মোংলা প্রতিনিধি
বঙ্গবন্ধু রেলসেতুর পূর্ব পাশ অংশের স্টেকচার পণ্যের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম, ভি সান ইউনিটি। বুধবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ জানান, গত ২মে ভিয়েতনামের হাইপং বন্দর থেকে বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি সান ইউনিটি। এরপর বুধবার বেলা ১১টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ জাহাজটিতে ১৬৯ প্যাকেজে ১৫৪৮ মেট্টিক টন সেতুর উপরিভাগের মুল স্টেকচার পণ্য রয়েছে। স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপ কোম্পানী লিঃ এর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বেলা ১১টায় ভিড়া জাহাজটি হতে দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। পণ্য খালাস শেষে জাহাজটি ১৯মে মোংলা বন্দর ত্যাগ করবে। আর খালাসকৃত এসকল পণ্য পাঁচটি বার্জে (নৌযান) করে নদী পথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোর জেটিতে। তিনি বলেন, বুধবার যে চালানটি এসেছে এটি রেলসেতুর পূর্ব পাশের স্টেকচার পণ্যের শেষ চালান। সেতুটির অর্ধেক ভাগের (পূর্ব পাশের) স্টেকচার পণ্যের আমদানী সমাপ্তি হলো। এখন আসবে পশ্চিম পাশ অংশের সেতুর উপরিভাগের বাকী স্টেকচার পণ্য। উল্লেখ্য, এর আগে ৫ মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ ফেব্রুয়ারী এম,ভি জুপিটার বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো।
Author: desk
-

বঙ্গবন্ধু রেলসেতুর পূর্ব পাশ অংশের স্টেকচার পণ্যের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে সান ইউনিটি
-

চাকুরী স্থায়ীকরণের দাবীতে বশেমুরবিপ্রবি’র ভিসিকে তিন ঘন্টা অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চাকুরী স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের কক্ষের মূল ফটকের গেটে তালা মেরে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা গেট ভেঙ্গে ভিসিকে উদ্ধার করে।
আজ বুধবার (১৭ মে) দুপুরে চাকুরী স্থায়ী করণের দাবীতে ভিসিকে স্মারকলিপি প্রদান শেষে ১৩৪ দৈনিকভিত্তিক কর্মচারীরা ভিসিবে অবরুদ্ধ করে রাখে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মুজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকুরী স্থায়ীকরণের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসলেও তাদের স্থায়ী করা হয়নি।
পরে বর্তমান ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করলেও মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ফলে চাকুরী স্থায়ী করনের দাবীতে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের কক্ষের মূল ফটকের গেটে তালা মেরে তি ঘন্টা অবরুদ্ধ করে রাখে দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মচারীরা গেট ভেঙ্গে ভিসিকে উদ্ধার করে। এসময় দৈনিক মুজুরী ভিত্তিক কর্মচারীরা করিডোরে শুয়ে পড়ে চাকুরী স্থায়ীকরণের দাবীতে নানা শ্লোগান দিলেও ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব তাদের সাথে কোন কথা না বলে বেরিয়ে যান। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক মুজুরী ভিত্তিক ঝাড়ুদার রিক্তা বেগম বলেন, বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে। আমরা বাকী ১৩৪ জন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমরা চাই একটি নিয়োগের মাধ্যমে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।
সিকিউরিটি গার্ড মোহাম্মদ আলী বলেন, আমরা দীর্ঘ ৭/৮ বছর দৈনিক মুজুরী ভিত্তিক কাজ করছি। বিভিন্ন সময় চাকুরী স্থায়ীকরণে আশ্বাস দেয়া হলেও কোন কাজ হয়নি। এই ভিসি আসার পর মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ী করা হয়েছে। এই দ্রব্যমূল্যের বাজারে আমরা খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের চাকুরী স্থায়ীকরণ করা হোক।
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুবের সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার মুঠো ফোনেরও যোগাযোগ করা হয় নি। #
-

আদীতমারীতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার ১
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে থেকে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ একজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
(১৭ই মে)২০২৩ ইং লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর, এসআই/হামিদুল ইসলাম, এএসআই/শাহাদুল ইসলাম,৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১(এক) জন মাদক সেবীকে আটক করা হয়।আটককৃত মাদক সেবী হলেন ১। মোঃ মাইদুল ইসলাম (২৫), পিতা- মোঃ ফজলুল হক, সাং- হাড়িভাঙ্গা, থানা ও জেলা- লালমনিরহাট।উক্ত মাদক সেবীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদক সেবীকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১ (এক) জন মাদক সেবী আটক করেন করেন আদিতমারী থানার পুলিশ।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানাদন্ড প্রদান অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।
হাসমত উল্লাহ।
-

সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নলছিটি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭মে)উপজেলা পরিষদ সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান।
নলছিটি মডেল সোসাইটির পরিচালক খলিলুর রহমানক মৃধার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর মো. ফিরোজ আলম খান,উপজেলা পরিষদ(সাবেক) ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী ডালিয়া নাসরিন, প্রভাষক সামসুল আলম বাহার,মল্লিক মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার,নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্নারধন দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী তালুকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ও নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, জাতীয় পার্টির নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, নারী নেত্রী তাহমিনা আক্তার, শিক্ষক একরামুল করিম মিঠু ও বিধান চন্দ্র মন্ডল প্রমুখ।
শিক্ষক ও সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খলিলুর রহমান মৃধা।
-

বেতাগীতে জেলেদের মাঝে ছান্দি জাল বিতরণ
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবী জেলেদের মাঝে ছান্দি জাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ৮ গ্রুপের ৪০ জন মৎস্যজীবী জেলেদের মাঝে ৮ সেট ছান্দি জাল বিতরণ করা হয়। -

ঝালকাঠিতে পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে প্রান গেলো মাদ্রাসা ছাত্রের
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠিতে পল্লী বিদ্যুৎর জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার( ১৭মে) সকালে জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা(০৯) পরীক্ষা শেষে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মোল্লা বাড়ী নামক স্থানে আসলে সড়কের পাশে পল্লী বিদ্যুৎর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যূৎর কর্মকর্তাদের অবহেলায় একটি প্রান অকালে ঝড়ে গেলো।এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নিহত মো. তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেণ, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় বসু নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকসহ এলাকার সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।
চিন্ময় বসু কোটালীপাড়া উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাবাড়ী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের চন্দ্রকান্ত বসুর ছেলে।
নাম না প্রকাশ করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, শিক্ষক চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের জানালে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা হালদারসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানাকে জানায়। প্রধান শিক্ষক শিখা হালদার শিক্ষক চিন্ময় বসুকে রক্ষার জন্য তাড়িঘড়ি করে তাকে তিন দিনের ছুটি প্রদান করেন।
এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক চিন্ময় বসুর এ ধরণের কর্মকান্ডের কারণে পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষক চিন্ময় বসু এই বিদ্যালয়ে থাকা অবস্থায় ওই সকল ছাত্রীর অভিভাবকরা তাদের মেয়েদেরকে বিদ্যালয় পাঠাবেন না বলে জানিয়েছেন।
গত রোববার শিক্ষক চিন্ময় বসুর বিদ্যালয়ে যোগদান করার কথা থাকলেও আজ বুধবার পর্যন্ত তিনি বিদ্যালয়ের যোগদান করেননি।
পঞ্চম শ্রেণির এক ছাত্রী বলেন, শিক্ষক চিন্ময় বসু প্রতিদিন পাঠদানের সময় আমাদের এক এক জনকে কাছে ডেকে নিয়ে আমাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ কারণে আমরা কয়েকজন ছাত্রী পিছনের বেঞ্চে গিয়ে বসতাম। স্যার সেখানে গিয়েও আমাদেরকে জড়িয়ে ধরতেন। স্যারের হাত থেকে রক্ষার জন্য ২/৩ ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে এক অভিভাবক বলেন, গত কয়েকদিন ধরে আমার মেয়ে বিদ্যালয়ে যেতে চাচ্ছিলো না। তার কাছে বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে সে শিক্ষক চিন্ময় বসুর কু-কর্মের কথা আমাকে জানায়। আমি বিষয়টি প্রধান শিক্ষক শিখা হালদারকে জানাই। সে কোন ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষক চিন্ময় বসুকে ছুটি প্রদান করেন। ওই শিক্ষকে বিদ্যালয় থেকে বদলী না করা পর্যন্ত আমার মেয়েকে বিদ্যালয়ে পাঠাবো না।
নাম প্রকাশ না করা শর্তে ওই বিদ্যালয়ের এক নারী শিক্ষক বলেন, শিক্ষক চিন্ময় বসু এখানে যোগদানের পর থেকেই পঞ্চম শ্রেণির ছাত্রীদের গায়ে কারণে অকারণে হাত দিতেন। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা প্রধান শিক্ষক শিখা হালদারকে জানালেও তিনি চিন্ময় বসুর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। পক্ষান্তরে তাকে রক্ষার জন্য প্রধান শিক্ষক শিখা হালদার ৩দিনের ছুটি প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক চিন্ময় বসুর বক্তব্য নিতে বিদ্যালয় না পাওয়া গেল তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক শিখা হালদার বলেন, বিষয়টি আমি বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে জানার পরে শিক্ষক চিন্ময় বসুর কাছে জানতে চেয়েছিলাম। শিক্ষক চিন্ময় বসু ঘটনাটি মিথ্যা বলে আমাকে জানিয়েছেন। তিনি ছাত্রীদেরকে আদর করে পড়া বুঝিয়ে দিতেন বলে আমাকে জানিয়েছেন। চিন্ময় বসু আমার কাছে ছুটির আবেদন করলে গত বৃহস্পতিবার (১১ মে) থেকে আমি তাকে তিন দিনের ছুটি প্রদান করি।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানা বলেন, শিক্ষক চিন্ময় বসুর কু-কর্মের কথা পঞ্চম শ্রেণির অনেক ছাত্রীর অভিভাবকই আমাকে জানিয়েছেন। আমরা তার বদলীসহ শাস্তি দাবি করছি।
কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (১৬ মে) তিনি বিষয়টি জানার জন্য স্কুলে গিয়েছিলেন। সেখানে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। সেখান থেকে প্রাপ্ত বিষয়াদি তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান। #
-

