Author: desk

  • কোটি কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল মাদকসেবী আর বখাটের আড্ডা খানা

    কোটি কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল মাদকসেবী আর বখাটের আড্ডা খানা

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলার সিমান্তে কোটি কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও তিন বছরেও চালু করা সম্ভব হয়নি। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা বরিশাল মহাসড়ক একটি ব্যস্ততম সড়কের পরিণত হয়েছে। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্টান্ডে যাত্রী ওঠা-নামা করায় যানজটের সৃষ্টি হচ্ছে ও বাড়ছে ঝুঁকি। অল্প কিছুদিনের মধ্যে এটি চালুর আশ্বাস দিয়েছেন পৌরসভার মেয়র। এদিকে চালু না হওয়ার কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছেন মাদারীপুর জেলা প্রশাসন।
    কালকিনি পৌর কর্তৃপক্ষ জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার সিমান্তে কালকিনি পৌরসভার ৪২ নম্বর মজিদবাড়ি(ভুরঘাটা) মৌজার ১ একর ৩০ শতাংশ জায়গার উপর ২০১৮ সালের মে মাসে পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করে মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছর (২০১৯ সালের) ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে চুরান্তবিল তুলে নেওয়া হয়। ডাসার ও কালকিনি উপজেলার সমস্ত লোকজন এই মহাসড়কটি ধরেই দেশের বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলায় যাতায়াত করেন। দীর্ঘদিন পড়ে থাকার ফলে বর্তমানে বাস টার্মিনালটি মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
    সংশিলিষ্ট তথ্য সূত্রে জানা যায়,পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৫৫ লাখ ব্যয়ে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। কিন্তুু বাস টার্মিনালটি চালু না হওয়ায় মহাসড়কের উপরেই যাত্রী ওঠা-নামা করাতে বাড়ছে ঝুঁকি। যাত্রীদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় এই পৌর বাস টার্মিনালটি। এটি কি কারণে চালু করা যাচ্ছে না, এর রহস্য খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী ও পরিবহন চালকদের।
    বাসের যাত্রী মোঃ নজরুল মোল্লা বলেন, এতো সুন্দর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও এটি চালু করা হচ্ছে না। এটি চালু হলে স্বা”ছন্দে গাড়িতে ওঠানামা করা যাবে। কর্তৃপক্ষের কাছে দাবি দ্রুত এটি চালু করা হোক।
    স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে মাদকসেবী ও বখাটেদের আড্ডা খানা হয়েছে। সন্ধ্যা হলেই শুরু তাদের অপরাধ মুলক কর্মকান্ড। অনেক সময় নেশা করে এরা বিভিন্ন খারাব ভাষায় একজন আরেক জনকে গালাগাল করে। এটা চালু হলে যুবসমাজ থেকে শুরু করে সবারই ভাল হবে।

    মাহিন্দ্র চালক তোফাজ্জেল সরদার বলেন, কোটি টাকা খরচ করে টার্মিনাল নির্মাণ করলেও কোন লাভ হচ্ছেনা। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এটি চালু হলে যানজট ও দুর্ঘটনা রোধ হবে।
    বাসের চালক জব্বার শেখ বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়েই চলছে। দ্রুত এটি চালু করা দরকার। আমাদের দাবি বাস টার্মিনালটি চালু করা হোক। এতে সরকার রাজস্ব আয় পাবে।
    মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ বলেন, বাস টার্মিনালটি চালুর প্রধান বাধা সড়কের ওপর বড় বড় গাছ। এই গাছ সড়ক বিভাগের। এটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা কর্তৃপক্ষ সড়ক বিভাগকে চিঠি দিয়েছে। তারা বলছে শিগগিরই গাছগুলো কেটে নিয়ে যাবে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে বাস টার্মিনালটি চালু করা সম্ভব হবে।
    মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ বলেন,আমি এ জেলায় নতুন যোগদান করেছি। বাস টার্মিনালটি কেন চালু হচ্ছে না তা খতিয়ে দেখে জনগণের জন্য নির্মিত কালকিনি পৌর টার্মিনালটি অতি দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গোপালগঞ্জের মুকসুদপুরে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    গোপালগঞ্জের মুকসুদপুরে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের সার্বজনীন নববৃন্দাবন ধাম নামের ওই মন্দির প্রঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    আজ সোমবার (১৫ মে) দুপুরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্ত রায়।

