Author: desk

  • ঘূর্ণিঝড় মোখা থেকে রেহাই পেলেও টর্নেডোর আঘাতে লন্ডভন্ড  ঘরবাড়ি

    ঘূর্ণিঝড় মোখা থেকে রেহাই পেলেও টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ঘরবাড়ি

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর সদরে কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ঘরবাড়ি। উপড়ে পড়ে শতশত গাছপালা ও গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় একটি গবাদিপশু গরুর, আহত হয় আরও দুইটি গরু।

    মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের শামসুদ্দিন পাটোয়ারী বাড়ীতে ঘূর্ণিঝড় টর্নেডোর লন্ডভন্ডের আঘাতের দৃশ্য দেখা যায়

    এর-আগে সোমবার রাত ১০ টা ১২ মিনিটে হঠাৎ ও-ই বাড়ীর ওপর দিয়ে বয়ে যায় (ঘূর্ণিঝড়) টর্নেডো প্রবল বাতাস। কয়েক সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যায় পুরো বাড়ীর দৃশ্য।

    এ বাড়ীর বাসিন্দা লোকমান হোসেনের ১টি গবাদিপশু গরুর মৃত্যু হয়। আহত হয় আরও দুইটি। বিধ্বস্ত হয় ৩টি ঘর।

    মো.মিজানুর রহমান নাছিরে বসতঘর, মাকছুদুর রহমানের বসতঘর টিনের ছাল নিয়ে যায়, তার সন্ধান মিলেনি। হোসেনের বসতঘর, নরুল আমিন বসতঘর, বাবলু বসতঘর, রুবেল বসতঘর, মো. শাহজাহান, আনসার উদ্দিনের বসতঘর।

    ক্ষতিগ্রস্থরা জানান এর-আগে কখনও দেখিনি। এমন বাতাস ১০ থেকে ১৫ সেকেন্ডের বাতাসে আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। ৩টি ঘর বিধ্বস্ত হয়। ১টি গরু মারা যায়। দুইটি আহত হয়। নষ্ট হয় অসংখ্য গাছপালা।

    সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে।

    লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, খুব দুঃখজনক। ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করছে। যখন শুনলাম পিয়ারাপুরে কয়েকটি পরিবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন অনেক খারাপ লেগেছে। আমরা ওইসব পরিবারকে আর্থিক সহয়তা করবো

  • শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে-বাগেরহাটের জেলা প্রশাসক

    শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে-বাগেরহাটের জেলা প্রশাসক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || মানুষের পাশে দাড়ান। সকল সেবা প্রত্যাশীদের আপন ভাবুুন। জনকল্যাণে কাজ করুন। এদেশ আমার, আপনার, সকলের। আমার চেয়ার জনগণের সেবার জন্য। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ দফা বাস্তবায়নে সকল দপ্তরের সাথে জনগণের সম্পৃক্ততা জোরদার করে সেবা নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নয়নে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে বাস্তবায়ন করতে হবে। এজন্য সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সচ্ছতা আছে কি না সেটিও দেখবেন, প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করবেন। মঙ্গলবার বেলা ২ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ভিশন এবং এসডিজি অর্জনে কাজ করতে হবে। স্ব স্ব দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে সচেতন হবেন। শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক জঙ্গীবাদ নির্মূূলে কাজ করতে হবে। সনির্ভর বাংলাদেশ গড়তে হবে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, ওসি এস, এম আশরাফুল আলম, পিআইও মো. মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি. সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।#

  • হিটস্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

    হিটস্ট্রোকে ট্রাক চালকের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে হিটস্ট্রোকে জয়নাল মিয়া (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুরের দিকে বাংলাবান্ধা স্থলবন্দর চত্বরে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া কুড়িগ্রাম জেলার সুনমন এলাকার মফিজুল হকের ছেলে।

