Author: desk

  • সুজানগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

    সুজানগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে রওশন ট্রেডার্স টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পৌর কাউন্সিলর জায়দুল হক জনির সভাপতিত্বে ও কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ । অনুষ্ঠানে রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান, কাচারীপাড়া ক্লাবের শাহীন, মিন্টু, শ্রী চন্দন কুমার সরকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক

    সুজানগরে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে মো. আব্দুল খালেক(৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের সৌক্ষেতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই এলাকার মৃত সাদেক আলী খানের ছেলে। মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদিন দুপুর ১২টার দিকে নিজ বাড়ির গাছে আম পাড়তে উঠে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় আব্দুল খালেক। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

    সুজানগরে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

    এম এ আলিম রিপনঃ ‘শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব মা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যা মোছাঃ মর্জিনা খাতুন। মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,বিশেষ এই দিনটি আমাদের আবারও একবার স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারীকে। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সেই নামটিই হলো মা । এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মা আমাদের ভালোবাসতে পারেন। মায়ের অসীম ভালোবাসা,¯েœহ ও স্পর্শেই সন্তান ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে উঠে বলেও উল্লেখ করেন ইউএনও।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রাজশাহীর গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

    রাজশাহীর গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে গবাদিপশুর চিকিৎসা সেবা। দেখার যেন কেউ নেই। ফলে বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত গ্রাম থেকে গবাদিপশুর চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই দুর্ভোগে পড়ছেন।

    গোদাগাড়ী প্রাণিসম্পদ অফিসের একটি বিশ্বাস্ত সূত্র জানায়, এ অফিসে কর্মকর্তা কর্মচারি পদের সংখ্যা ০৮ টি। কর্মরত আছে আছেন ৩ জন। কর্মরত পদগুলি হলো ভেটেরিনারি সার্জন ডা. রিপা রাণী। কম্পাউন্ডার ১ জন, ভিএফএ ১ জন।

    এ অফিসে শূন্য পদগুলি হচ্ছে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ১ জন, ভিএফএ ২ জন, ইউএফএ ১ জন, এফএ ( এ. আই) ১ জন। গোদাগাড়ী একটি বৃহত্তর উপজেলা, এখানে গবাদিপশুর সংখাও অনেক বেশী। এখানে গাভীর খামারের সংখ্যা ৬ শ ৩ টি, ছাগলের খামারের সংখ্যা ১ শ ৬০ টি, ভেড়ার খামার ৬৪ টি, হাঁসের খামার ১ শ ৬১ টি, লেয়ার মুরগির খামার ১২ টি, ব্রয়লার মুরগির খামার ২ শ ১৯ টি, কবুতরের খামার ২৯ টি, কোয়েল পাখির খামারের সংখ্যা ২ টি, গরু মোটাতাজাকরন খামার ২ শ ৫০ টি, মহিষের খামার ১ শ ৮০ টি, পশু খাদ্য দোকান ১১ টি। গরুর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৬ শ ২৫ টি, দেশী জাতের ১ লাখ, ৬৯ হাজার ২ শ ৬৬ টি, শংকর জাতের ৬৫ হাজার ৩ শ ৯০ টি, মহিষ ১৩ হাজার৪ শ ৪৪ টি, ছাগল ৩ লাক ৫ হাজার ৯ শ ৯ টি, দেশী জাতের ১ লাখ ৬১ হাজার ৪ শ ৫০ টি, উন্নত জাতের১ লাখ ৪৪ হাজার ৪ শ ৫৯ টি, ভেড়া ১৭ হাজার ৬ শ ১১ টি, পাতিহাাঁস ৪৮ হাজার ৫২ টি, রাজহাঁস ১২ হাজার ২ শ ২২ টি, মোরগ- মুরগি ৪ লাখ ৬৬ হাজার ১ শ ৫৯ টি, দেশী জাতের ১ লাখ ৫৬ হাজার, ৬ শ ৫৯ টি শংকর জাতের ২ লাখ ৯ হাজার ৫ শ টি, কতুতর ১৪ হাজার ৭ ২০ টি, শূকর ৫ শ ১৫ টি।

    এ ব্যপারে কথা বলার জন্য ভেটেরিনারি সার্জন ডা. রিপা রাণীর অফিসে গিয়ে ২ দিন তাকে পাওয়া যায় নি অফিসের কাজে বাইরে রয়েছেন বলে জানা গেছে, রবিবার সকাল ১০ টা ৪২ মিনিটের সময় ০১৭৬৬-৭৬১৩৭১ মোবাইল করা হলে তিনি এব্যপারে মন্তব্য করতে অপারকতা প্রকাশ করে মোবাইল কেটে দেন।