    সংবাদ সম্মেলনে মিহির কান্তি রায় বলেন, জলিরপাড়ের ভজণকান্ত রায়ের ছেলে রতন কান্ত রায় মৌখিকভাবে সার্বজনীন নববৃন্দাবন ধাম নামের ওই মন্দিরে জমি দান করেন। পরে দানকৃত এই জায়গায় মন্দির স্থাপন করে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। পরবর্তীতে ১০ বছর আগে বিনয় বিশ্বাসের স্ত্রী অঞ্জলী রায় ওই মন্দিরের জমি কিনলেও মৌখিকভাবে দান করে ৫০ হাজার টাকা অনুদান করেন।

    তিনি আরো বলেন, কিন্তু সম্প্রতি অঞ্জলী রায় ইট বালু রেখে দেয়াল নির্মাণ করে মন্দিরের জায়গা দখল শুরু করে। জমি দখলে বাঁধা দিলে বিভিন্নভাবে হুমকী ধামকী দিতে থাকে। এতে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তিনি মন্দিরে জায়গা রক্ষার্থে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

    এসময় ওই মন্দির কমিটির সদস্যরা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    এব্যাপারে অঞ্জলী রায়ের বাড়ীতে গিয়ে জায়গা দখলের বিষয়ে বক্তব্য জানাতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হয়নি। এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে খারাপ আচারণ করে বাড়ী থেকে বের হয়ে যেতে বলেন।

    সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এসএম জালাল বিন আমীর বলেন, রোববার মন্দিরের জমি মাপার কথা ছিল। কিন্তু দুই পক্ষের পক্ষে উত্তেজনা বিরাজ করায় জসি মাপা হয়নি। আগামী বৃহস্পতিবার জমি মাপার দিন ধার্য করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনা অনুযায়ী আইনী পদক্ষেপ নেয়া হবে। #

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারত ও নেপালের ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারত ও নেপালের ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৫ জন বিদেশি প্রকৌশলী।

    আজ সোমবার দুপুরে (১৫ মে) বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইইবি) ৬০তম কনভেনশনে আগত ভারত ও নেপালের প্রকৌশলীবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিদেশি প্রকৌশলীবৃন্দ।

    এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহসানুল হক, ভারতের প্রকৌশলী ইঞ্জিনিয়ার বরুণ কুমার বসাক, ত্রিপুরার প্রকৌশলী ড. শুভদীপ ভট্টাচার্জী, নেপালের প্রকৌশলী ড. হরি বাহাদুর ডারলামি, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ বাংলাদেশের আরও ৩০ জন প্রকৌশলী উপস্থিত ছিলেন। #

  • জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ জন

    জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ জন

    রিপোর্টার
    আল আমিন মোল্লা

    জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করে জীবননগর থানা পুলিশ।
    চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল মামুন স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেক মহোদয়, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা সার্কেল, চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই(নিঃ) এসএম রায়হান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জীবননগর থানাধীন মনোহরপুর সাকিনস্থ আমতলা মাঠে থেকে মোঃ আব্দুস সাত্তার ছেলে মোঃ সাজেদুর রহমান সাজুকে আটক করে জীবননগর থানা পুলিশ মনোহরপুর (কাউন্সিলপাড়া) থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা এর মরিচ ক্ষেত হইতে ইং-১৫/০৫/২৩ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • জয়পুরহাটের কালাইয়ে অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য আটক

    জয়পুরহাটের কালাইয়ে অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের ৪ জন সদস্যকে আটক করে। পুলিশ। রবিবার দিবাগত রাতে ঢাকার জিরানী বাজার এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতর হলেন, জয়পুুরহাট জেলার কালাই উপজেলার বেগুনগ্রামের মৃত.আফাজ ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৫৬), তার ছেলে মাহফুজার রহমান সাদ্দাম (২৮), একই উপজেলার মাদারপুর গ্রামের ফারাজ উদ্দিন পোদ্দারের ছেলে আল আমিন পোদ্দার (২২) ও দেওগ্রাম দক্ষিণ পাড়ার মৃত. মোজাম্মেল ফকিরের ছেলে আঞ্জুমান (২৭)।

