Author: desk

  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যানর্তন দিবস উপলক্ষে জয়পুুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যানর্তন দিবস উপলক্ষে জয়পুুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যানর্তন দিবস উপলক্ষে জয়পুুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু-এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি রাজা চৌধুরী, সহ-সভাপতি এ্যাড. মোমেন আহমেদ চৌধুরীসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • ত্রিশালের কাঁঠালে দক্ষ,পরিশ্রমী  ও  বঙ্গবন্ধুর আদর্শের  একজন সৈনিক  শাহিুনুর রহমান

    ত্রিশালের কাঁঠালে দক্ষ,পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক শাহিুনুর রহমান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুম্ম আহব্বায়ক, মোঃ শাহীনুর রহমান দলের একজন পরিশ্রমী কর্মী। যিনি কর্মনিষ্ঠা এবং জাতির বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একনিষ্ঠ একজন কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে কাঁঠাল ইউনিয়নে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা ধারণকারী জনকল্যাণকামী একজন নেতা হিসেবে। সময়ের আলোচিত মূখ, তিনি সময়ের সৎ,ত্যাগী ও সাহসী নেতা। পরিশ্রমী ও পরিচ্ছন্ন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জনপ্রিয় নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

    যুগে যুগে যারা জননেতা হয়েছেন, গণমানুষের আস্থার ঠিকানা হয়েছেন, তাদের ইতিহাস অনেক লম্বা, অবর্ণনীয় ত্যাগ-তিথিক্ষার। সে সকল নেতারা কখনো বিপ্লবী ধারায় দখলদার হঠানোর লড়াইয়ে জীবন বাজি রেখেছেন।জুলুম, অত্যাচার, হুলিয়া, নির্যাতন ভোগ করে নিপীড়িত মানুষ আর কর্মীদের মাঝেই মিশে গেছেন।

    তাদের মত করে চেষ্টা করেই বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারণ করে রাজনীতির সিঁড়িতে রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুম্ম আহব্বায়ক, মোঃ শাহীনুর রহমান।
    তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতেও চেষ্টা চালাচ্ছেন।

    কাঁঠাল ইউনিয়নের ডুগুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। ইউনিয়নের বানিয়াধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৯৫সালে কালীর বাজার উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হয়। পরে ১৯৯৯সালে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।

    কালির বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবস্থাতে তিনি ছাত্রলীগের রাজনীতির সিঁড়িতে পা রাখেন। অল্প সময়েই নেতৃত্বের সু-ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। বলিষ্ট কন্ঠস্বর শাহিনুর রহমান বিদ্যালয়ে লেখাপড়াবস্থায় রাজনীতিতে পা রেখেই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমী কর্মী হওয়ায় তোখড় এই ছাত্রনেতাকে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১মং যুগ্ম আহবায়ক মনোনীত হয়। প্রায় এক থেকে দেড় বছর এই পদে দ্বায়িত্ব পালন করেছেন।

    আওয়ামী রাজনীতিতে দায়িত্ব পালন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবার লক্ষ লে অসহায়দের পাশে দাড়িয়ে তাদের আশ্রয়স্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কল্যাণী শাহিন। শাহিনুর রহমান রাজনীতির পাশাপাশি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক-
    সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে।

    শাহীনুর রহমান বলেন, দেশ ও জনগনের উন্নয়নে জন্য কাজ করতে চাই, মানুষের কল্যানে জন্য রাজনীতি,দুনীতি করার জন্য রাজনীতি হতে পারেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কৃষক, জনতা, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বীরমুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করি, তার নীতি আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি । বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ও জাতির স্বার্থে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার জন্য এখন সেই বিএনপি ও জামাত নানান চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের এই চক্রান্ত কখনো সফল হবে না। তাকে ১নং যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী পথচলার ক্ষেত্রে সবার দোয়া কামনা করেন।

  • নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    “দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর “বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার (১৭ই মে/২০২৩ খ্রিষ্টাব্দ) নীলফামারী কিশোরগঞ্জ থানার আয়োজনে কিশোরগঞ্জ থানার ০৫ নং চাঁদখানা ইউনিয়নের চারমাথা বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, (সৈয়দপুর সার্কেল) নীলফামারী।

