যদের কে জানায়।পরিবারের সদস্যরা ঘটনাটি জেনে নির্যাতিত পরীক্ষার্থীর চাচা এস এম মোতাব্বের বাদী হয়ে শনিবার রাতে ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু কে আসামী করে মামলা দায়ের করেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,গত ১০ এপ্রিল বুধবার সকালে দুর্লভপুর গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে খাজুরা ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টু তার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে।এঘটনায় নির্যাতিতার চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৩ এপ্রিল শনিবার রাতে আমজাদ হোসেন মন্টুকে আসামী করে মামলা দায়ের করেন।আমরা আসামী কে গ্রেপ্তারের চেষ্টা করছি।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • মাগুরার বিশ্ব মা দিবস উপলক্ষে তিন রত্নগর্ভা মাকে সংবর্ধনা

    মাগুরার বিশ্ব মা দিবস উপলক্ষে তিন রত্নগর্ভা মাকে সংবর্ধনা

    রক্সী খান মাগুরা জেলা প্রতিনিধি :
    মাগুরার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তিন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
    আজ রবিবার বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠান থেকে রত্নগর্ভা মা মুসা সালেহা খাতুন,রাহেলা খাতুন ও কুসুম বাড়ই কে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথি বৃন্দ। সম্মাননা প্রাপ্তরা প্রত্যেকেই সন্তানদের লেখাপড়া ও ব্যক্তিগত জীবনের প্রতিষ্ঠার পেছনে নিজেদের গল্প তুলে ধরেন। এ সময় সম্মাননা প্রাপ্তদের পাশাপাশি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ ও বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত সহ অন্যরা।

    রক্সী খান মাগুরা।

  • স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে পৌছে দিতে  এসিল্যান্ডের পরিদর্শন

    স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে পৌছে দিতে এসিল্যান্ডের পরিদর্শন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ভূমি সেবার মান বৃদ্ধির মাধ্যমে আধুনিকায়ন করে স্বচ্ছ ও দুর্ণীতি- অনিয়মমুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোত পরিদর্শন করছেন
    ময়মনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান। সেই ধারাবাহিকতায় তিনি উপজেলার ভাবখালি ইউনিয়ন ভূমি অফিস ও দাপুনিয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিকভাবে
    পরিদর্শনে গিয়ে ভূমি কার্যালয়ের সেবার মান যাচাই-বাছাই করেন। অফিসে কোন দালাল উপস্থিত আছে কিনা যাচাই করেন এবং গেট বন্ধ করে সবার সমস্যা শোনার মাধ্যমে যাছাইবাছাই করেন। এসময় সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যার কথা শোনে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো সমাধান করেন।

    নিজের কাজ ব্যতীত অন্যের কাজ নিয়ে ভূমি অফিস কিংবা ইউনিয়ন ভূমি অফিসে গমণ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ইবনে মিজান। অন্যথায় যে কোন দিন আকস্মিক পরিদর্শনে এসে হাতেনাতে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান ।

    সহকারী কমিশনার ভূমি ইবনে মিজান সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন-নিজের কাজ নিজে করুন, দালালদের থেকে দূরে থাকুন। ইউনিয়ন ভূমি অফিস কিংবা উপজেলা ভূমি অফিস কোথাও হয়রানির স্বীকার হলে কিংবা অতিরিক্ত টাকা দাবী করলে সাথে সাথে এসিল্যান্ডকে জানানোর পরামর্শ জানিয়ে সম্ভব হলে টাকা নেওয়ার অডিও বা ভিডিও করে যথেষ্ট প্রমান রাখার আহবান জানিয়ে এসিল্যান্ড কে তার 01733373327- এই নাম্বারে জানানোর আহবান জানান। তিনি বলেন – যদি ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে না পারি তাহলে বিস্তারিত লিখে এস এম এস দেওয়ার আহবান জানান। পরে তিনি প্রয়োজনে কল ব্যাক করে অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন

  • দুইজনই আঃলীগের লক্ষ্মীপুরে এক নেতার বিরুদ্ধে আরেক নেতার চাঁদাবাজির মামলা

    দুইজনই আঃলীগের লক্ষ্মীপুরে এক নেতার বিরুদ্ধে আরেক নেতার চাঁদাবাজির মামলা

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছাবির আহাম্মদের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক আওয়ামী লীগ নেতা।
    গত ৭ মে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান গাজী। আদালত মামলাটি আমালে নিয়ে চন্দ্রগঞ্জ থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। যার মামলা নং সিআর ২৫৫/২৩।
    মামলার এজহার সূত্রে জানাযায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাবির আহাম্মদ ও তার ভাই মকবুল আহাম্মদ সহ তার অনুগত লোকজন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ি ইউনিয়নের বসুদুহিতা গ্রামের মকবুল আহাম্মদ গাজীর পুত্র মোঃ শাহজাহান গাজীর তিনটি বালুবাহী গাড়ী চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে রামকৃষ্ণপুর গ্রামের রাস্তার উপর আটক করে ১লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দেওয়ায় তারা গাড়ী ও চালককে আটক করে রাখে। খবর পেয়ে শাহজাহান গাজী ঘটনাস্থলে এলে তার নিকট একই ভাবে ১লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় তারা শাহজাহান গাজীর উপর হামলার চেষ্টা চালায়। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
    মামলার এজহার সূত্রে আরো জানাযায় গত বছর একই কায়দায় শাহজাহান গাজীর একটি বালুবাহী গাড়ী আটক করে আওয়ামী লীগ নেতা ছাবির আহাম্মদ ও তার ভাই মকবুল আহাম্মদ চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় তারা গাড়ী চালক বাহারকে মারধর করে। এক পর্যায়ে শাহজাহার গাজী তাদের ৩৫ হাজার টাকা দিয়ে গাড়ী ছাড়িয়ে নিতে বাধ্য হন।
    এ ব্যাপারে জানার জন্য ছাবির আহাম্মদের মোবাইল ফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি। অপর দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ সূত্রে জানাযায়, তারা আদালত থেকে এখনো মামলার কপি পায়নি। কপি পেলে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিবেন।
    এ দিকে স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, এক সময় ছাবির আহাম্মদ লক্ষ্মীপুর সদর উপজেলা জাসদের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। ১/১১ এর সেনা সরকারের সময় তিনি সামরিক বাহিনীর মাইনাস টু ফর্মুলায় যোগদান করার কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়। অপর দিকে তার দত্তক পুত্র মাইকেলের মাধ্যমে জাল টাকার ব্যবসায় জড়িয়ে অর্থবৃত্তের মালিক হন। এ ছাড়াও ছাবির আহাম্মদের বিরুদ্ধে স্থানীয় সন্ত্রাসী বাহিনীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।উল্যেখ্য চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি আবুল কাশেম জেহাদী দেশের সাম্প্রতিক কালের চাঞ্চল্যকর জোড়াখুন মামলার প্রাধান আসামী। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমামকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে। দলের মুল নেতাদের এমন বে আইনী কর্মকান্ডে দলের নেতা কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব মা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব মা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার ১৪ মে ২০২৩ রর‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীশংকৈল উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।

    উক্ত সভায় মা দিবসের ও মায়ের গুরুত্ব বর্ণনা করে অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- স্কাউট সাদিয়া,বেতার শিল্পী সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক,মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ভারপ্রাপ্ত সভানেত্রী সহ-অধ্যাপক নাসরিন আকতার,জাপা নেতা এ,জেড সুলতান,স্কাউট কমিশনার ইয়াকুব আলী প্রমুখ।

    এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউট লিডার ট্রেইনার ফয়জুল ইসলাম।পরে স্কাউট ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং বিশ্ব মা দিবস যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক পালিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মী,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • রুপান্তরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন  প্রশিক্ষণ অনুষ্ঠিত

    রুপান্তরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।। রবিবার ১৪ মে সকাল ১০টা থেকে দিন ব্যাপী বরিশাল বিভাগের বরিশাল ও খুলনা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্রাউন কনভেনশন হলে বেসরকারী সংস্থা রুপান্তর সহযোগী ইউএসএইড এবং আইআরআই এর সহযোগিতায় প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।

    প্রশিক্ষণে সহায়ক ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তর পরিচালক সাদাত হোসেন বাচ্চু, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব শুভংকর চক্রবর্তী, নারী নেত্রী ফাহমিদা মুন্নি, রুপান্তর বরিশাল জেলা সমন্বয়কারী রাবেয়া বসরী।

    এ প্রশিক্ষণে জনগোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচার অভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহবস্থান বিষয়ে আলোচনা হয়।

  • বানারীপাড়া সাংবাদিক নজরুল সরদারের চাচাতো ভাই  ফারুক সরদারের ইন্তেকাল

    বানারীপাড়া সাংবাদিক নজরুল সরদারের চাচাতো ভাই ফারুক সরদারের ইন্তেকাল

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া।।

    বানারীপাড়ার সাংবাদিক সরদার নজরুল ইসলামের চাচাতো ভাই বাইশারী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক সরদার (৪২) আর নেই। শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া—- রাজিউন)।
    উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত হাকিম সরদারের ছোট ছেলে। আমার ফারুক সরদার বাইশারী বাজারে তার কর্মস্থলে হার্ট অ্যাটাক করলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ভাই, এক বোন ও এক কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
    তার জানাজা নামাজ ১৪ মে বাদ এশা কচুয়া নেছারিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে বাবা- মার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল আকন, মাহাতাব ফকির, জুয়েল ফকির, উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, , বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংবাদিক সেলিম হাসান, আঃ আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, যুবলীগ নেতা তপু খান, সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।