    আটককের বিষয়টি নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান,আটককৃতরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করতো। গত ২৫ শে এপ্রিল রাতে জেলার ক্ষেতলাল উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি ব্যাটারি চালিত অটোরিকশায় চোর চক্রের সদস্যরা যাত্রী বেশে উঠেন। এ সময় চোর চক্রের সদস্যরা ভাড়ার বাবদ চালককে একটি পাঁচশত টাকার নোট দেন। খুচরা টাকা না থাকায় চালক পাঁচশত টাকার নোট ভাঙ্গাতে পাশে একটি দোকানে যান। এ সময় তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে চলে যায়।

    ওসি আরও জানান, ওই ঘটনার সাথে জড়িতদের সনাক্তের পর তথ্য প্রযুক্তির সহায়তায় দিবাগত রাতে ঢাকায় একটি রিকশা গ্যারেজ থেকে চারজন চোরকে আটক করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা ও উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।

  • নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়িসহ প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি

    নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়িসহ প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল সালাম মন্ডলের ছেলে কামাল মন্ডল(৪২) এর বাড়িতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে
    আগুন লেগে ২টি বসত ঘর, রান্না ঘর সহ একটি চার্জার ভ্যান, একটি ফ্রিজ ও শুকনা ফসল পিঁয়াজ-রসুন পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

    আজ সোমবার (১৫ মে) দুপুর ২ ঘটিকায় উপজেলার ছাতারভাগ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অত্র ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য ইকবাল হোসেন ঝুন্টু বলেন, অগ্নিকাণ্ডের কথা শোনে আমি ঘটনা স্থলে আসি এবং ততক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগতি করেন।

    উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় এবং সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন বলে জানান।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর।

  • আশ্রয় কেন্দ্রে ছেড়ে সকল মানুষেরা ফিরছে নিজ গৃহে:অসহায়দের পাশে রয়েছে কাউন্সিলর সুমন

    আশ্রয় কেন্দ্রে ছেড়ে সকল মানুষেরা ফিরছে নিজ গৃহে:অসহায়দের পাশে রয়েছে কাউন্সিলর সুমন

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    “ঘূর্ণিঝড় মোখা”এর কারণে গত দুই দিন( শনি ও রোববার) দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চট্রগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা উপ-কমিটি এবং ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর,সিডিএ

    বোর্ড সদস্য ও আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী জিয়া উল সুমনের সার্বিক তত্ত্বাবধানে আকমল আলী রোডের জেলে পরিবার , খেজুর তলা এলাকা ,হালিশহর আনন্দ বাজার বেড়ীবাঁধ জেলেপাড়ার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সর্বাত্মক সহায়তা দিয়ে অসহায় পরিবারের পাশে “ঘূর্ণিঝড় মোখা’র পরিবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত মাঠে ছিলেন।

    “ঘূর্ণিঝড় মোখা” মোকাবেলায় সরকারের দিক-নির্দেশনায় হালিশহর-পতেঙ্গা ও দক্ষিন হালিশহর ৩৯ নং ওয়ার্ড এলাকার নিচু এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে থেকে শুকনো খাবার,পানি চিড়া-মুড়ি, দুপুরে রান্না করা খাবার, ম্যাচ-দিয়াশলায়, মোমবাতি এবং ওষধপত্র বিতরণ , প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
    “ঘূর্ণিঝড় মোখা”এর প্রভাব চলাকালে কাউন্সিলর হাজী জিয়া উল সুমনের সাথে আরো উপস্থিত ছিলেন আঃলীগ নেতা সেলিম আফজাল, লোকমান হাকিম, মোঃ ইউসুফ,হাজী মোঃআক্কাস সওঃ,মোঃ হারুন উর রশিদ , যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, বি ইউনিট আঃ লীগ সাঃ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুল আমিন সোহেল, ছাত্রলীগ নেতা জোবায়ের খলিল দীপু,জাফর বাবু, আঃ লীগ নেতা মোঃ রেজাউল করিম রেজা, দেলোয়ার হোসেন মুন্না,মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর সহ দূর্যোগ উপ-কমিটির সদস্য চন্দ্রশীষ ভট্টাচায্য আশিষ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সায়েম ,শফিউল আলম, মোঃ শাকিল আশ্রয়কেন্দ্র গুলোতে সেবা প্রদানে সর্বাদা নিয়োজিত ছিলেন।

