Author: desk

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ কৃষক তৈল উৎপাদনে সেরা

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ কৃষক তৈল উৎপাদনে সেরা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৈল উৎপাদনের ক্ষেত্রে ৩ কৃষক রানীশংকৈল উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এবং তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে ঠাকুরগাঁও জেলার প্রথম স্থানে রয়েছে রাণীশংকৈল উপজেলার ৩ কৃষক।

    জানা যায়,মঙ্গলবার (১৬ মে) ২০২৩ ঠাকুরগাঁও খামার বাড়ি অডিটোরিয়াম হলরুমে ঠাকুরগাঁও খামার বাড়ি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামিমা নাজনীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক( উদ্ভিদ সংরক্ষণ ) শাহিনা বেগম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। জেলা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একে এম খোরসেদুজ্জামান,রানীশংকৈল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ,সদর উপজেলা কৃষি অফিসার,কৃষ্ণ রায় প্রমুখবৃন্দ।

    সে সময় বক্তৃতারা বলেন,জেলার প্রতিটি উপজেলার মধ্যে তৈল জাতীয় উৎপাদন কারি হিসেবে রাণীশংকৈল উপজেলা কেবল মাত্র প্রথম, দ্বতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।আর এ উদ্যোগের পরিশ্রমের ফল হিসেবে একমাত্র সক্রিয় অবস্থানে কাজ করেছেন উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ।প্রসঙ্গত ২২-২৩ অর্থ বছরে তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা তৈল উৎপাদনকারী কৃষক হিসেবে রাণীশংকৈল উপজেলার প্রথম স্থানে নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের মানিক রানা,দ্বিতীয় লেহেম্বা ইউনিয়নের বসতপুর গ্রামের নফির আলী,তৃতীয় রাতোর ইউনিয়নের ফরিঙ্গাদিঘী গ্রামের মোতাহার হোসেন জেলার সেরা পুরুষ্কার হিসেবে গৃহীত হয়। এসময় তাদের একটি করে প্রাইজবন্ড দেওয়া হয়।

    উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তারাকান্দার প্রতিটি সাধারণ মানুষকেই আপন করে নিয়েছেন নজরুল ইসলাম নয়ন

    তারাকান্দার প্রতিটি সাধারণ মানুষকেই আপন করে নিয়েছেন নজরুল ইসলাম নয়ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জমে উঠেছে তারাকান্দা উপজেলার নির্বাচনী এলাকাগুলো। মাত্র কয়েকদিন পরেই প্রতীক পাবেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।

    উপজেলার ১০ টি ইউনিয়নের সাধারণ মানুষকেই আপন করে নিয়েছেন নজরুল ইসলাম । তার সমর্থনে চলছে মতবিনিময় আর শোডাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা প্রচার করছে নজরুল ইসলাম নয়ন ভাইকে আবারও ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

    নজরুল ইসলাম নয়ন দ্বিতীয় মেয়াদ নির্বাচিত হতে গণসংযোগ করে উপজেলা চষে বেড়াচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সোমববার (১৫ই মে) উপজেলার কেন্দুয়া ও হরিগাই গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে করেছেন। সকাল থেকেই উপজেলার বেশকয়টি গ্রামে ভ্রমণ করে বিভিন্ন গ্রাম চষে বেড়ান তিনি।

    মানুষের বিপদে আপদে সব সময় পাশে ছিলেন সাবেক এই তুখোড় ছাত্রনেতা। দলীয় কর্মসূচি সভা সমাবেশের পাশাপাশি কয়েক শত নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

    গণসংযোগকালে নজরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন আমাদের জাতির পিতার যোগ্য উত্তরসূরি, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশ থেকে ক্ষুদা ও দারিদ্র দূর করে দেশের মানুষকে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৎ ও ক্লীন ইমেজের প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন সততা উন্নয়নের প্রতীক। কথা দিচ্ছি নিজের সততাকে কাজে লাগিয়ে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিবো।

  • ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক  মতবিনিময় সভা

    ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

    মোঃ বাবলু হোসেন পঞ্চগড়, :
    জেলা তথ্য অফিস, পঞ্চগড় এর আয়োজনে ও জেলা প্রশাসন ,পঞ্চগড় এর সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সিরাজুল হুদা পিপিএম, পুলিশ সুপার, পঞ্চগড়, মো: আজাদ জাহান, উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার বিভাগ, পঞ্চগড়, মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন, পঞ্চগড়, মো: দেলোয়ার হোসেন প্রধান, অধ্যক্ষ, এম. আর সরকারি কলেজ, পঞ্চগড়। সভায় সভাপতিত্ব করেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ হায়দার আলী, তথ্য অফিসার(রু: দা:), জেলা তথ্য অফিস, পঞ্চগড়। মতবিনিময় সভায় বলা হয় ২০২২ সালের ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ । স্মার্ট বাংলাদেশ গড়ার মূলভিত্তি চারটি ০১। স্মার্ট সিটিজেন, ০২। স্মার্ট গভর্নমেন্ট, ০৩। স্মার্ট ইকোনমি ও ০৪। স্মার্ট সোসাইটি। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ও চ্যালেঞ্জ ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ। চতুর্থ শিল্প বিপ্লবে যে সকল প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হবে সেগুলো-কত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স। চতুর্থ শিল্প বিপ্লবের সুফলকে কাজে লাগাতে পারলে স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ অনেকদুর এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে মানুষের কাজ দখল করে নেবে উন্নত মানের মেশিন ও রোবট । পরিবর্তিত পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই টিকে থাকবে বলে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন । এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, এবং প্রি্ন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

  • ডাসারে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

    ডাসারে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই ভুক্তভোগী ডাসার থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
    ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় বসবাসরত মোঃ ফরহাদ ঢালীর একটি পুকুরে রুই,কাতলা,সিলভার কার্ভসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গতকাল রাতে তার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেন প্রতিপক্ষ সামচু ঢালীর পক্ষ।
    ফরহাদ ঢালীর পিতাঃ হাজ্বী মোঃ তারাই ঢালী অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে,আমার ভাইর ছেলে সামচু ঢালী,লালমিয়া ঢালী,বশার ঢালী ও বাবলু ঢালীর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ। আমার জায়গা জমি তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় জবরদখল করে খাওয়ার পায়তারা করে আসছে। আমাদেরে বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীও করছেন। গত কিছু দিন আগে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ আশেপাশের চারটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে দুই পক্ষ সালিস মিমাংসায় বসলে তারা সবার কাগজপত্র দেখে আমিন ধারা জায়গা জমি মেপে সিমানা নির্ধারন করে দুইপক্ষকে বুঝিয়ে দেন। কিন্তু আমার প্রতিপক্ষ তা না মেনে সিমানার পিলার উঠিয়ে ফেলেন এবং আমার ছেলে ফরহাদ ঢালী সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরে জেলে পাঠিয়ে আমার জমির পাকা ধান জোর করে কেটে নিয়ে যায়।এখন আবার পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে।
    ফরহাদ ঢালীর স্ত্রী হাসি বেগম বলেন,গতকাল সোমবার রাত আনুঃ ১২ টার সময় আমার বাড়িতে লোকজন হাটাচলা করেছে শব্দ পেলে আমি ঘর থেকে বের হয়ে দেখতে পাই, লাল মিয়া ঢালী,রাফিন ও রিফাত ঢালী এরা পুকুরের বিষের বোতল ফেলে দৌরে চলে যায়। আমি কে ওখানে বললে তারা ওখান থেকে চলে যায়। সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠছে। পুকুরে হাস নামছে,হাস মরেছে।ওরা বিভিন্ন সময় খুটিনাটি বিষয় নিয়ে ধরবার বাজিয়ে আমাদের নির্যাতন করে।
    ইউপি সদস্য মজিবার হাওলাদার বলেন, আমরা এলাকাবাসি অনেকবার ওদের মিমাংসা করে দিয়েছি,কিন্তু সামচু ঢালীর পক্ষ মানে না। সামচুর কথা হল লাগে টাকা ৫০ লাখ খরচ করব কিন্তু জায়গা দিব না। এর জের ধরেই গতকাল রাতে পুকুরের মাছ মারছে।
    ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান বলেন, আমাকে সকালে সংবাদ দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে আছে। মুলত এদের পৈত্তিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলে আসছে।
    আমরা এদের অনেকবার সালিস মিমাংসা করে দিয়েছি,কিন্তু সামচু ঢালী মানে না।
    ডাসার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বলেন লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত
    করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • মাছিমপুর মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্রদের মধ্যে নৈশভোজ ও দোয়া অনুষ্ঠিত