    এ ব্যপারে রাজশাহী জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আখতার হোসেনের সাথে যোগাযোগ করা তিনি জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, অবসর জনিত কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছেন, নতুন লোকবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনসাল্লাহ।

    লোকবলের অভাবে পশু খামারিরা রোগাক্রান্ত গবাদি পশুর চিকিৎসা সেবা নিতে পারছে না । বাসুদেবপুর এলাকার গৃহবধু শেফালী বেগম গত বৃহস্পতিবার ২ টি ছাগল নিয়ে এসে চিকিৎসা এসেছে কিন্তু ঠিকভাবে চিকিৎসা পাচ্ছেনা বলেন তিনি জানান একই মন্তব্য করেন আব্দুল বাসেদ, জামাল, মামুন।

    ভুক্তভোগীগণ জাজান, ডা. সাইফুল ইসলাম, ডা. সুব্রত কুমার সরকার গোদাগাড়ীতে কর্মরত অবস্থায় প্রাণি সম্পদের বিপ্লব ঘটিয়েছিলেন, মানুষ তাদের কথা শুনে বুঝে গবাদিপশু পালনে আগ্রহী হয়েছিলেন। সে সময় গবাদিপশু পালন করে বেশ লাভবান হয়েছিলেন অনেকে। এখন সে অবস্থা নেই। মানুষ আগ্রহ হারাচ্ছেন।

    আগে রোগাক্রান্ত গবাদি পশুর চিকিৎসার জন্য খামারে বা বাড়িতে গিয়ে ভ্যাটেরিনারি সার্জন বা অফিসের লোকজন গিয়ে চিকিৎসা দিত। কিন্ত এখন লোকবল সংকটের কারণে প্রাণিসম্পদ অফিসে এসেও অনেক সময় সঠিকভাবে আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা করাতে পারছেন না ।
    নাম প্রকাশ না করা শর্তে একজন বড় খামারি জানান, আগে খামারে পালিত গরুর কোনো সমস্যা দেখা দিলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে অফিস থেকে লোক খামারে এসে চিকিৎসা সেবা দিত। কিন্ত এখন অফিসে গিয়েও সেবা পাওয়া যাচ্ছে না ।বিভিন্ন গবাদি পশুর রোগ দেখা দিলে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না। এতে আমাদের কিছু গবাদি পশু অসুস্থ হয়ে মারা যাচ্ছে।

    মোঃ হাযদার আলী
    রাজশাহী।

  • নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

    নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার
    টাকা জরিমানা করেছে আদালত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (১৪মে) বেলা ১১টায় নড়াইলের অতিরিক্ত জেলা
    ও দায়রা জজ মোঃ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন
    আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
    সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া
    গ্রামের মোঃ ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান,
    ফসিয়ার মোল্যা। রায়ের সময় ৩ জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২জনের
    মধ্যে আশিকুর রহমান পলাতক ও ফসিয়ার রহমান মারা গেছেন।
    মামলা নং এস সি ২০৮/১১, মামলার বিবরনে জানা যায়, বিগত ২০১০ সালের ১০
    এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি
    দেওয়ার জন্য ডিজেল কিনতে গেলে টাকিমার স্ল্ইুচগেটের পাশে আসামীরা ওত পেতে
    থেকে কুপিয়ে হত্যা করে।
    পরে ভিকটিমের ভাই জলিল ফারাজি বাদি হয়ে ২৬জনকে আসামী করে কালিয়া থানায়
    মামলা করে। মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই মোঃ তৈয়েব আলী ৬/১০/২০১০ ইং
    তারিখে আদালতে চার্জসিট দাখিল করলে আদালত ৩০/১০/২০১০ ইং তারিখে মামলার
    চার্জ গঠন করে।
    রাষ্ট্রপক্ষ ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন করে। বিচারক এ মামলায় ৫জনকে
    অভিযুক্ত করে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনের যাবজজীবন কারাদন্ড ও ৩০
    হাজার টাকা জরিমানা ও অন্যান্য আসামীদের বেকসুর খালাস দিয়ে এ রায় প্রদান
    করেন।###

  • আপনারা চেয়ারম্যানকে বেঁধে ফেলেন” হরিণাকুন্ডতে কর্মসৃজন প্রকল্পে নয়ছয় সীমাহীন দুর্নীতির অভিযোগ