    হাইওয়ে পুলিশ ও ট্রাক চালকের সহযাগী মিজানুর জানান, রংপুর সাত মাথা এলাকা থেকে তুলা বোঝাই ট্রাক নিয়ে সোমবার ভোরে স্থলবন্দরে এসে পৌছে। বন্দরের কাজ শেষে পণ্যবাহী ট্রাকটি বদলী ড্রাইভার ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। এই ফাকে সকালের খাবার খেয়ে ট্রাকের সিটে বসে আরাম করছিল। এসময় তার শারীরিক অবস্থা খারাপ করে তা দেখে হেলপার চিৎকার শুরু করলে আশপাশের অন্যান্য ড্রাইভার শ্রমিকরা ছুটে তাকে উদ্ধার করে ও হাইওয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তাকে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাজেদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানজার আবুল কালাম আজাদ জানান, নিহত চালক আজ ভোরে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে এসেছেন। তিনি ট্রাক ঘুমিয়ে ছিলন। যখন ট্রাকটি বের হওয়ার কথা, তখন গিয়ে জানাযায় তিনি ঘুমের মধ্যেই মারা গেছেন। সম্ভবত তিনি স্ট্রোক করে মারা গেছেন। হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদহ উদ্ধার কর হাসপাতাল নিয়ে যান। তার বদলী চালক পণ্যটি ভারতে নিয়ে যাবেন।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা বাংলাবান্ধা স্থলবন্দরে গিয়ে নিহত জয়নালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিচয় শনাক্ত করে কুড়িগ্রামে তার পরিচিতজনদের কাছে খবর

  • বোদায় মাদক কারবারীর হাতে ব্যবসায়ী আহত লাঞ্চিত ইউপি সদস্য

    বোদায় মাদক কারবারীর হাতে ব্যবসায়ী আহত লাঞ্চিত ইউপি সদস্য

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কারবারীদের হামলায় ফইমউদ্দিন বাচ্চু (৫২) নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।একই সাথে লাঞ্ছিত হয়েছেন ইউপি সদস্য আইনুল হক।ঘটনাটি রোববার রাতে উপজেলার ময়দানদীঘি বাজারে ঘটে।ইউপি সদস্যসহ স্থানীয়রা বাচ্চুকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়।হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে, পরিবাবের লোকজন মঙ্গলবার রংপুরে নিয়ে যায়।এদিকে
    ইউপি সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় বোদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    আহত ফইমউদ্দিন বাচ্চু ময়দানদিঘী এলাকার জামকুড়া পাড়া এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য আইনুল হক সূত্রে জানা যায়,জামকুড়া পাড়া এলাকার সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ দেহ ব্যবসা চালিয়ে আসে ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন তার ঘরবাড়ি ভেঙ্গে দেয়।তার সূত্র ধরেই রোববার রাতে ময়দানদিঘী বাজারে গরু ব্যবসায়ি বাচ্চুর উপর স্থানীয় যুবক ডলার,সাদ্দামসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।সেখানে গুরুতর আহত হয় বাচ্চু, তাকে ইউপি সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে রাতেই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।তার আগে মারপিট থামাতে গিয়ে লাঞ্ছিত হয় ইউপি সদস্য আইনুল হকসহ আরো কয়েকজন।

    বাচ্চুসহ তার পরিবারের লোকজন জানায়, কয়েকমাস আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনকে টিনসহ অন্যান্য মালামাল ৬০ হাজার টাকার নিয়ে দেন। সেই টাকা চাইতে গেলে টালবাহানা করে সাদ্দাম।২০ এপ্রিল রাতে টাকা দেয়ার কথা বলে সাদ্দাম হোসেন বাচ্চুকে তিতোপাড়া আব্দুল কুদ্দুস বয়াতির বাড়ির সামনে যাইতে বলে,সেখানে দুজন যুবক আছে ৩০ হাজার টাকা দিবে, বাকীটা পরে হিসাব হবে।তার কথা মতো বাচ্চু সেখানে গেলে আগে থেকে থাকা যুবকরা তাকে বয়াতির বাড়িতে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়।কয়েক মিনিটের মধ্যে বোদা থানার উপ-পরিদর্শক সাজেদুর রহমানসহ সাদ্দাম হোসেন আসে।বাচ্চুকে হাতকড়া পড়িয়ে দিয়ে টেবিলের উপর গাঁজা ও ইয়াবা রেখে ভিডিও করে।তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশ এক লাখ টাকা দাবী করে।অনেক দর কষাকষির পর ৬০ হাজার টাকায় বাচ্চুকে ছেড়ে দেন এবং কসম করান কেউ যেন না যানে।
    তবে অভিযোগ অস্বীকার করেছেন বোদা থানার এ এস আই সাজেদুর রহমান।
    বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান,সাদ্দাম-বাচ্চু দুজনে চাচাত ভাই,শুনে়ছি বাচ্চু মানুষ হিসেবে পূর্বের অনেক খারাপ কিছু আছে,।আর সাদ্দামও খারাপ তাদের দুজনের কিছু দিন ধরে দন্দ চলছিল।রোববার তাদের মাঝে মারামারি হয়েছে।এখন পুলিশের নামসহ চলে আসে,এতোদিন আমাদের জানাইতে পারত আমরা ব্যবস্থা নিতাম।