    মাছিমপুর মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্রদের মধ্যে নৈশভোজ ও দোয়া অনুষ্ঠিত

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব মাছিমপুর প্রবাসী ঐক্য পরিষদের শুভ সূচনা উপলক্ষে জামেয়া এমদাদিয়া দোয়ারাবাজার মাছিমপুর মাদ্রাসা হিফজ বিভাগের দুই শতাধিক ছাত্রদের মধ্যে রাতের খাবার- নৈশভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৫ মে) রাতে মাদ্রাসা হলরুমে ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে ও মো. আলেক নুর ও শাহিন এর যৌথ পরিচালনায় নৈশভোজ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি হুসাইন আহমদ, হাজী সিরাজুল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা আলী হায়দর, সৈয়দ মিয়া, হাজী কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়া সহ স্থানীয় গুণীজন। উল্লেখ্য যে আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্ব মাছিমপুর প্রবাসী ঐক্য পরিষদের গঠন ও শুভ সূচনার উদ্দেশ্য হলো মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শেষে দোয়া পড়ান মাওলানা আলীী হায়দর।

  • কাঁঠালে আ'”লীগের কমিটিতে সভাপতি  নজরুল, আবুল হোসেন সম্পাদক  নির্বাচিত

    কাঁঠালে আ’”লীগের কমিটিতে সভাপতি নজরুল, আবুল হোসেন সম্পাদক নির্বাচিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কাঁঠাল ইউনিয়নে দীর্ঘদিন পর আওয়ামী লীগের নতুন কমিটি পাওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে খুশির আমেজ বইছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি পদে শ্রমিক নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ৭৫ দশকের সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, কালির বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা আবুল হোসেন রকি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। নতুন কমিটির নেতৃবৃন্দদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

    সোমবার(১৫ই মে) বিকালে ইউনিয়নের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন যৌথ স্বাক্ষরে আংশিক এ কমিটির অনুমোদন করা হয়েছে। সম্মেলনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলে রাব্বি।

    কমিটিতে যথাক্রমে সহ-সভাপতি পদে শেখ কবীর রায়হান,হারুন অর রশিদ, এমদাদুল হক,ওমর ফারুক, আব্দুর রশিদ সরকার,মোখলেছুর রহমান সরকার,শরীফ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে-কারুল হাসান নয়ন,আমান উল্লাহ,সাংগঠনিক সম্পাদক পদে- আবদুল মতিন,শেখ মাসুদ রানা,দপ্তর সম্পাদক পদে ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার হাসান অপুকে মনোনীত করা হয়েছে। এছাড়াও সম্মানিত সদস্য পদে ফজলে রাব্বি, ডাঃ আসলাম উদ্দিন, এএসএম মাজহারুল ইসলাম (শাহজাহান মাষ্টার),আব্দুল ওয়াহাব, জাহাঙ্গীর তরফদার, কামরুজ্জামান মিন্টু ও সোহেল রানাকে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।

    এ নব-নির্বাচিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের সংগ্রামে জনসাধারণকে সম্পৃক্ত ও ঐক্যবদ্ধ করার মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করতে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করে তুলবে বলে আশাবাদী কাঁঠাল ইউনিয়নের আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের জনতারা।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যাচাই বাছাই করে এ কমিটি করা হয়েছে। আশা করছি এই কমিটির মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিনত হবে ইনশা আল্লাহ।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, দীর্ঘদিন পরে হলেও উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়নে নতুন কমিটি চুড়ান্ত সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

    নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রকি জানান- ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে ইউনিয়ন কমিটির সকলেই বদ্ধপরিকর। তারা বলেন-আমরা দলের কাছে চেয়েছি, দল আমাদেরকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব দিশয়েছে। জীবন দিয়ে হলেও হাইব্রিড ও নব্য আওয়ামী লীগার বাদ দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের নিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি মডেল আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ কমিটি পাওয়ায় ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী ও জনগণ এবং উপজেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

  • গোদাগাড়ীতে প্রবীণ আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

    গোদাগাড়ীতে প্রবীণ আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান গোদাগাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড সিএ্যান্ডবি গড়ের মাঠ নিবাসী শীষ মোহাম্মদ ৭ টা ২০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ….. রাজিউন)।

    তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এ.এম শহীন ভায়ের পিতা। মৃত্যুকালে ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