    প্রধান অতিথি মহোদয় অনুষ্ঠানে উপস্থিত সেবা প্রত্যাশী বিভিন্ন পেশাজীবী মানুষের কথা শোনেন এবং পুলিশী সেবা পেতে কোন অসুবিধা কিংবা বিলম্ব হলে তা জানানোর আহ্বান জানান। তিনি আরো বলেন থানা হবে সেবা প্রাপ্তির মূল কেন্দ্রবিন্দু এবং পুলিশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ তথা জনগণের সেবক। এছাড়া তিনি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ এবং জনগণের দূরত্ব কমিয়ে একসঙ্গে কাজ করে অপরাধ নির্মূল করতে উপস্থিত সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম শরীফ, (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ, নীলফামারী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পেশাজীবীর মানুষ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

  • নোমান -রাকিব হত্যা মামলার প্রধান আসামি জিহাদীকে আঃলীগ থেকে বহিস্কার

    নোমান -রাকিব হত্যা মামলার প্রধান আসামি জিহাদীকে আঃলীগ থেকে বহিস্কার

    নাজিম উদ্দি রানা ঃলক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে আবুল কাশেম জিহাদীকে বহিস্কার করা হয়েছে। জিহাদী আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার প্রধান আসামি।

    বুধবার (১৭ এপ্রিল) রাত ৮ টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জিহাদীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

    তবে চিঠিতে ০২/৫/২৩ লেখা রয়েছে।

    চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সাংবাদিকদের বলেন,কোন সন্ত্রাসীর দলে জায়গা নেই তাই কাসেম জিহাদীকে বহিস্কারের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সবার সিদ্ধান্ত নিয়ে আজ চিঠি প্রকাশ করা হয়েছে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোমান ও রাকিব হত্যা মামলায় কাশেম জিহাদীকে প্রধান আসামি করা হয়েছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এতে তাকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করা হল। একই সঙ্গে দল থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

    প্রসঙ্গত, ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।

  • ঈদগাঁওতে ৪০ হাজার ইয়াবাসহ আটক-০২

    ঈদগাঁওতে ৪০ হাজার ইয়াবাসহ আটক-০২

    মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
    গেল জানুয়ারি ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে জসিম নামক একজন বাংলাদেশী নাগরিককে মিয়ানমারের ইয়াবা ডিলার কর্তৃক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।

    উক্ত ভাইরাল ভিডিওতে কথিত জসিম নিজেই জানায় টেকনাফ হাজম পাড়ার সালেহ আহমদের ছেলে জকির নামক ইয়াবা ব্যবসায়ী তাকে মায়ানমারের ইয়াবা ডিলারের নিকট বন্ধক রেখে ২৫,লক্ষ টাকার ইয়াবা নিয়ে আসে।

    উক্ত ইয়াবার টাকা পরিশোধ না করায় মায়ানমারের ইয়াবা ডিলারগণ কথিত জসিমকে শারীরিক নির্যাতন করে। ভিডিও প্রকাশের পরেই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যায়।

    বর্ণিত ঘটনা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচরে আসে এবং র‌্যাব-১৫, কক্সবাজার সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত ও প্রকাশিত ব্যক্তিদের চিহিৃতসহ জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ অভিযান অব্যাহত রাখে।

    গোপম সংবাদের ভিক্তিতে অবগত হয়, বর্নিত ঘটনার ধারাবাহিকতায় টেকনাফের ইয়াবা গডফাদার জকিরসহ কতিপয় ইয়াবা ব্যবসায়ী মায়ানমার হতে ইয়াবা সংগ্রহ করে সাগর পথে মহেশখালী হয়ে বোট যোগে চৌফদন্ডী ঘাট হয়ে ঈদগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা করে।

    মঙ্গলবার ১৬ মে রাত ৮ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনার একপর্যায়ে সিএনজি থেকে নেমে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

    এসময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যাক্তিরা হলেন টেকনাফ উপজেলার টেকনাফ ইউনিয়নের হাজমপাড়া এলাকার মৃত-সালেহ আহমদ এর ছেলে মোঃ জাকির আহমেদ প্রঃ জকির একই এলাকার নুরুল বসরের ছেলে মোঃ ইসমাইল।

    জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জকির জানায়, সে টেকনাফ ও উখিয়া থানা এলাকার ইয়াবা গডফাদার এবং তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে সীমান্তবর্তী মায়ানমার এলাকায় বন্ধক রেখে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। আরো জানায় যে, ফেইসবুক, গনমাধ্যমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আলোচিত ঘটনায় সে প্রত্যক্ষ্যভাবে জড়িত ছিল এবং গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।

    সিডিএমএস যাচাই করে আটককৃত আসামী মোঃ জাকির আহমেদ প্রঃ জকির এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ের জড়িত থাকার অপরাধে কক্সবাজারের টেকনাফ থানাসহ ০৫টির অধিক মামলা রয়েছে।

    উদ্ধারকৃত ইয়াবাসহ বর্ণিত ঘটনার সাথে জড়িত আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

  • সড়ক দুর্ঘটনায়  এক নারী নিহত

    সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মিলি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার ট্রাক টার্মিনালে মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
    জানা যায়, নিহত মিলি তালমা ফকিরপাড়া এলাকার সমির উদ্দীনের স্ত্রী। এব্যাপারে নিহতের জামাই রিপন ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌছালে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে অসাবধানবসত পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত পেলে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করলে পথি মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ নামক এলাকায় মারা যান।

  • গলায় লিচু আটকে গিয়ে শিশুর মৃত্যু

    গলায় লিচু আটকে গিয়ে শিশুর মৃত্যু

    বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড়ে লিচু খাওয়ার সময় গলায় আটকে মো. রায়হান (৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    ঘটনাটি বুধবার (১৭ মে) দুপুরে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা কোটগছ এলাকায় ঘটে।নিহত রায়হান একই এলাকার আব্দুর রজ্জাক এর ছেলে।

    পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে লিচু খাচ্ছিল রায়হান।

    এ সময় হঠাৎ একটি লিচু খোসাসহ মুখে দিলে তার গলায় আটকে যায়।

    পরে পরিবারের লোকজন দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • তানোরের কামারগাঁ ইউপিতে উন্নয়ন কাজের উদ্বোধন

    তানোরের কামারগাঁ ইউপিতে উন্নয়ন কাজের উদ্বোধন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ১৭মে বুধবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, তোফায়েল আহমেদ ও শরিফুল ইসলাম রাজাপ্রমুখ। এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ইউপির বাতাসপুর নিচপাড়া মসজিদ হতে আসাদের বাড়ি পর্যন্ত গ্রামের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ এবং
    কামারগাঁ বাজারের পাকা রাস্তার মোড় হতে মাষ্টারপাড়া মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণ।#

  • শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পটিয়ায় বদিউল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

    শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পটিয়ায় বদিউল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী

    মহিউদ্দিন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
    ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধুকন্যা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলমের নেতৃত্বে পটিয়ায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্টিত হয়।

    এতে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, নোমান সরওয়ার দুলাল, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, মোঃ মমতাজ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, হাসান শরীফ, ইকবাল হোসেন, সাইফুদ্দীন ভোলা, সুজন বড়ুয়া, মোঃ মহিম, সাইফুল ইসলাম সাইফু, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, আনোয়ার হোসেন, মোঃ রোখন, আবদুল আউয়াল, মোঃ আরিফ, সাইফুল আজম রুনেল, মোঃ আমিন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ বাবলু, আবদুল আল মণি, মোঃ সোহেল, টিপু, মোঃ খোরশেদ, ছোটন আচার্য্য, মোঃ ওসমান, ছৈয়দ নুর, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, এস. এম. আসিফ, সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল, জাবেদুল ইসলাম, জয় চৌধুরী, মোঃ জাহেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

  • জন্ম ও মৃত্যু নিবন্ধন বেগবান করতে তারাকান্দায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিকুল ইসলাম

    জন্ম ও মৃত্যু নিবন্ধন বেগবান করতে তারাকান্দায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিকুল ইসলাম

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম। বুধবার (১৭ই মে) তিনি তারাকান্দায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প হচ্ছে যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকরণ। তারাকান্দা উপজেলা বিগত কয়েক মাস ধরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ জেলায় প্রথম স্থান লাভ করেছে। কোন ভাবেই যেন এ অর্জনে ধীরগতি না আসে সেজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মিজাবে রহমত। সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, গ্রাম পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    মত বিনিময়ের পূর্বে ডিডিএলজি মোঃ সফিকুল ইসলাম বানিহালা, ঢাকুয়া ও কামারগাও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে সকল কার্যক্রমের সাথে সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশনা দেন।

    স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে চলবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সকল প্রকার সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপস্থিত সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তারাকান্দা উপজেলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।