Author: desk

  • ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় এক ব্যবসায়ী দম্পতি আহত হওয়ার অভিযোগ

    ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় এক ব্যবসায়ী দম্পতি আহত হওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদকঃ

    এ ঘটনায় আহত সৈয়দ মেহেদী হাসান বাদী হয়ে ঝালকাঠি থানায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যর নামে মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই কিশোর গ্যাংরা রাজনৈতিক ছত্রছায়ায় রাখা হয় এবং এলাকাভিত্তিক কিছু নেতা কিশোর গ্যাংদের লালন পালন করেন এবং সময়মত ও প্রয়োজনবোধে তাদের দিয়ে এই সকল নেতারা তাদের কাজ হাছিল করেন। সাম্প্রতিক সময়ে এই কিশোর গ্যাংদের দৌরাত্ম অসম্ভব মাত্রাতিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে।

    ঝালকাঠি পৌর শহরের স্ট্যান্ড সড়কে এ ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ী সৈয়দ মেহেদী হাসান সুমন (৩০) ও তার স্ত্রী মাহামুদা খানমকে (২৭) কুপিয়ে ও পিটিয়ে আহত করে কিশোর গ্যাং সদস্যরা। মামলার বিবরণ সূত্রে জানা যায়, সৈয়দ মেহেদী হাসান সুমনের স্ট্যান্ড সড়কে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের আশেপাশে কিশোর গ্যাংয়ের সদস্য প্রতিনিয়ত মাদক সেবন করে আসছে।

    তাদের মাদক সেবনের প্রতিবাদ করলে তারা সুমনের ওপর ক্ষিপ্ত হয়। গত ১০ মে বিকেলে কিশোর গ্যাংয়ের সদস্য শুভ (২২), সুজন (২৪), মেহেদী (২৪), মুরাদ (২৩), নাইম (২০), হৃদয় (২১), তন্ময় (২০) ও রাজিব (২৪) একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী মেহেদী হাসান সুমনের বাসার ওপর ইট ছুড়তে থাকে।

    তখন তিনি বাসা থেকে সামনে বের হয়ে বাসায় ইট ছোড়ার প্রতিবাদ করলে মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। সুমনের চিৎকার শুনে ঘরের ভেতর থেকে স্ত্রী মাহমুদা খানম বের হয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

    এ ঘটনার সময় পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা গুরুতর অবস্থায় সুমনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। ১০ মে বিকেলের এ ঘটনায় আহত সুমন শারিরীকভাবে কিছুটা সুস্থ হয়ে শুক্রবার রাতে বাদী হয়ে ঝালকাঠি থানায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তর্ক হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    রাজশাহীর চারঘাটে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী)

    রাজশাহী চারঘাটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মৃত্যু কাশেম সরকারের ছেলে কোবাদ আলী হাগু (৫৫) তার স্ত্রী সোনাভান বেগম (৪৫) ও তার মেয়ে ইশিতা খাতুন নারগিস (২৭)।

    রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির ইন্সপেক্টর আতিকুর রহমান সরকারের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দিন গত রাতে বালাদিয়াড় গ্রামের কোবাদ আলীর বাড়ীতে অভিযান চালায়।

    এ সময় ১০ বোতল ফেন্সিডিল সহ কোবাদ আলী তার স্ত্রী ও তার মেয়েকে হাতে নাতে আটক করে চারঘাট থানা পুলিশের কাছে সৌপর্দ করলে থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাইজতে প্রেরণ করে।

    এ ব্যাপারে চারঘাট মডেল থানার মাদকদ্রব্য আইনে একটি মামলা করে।

    ডিবি ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • রাজশাহীর চারঘাটে বিশ্ব মা দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে বিশ্ব মা দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    শেখ হাসিনা বারতা নারী পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মত রাজশাহীর চারঘাটেও যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব মা দিবস।

    চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট উপজেলা পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক ০০৬
    চারঘাট, রাজশাহী।

  • খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন

    (রিপন ওঝা,খাগড়াছড়ি)

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়কে স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

    প্রধান অতিথি বলেন এখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার প্রচারণা চালানো হবে,সামনে জাতীয় নির্বাচন তাই আমাদের সরকার উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।

    জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা করা হয় জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মোঃ নুরুল আজমের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    এসময়ে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, কংজরী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার,যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা,দপ্তর সম্পাদক চন্দন দে, বন ও পরিবেশ সম্পাদক শওকত উল ইসলাম,সদস্য শামীম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দে, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানি ত্রিপুরাসহ জেলা ও উপজেলা, পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

  • গোদাগাড়ীতে মহিলা আওয়ামীলীগের সভাপতি মহামুদা সাধারন সম্পাদক শামীমা নির্বাচিত

    গোদাগাড়ীতে মহিলা আওয়ামীলীগের সভাপতি মহামুদা সাধারন সম্পাদক শামীমা নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৪ নং রিশিকুল ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন -২০২৩ ইং অনু্ষ্ঠিত হয়েছে।

    রবিবার ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,

    আরও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, পাকড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মাষ্টার, জেলাপরিষদ সদস্য আব্দুর রশিদ প্রমূখ।