    আপনারা চেয়ারম্যানকে বেঁধে ফেলেন” হরিণাকুন্ডতে কর্মসৃজন প্রকল্পে নয়ছয় সীমাহীন দুর্নীতির অভিযোগ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইজিপিপি (আতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান) কর্মসুচির দ্বিতীয় ফেইজের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় কম শ্রমিকের উপস্থিতি, হাজিরা খাতা ও সাইনবোর্ড না থাকা, জনপ্রতিনিধিদের না জানিয়ে কাজ শুরু করা এবং শ্রমিকদের সিম চেয়ারম্যান ও মেম্বরদের পকেটে রাখাসহ নানাবিধও অভিযোগের মধ্য দিয়ে এই প্রকল্পের কাজ চলছে। এ নিয়ে উপজেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, গত ২৯ এপ্রিল থেকে হরিণাকুন্ডু উপজেলায় চল্লিশ দিনের কর্মসুচি শুরু হয়। ১৮’শ শ্রমিকের জন্য ৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। শুরুতেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানের বিরুদ্ধে এই প্রকাল্পে নয়ছয় করার অভিযোগ উঠেছে। তিনি এই প্রকল্প শুরুর আগাম কোন চিঠি চেয়ারম্যানদেকে না দিয়ে তড়িঘড়ি করে শুরু করে দেন। যার ফলে কাজ শুরুর প্রথম দিন দৌলতপুর ও তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যানরা না জানার কারনে কাজ শুরু করতে পারেনি। অবস্থা বেগতিক দেখে পিআইও নিজেই কাজ শুরুর দ্বিতীয় দিন মাঠে নামেন। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বকুল ডাক্তারের বাড়ি সংলগ্ন রাস্তা পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭৯ শ্রমিকের বিপরীতে মাত্র ২২ জন শ্রমিক কাজ করছেন। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, আগে থেকে তাকে কোন চিঠি না দেওয়ার কারণে তিনি শ্রমিক জোগাড় করতে পারেননি। তবে পিআইও মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, প্রত্যেক চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসন থেকে দেওয়া নির্দেশনা সম্বলিত চিঠি কোন চেয়ারম্যান দেখাতে পারেনি। অন্যদিকে তাহেরহুদা ইউনিয়নের গোপিনাথপুর বাজার সংলগ্ন কর্মসুচি কেদ্রে গেলে ৮০ জন শ্রমিকের মধ্যে ২৩ জন শ্রমিক উপস্থিত পওয়া যায়। গোটা উপজেলায় এমন চিত্র পাওয়া গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান উত্তেজিত হয়ে বলেন, “কোন চেয়ারম্যান যদি শ্রমিকদের হাজিরা খাতা ও নির্দেশনা চিঠি দেখাতে না পারে তবে আপনারা তাকে বেঁধে ফেলুন”। জানা গেছে, পিআইও ইতপিূর্বে বরগুনা জেলার আমতলি উপজেলাতে দ্বায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে র্দূনীতি নিয়ে যমুনা টিভিতে “মফিজের দুর্নীতি ফাঁস” ও ডিবিসি টিভিতে “ঘুষ ছাড়া কোন কাজই করেন না পিওআই মফিজ” শিরোনামে খবর প্রচারিত হয়। ওই সময় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলেও কিছু হয়নি। বর্তমান তিনি হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর উপজেলায় পিআইও’র দায়িত্ব পালন করছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মোখা পরবর্তী  মোকাবেলায় কাজ করছে রেড ক্রিসেন্ট গলাচিপা ইউনিট

    মোখা পরবর্তী মোকাবেলায় কাজ করছে রেড ক্রিসেন্ট গলাচিপা ইউনিট

    মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
    ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে গলাচিপা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। ঊপকূলীয় এলাকায় সেচ্ছাসেবক নিয়োগ,ক্ষতিগ্রস্থ সম্ভবনা প্রবণ এলাকায় মাইকিং করা, উপকূীয় বাসিন্দাদের ধরে ধরে সাইক্লোন সেন্টারে অবস্থানে সহযোগীতা করা, সাইক্লোন সেন্টারগুলো তদারকি সহ ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি কমাতে সার্বিক প্রস্তুতি নিয়েছে রেড ক্রিসেন্ট গলাচিপা ইউনিট।

    গলাচিপা উপজেলা ইউনিটের যুব প্রধান মোঃ হুজ্জাতুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় “মোখা” আঘাত হানার পূর্বেই আমরা আমাদের সকল সদস্যদের নিয়ে তৈরি আছি। উপকুলীয় অঞ্চলে আমাদের সদস্যদের কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছি। আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড়টি আমাদের দক্ষিনাঞ্চলে বিকাল নাগাত আছড়ে পড়তে পারে সেজন্য আমরা সচেষ্ট অবস্থানে রয়েছি।
    এছাড়াও সক্রিয় অবস্থানে আছেন উপজেলা ইউনিটের সহকারী দলনেতা ফিরোজ মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা সজিব খান,ট্রেনিং বিভাগের লিজা মনি, আইসিটি ও মিডিয়া বিভাগের সাব্বির হোসেন, দুর্যোগ ও মানবিক সাড়া প্রধান বিভাগের মুনতাসীর মামুন,সহ পাবেল মাহমুদ, মেহেদী হাসান,উূয় সরকার জিন্নাত সিয়াম, অমিত সরকার ও

    গলাচিপা উপজেলা প্রশাসন জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৫-০৭ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

    অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

  • আদীতমারীতে ১৯০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

    আদীতমারীতে ১৯০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৭ নং পলাশি ইউপির মদনপুর মৌজা হইতে মাদকদ্রব্য ১৯০বোতল ফেন্সিডিল ও একটি অটোরিক্সাসহ একজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    গত(১৩ই মে)২০২৩ ইং বিকেল অনুমান ০৫.০০ঘটিকায় লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান,টিএসআই হায়াত আলী(ট্রাফিক ইউনিট, আদিতমারী) এএসআই আমিনুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ ৭নং পলাশি ইউপির মদনপুর মৌজাস্থ নামুড়ি টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট চলা কালিন অটোরিক্সা তল্লাশি করে অটোরিক্সার সামনের ও পিছনের সিটের ভিতর কালো রংয়ের কাপড়ের তৈরী থলি ও বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ১৯০ বোতল ফেন্সিডিল ও উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা সহএক জনকে গ্রেফতার করেন। এ সময় সুকৌশলে আরো ১ জন পালিয়ে যায়।

    গ্রেফতারকৃত আসামী হলেন সহির আলী(৪৫), পিতা-মোঃ সাকেত আলী, গ্রামঃ চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় মামলা নং-১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ)/৩৮/৪১ রুজু করা হয়। আসামীকে যথাসময়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৭ নং পলাশি ইউপির মদনপুর মৌজাস্থ নামুড়ি টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট বসিয়ে ১৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও অটোরিক্সাসহ একজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • ছদ্মবেশে ধারণ করে বহুমুখী প্রতারক রানা আটক

    ছদ্মবেশে ধারণ করে বহুমুখী প্রতারক রানা আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    অবশেষে অপহরণ, ধর্ষণ মামলায় ও বহুমুখী প্রতারক শাহজাহান বাদশা শাওন ওরফে রানাকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি রংপুরের কাউনিয়া থানার সাব্দী এলাকার মোবারক আলীর ছেলে।

    পঞ্চগড়ে তেঁতুলিয়ায় থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মামলায় পুলিশ তাকে আটক করেন।তিনি এলাকায় একাধীক ছদ্ম নাম ব্যবহার করতেন।
    শাহজাহান বাদশা শাওন ওরফে রানা (৩৩) নামের এক রংঙ্গা চুরা এ বহুমুখী প্রতারকে।

    পুলিশ জানায়, গত ৮ তারিখ মেয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ করে তেঁতুলিয়া মডেল থানায় ৩নং সদর তেতুলিয়া বুড়িমুক্তি গ্রামের এক ভুক্তভোগী বাবা। ভুক্তভোগী থানায় মামলা করলে তার অভিযোগের প্রেক্ষিতে এসআই তপনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।গত টানা ১২ দিন ধরে বিভিন্ন প্রযুক্তি পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করে ১০টি জেলা অতিক্রম করে ফরিদপুরের নগরকান্দা এলাকা থেকে ভুক্তভোগীর মেয়ে উদ্ধার ও এই বহুমুখী প্রতারক শাহজাহান বাদশা শাওন ওরফে রানাকে গ্রেফতার করে তেঁতুলিয়া থানায় নিয়ে আসা হয়।

    ভুক্তভোগী দায়েরকৃত এজাহারে জানান, গত ২৮ এপ্রিল সকালে নবম শ্রেণির স্কুল পড়–য়া আমার মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সেদিন বিকেলে বাড়ি না ফেরায় আমরা খুব দু:শ্চিন্তায় পড়ে যাই। অনেক খুঁজাখুজির পর জানতে পারি বুড়িমুটকির হাইওয়ে সড়কের কাজী নজরুল স্মরণীর স্থানে শাহজাহান বাদশ শাওনের সাথে মেয়ের দেখা হয়। পরে আর সন্ধান না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশের সহায়তায় গত ১০ মে ফরিদপুরের নগরকান্দা থানার মাসাউজান গ্রামে সবুজ সরদারের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করা হয়। মেয়ে জানায়, গত ২৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে নজরুল স্মরণী থেকে জোরপূর্বক মুখ বেধে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন বাসে উঠিয়ে ফরিদপুরের তালমা এলাকায় নিয়ে যায়। ২৯ এপ্রিল শাওন আমার কন্যাকে ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তালমা এলাকার এক মসজিদে নিয়ে মেয়েকে বিয়ে করেছে বলে জানায়। তখন থেকে তালমা মোড়স্থ আলহাজ্ব মজিদ ফিলিং স্টেশনের কোয়ার্টারে মেয়েকে গোপন করে রাখে। গত ৮ মে রাত ১১টার দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ তাকে করে এই শাহজাহান বাদশা শাওন। পুলিশের দক্ষ অভিযানে অবশেষে আসামীকে ধরতে সক্ষম হয়।

    পুলিশের এসআই তপন কুমার জানান, অভিযুক্ত শাহজাহান বাদশা শাওন ওরফে রানা এই অপহরণ মামলার আসামী ছাড়াও সে একজন বহুমুখী স্মার্ট প্রতারক। একটি মোবাইল ব্যাংকিং কোম্পানীর ময়মনসিংহের এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করে ৮০ হাজার টাকার উপরে বেতন পেত। কোম্পানীর ২৫ লাখ টাকার আত্মসাতের মামলা খেয়ে গা ঢাকা দিতে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় এসে পাথর শ্রমিকের কাজ শুরু করে। এখানেও এসে এখানকার বিভিন্ন সহজ-সরল মানুষদের ছেলে-মেয়েদের চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নেয় ১৪/১৫ লাখ টাকা। এ ঘটনায় সে পালিয়ে যায়। দেড় মাস পর আবার তেঁতুলিয়ায় ফিরে এসে কৌশলে এই ভুক্তভোগীর মেয়েকে নিয়ে পালিয়ে যায়। টানা ১২ দিন সিডিয়ার পর্যালোচনা ও তথ্য সংগ্রহ করে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে গভীর রাতে তাকে ফরিদপুরের নগরকান্দা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, মেয়ে অপহরণের একটি জিডি পেলে আমার থানার পুলিশের চৌকষ দল অভিযানে নামে। অভিযানে ১২ দিন পর ফরিদপুর থেকে শাহজাহান বাদশা শাওন ওরফে রানাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন বহুমুখী প্রতারক। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • পঞ্চগড়ে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন

    পঞ্চগড়ে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৪ মে) বেলা ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পঞ্চগড় শাখার উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি মায়া আক্তার, সাধারণ সম্পাদক সমুয়েল রায়, সদস্য আল ইমরান, মনিরুজ্জামান, কামাল হোসেন, সবুজ চন্দ্র বর্মন, মাকসুদা আক্তার, মিনি আক্তার প্রমুখ।

    এর আগে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পঞ্চগড় জেলা শাখার তিন শতাধিক শিক্ষার্থী বেলা ১১টায় পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট ও সোনারতরী (প্রাইভেট) নার্সিং ইনস্টিটিউটের থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নেন। পরে সেখানে তারা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

    এসময় বক্তারা বলেন, গত ২মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করে প্রজ্ঞাপন জারি করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং তারপর যারা ৩/৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধুমাত্র ৬ মাসের ইন্টার্নশীপ যোগ্যতা সম্পন্ন করে। তাদেরকে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে। যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুস পক্ষপাত দৃশ্যমান। কেন না এখানে শিক্ষাগত যোগ্যতার এক বিশাল বৈষম্য প্রচণ্ডভাবে লক্ষ্মণীয়। যা মেনে নেওয়া অসহনীয় এবং এটি নার্স চিত্তের ক্ষোভের সৃষ্টি করে । তাই এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

    তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন চলমান থাকবে বলে মানববন্ধনে হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।