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচী পালন করে।
এ দিবস উপলক্ষে আজ বুধবার (১৭ মে) সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহ সভাপতি মো: ইলিয়াছ হোসেন, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। #
-

মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
বাংলাদেশ সাংবাদিক সমিতি” মুরাদনগর উপজেলার মূল পেশাধারী সাংবাদিকদের সমন্বয় করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন বুধবার সকালে বাগিচাগাওস্থ
সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির জেলা সভাপতি সাংবাদিক ইয়াসমিন রিমা ও সাধারণত সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।সূত্রে জানাজায় মুরাদনগর উপজেলায় কর্মরত
দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি এন এ মুরাদ কে সভাপতি – দৈনিক জনতা কুমিল্লা উত্তর প্রতিনিধি মো: জাকির হোসেন ‘কে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমীন রিমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ও মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ প্রমুখ।
উক্ত কমিটিতে কার্য নির্বাহী সদস্য পদে রয়েছেন মো: হাবিবুর রহমান দৈনিক আমাদের সময়, শাহেদুল আলম শাহেদ দৈনিক সমাচার, এমকে আই জাভেদ আমাদের অর্থনীতি, রায়হান চৌধুরী ভোরের কাগজ, নজরুল ইসলাম সমাচার ও পাপিয়া সরকার দৈনিক সমতল।
কমিটির অন্যান্য সদস্যরা হলো- সিনিয়র সহ সভাপতি সাপ্তাহিক আমোদের মমিনুল ইসলাম মোল্লা , দৈনিক একুশের বানী আনোয়ার হোসেন মোল্লা ও মো: মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক সারা বাংলা. কম আব্দুল্লাহ আল মেহেদী,
সহ সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক পদে এশিয়ান টিভির আবুল বাশার, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের আজিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তা’র হাফেজ নজরুল ইসলাম , সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক ভোরের সময়ের আক্তার হোসেন ভূইয়া,
কমিটির আরো সদস্যরা হলেন, গৌরাঙ্গ দেবনাথ, আবু ইউসুফ, প্রিয়ন্ত মজুমদার, ইকবাল হোসেন, রনি আহমেদ, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বিল্লল হোসেন, আনিছুর রহমান, সোহাগ মিয়া, ছালাউদ্দিন ও হাবিবুর রহমান সানি। -

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি হৃদয় আটক
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হৃদয় দাস (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্ব একটি দল অভিযান পরিচালনা করেন। তারা রামপাল সদরের খেয়াঘাট এলাকার হাফিজুরের চায়ের দোকানের সামনে থেকে হৃদয় কে আটক করে। ওই সময় হৃদয়ের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সাদা রঙের একটি রেজিষ্ট্রেশন বিহীন হিরো হাংক গাড়ি জব্দ করা হয়। সূত্র জানায়, এদের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।#