Author: desk

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ২

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার দূইজন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৪০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। (মঙ্গলবার ১৬ মে) বিকালে লোহাগড়া থানাধীন নলদী বাজার থেকে তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ) দীন ইসলাম ও এএস আই (নিঃ) জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নলদী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী গ্রামের বাদশা মোল্যার ছেলে সজিব মোল্যা(২১) ও নড়াইল সদর উপজেলার হবখালী গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস(২৪)। এ সময় গ্রেপ্তারকৃত সজিবের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা এবং অপর আসামি সজলের নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের
    লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত

    তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তিল’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকেলে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ২০২২-২০২৩ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।

    উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অ লের অতিরিক্ত পরিচালক মোঃ শামীম আশরাফ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের দিনাজপুর অ লের মনিটরিং অফিসার এস এম গোলাম সারোয়ার, অতিরিক্ত পরিচালক (শস্য) শাহ আলম মিঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।

    উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের স ালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শামীম আশরাফ, বিশেষ অতিথি মো. রিয়াজ উদ্দিন, এস এম গোলাম সারোয়ার, অতিরিক্ত পরিচালক (শস্য) শাহ আলম মিঞা, জীবন ইসলাম, আব্দুল মোতালেব প্রমুখ।

    মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ১০ একর জমিতে তিল চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়।
    মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ তিল জাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন

    পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন হয়েছে। জেলার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে কাঁচা-পাকা৮ ও শুকনো মরিচ। মৌসুমের শুরুতেই দাম ভালো পাওয়ায় খুশি চাষীরা। কৃষি বিভাগ বলছে, এবারের মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

    ভোজন রসিক বাঙালির রসনা বিলাসে প্রতিটি রান্নায় মরিচ বেশ জনপ্রিয় একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রসুইঘরে বৈচিত্র্যময় রান্নায় কাঁচা-পাকা ও শুকনো গুড়ো মরিচের ব্যবহার প্রতিদিনই বাড়ছে সমানতালে। বর্তমানে ক্ষেত থেকে টসটসে পাকা মরিচ তোলা ও রোদে শুকাতে ব্যস্ত তারা। বাড়ির উঠোন আর খোলা মাঠ জুড়ে মরিচের ঝাঁঝালো গন্ধ।

    মরিচের মান ভালো থাকায় জেলার হাট বাজারগুলো থেকে কৃষকদের কাছ থেকে কেনা এসব মরিচ আড়ৎদারদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

    চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে। এ থেকে ২২ হাজার ৭শ ১০ মেট্রিকটন মরিচ উৎপাদন হবে, এমনটাই আশা কৃষি বিভাগের।
    জেলায় গত বছরের তুলণায় এবার ৩শ ৯ হেক্টর কম জমিতে মরিচ চাষ হয়েছে।

  • পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
    উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা।
    বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শিল্প ও ব্যণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ শেখ রাশেদুল ইসলাস রাসেল, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, জিএম ইকরামুল ইসলাম, রুহুল আমিন বিশ^াস, হেমেশ চন্দ্র মন্ডল, বিভূতি ভূষণ সানা,
    সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, আবুল বাশার বাবুল সরদার, আব্দুল হাকিম গোলদার, প্রাণ কৃষ্ণ দাশ, যুবলীগ নেতা এসএম সামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, এমএম আজিজুল হাকিম, জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, শেখ জামাল হোসেন, আসলাম হোসেন, আকরামুল ইসলাম, জুলি শেখ ও ছাত্রলীগ নেতা ফাইমিন সরদার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করলেন এমপি শিবলী সাদিক

    ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করলেন এমপি শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন’ এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমের পৌরসভা ও উপজেলার ইউনিয়নভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৩০৮ জন কৃষককে নির্বাচন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র আককাস আলী, কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।

    এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলায় সরকারিভাবে ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩১৮ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ১৪% আর্দ্রতায় ১২০০ টাকা মণ দরে ক্রয় করা হবে।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নড়াইলে পুলিশের অভিযানে পল্লী চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

    নড়াইলে পুলিশের অভিযানে পল্লী চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের অভিযানে পল্লী চিকিৎসক
    হত্যা মামলার আসামি গ্রেফতার। নড়াইলে পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম (২৯) হত্যা মামলার আসামি। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (সোমবার ১৫ মে) বিকালে অভিযান চালিয়ে এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি হলেন-নড়াইলের নড়াগাতী থানাধীন গোবরাডাঙ্গা গ্রামের ওলি মিয়া ফকিরের ছেলে আমিনুর ফকির (৪০)। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

  • এবারের নিষেধাজ্ঞা হবে জেলেদের জন্য মরার ওপর খাড়ার ঘা

    এবারের নিষেধাজ্ঞা হবে জেলেদের জন্য মরার ওপর খাড়ার ঘা

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    আবারও দুশ্চিন্তায় সাগর উপকূলের জেলেরা। দূর্যোগ শেষ হতে না হতেই ২০ মে থেকে শুরু হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আগ মূহুর্তে দূর্যোগের কারণে মাছ ধরতে না পারায় চরম লোকসানের মুখে পরতে হচ্ছে জেলেদের। ধারদেনায় জর্জরিত অনেক জেলেই পেশা ছাড়ার পথে। তাই নিষেধাজ্ঞার সময় কমানো অথবা পিছিয়ে দেয়ার দাবী তাদের।

