Author: desk

  • ময়মনসিংহে পুলিশের পৃথক অভিযানে ১৪০০ পিস ইয়াবা ও  চোরাই অটোসহ গ্রেফতার ০২

    ময়মনসিংহে পুলিশের পৃথক অভিযানে ১৪০০ পিস ইয়াবা ও চোরাই অটোসহ গ্রেফতার ০২

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৪০০ পিস ইয়াবা ও দুটি চোরাই অটোসহ অটো চোর চক্রের সদস্য সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা দুটি অটো উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৬ই মে মঙ্গলবার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন, সংগীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ডিউটি করাকালীন সময়ে সহ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ১৮.০৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরঝাউগড়া সাকিনস্থ চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শম্ভুগঞ্জ বাজার যাওয়ার পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী রুহিঙ্গা ক্যাম্প এলাকার হোসেন আলম এর পুত্র শামসুল আলম (৩৩),’কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়- সে দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক ব্যবসা করে আসছে। তাহার নিকট হতে ১৪০০(চৌদ্দশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

    অপরদিকে ১৭ই মে বুধবার কোতোয়ালি মডেল থানা এলাকার মুদারপুর এলাকার জনৈক মোঃ হুমায়ুন রশিদ আকন্দ (৪২) এর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই(নি) আসাদুজ্জামান তার সংগীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাসকান্দা গণসার মোড় এলাকায় রাত ২টা ৪০মিনিটে অভিযান চালিয়ে স্থানীয় হুছু মড়লের বাড়ী থেকে দুটি চোরাই অটোসহ তার পুত্র আবুল হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ বাড়ীতে থাকা চোরাইকৃত ০২টি অটোবাইক ও একটি ফিরোজা কালারের ৩৬ ইঞ্চি ভোল কাটার উদ্ধার করা হয়।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- কোতোয়ালি মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেন।

  • ফেসবুকে সরকারি দলের নেতাদের ছবির সাথে নগ্ন ছবি, থানায় জিডি

    ফেসবুকে সরকারি দলের নেতাদের ছবির সাথে নগ্ন ছবি, থানায় জিডি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
    পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সাথে অচেনা নারীর নগ্ন ছবি জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
    গত শনিবার থেকে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ছবি সাথে নারীর নগ্ন ছবি পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় একাধিক আওয়ামী লীগ ও যুবলীগ নেতা পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে দাবি করেছেন তারা। এমনকি সাধারণ ডায়েরির কপি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তিও দাবি করেন তারা। তবে যে আইডি থেকে এসব নগ্ন ছবি পোস্ট করা হয়েছে সেই আইডিটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা জানান, গত শনিবার থেকে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে একটি চক্র ‘সত্যের সন্ধানে’ নামক একটি আইডি থেকে পোস্ট করে আসছে। পোস্ট করা এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুপার এডিটের মাধ্যমে অচেনা নারীর নগ্ন ছবি জুড়ে দিয়ে পোস্ট করা হয়। কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন তারা। পরে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহনেওয়াজ প্রধান শুভ ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পঞ্চগড় সদর থানায় আলাদা আলাদা করে সাধারণ ডায়েরি করেন।

    জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার বলেন, মঙ্গলবার সকালে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক আমাকে ফোন করে জানান যে আমারসহ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ছবির সাথে অচেনা মেয়ের নগ্ন ছবি জুড়ে সত্যের সন্ধানে নামের একটি আইডি থেকে পোস্ট করা হয়েছে। আমাদের সম্মান নষ্ট করার জন্য একটি চক্র সুপার এডিট করে এভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছে। ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমরা বিব্রতবোধ করছি। এরই মধ্যে আমরা কয়েকজন থানায় সাধারণ ডায়েরিও করেছি। আমরা চাই এই চক্রটিকে পুলিশ দ্রুত শনাক্ত করে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আর তা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

    কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শাহনেওয়াজ প্রধান শুভ বলেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে সুপার এডিট করে একইভাবে আমাদের ছবির সাথে নগ্ন ছবি জুড়ে পোস্ট করছে। আমাদের ধারণা এরা পঞ্চগড়েরই লোক। পুলিশের উচিত গুরুত্বের সাথে এদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

    সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আশা করি শিগগিরই যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, আমি জিডির বিষয়ে আজকে (বুধবার) জেনেছি। ঘটনাটি তদন্তে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুতই ঘটনার রহস্য বের করতে পারবো বলে আশা করছি।

  • বেতাগীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল ও পথসভা

    বেতাগীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল ও পথসভা

    মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা প্রতিনিধি)

    গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেতাগীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই মে) রাত ৮ ঘটিকায় মিছিল শুরু করে বেতাগী পৌরশহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগ বেতাগী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না।

    আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরহীনরা ঘর পেয়েছে্। কৃষিতে ব্যাপক সাফল্য, বিদুৎ, খাদ্য উৎপাদন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে,পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ । এই হলো শেখ হাসিনা। তারা আরো বলেন, করোনাকালে অনেক উন্নত দেশ টিকা দিতে পারেনি শেখ হাসিনা পেরেছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি মাগুরায় কিভাবে ভোট করেছিল, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সনে কিভাবে ভোট করেছিল তা আমরা ভুলিনি। বিএনপি এই দেশকে জঙ্গিদেশ বানাতে চেয়েছিল। গনতন্ত্রের নামে আওয়ামী লীগকে নির্যাতন এবং বার বার হত্যার চেষ্টা করেছিল।

    আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু ,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মহাসিন ফয়সাল অপু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

  • লক্ষ্মীপুরে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলা, আহত-১০

    লক্ষ্মীপুরে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলা, আহত-১০

    নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত প্রায় ১০জন শিক্ষক ও ছাত্র আহত হয়েছে। বুধবার (১৭মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    জানা যায়, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের চর আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার জমি দখলে নিতে একই এলাকার বকুলের বাপের বাড়ির মৃত আলী উল্যার ছেলে আবদুল মতিন গাছ রোপন করেন। এতে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে আবদুল মতিন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় মাদরাসার শিক্ষক হাফেজ মোছলেহ উদ্দিন সহ অন্তত ১০জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
    মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বলেন, আজ দুপুরে আবদুল মতিন মাদরাসার জমি দখল করতে আসলে বাধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিধান, সুমন, ইয়াছিন, শুভ সহ শতাধিক নারী-পুরুষ নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের শিক্ষক ও ছাত্রসহ ১০জন আহত হয়েছে। আমরা এর বিচার চাই।
    অভিযোগ অস্বীকার করে আবদুল মতিন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ আমার ৪৯শতাংশ জমি দখলের পায়তারা করছে। আমার জমিতে আমি গাছ রোপন করায় তারা ছাত্রদের দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদের উপর হামলাটি সত্য নয়।
    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • কে এই ইউপি সদস্য ববি কেনই বা গ্রেফতার হলেন

    কে এই ইউপি সদস্য ববি কেনই বা গ্রেফতার হলেন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    এক সময় খুব ভালো ছিলেন ভালোই চলতেন
    অভিযোগ সূত্র থেকে জানা যায় আফরোজা আক্তার (ববি) পঞ্চগড় ১ নং অমরখানা ইউপি সদস্য ববি ইউনিয়ন পরিষদে ৩,৫,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হওয়ার পর তার স্বামী রিপন, সহ এলাকার আরো কিছু মাদক সহযোগী দের কে নিয়ে বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে সন্ত্রাসী কায়দায় একের পর এক কাণ্ড ঘটিয়ে বিষম্ময় কর তুলেছে ইউপি সদস্য (ববি) গ্রুপ

    এলাকাবাসী বলছে এত অপরাধ করার পরেও একাধিকবার হাজতবাসি আফরুজা আক্তার (ববি) এর কোন পদক্ষেপ নেইনি কর্তৃপক্ষ। (ববি) গ্রুপ মাদক ব্যবসা,জমি দখল,পুকুরের মাছ চুরি, মানুষকে বিপদে ফেলে লাখ লাখ টাকা অর্থ আদায়, করে নারী ব্যবসাসহ একের পর এক নানা সিন্ডিকেট করেই চলেছে এর অত্যাচারে এলাকার সুশীল সমাজ পরিবার নিয়ে আতঙ্কে আছে।