  • নলছিটিতে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    নলছিটিতে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    বিশ্বকবি ও জাতীয় কবি স্মরণে নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

    নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম,নির্বাহী সদস্য কেএম সবুজ,শিক্ষক নাজমুল হায়দার বাদল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির হোসেন প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

  • প্রবাসী বাংলাদেশী শ্রমিক এয়ার টিকেট পেলেন

    প্রবাসী বাংলাদেশী শ্রমিক এয়ার টিকেট পেলেন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ জলিল শিকদার কে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ জলিল শিকদার দীর্ঘদিন যাবৎ গুরুত্বর অসুস্থ ছিলেন, জানা যায় মোহাম্মদ জলিল এর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
    এয়ার টিকেট হস্তান্তর এর সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

  • বানারীপাড়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন- থানায় মামলা

    বানারীপাড়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন- থানায় মামলা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।। বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা হাসিনা বেগম বাদী হয়ে ধর্ষক রাব্বির (২০) বিরুদ্ধে সোমবার (১৫ মে) রাতে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমের বাবা ইউনুস একজন দিনমজুর। মঙ্গলবার (১৬ মে) সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

    ভিকটিম ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ মে) উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম ওরফে মধু’র ছেলে মোঃ রাব্বি (২২) একই বাড়ির দশম শ্রেণীর ওই ছাত্রীর ঘরে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক শারমিন জাহান তাকে পড়াতে আসলে তার উপস্থিতি টের পেয়ে রাব্বি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌঁড়ে পালায়।

    এলাকার বিভিন্নজন রাব্বির বিরুদ্ধে মেয়েদেরকে প্রেমের জালে জড়িয়ে সর্বনাশ করার অভিযোগ করছে। তারা কেউ লোকলজ্জার ভয়ে প্রতিবাদ করতে পারেননি। তবে সাহস করে হতদরিদ্র পরিবারের ওই ছাত্রী প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ভূক্তভোগী ও এলাকাবাসী রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    অপরদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় স্বার্থান্বেষী একটি প্রভাবশালী মহল অপতৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী এবং তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ রানা জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে সরজমিনে তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

  • ১ নং নাওগাঁও  ইউনিয়ন শাখার   ৪ নং ওয়ার্ডের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ নং নাওগাঁও ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ডের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি:
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ মে ২০২৩) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাক্তার মাসুদ পারভেজ’র সভাপতিত্বে করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব লুইস সুপ্রভাত জেমচাং, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডা. দিদারুল ইসলাম রুবেল, দেওখেলা ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক মাহবুবুল কাদের মাসুমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলানয় করেন ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল্লাহ’র

    এ সময় বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে চলমান উন্নয়ন যাত্রার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করার দাড়াবার জন্য সহযোগিতার দৃঢ় প্রত্যয় আর মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি সনির্বন্ধ আহবান ব্যক্ত করেন।

  • মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ও জলঢাকা নীলফামারী বার্ষিক পরিদর্শন

    মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ও জলঢাকা নীলফামারী বার্ষিক পরিদর্শন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ সোমবার ১৫ মে ২০২৩ খ্রিষ্টাব্দ মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, জলঢাকা নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন জনাব এ, এফ, এম আনজুমান কালাম বিপিএম (বার) অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর ।

    অ্যাডিশনাল ডিআইজি মহোদয় মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল নীলফামারী।

    এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড অফ অনার শেষে অ্যাডিশনাল ডিআইজি মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের নথিপত্র, অস্ত্রাগার, ফোর্সদের ব্যারাক পর্যবেক্ষণ করেন । মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত অফিসার্স ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অ্যাডিশনাল ডিআইজি বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার সেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার নীলফামারী; বিশ্বদেব রায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জলঢাকা থানা নীলফামারী; তদন্ত কেন্দ্রের অফিসার্স ও ফোর্সবৃন্দ।

  • গোপলগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে ৩২ লাখ টাকার ঋণ বিতরন

    গোপলগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে ৩২ লাখ টাকার ঋণ বিতরন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপলগঞ্জে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিএমএসএমই খাতে “নারী উদ্দোক্তাদের ঋণ, বিনিয়োগ বিতরণের লক্ষ্যে ব্যাংকার” উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

    সোনালী ব্যাংক, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শামীম আজাদের সভাপতিত্বে অসুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান বক্তব্য রাখেন।

    পরে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ১২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। #