    উত্তাল বঙ্গোপসাগর। এলোমেলো ঢেউয়ের কারণে সমুদ্রে টিকতে না পেরে ৫ থেকে ৭ দিন ধরে ঘাটে নোঙর করে ছিলো জেলেরা।
    এরই মধ্যে আবার শুরু হতে যাচ্ছে সমুদ্রে মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। জেলেদের জন্য এ যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তাই সাগর উপকূলের জেলেদের চোখে মুখে দেখা দিয়েছে হতাশার ছাঁপ।
    একের পর এক সংকটে ধারদেনায় জর্জরিত হয়ে পরছেন রাঙ্গাবালীর উপকূলের হাজার হাজার জেলে।
    জেলেরা জানান, সামনের বর্ষায় মাছ ধরার উপযোগী মওসুম। যে সময়টাতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরার কথা। সে সময়টাতেই থাকবে নিষেধাজ্ঞা। দীর্ঘ সময় মাছ ধরতে না পেরে নতুন করে বইতে হবে ঋণের বোঝা। তাই পেশা ছাড়াতে বাধ্য হবেন অনেকেই। নিষধাজ্ঞার সময় কমানো দাবী জেলেদের।
    একদিকে বাংলাদেশে নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেরা মাছ শিকর করে নিয়ে যায় বলে বরাবরই দাবী করে আসছে মৎসজীবিরা। তাই ইলিশ সম্পদ রক্ষায় সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দু ‘দেশের সমন্বয়ে নিষেধাজ্ঞার সময়কাল নির্ধারণের দাবী মৎসজীবীদের।

    রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, মাছ ধরা বন্ধ থাকাকালে বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়াও নিষেধাজ্ঞার সময়কালে ভিন দেশী কোন জেলে যাতে বাংলাদেশের জল সীমায় মাছ ধরতে না পারে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ তৎপর থাকবে।

    এর আগে গত পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তেতুলীয়া নদী সহ দেশের পাঁচ অভায়শ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা ছিলো। ২০ দিনের মাথায় এবার সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা! ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে।
    রাঙ্গাবালীতে নিবন্ধিত জেলের সংখ্যা জেলের সংখ্যা ১২ হাজার ৮২০ । নিবন্ধনের বাহিরেও রয়েছে ক-এক হাজার জেলে ।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী।

  • পানছড়িতে জনকল্যাণ কর্মসূচীর আওতায় ৩ বিজিবির অনুদান

    পানছড়িতে জনকল্যাণ কর্মসূচীর আওতায় ৩ বিজিবির অনুদান

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩বিজিবি) কর্তৃক জনকল্যাণ কর্মসূচীর আওতায় সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (১৬মে) সকাল সাড়ে ১০ টার দিকে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

    পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩বিজিবি) এর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের হাতে এসময় সামগ্রী তুলে দেন।

    পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে জনকল্যাণ কর্মসূচীর আওতায় লোগাং জোন (৩বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে, সেলাই কাজ জানা দুঃস্থ ২জন মহিলাকে ২টি সেলাই মেশিন, ১জন এইচএসসি গরীব শিক্ষার্থীকে বই ও ফরম পুরণ বাবদ নগদ অর্থ প্রদান, ১জন শিক্ষার্থী ও শ্রী কুন্তিমাছড়া অমলেন্দ্র পাড়া
    বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান, ২জন দুঃস্থ ও গরীব মহিলাকে ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।

    এসময় জোন অধিনায়ক বলেন পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এই সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • পটুয়াখালীতে পল্লী লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে নিহত ১

    পটুয়াখালীতে পল্লী লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে নিহত ১

    পটুয়াখালী প্রতিনিধি।

    পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের বাজার সংলগ্ন পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জুয়েল ফরাজী নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছে। নিহত জুয়েল বদরপর ইউনিয়ন এর পূর্ব টেংরাখালী গ্রামের বাসিন্দা আবুল ফরাজীর ছোট ছেলে।

    রবিবার (১৫-মে-২০২৩ ইং) তারিখ দুপুর আনুমানিক ১২ টার সময় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুর ১২ টার দিকে মৌকরন বাজার সংলগ্নে পল্লী বিদ্যুৎ এর লাইনে কাজ চলছিলো। হঠাৎ করে বিদ্যুৎকর্মী জুয়েলকে বিদ্যুৎ স্পৃষ্ট করলে মেইন তারের সঙ্গে জুলতে থাকে। এসময় সঙ্গে থাকা অন্য বিদ্যুৎ কর্মীরা নিচে দাড়িয়ে ছিলেন। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে তাকে নিচে নামিয়ে আনলে তার কোন জ্ঞান ছিলো না। সঙ্গে সঙ্গে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সব ধরনের চেষ্টা করে বলেন ঘটনাস্থলেই বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে বলে জানান।

  • বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    বেতাগী (বরগুনা)প্রতিনিধি।

    প্রাকৃতিক দুর্যোগপ্রবন উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল সারে এগারটায় উপকূলীয় বেড়িবাঁধ, সড়ক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউপি চেঢারম্যান খলিলুর রহমান, সৈয়দ গোলাম রব শুক্কুর, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোস্তাক আহমেদ, সায়েরা খাতুন রুবী, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি কৃষিবিদ ড. খলিলুর রহমান, সমন্বয়কারী মো. হাসানুর রহমান ঝন্টু, বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক নাছির উদ্দীন পন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক তাসনিয়া হাসান অর্পিতা প্রমূখ। এসময় বেতাগী বাইপাস সড়েকর রাসেল স্কোয়ার থেকে ফেরিঘাট ও বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকার বেড়িবাঁধ সংলগ্ন এলকায় তালগাছ ও ফলজ চারা রোপন করা হয়।