    এলাকাবাসী জানান ববি ওই এলাকায় বসবাস নগ্ন থেকেই মহিলা ইউপি সদস্য ববির বিরুদ্ধে ও মাদক আসক্ত স্বামীর পরোক্ষ সহযোগিতায় এলাকার শান্তিপ্রিয় মানুষের উপর নানারকম অত্যাচার মিথ্যা মামলা সহ বিভিন্ন প্রকার সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত এই ববি, ও তার সহযোগীরা।
    গত ২৪/০৩/২০২৩ ইং তারিখে মোছাঃ আফরোজা আক্তার (ববি) এক পুলিশ সার্জনকে রাস্তা থেকে সুকৌশলে অপহরণ করে তার নিজ বাড়িতে এনে চোখ ও হাত-পা বেঁধে মারপিট করে এবং মোবাইল ফোন, ওয়াললেজ, এটি এম কার্ড ছিনিয়ে নেয় এবং ওই পুলিশকে জিম্মি করে তার স্ত্রীকে মোবাইল করে বলে এক লক্ষ টাকা মুক্তিপণ দিতেহবে।

    গত ১৯/০৯/২০২১ ইং তারিখে মোছাঃ আফরোজা আক্তার (ববি), এক অটো চালক মোঃ এনামুল হক, এর অটোতে চরে বাড়িতে এসে তাকেও অপহরণ পূর্বক জিম্মি করে মারপিট করে মৃত্যুর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

    এছাড়াও তার মেয়ে রিংকি কে দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে মাদক ও নারী দিয়ে আসক্ত করে অর্থ উপার্জন করে। এতে করে সমাজের মারাত্মক ক্ষতি হয়। নিমাই পাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে আলামিন, নারী নির্যাতন সি আর ৩৬/১৬ নং মিথ্যা মামলা দিয়েছে যা এখনো বিচারধীন। এছাড়াও কেউ প্রতিবাদ করতে গেলে তাদের উপর জি, আর মামলা করে যার মামলা নং ০৬/৩৩৮ এরকম মিথ্যা মামলা ভয় দেখিয়ে, দীর্ঘদিন থেকে এলাকায় তার খেয়াল খুশি মতো করে চলেছে।

    গত ১০/০৬/২০১৫ ইং তারিখে চাইলের জন্য ইউ,পি সদস্য আব্দুল আজিজকে চরম ভাবে অপমান অপদস্থ করেছে। গত কোরবানীর মাংস দিতে গিয়ে সোনারবান গ্রামের গিয়াস উদ্দিন ও জাহের মিয়াকে ১০ বার কান ধরে উঠবস করায়। অমরখানার তহশিলদার মান্ননকে তার অফিস থেকে শার্টের কলার ধরে টেনে হেচরে ববির বাড়িতে নিয়ে আশে।পরে এলাকার লোকজন তোশিলদার কে তার বাড়ি হতে উদ্ধার করে। ববি তার নিজের বাড়িতে খড়ের মধ্যে আগুন ধরিয়ে জাহের মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে মামলা করার হুমকি দিয়ে জরিমানা আদায় করে।

    এছাড়াও দক্ষিণ তালমা এলাকার গোলজার হোসেন কে আকাসের দোকানের সামনে পায়ের জুতা খুলে মারে এবং অপমান অপদস্থ করে। কাজিরহাট বাজারের দোকান থেকে বাকি খায়, দোকানদার টাকা চাইলে দোকানদার কেও মামলার হুমকি দেয়। সোনারবান গ্রামের মনোয়ারা, স্বামী মৃত আফজাল আলীর বাড়ি থেকে অন্যায় ভাবে জ্বালানি খরি ও পুকুরের মাছ ধরে নিয়ে আসে বাধা দিলে তাকেও মারপিট করে।

    প্রতিবেশী আব্দুল সাত্তার এসব ব্যাপারে ন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয় এবং কিল ঘুসি মারে, আব্দুল সাত্তার ইউপি মহিলা সদস্য ববির মারপিট অবস্থায় কাজিরহাট বাজারে পড়ে মারা যায়। এছাড়াও মহিলা ইউপি সদস্য ববি, কাজির হাট বাজারে রাত ১২ থেকে ১ টা পর্যন্ত অবস্থান করে এবং মাদক সেবক ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আড্ডা মারে এতে করে কাজিরহাট বাজারের মানুষ আতঙ্কে থাকে, পঞ্চগড়ে ১ নং আমারখানা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দাবি, এই অত্যাচারী সন্ত্রাসী মহিলাকে এলাকা থেকে বিতাড়িত করার অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে ববির আটকের বিষয়টি শুনে অনেকেই খুশি। পরবর্তী পর্বে বিস্তারিত আসছে

  • শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এবং অগ্রগতিকে চলমান রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে-নাদেল

    শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এবং অগ্রগতিকে চলমান রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে-নাদেল

    ষ্টাফ রিপোর্টার
    গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ময়মনসিংহের টাউন হল মাঠে এই জনসভা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঘরহীনরা ঘর পেয়েছে্। কৃষিতে ব্যাপক সাফল্য, বিদুৎ, খাদ্য উৎপাদন, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে। এই হলো শেখ হাসিনা। তিনি আরো বলেন, করোনাকালে অনেক উন্নত দেশ টিকা দিতে পারেনি শেখ হাসিনা পেরেছেন। দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি মাগুরায় কিভাবে ভোট করেছিল, ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সনে কিভাবে ভোট করেছিল তা আমরা ভুলিনি। তিনি আরো বলেন, বিএনপি এই দেশকে জঙ্গিদেশ বানাতে চেয়েছিল। গনতন্ত্রের নামে আওয়ামী লীগকে নির্যাতন এবং বার বার হত্যার চেষ্টা করেছিল। তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ভাল থাকলে আমরা ভাল থাকব। তাই তৃনমুলকে সাজাতে কাজ করছি। আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন কে পাবেন তা আওয়ামীলীগের হাই কমান্ড জানেন। উন্নয়ন এবং অগ্রগতিকে চলমান রাখতে আগামী নির্বাচনে সকল আসনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
    সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ারুল আবেদীন খান তুহিন।
    সভায় এ ছাড়া বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। অনুষ্ঠানে ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু উপস্থিত ছিলেন। সভায় জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর নেতৃত্বে জেলা ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল মিছিল সহকারে বিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মী এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

  • ধামইরহাটে মাতৃত্বজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে মাতৃত্বজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

    নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মাতৃত্বজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে ১৭ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম সহকারী মো. মোজাম্মেল হক, সাইদুল ইসলাম, মোসা. মমতাজ বেগম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, আব্দুল আজিজ, হারুন আল রশীদ, সন্তোষ কুমার সাহা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ক্বারী আব্দুল্লাহ হামিদী, সাংবাদিক আবুল বয়ান, সুফল রায়, এ কে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান,
    ধামইরহাট, নওগাঁ।

  • গোপালগঞ্জে ৬ শিবির নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ

    গোপালগঞ্জে ৬ শিবির নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৬ নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনই বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থী।

    আজ বুধবার (১৭ মে) দুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস এস আলিয়া মাদ্রাসা থেকে এদের গ্রেফতার করা হয়।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরব্রিপবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বাড়ী গোপালগঞ্জ জেলায়। বাকীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

    ওসি জাবেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসার অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচার পত্র ও বিশেষ ফরমসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদে ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করে।

    পরে তাদের দেয়া তথ্য মতে এস এস আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি। #

  • তেঁতুলিয়ায় বিনামূল্যের ভিডব্লিউবি চাল বিতরণে টাকা আদায়

    তেঁতুলিয়ায় বিনামূল্যের ভিডব্লিউবি চাল বিতরণে টাকা আদায়

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির বিনামূল্যে চাল বিতরণে কার্ডধারী উপকারভোগী মহিলাদের কাছ থেকে জনপ্রতি ৮০ টাকা হারে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদে এ ধরনের টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
    উপজেলার সাতটি ইউনিয়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের আওতায় দুই হাজার ৫৬৭ জন মহিলা এ সুফল ভোগ করছেন। এ কর্মসূচির আওতায় প্রতিজন মহিলা তাদের পরিবারের জন্য মাসে বিনামূল্যে ৩০ কেজি হারে চাল পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় উপজেলার দেবনগড় ইউনিয়নে ৪৬৪ জন মহিলা এই ভিডব্লিউবি কার্ড পেয়েছেন। কার্ডধারীদের অভিযোগ কার্ড বিতরণের সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা করে ট্যাক্স নিয়ে এই কার্ড বিতরণ করেন।