    পরে রিশিকুল ইউনিয়নের মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ মাহমুদা খাতুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ শামীমা খাতুন।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৩ মে ২০২৩ শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃসাদেক কুরাইশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু।এছাড়া আরও বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান খোকন,এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল,এ্যাড.মোস্তাক আলম টুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।

    এ সভায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়,এবং হরিপুর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।এছাড়াও বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।উক্ত সভা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার বাজারে অতিরিক্ত টোল আদায় করায় ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার বাজারে অতিরিক্ত টোল আদায় করায় ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তর্গত ৫নং বাচোর ইউনিয়নে অবস্থিত কাতিহার বাজারে
    ১৩ মে ২০২৩ শনিবার দুপুরে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার( ভুমি)ইন্দ্রজিত সাহা এ জরিমানা করেন গরু ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে।সে সময় ইজারাদার হাটের দায়িত্বে থাকা লিয়ন কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    জানা যায়,রানীশংকৈল উপজেলার সাপ্তাহিক বাজার কাতিহার হাটে চলছে লাগামহীন টোল আদায় সরকারী নিয়ম অনুযায়ী প্রতি গরু ফি ২৩০ টাকা হারে নেওয়ার নিয়ম থাকলেও হাট ইজারাদার গরুর নিচ্ছেন ৪০০ টাকা এবং ছাগলের ৯০ টাকা ফি নেওয়ার নিয়ম থাকলেও ছাগলের নিচ্ছেন ১৫০ টাকা।

    অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানতে পেয়ে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার( ভুমি)ইন্দ্রজিত সাহা বজারে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেয়ে ৩০ হাজার টাকা ইজারাদার কে জরিমানা করেন।

  • রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক

    রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবনাক্ততায় জর্জরিত রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও রামপাল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এসব পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র প্রচেষ্টায় উপকূলীয় উপজেলার রামপাল ও মোংলায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মোংলায় ১ হাজার ৩৫০ টি এবং রামপালের ৫ টি ইউনিয়নে ৬৫০ টি পানির ট্যাংক বিতরণ চলমান রয়েছে।
    উপমন্ত্রী হাবিবুন নাহার এর পক্ষে তার একান্ত সহকারী মো. রেদওয়ান মারুফ মল্লিকেরবেড়, ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়নে ২০০ করে এবং রামপাল সদর ও হুড়কা ইউনিয়নে ৫০ টি করে এই ট্যাংক বিতরণ করেন। বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক তালুকদার মন্টু, আবুল কালাম আজাদ, সালাম আকন, জাহিদ হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নূরুল আমীন, পিয়ার মাস্টারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রামপাল এলাকায় তীব্র লবনাক্ততার কারণে স্বাভাবিক পানির উৎস নেই বললে চলে। অনেক এলাকায় অগভীর বা গভীর নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। এছাড়াও তীব্র আর্সেনিক দূষক রয়েছে। এখন হার্ভেস্টিং ওয়াটার বা নিরাপদ বৃষ্টির পানিই একমাত্র ভরসা। এ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি শতভাগ মানুষ যেন সুপেয় পানি পান করতে পারেন। এ বছর সরকারের পক্ষ থেকে আরও ট্যাংক বিতরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। #

  • সেনবাগে এমপি মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা

    সেনবাগে এমপি মোরশেদ আলমকে অবাঞ্ছিত ঘোষণা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নোয়াখালী ২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপিকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনবাগের আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দগন।শনিবার পৌর শহরের উত্তর শাহাপুর তৌহিদা রহমান ভিলেজে আয়োজিত,ঈদ পরবর্তী তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক
    সভাপতি,সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিকের যৌথ সঞ্চালনায়,উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ (এফসি এ,) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি,তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া মানিক,সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব সহ অনেকেই।
    মতবিনিময় সভায় বক্তারা সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গুলো ভোটের মাধ্যমে হয়নি দাবি করে তা বাতিল করে পুনরায় ভোটের মাধ্যমে সম্মেলন করার দাবি জানান।এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগের তৃণমূলের নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান,না হলে তৃণমূল নেতাকর্মীরা তা প্রতিহত করবেন প্রয়োজনে তাদের মধ্য থেকে যে কোন একজন স্বতন্ত্র প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন।এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের উদ্যোগে আগত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

  • বেতাগীতে দুর্যোগের চরম সময়েও কাজে আসেনি কৃষি আবহাওয়া তথ্য বোর্ড

    বেতাগীতে দুর্যোগের চরম সময়েও কাজে আসেনি কৃষি আবহাওয়া তথ্য বোর্ড

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের কৃষি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে স্থাপন করা হয়েছে কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড। তবে তথ্য বোর্ডগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘুর্ণিঝড় ‘মোকা’ আঘাত হানার আবহাওয়ার এমন পূর্বাভাসের পর থেকেই উপজেলার কৃষককূলে উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করে আসছিল। কিন্ত দুর্যোগকালীণ এ চরম সময়েও কৃষকদের তা কোন কাজে আসেনি। ১টি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা তা থেকে কাঙ্খিত কোনো সেবা পায়নি। এতে ভেস্তে যাচ্ছে সরকারি উদ্যোগ।