    তাছাড়া এসব এলাকায় নগর আঃলীগ সদস্য রোটারিয়ান মোঃ ইলিয়াছের নেতৃত্বে একটি সেবকটিম অসহায় জনগণকে নিরাপদ স্থান সরিয়ে আনতে মাঠে দেখা গেছে প্রচার কায্যক্রম চালান। হালিশহর পতেঙ্গার আশ্রয় কেন্দ্রর গুলোতে চসিকের উদ্যোগে সকাল, দুপুর ও রাতের খাবার বিতরন সহ প্রয়োজনীয় সেবা দিয়েছেন বলে জানিয়েছেন কাউন্সিলর জিয়াউল হক সুমনের প্রতিনিধি, আশ্রয় কেন্দ্রর সমন্বয়কারী নূরুল আমিন সোহেল।
    তিনি আরো জানান, এই এলাকায় সরকারী ঘোষনা জারি হবার পর থেকে”ঘূর্ণিঝড় মোখা” মোকাবেলায় দূর্যোগ উপ-কমিটির সমন্বয়ে এবং স্থানীয় ফায়ার সার্ভিস টিম নিয়ে সার্বক্ষনিক মাইক প্রচার ও আন্তব্যক্তি যোগাযোগ বৃদ্ধি করে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমাল রক্ষায় নিবেদিত হয়ে কাজ করেছেন।

  • অপহরণের ৬ দিনেও স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

    অপহরণের ৬ দিনেও স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি

    কে এম সোহেব : বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিকবিদ্যালয়ের দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের ছয় দিনেও পুলিশ উদ্ধার করতে না পারায় ছাত্রীর বাবা মা পাগল প্রায়।

    ঘটনাটি বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীর বেলায় ঘটে। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর মা সুমারানী দাস বাদী হয়ে বিমান বন্দর থানায় অপহরন মামলা দায়ের করেন।

    ছাত্রীর মা সুমা জানান, গত ৮ মে প্রতিদিনের ন্যায় সকাল ৯:৩০ মি: সময় তার কন্যা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় অতিবাহিত হলে বাবা মা খোঁজা খুজি শুরু করে দেয় কন্যাকে।

    তাকে খোঁজা খুজি করে কোথাও না পেয়ে বিশ্বস্ত সুত্রে জানতে পায় বিমান বন্দর থানার পাংশা গ্রামের মিজানুর রহমানের সহয়তায় তার পুত্র নাফিজুর রহমান ১৯ স্কুলে যাওয়ার পথে মটর সাইকেল যোগে তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক তাকে তুলে নিয়েছেন বলে মামলা ও পরিবার সুত্রে জানাগেছে।

    তিনি (ছাত্রীর মা) বলেন, প্রাই তার কন্যাকে স্কুলে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ নানান ধরনের কু- প্রস্হাব সহ হুমকি দামকি দিত নাফিজ। তার প্রেমে রাজি না হওয়ার কারনে এ ঘটনা ঘটিয়েছেন বখাটে নাফিজ।

    এ ব্যাপারে ৯ মে বিমান বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রী মা সুমা রানী দাস। মামলা করার ছয় দিন সময় পার হয়ে গেলেও তার কন্যাকে পুলিশ উদ্ধার করতে না পারায় বাবা মা সহ আত্বিয় স্বজন হতাশায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তারা। তাই তার কন্যাকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের সর্ব মহলে সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।।

  • পাইকগাছায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে

    পাইকগাছায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    ১৪ মে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় র‌্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
    অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। প্রভাষক বজলুর রহমান এর স ালনায় বক্তৃতা করেন, ইউপি সদস্য মোছাঃ এস্নেয়ারা বেগম, নাজমা কামাল, সীমা দাশ, শাহরিয়া সানজিদা, সাবিত্রী রানী দাশ।
    এছাড়া কিশোর- কিশোরী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • গরমে পাইকগাছায় তাল শাঁসের চাহিদা বেড়েছে