    চলতি মাসের গত বৃহস্পতিবার (১১ মে) ও রোববার (১৪ মে) দেবনগড় ইউনিয়নে চাল বিতরণের সময় সরে জমিনে গিয়ে জানা যায়, উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি ৮০ টাকা হারে আদায় করা হয়েছে এরপর বিষয়টি জানাজানি হলে গত সোমবার (১৫ মে) পরিষদ চত্বর এলাকায় টাকা আদায় না করে নিদির্ষ্ট ইউপি সদস্যগণ যার যার ওয়ার্ডের কার্ড ধারীদের কাছ থেকে এই টাকা আদায় করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

    সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ রুপি বেগম বলেন, ‘বস্তা বাবদ কুলি খরচের জন্য এই টাকা তোলা হয়েছে। কেননা ভাই, লোড-আনলোড, চৌকিদারদের ভাত খাওয়া এবং ট্যাগ অফিসারকে ভাত খাওয়ার জন্যই এই টাকা নেয়া হয়েছে।’

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাম পুলিশ জানান, ‘আমরা শুনছি বস্তা বাবদ এই টাকা উত্তোলন করা হয়েছে। প্রথম দিন ১,২ ও ৩নং ওয়ার্ড, ২য় দিন ৪ ও ৫নং ওয়ার্ড এরপর ৩য় দিন ৬,৭ ও ৮নং ওয়ার্ড চাল বিতরণ হয়েছে। তবে প্রথম দিন প্রকশ্যে আমাদেরকে ২০ টাকা হারে চার বস্তায় ৮০টাকা করে আদায় করতে বলেন ইউপি কর্তৃপক্ষ। এই টাকা তোলা যাবে কিনা তা আমরা জানিনা। তবে ২য় দিন নিজ ওয়ার্ডের মেম্বারগণ এই টাকা আদায় করেন।’

    এদিকে ওই ইউনিয়নের সুরিগছ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক দুই উপকারভোগী মহিলা জানান, ‘বস্তার তানে হামারঠে বিশ টাকা করে নিছে।’

    মহিলা বিষয়ক অধিদপ্তরের চলতি বছরের গত জানুয়ারি মাসের ১০ তারিখের এক নোটিশের আদেশের মাধ্যমে জানা যায়, ভিডব্লিউবি খাদ্যের পরিবহন ব্যয় বরাদ্দ সমতল এলাকায় দুরুত্বের বিবরণ অনুযায়ী প্রতি মেঃটন চালের জন্য ১-১০ কিঃমি পর্যন্ত ৬০০ টাকা, ১১-২০ কিঃমি পর্যন্ত ৭০০টাকা এবং ২১ কিঃমি ও তদুর্ধ্ব ৭৫০টাকা প গড়ের পাঁচটি উপজেলায় এই বরাদ্দ দেয়া হয়েছে।

    উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ভিডব্লিউবি দায়িত্বপ্রাপ্ত ট্যাক অফিসার মোঃ আরমান ওয়াহিদ আনসারী বলেন, ‘আমি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছি এর ফাঁকে ট্যাক অফিসারের দায়িত্বও পালন করতে হয়। তবে টাকা আদায়ের বিষয়ে আমি জানিনা।’

    এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত বলেন, গাড়িভাড়া ও লোড-আনলোড বাবদ সব খরচের টাকা সরকারিভাবে দেওয়া হয়। উপকারভোগী মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি সম্পূর্ণ অনৈতিক।

    ইউপি চেয়ারম্যান মোঃ ছলেমান আলী টাকা আদায়ের বিষয়ে স্বীকার করে বলেন, ‘আমরা যে টাকা পায় তাতে পোশায় না, মাসে ২ হাজার টাকা করে বছরে ১২হাজার টাকা পায়। এতে গাড়িভাড়া, লোড-আনলোড ও চৌকিদারদের খাওয়া এবং ট্যাক অফিসার রয়েছেন। তাই গাড়ি ভাড়া ও লোড-আনলোডের খরচ বাবদ চার মাসে ২০টাকা হারে ৮০ টাকা করে আদায় করা হয়েছে।’

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, ‘বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি এ বিষয়ে ব্যবস্থা নিব।’

    মুুহম্মদ তরিকুল ইসলাম

  • বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বানারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। বুধবার ১৭ মে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।
    এসময় স্থানীয় এমপি মো. শাহে আলম, বানারীপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, দপ্তর সম্পাদক কাউন্সিলর এমাম হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।#