    আগামীকাল (১৭মে) সকাল সাড়ে ১০ টায় মহিশালবাড়ী গোরস্থানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পরকীয়া প্রেম অতঃপর ;অন্তঃসত্ত্বা  গৃহবধুর ঝুলন্ত মরদহ উদ্ধার

    পরকীয়া প্রেম অতঃপর ;অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ লিপির ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধায় ৬ পঞ্চগড়ের সদর ৬ নং সাতমেরা ইউনিয়নের কাকপাড়া গ্রামে নিজ ঘর থেকে ৫ মাসের মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক সন্তানের জননী লিপি (২৮), নামের এক গৃহবধুর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেন সদর থানা পুলিশ। স্থানীয়রা পুলিশ জানান, পঞ্চগড়ে কাকপাড়া একই এলাকার সড়ক দুর্ঘটনায় স্বামীর গাজীর একটি হাত অচল হয়ে যায়। তারপর থেকে গাজীর স্ত্রীর সাথে বন্ধু লিটনের পরকীয়া প্রেম গড়ে ওঠে, এক পর্যায়ে গাজীর স্ত্রী লিপি, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ আগে গাজীর স্ত্রী লিপি লিটনের পরকীয়া সম্পর্ক এলাকাবাসীর হাতে তথ্য ধরা পড়লে। বিষয়টি নিয়ে এলাকায় প্রকাশ পায়।
    স্থানীয়রা জনান, লিপি ও লিটন এর দীর্ঘদিনের পরকিয়ার প্রেম কাহিনী এলাকায় জানাজানি হলে স্থানিয় ইউপি সদস্য মোঃ জহীরুল ইসলাম ও এলাকার মাতাবার মোঃ মাহারাজা ওরফে (ইবরাহীম), মোঃ আলম, এরা কাউকে কিছু না জানিয়ে অর্থের বিনিময় সালিশ বৈঠক করে রাতে গৃহবধূ লিপিকে তার স্বামীর গাজীর বাড়িতে পাঠিয়েদেয়। তবে লিপি আক্তার মৃত্যুর আগে একটি চিরকুটে লিটন কে দায়ি করে লিখে গেছে আমার মৃতুর জন্য লিটন দায়ি আমি ও বিচার ফাঁসি চাই দুহায় আপনাদের আমার দেহটা কে কাটা চিরা করবেন না, আনি তো বেচে থাকতে চাই ছিলাম আমাকে বাচতে দিলোনা। এব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ মিয়া জানান, লিপি ঝুলন্ত মরাদেহ বিষয়টি নিশ্চিত করেন। লাষ ময়না তদন্তের জন্যে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা  পুলিশ পুরস্কৃত

    জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ পুরস্কৃত

    ষ্টাফ রিপোর্টারঃ ঈদের দিনের ডাবল মার্ডারের আসামি দ্রুত সময়ে গ্রেফতার করায় এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটন করায় পুরুষ্কৃত হলেন ময়মনসিংহের কোতোয়ালী থানা। সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই পুরস্কার প্রদান করেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ টিম সদস্যরা এ পুরস্কার গ্রহণ করেন।
    এছাড়া মাদক উদ্ধার, মাদক ব্যনসায়ী, নিয়মিত মামলার আসামী, চোর, ছিনতাইকারী, ডাকাত এবং আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক দেখে গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ ধারাবাহিকসক্ভাষমবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে।
    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    পুলিশ জানায়, ঈদের দিন ভোরে ময়মনসিংহ নগরীর ডি এন চক্রবর্তী রোডে অটো চালক হাবিবুর রহমান এবং গোহাইলকান্দি পশ্চিম পাড়ায় রিক্সা চালক সাদেক মিয়াকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এই দুই খুনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক মামলা হয়েছে। তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে ঘটনার ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, অনন্ত কুমার দে, মামুন ও কাজী মোঃ মাহিন বাদশা। এদের মাঝে অনন্ত ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও মামুন কমার্স কলেজের ছাত্র। অনন্তের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২০ তাং- ০৯-১২-২০২০, ধারা- ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারার অস্ত্র মামলা চলমান রয়েছে। অন্য দুই আসামীর বিরুদ্ধেও স্থানীয়ভাবে বিরুপ তথ্য পায় এবং তারা নেশাগ্রস্ত। তারা উভয় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুসারে রিক্সা ভাড়া করে কৌশলে কাঙ্খিত স্থানে নিয়ে একই ছুরি দিয়ে অটোচালক ও রিক্সাচালক দুইজনকে হত্যা করে তাদের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়।
    এ দুটি হত্যা মামলার তদন্তকালে উপার্জনক্ষম এই দুই ব্যক্তির মৃত্যুতে পরিবার দুটির আর্থিক দুরাবস্থা ও মানবেতর অবস্থা পুলিশের চোখে পড়ে। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এবং কোতোয়ালি মডেল থানার ওসি ব্যক্তিগতভাবে মানবিক চিন্তা চেতনায় পরিবার দুটির অসহায়ত্বের বিবেচনায় তাদেরকে আর্থিক সহায়তার চিন্তা করেন। যৎসামান্য এই অর্থ পরিবার দুুটির নামে পৃথকভাবে এফডিআর করে দেওয়া হয়।