    গরমে পাইকগাছায় তাল শাঁসের চাহিদা বেড়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাপন। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে।পাইকগাছার হাট-বাজারে প্রচুর পরিমান তাল বিক্রি হচ্ছে।
    তালের শাঁস পানি শূন্যতা দূর করে। দেহকে রাখে ক্লান্তিহীন। খাবারে রুচি বাড়িয়ে দেয়। তাল শাঁসে থাকা উপকারী উপাদান লিভার সমস্যা ও রক্ত শূন্যতা দূরিকরণে দারুণ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নতি করে। তাল শাঁস বমিভাব আর বিস্বাদ দূর করতে ভূমিকা রাখে। তাল শাঁস জেলীর মত হওয়ায় খেতে খুব মুখরোচক এবং শিশুদের কাছে খুব প্রিয়। পাঁকা তালের মজা বের করে রান্না করে খাওয়া যায়। তালের বড়া, হালুয়া সহ নানা ধরণের খাবার তৈরী করা যায়। তাছাড়া তালের আটি কেঁটে আটির ভীতর থেকে সাদা রঙ্গের শাঁস বের করে খাওয়া যায়। যা খেতে খুব সুস্বাধু।
    প্রতিদিন গ্রামের হাট বাজারে প্রচুর পরিমাণে তাল বিক্রি হচ্ছে। গ্রাম অ ল থেকে তাল জেলা শহর ও রাজধানী ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। পাইকগাছা থেকে প্রতি সপ্তাহে ২/৩ ট্রাক তাল ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। এলাকার ব্যবসায়ীরা ঢাকা কারওয়ান বাজারে পাইকারী বিক্রয় করছে। তবে বিগত বছরের তুলনায় তালের দাম বেশী ।
    এ বছর পাইকগাছা অ লে তালের প্রচুর ফলন হয়েছে । বৈরি আবহাওয়া আর অনাবৃস্টির পরও ফলন ভালো হয়েছে । ছোট-বড় কাঁদি হিসাবে ১০/৪০ টি পর্যন্ত তাল একটি কাঁদিতে ধরেছে। এ এলাকায় দুই রকম তালের জাত দেখা যায়। একটি কালছে রঙ্গের আর একটি ধুষর হলদে বর্ণের। স্থানীয় বাজারে এক একটি তাল পাচ টাকা দরে বিক্রি হচ্ছে। একটি তালে দুই থেকে চারটে আটি হয়। প্রতিটি আটির ভিতরে শাঁস। তাল ছোট-বড় হিসাবে বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা তাল গাছের মালিকের কাছ থেকে গাছ চুক্তি ৩শত থেকে ১ হাজার টাকায় তাল ক্রয় করছে। উপজেলার সিলেমানপুর গ্রামের তাল ব্যাবসায়ী মুজিবুর রহমান জানান, প্রতিদিন তিনি ফেরি করে ২ থেকে ৩ হাজার টাকার তাল বিক্রি করি। গরম বেশী থাকায় প্রচুর পরিমাণে তাল বিক্রি হচ্ছে। স্থানীয় ফল ব্যবসায়ী আব্দুর সাত্তার জানান, পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ ট্রাক তাল ঢাকায় পাঠানো হচ্ছে।
    তাল গাছের সব কিছু মানুষের উপকারে আসে। তাল কাছের গুড়ি থেকে ঘরের কড়ে ও বর্গা তৈরী হয়। তালের পাতা ঘরের ছাউনী ও জ্বালানী হিসাবে ব্যবহার হচ্ছে। তা ছাড়া তাল গাছ প্রাকৃতিক ঝড় প্রতিরোধে ভূমিকা রাখে। তাল গাছ ক্ষেতের আইলে, বাগান ও অনাবাদী জায়গায় অবহেলা ও অনাদরে বেড়ে ওঠে। তাল গাছ মানুষের এতো উপকারে আসার পরও প্রতি বছর এলাকা থেকে শত শত তাল গাছ কেঁটে ফেলা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো:জাহাঙ্গীর আলম জানান, প্রতি বছর উপজেলার বিভিন্ন এলাকার তালের আটি রোপন করা হচ্ছে। তাল গাছ মানুষের উপকারী বন্ধু। তাল গাছ প্রাকৃতিক ঝড় ও ভূমি ক্ষয়ে রোধ করে। তাই কৃষক ও এলাকাবাসীকে তাল গাছ না কেঁটে আটি ও চারা গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।