    স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, অবশ্য সরকারি প্রকল্পের কাজ-কারবার এমনই। দুর্যোগে ফসলের ক্ষতি হলেও কারো কোন মাথা ব্যথা নেই।উপজেলার বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে, এ উপজেলায় ইউনিয়ন পরিষদে স্থাপনকৃত কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ডের কোনোটিই সচল নেই। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বোর্ড গুলো। কোথাও খুলে খুলে পড়ছে। অনেক জায়গায় সংখ্যা গণনার ঘুঁটিগুলো অকেজো অবস্থায় নামে মাত্র বিদ্যমান আছে। এটির তথ্য কখনো আপডেট করা হয়েছে কিনা তা বুঝার কোনো উপায় নেই। নিয়ম অনুযায়ী, আগে ও পরের তিন দিনের কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য এই বোর্ডে হালনাগাদ থাকার কথা থাকলেও সেগুলো কোনো দিনই সচলই হয়নি। সেখানে হালনাগাদ থাকবে কিভাবে? প্রায় সবগুলোরই একইঅবস্থা। তবে বেতাগী পৌর শহরে স্থাপিত সদর ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়ের সম্মুখে স্থাপনকৃত কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ডের কোন হদীস নেই। কার্যালয়ের প্রবেশদ্ধারে ঘর উঠিয়ে দোকানে ভাড়া দেওয়ার কারণে সেটি খুলে ফেলা হয়। নতুন ইউপি ভবনেও সেটি স্থাপন করা হয়নি। বর্তমানে এটি কোথায় রাখা হয়েছে তা চেয়ারম্যান ও সচিব সঠিকভাবে কেউভাবে বলতে পারছেন না।

    বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ূন কবির খলিফা বলেন,‘এটি কোথায় রয়েছে আমার চেয়ে সচিব ভালো বলতে পারবেন।

    এবিষয়ে সদর ইউপি সচিব লিটন চন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি জানন, ভবন সংস্কারের কারনে এটি কোথায় রয়েছে জানে না। তবে তিনি খোঁজ নিয়ে জানাবেন। মূলত, কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ডের মাধ্যমে গত তিন দিন আগের এবং পরবর্তী তিন দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ সম্পর্কে জানা সম্ভব হয়। এছাড়া আগামী তিনদিনের আবহাওয়াভিত্তিক কৃষিবার্তা ও বিপদ সংকেত কী হবে তা সম্পর্কেও জানা যায়। কিন্তু বোর্ডগুলো অকেজো অবস্থায় পড়ে থাকায় তা কৃষকদের কোনো কাজে আসছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা এলাকাগুলোর মধ্যে বরগুনার অবস্থান প্রথম সারিতে। তাই অতি দ্রুত এটি চালু করার জোর দাবি করেন এখানকার কৃষকরা।

    বেতাগী সদর ইউনিয়নের কৃষক মো: শাহআলম মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ অফিসে আবহাওয়ার তথ্য বোর্ড থাকলেও আজ পর্যন্ত আমরা এটা থেকে আবহাওয়ার কোনো তথ্য পাই নি। এটা চালু করলে আমাদের জন্য অনেক উপকার হতো।

    আব্দুল আজিজ নামের বিবিচিনি ইউনিয়নের এক কৃষক জানান, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রতিবছর তাঁদের ফসলের অনেক ক্ষতিসাধন হয়। আগাম তথ্য পেলে আগে থেকেই সর্তক হতে পারতেন। তাঁদের এখন টেলিভিশন থেকে শুনে সর্তক থাকতে হয়। কিন্তু তাদের তো সবসময় টেলিভিশনের সামনে থাকা সম্ভব নয়।

    উপজেলার দুর্গম জনপদ হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান জানান, আমাদের এখানে শুধু তথ্য বোর্ডটাই রয়েছে। স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌরবিদ্যুতের প্যানেল এসব কিছুই নেই। আমি দায়িত্ব নেওয়ার আগ থেকেই অচল অবস্থা। যা চালুর বিষয়েও কারও কোন উদ্যোগ দেখছিনা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের বিভিন্ন ফসল রক্ষায় আগাম তথ্য দিতে ২০১৮-১৯ অর্থবছরে সরকারের পক্ষ থেকে এ প্রকল্প হাতে নেওয়া হয়। বেতাগী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ অফিসেই কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড রয়েছে। তবে এর কোনো কার্যক্রম নেই।

    এ গুলো অকেজো বলে স্বীকার করেন বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইছা। তিনি বলেন, এ উপজেলার ৭ টি ইউনিয়নেই কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড চালু করা সম্ভব হলে আমাদের চাষীরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। তবে আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন,‘আমরা চেষ্টা করছি অতি দ্রæত আমাদের ইউনিয়নগুলোতে কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ডের কাজ চালু করার জন্য। এ বিষয় ইতোমধ্যে আমি কৃষি বিভাগকে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।’