  • রাঙ্গাবালীতে পরীক্ষার হলে পরিক্ষার্থীকে মারধোর করলেন এএসআই

    রাঙ্গাবালীতে পরীক্ষার হলে পরিক্ষার্থীকে মারধোর করলেন এএসআই

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীকে চড় থাপ্পড় ও লাথি মেরে সড়কে ফেলে মারধোর করেছেন আব্বাস উদ্দিন নামের এক এএসআই। মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে হালিমা খাতুন মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় এঘটনা ঘটে। মারধোর করা এএসআই আব্বাস উদ্দিন রাঙ্গাবালী থানায় কর্মরত আছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী অন্যান্য সহপাঠীদের অপেক্ষায় কেন্দ্রের মধ্যে দাড়িয়েছিলেন। এসময় এএসআই আব্বাস গিয়ে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। পরে জুনাইদ আহমেদ নামের এক শিক্ষার্থী তার কাছে ধাক্কার কারণ জানতে চাইলে তাকে চর থাপ্পড় এবং ধাক্কা দিয়ে সড়কে ফেলে মারধোর করেন এএসআই আব্বাস।

    ভুক্তভোগী শিক্ষার্থী জুনাইদ আহমেদ জানান, আগামীকাল আমাদের প্রাকটিকাল পরীক্ষা এজন্য স্যার আমাদেরকে পরীক্ষা শেষে দাড়াতে বলেছেন। তাই আমরা কয়েকজন কেন্দ্রের মধ্যে দাড়িয়ে ছিলাম। তখন এএসআই আব্বাস গিয়ে আমাদেরকে বাহিরে দাড়াতে বলেন। আমরা বলছি যে সব বন্ধুদের পরীক্ষা শেষ হোক তারপর একসঙ্গে স্যারের কাছে যাব এজন্য দাড়িয়ে আছি। কিন্তু আব্বাস দাড়োগা গিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে আমি বলি যে কি অপরাধে ধাক্কা দিলেন জানতে পারি। এরপর সে আমার কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে মাটিতে ফেলে চড়থাপ্পর ও লাথি দেন।
    এসএসসি পরীক্ষার্থী মো. ইসান বলেন, কি অপরাধে আমাদেরকে মারলো? আগামীকাল আমাদের কৃষি শিক্ষা পরীক্ষার প্রাকটিকাল। তাই স্যার বলছে পরীক্ষা শেষে দাড়াতে। আমরা দাড়িয়ে ছিলাম। আব্বাস দাড়োগা এসে ধাক্কা দিয়ে আমাদের বের করে দেয়। আমাদের বন্ধু ধাক্কার কারণ জানতে চাইলে তাকে চড় থাপ্পড় ও লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    রাঙ্গাবালী উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সচিব মাওলানা মাহমুদুর রহমান জানান, পরীক্ষা শেষে আমি চলে আসছি। পরে শুনি গেইটের সামনে এ ঘটনা ঘটছে। এভাবে একজন শিক্ষার্থীকে পুলিশ পেটাতে পারেনা। আমরা ওসি সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা নিব।
    অভিযুক্ত এএসআই আব্বাস উদ্দিন বলেন, আমি মারধোর করি নাই। সরতে বলছি সরে নাই তাই ধাক্কা দিলে পরে যায়। তাকে লথি থাপ্পড় মারিনি।

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার জানান, এটা দুঃখজনক। মারধোর না ধাক্কা দিতেইবা কেন যাবে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী