Author: desk

  • পানিতে ডুবা প্রতিরোধে আইপিআরবি‘র  বেতাগী পৌরসভায় মতবিনিময়

    পানিতে ডুবা প্রতিরোধে আইপিআরবি‘র বেতাগী পৌরসভায় মতবিনিময়

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে পানিতে ডুবা প্রতিরোধে বেতাগী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে সিআইপিআরবি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বেতাগী পৌরসভার আয়োজনে ও সিআইপিআরবি‘র সহায়তায় ‘পৌরসভা ইনজুরি প্রিভেনশান কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে ও সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনের সচিত্র উপস্থাপনায় এ সময় প্যানেল মেয়রএবিএম মাসুদুর রহমান, শাহিনুর বেগম, কামাল হোসেন, কাউন্সিলর গোলাম সরোয়ার রিয়াদ খান , কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন ফকির, কাউন্সিলর রমেন চন্দ্র দেবনাথ, কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল,রোফেজা আক্তার, লুতফর নেছা রীনা, পৌরসভা নির্বাহী প্রতৌশলী মো: জসীম উদ্দিন, সিআইপিআরবি‘র ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
    এ সময় বক্তারা বিষখালী নদীর তীর ঘেষে গড়ে ওঠা উপক‚লীয় এ জনপদের শিশুদের জীবন রক্ষার্থে সিআইপিআরবি‘র প্রকল্প যে অবদান রাখছে এবং এতে মানুষ যে ভাবে উপকৃত হচ্ছে তার প্রশংসা করে আঁচল ও সাঁতার কার্যক্রম যাতে কোনভাবেই ব্যাহত ও বাধাগস্থ না হয় সে ব্যাপারে পৌর পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ভারতে সম্মাননা ক্রেষ্ট পেলেন বাংলাদেশের সাংবাদিক আখতার রহমান

    ভারতে সম্মাননা ক্রেষ্ট পেলেন বাংলাদেশের সাংবাদিক আখতার রহমান

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান ও শ্রেষ্ঠ গণমাধ্যম ও মানবাধিকার সংগঠক হিসেবে ভারতে সম্মাননা ক্রেষ্ট পেলেন বাংলাদেশের সাংবাদিক আখতার রহমান।

    ১৭ মে ২০২৩ তারিখে সার্ক জার্নালিজম ফোরাম আয়োজনে ভারতের আগ্রায় ক্লার্ক সিরাজ ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সত্য পাল সিং বাঘেল, উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়, সার্ক জার্নালিস্ট ফোরাম, উত্তর প্রদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আগ্রা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ভারতে সম্মাননা ক্রেষ্ট পেলেন বাংলাদেশী গণমাধ্যম ও মানবাধিকার আখতার রহমান।

    মোঃ আখতার রহমান এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রাজশাহী ব্যুরো প্রধান, মানবাধিকার সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সেবক (এসো সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি) স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং dailyrajshahibarta.com অনলাইন (আবেদন কৃত) পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

    অনুষ্ঠানটিতে বাংলাদেশ, ভারত ও নেপালের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, সাংবাদিক আখতার রহমান রাজশাহী জেলার বাঘা উপজেলার কৃতি সন্ত্রান। সাংবাদিকতা বিশেষ অবদান রাখায় তাকে ভারতের সম্মাননা ক্রেস প্রদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেই সাথে দোয়া কামনা করেছেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক কে. এম. জুবায়ের ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম, প্রচার সসম্পাদক আবু হানিফ, এম এম জিয়াউল হক জুয়েল সহ সকল সদস্যবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • উচ্চ ফলনশীল মিষ্টি আলু চাষে চরাঞ্চলের কৃষকের মুখে হাসি

    উচ্চ ফলনশীল মিষ্টি আলু চাষে চরাঞ্চলের কৃষকের মুখে হাসি

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃপুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চ ফলনশীল মুড়াসাকি ও ওকিনামা জাতের মিষ্টি আলু লাভের আশায় চাষ করেছেন চরাঞ্চলের কৃষকরা। অল্প খরচে ও কম পরিচর্যায় বেশি ফলন এবং অধিক লাভ হওয়ায় মিষ্টি আলু চাষে আগ্রহী বেশি এ অঞ্চলের কৃষকদের। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকা জগদল নাগর নদীর পতিত বালুর চরে মিষ্টি আলু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক হাসান আলী।

    কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় কৃষকরা জমিতে মুড়াসাকি ও ওকিনামা জাতের মিষ্টি আলু চাষ করেন। কৃষক হাসান আলীর জমিতে যে আলু বসেছে তার মধ্যে কোন কোন আলুর ওজন ৩ থেকে ৪ কেজি। উৎপাদিত এতো বড় আকারের মিষ্টি আলু দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন, নিচ্ছেন পরামর্শ।

    সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মিষ্টি আলু চাষের ভালো ফলনের চিত্র দেখা যায়।

    কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় মোট ৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

    ধর্মগড় এলাকার কৃষক জমির উদ্দীন জানান, চরের বালু মাটিতে এত সুন্দর ফসল হবে ভাবতেও পারিনি। এত বড় মিষ্টি আলু জীবনেও দেখিনি। দেখে খুব ভালো লাগছে। যত্ন করলে যে রত্ন পাওয়া যায় হাসান আলী তার উদাহরণ।

    কৃষক হাসান আলী জানান, প্রথমে যখন শুরু করি হতাশা কাজ করছিল। এমন ফলনে আমি সত্যিই আনন্দিত। প্রথম বারেই এত সাফল্য পাব ভাবতে পারিনি। এ যাবৎ ৫০ হাজার টাকার মিষ্টি আলু বিক্রি করেছি জমিতে আরো তিনশত মনের উপরে আলু রয়েছে যার বাজার দর ৩ লক্ষ টাকার বেশি বিক্রি হবে বলে আশা করছি। তবে পানির সেচ বেশি দিতে হয়েছে কারণ চরের জমি মানেই বালু। আশা রাখি এবারও মিষ্টি আলু চাষে লাভবান হয়ে লাভের টাকায় কিছু একটা করবো।

    একই এলাকার দেলদার হোসেন বলেন, আমাদের এলাকা চরাঞ্চল হওয়ায় এখানে অনান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষ করলে ফলন বেশি হয়। মিষ্টি আলু চাষে পরিশ্রম কম ও লাভ বেশি। ফলন ভালো হওয়ায় আশা রাখি এবারও লাভবান হবো। মিষ্টি আলু চাষে তেমন রোগবালাই নেই। এতে লেদা পোকা নামের এক ধরনের পোকার আক্রমণ হয়, যা থেকে পরিত্রাণের জন্য অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, কৃষক হাসান আলী ৩ থেকে ৪ কেজি ওজনের মিষ্টি আলু উৎপাদন করে উপজেলায় তাক লাগিয়ে দিয়েছে। বাজারে এ বিশেষ পুষ্টি গুন সম্পন্ন মিষ্টি আলুর ব্যাপক চাহিদা রয়েছে । আশা করছি অন্য কৃষকেরা ও তার এ চাষ দেখে উদ্বুদ্ধ হবেন।

    তিনি আরও বলেন, ভালো ফলন পেতে হলে আগাছা পরিষ্কার, সুষম সারের ব্যবহার ও প্রয়োজনীয় সেচ দিতে হয়। সাধারণত বেলে-দোঁ-আশ মাটিতে মিষ্টি আলুর চাষ ভালো হয়। বীজ রোপণের ১৫০ থেকে ১৬০ দিন পর মিষ্টি আলুর ফলন ঘরে তোলার উপযোগী হয়। প্রতি শতকে ৬০০ থেকে সাড়ে ছয়শ আলুর কাটিং ব্যবহার করার প্রয়োজন হয়। এবার জেলায় মিষ্টি আলুর ফলন ভালো হওয়ায় লাভবান হবেন কৃষকরা।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • পটিয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধের প্রতিবাদের মানববন্ধন

    পটিয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধের প্রতিবাদের মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি,পটিয়া॥ পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান
    শিক্ষক নুরুল ইসলামকে অবরুদ্ধ করাসহ বিভিন্নভাবে নাজেহাল করার ঘটনায়
    শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিক্ষক সমিতি
    (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটক
    এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির পটিয়া উপজেলার সভাপতি
    শিক্ষক আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক
    সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো.
    শহিদুল ইসলাম, সমিতির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র,
    মুক্তিযোদ্ধা মো. ইছহাক, আবদুল মন্নান, নুরুল ইসলাম, বদিউল আলম, মিজানুর
    রহমান ও মো. শাহজাহান। পরে নেতৃবৃন্দ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
    বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

  • হঠাৎ নিখোঁজ শিশু কন্যা সহ এক গৃহবধু

    হঠাৎ নিখোঁজ শিশু কন্যা সহ এক গৃহবধু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলায় শিশু কন্যাসহ এক গৃহবধু তিনি তেঁতুলিয়া থেকে নিখোজ হয়েছে।

    নিখোজ নারীর নাম সুরাইয়া আক্তার( ২৫)তার ডাক নাম (নির্জনা) স্বামীর নাম আবু তাহের। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামে। নিখোঁজ হয়।

    গত সোমবার (১৫ মে/২০২৩) সন্ধ্যা ৭ টার সময় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে যাবার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেনি। তার স্বামী আবু তাহের সন্তান ও স্ত্রীর কোথাও কোন খবর না পেয়ে মঙ্গলবার সকালে তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

    তিনি জয়পুর হাট জেলার পাঁচবিবি পৌরসভার মোঃ সাইদুর রহমান ও মিনারা বেগমের কন্যা। মডেল থানার ডাইরি ১৬ মে মঙ্গলবার যার নম্বর-৬৪৬,তারিখ- ১৬-০৫-২০২৩। কোন সহৃদয়বান ব্যক্তি তাদের স্থানে পেলে দেখলে নিকটস্থত থানা পুলিশ বা জনপ্রতিনিধিকে জানানোর জন্য অনুরোধ করেছেন।

  • রামপালে মাদক কারবারি বেল্লাল গাঁজাসহ আটক

    রামপালে মাদক কারবারি বেল্লাল গাঁজাসহ আটক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে একদিনের ব্যবধানে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে বেলাল শেখ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটক বেল্লালের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলাল উপজেলার ভাগা গ্রামের শুকুর শেখের পুত্র।

    মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফয়লাহাট ফাঁড়ির আইসি এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পারগোবিন্দপুর আদর্শ গ্রামের সগুনা কাঠের সাঁকোর পাশে টহল দিচ্ছিলেন। ওই সময় বেল্লাল গাঁজা বিক্রির জন্য তাজুর দোকান সংলগ্ন সরকারি রাস্তার উপর অবস্থান করছিল। এরপর এসআই ইসমাইল তাঁকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

    আটক বেল্লাল শেখ একজন পেশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

    এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো মাদক কারবারি, জুয়াড়ি, সন্ত্রাসী ও জঙ্গি আমার কর্ম এলাকার মধ্যে থাকতে পারবে না। শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি আপোষহীন। উল্লেখ, গত মঙ্গলবার রাতে মাদক কারবারি হৃদয় দাসকে আটক করা হয়েছে।

  • ত্রিশালের কাঁঠালে দক্ষ,পরিশ্রমী  ও  বঙ্গবন্ধুর আদর্শের  একজন সৈনিক  শাহিুনুর রহমান

    ত্রিশালের কাঁঠালে দক্ষ,পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক শাহিুনুর রহমান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুম্ম আহব্বায়ক, মোঃ শাহীনুর রহমান দলের একজন পরিশ্রমী কর্মী। যিনি কর্মনিষ্ঠা এবং জাতির বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একনিষ্ঠ একজন কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে কাঁঠাল ইউনিয়নে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা ধারণকারী জনকল্যাণকামী একজন নেতা হিসেবে। সময়ের আলোচিত মূখ, তিনি সময়ের সৎ,ত্যাগী ও সাহসী নেতা। পরিশ্রমী ও পরিচ্ছন্ন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জনপ্রিয় নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

    যুগে যুগে যারা জননেতা হয়েছেন, গণমানুষের আস্থার ঠিকানা হয়েছেন, তাদের ইতিহাস অনেক লম্বা, অবর্ণনীয় ত্যাগ-তিথিক্ষার। সে সকল নেতারা কখনো বিপ্লবী ধারায় দখলদার হঠানোর লড়াইয়ে জীবন বাজি রেখেছেন।জুলুম, অত্যাচার, হুলিয়া, নির্যাতন ভোগ করে নিপীড়িত মানুষ আর কর্মীদের মাঝেই মিশে গেছেন।

    তাদের মত করে চেষ্টা করেই বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারণ করে রাজনীতির সিঁড়িতে রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুম্ম আহব্বায়ক, মোঃ শাহীনুর রহমান।
    তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতেও চেষ্টা চালাচ্ছেন।

    কাঁঠাল ইউনিয়নের ডুগুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। ইউনিয়নের বানিয়াধলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৯৫সালে কালীর বাজার উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হয়। পরে ১৯৯৯সালে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।

    কালির বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবস্থাতে তিনি ছাত্রলীগের রাজনীতির সিঁড়িতে পা রাখেন। অল্প সময়েই নেতৃত্বের সু-ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। বলিষ্ট কন্ঠস্বর শাহিনুর রহমান বিদ্যালয়ে লেখাপড়াবস্থায় রাজনীতিতে পা রেখেই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমী কর্মী হওয়ায় তোখড় এই ছাত্রনেতাকে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির ১মং যুগ্ম আহবায়ক মনোনীত হয়। প্রায় এক থেকে দেড় বছর এই পদে দ্বায়িত্ব পালন করেছেন।

    আওয়ামী রাজনীতিতে দায়িত্ব পালন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে মানুষের সেবার লক্ষ লে অসহায়দের পাশে দাড়িয়ে তাদের আশ্রয়স্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কল্যাণী শাহিন। শাহিনুর রহমান রাজনীতির পাশাপাশি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক-
    সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে।

    শাহীনুর রহমান বলেন, দেশ ও জনগনের উন্নয়নে জন্য কাজ করতে চাই, মানুষের কল্যানে জন্য রাজনীতি,দুনীতি করার জন্য রাজনীতি হতে পারেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কৃষক, জনতা, বুদ্ধিজীবি, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বীরমুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করি, তার নীতি আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি । বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ও জাতির স্বার্থে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার জন্য এখন সেই বিএনপি ও জামাত নানান চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের এই চক্রান্ত কখনো সফল হবে না। তাকে ১নং যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী পথচলার ক্ষেত্রে সবার দোয়া কামনা করেন।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটার পর একটা কাজ করে যাচ্ছেন বলেই কৃষকের মুখে হাসি অটুট রয়েছে-বাংলাদেশ কৃষকলীগের সভাপতি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটার পর একটা কাজ করে যাচ্ছেন বলেই কৃষকের মুখে হাসি অটুট রয়েছে-বাংলাদেশ কৃষকলীগের সভাপতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পয্যায়ে স্থানীয় কৃষক সংগঠনের প্রতিনিধিদের রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এবং তা বাস্তবায়িত হয়েছে। ফলে কৃষকলীগের নেতৃবৃন্দ সম্মানিত হয়েছে। আমরা দাবী তুলেছি কৃষি মন্ত্রণালয়ের যত কমিটি আছে সকল কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের রাখা যায় তাহলে মধ্যসত্ত্বভোগীরা কোন কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটার পর একটা কাজ করে যাচ্ছেন বলেই কৃষকের মুখে হাসি অটুট রয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কৃষকলীগের সভাপতি আরো বলেন, আওয়ামী লীগের আমলে সার ও বিদ্যূতের জন্য কোন কৃষককে জীবন দিতে হয়নি। আজ সারের পিছনের কৃষক নয় কৃষকের পিছনে সার দৌঁড়ায়। সেচের বিদ্যুতের উপর ২০ ভাগ ভর্তুকী দিচ্ছে শেখ হাসিনা। সকল ধরনের কৃষি উপকরণের দাম কৃষকদের ক্রয়সীমার মধ্যে রাখা হয়েছে। কৃষক তার ফসলের ন্যয্য মূল্য পাচ্ছেন।

    এর আগে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের আয়োজনে কোটালীপাড়া পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।

    কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।

    এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে ১৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে ছিল সেচ পাম্প, জমি নিড়ানি মেশিন, স্প্রে মেশিন ও হাইব্রিড বীজ ধান। #

  • চাকুরী স্থায়ী করণের দাবীতে দ্বিতীয় দিনের মতো অনিদৃস্টকালের আন্দোলন করছেন বশেমুরবিপ্রবি’র চুক্তিভিত্তিক ১৩৪ জন কর্মচারী

    চাকুরী স্থায়ী করণের দাবীতে দ্বিতীয় দিনের মতো অনিদৃস্টকালের আন্দোলন করছেন বশেমুরবিপ্রবি’র চুক্তিভিত্তিক ১৩৪ জন কর্মচারী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চাকুরী স্থায়ী করণের দাবীতে দ্বিতীয় দিনের মতো অনিদৃস্টকালের আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক ১৩৪ জন কর্মচারী।

    আজ বৃহস্পতিবার সকালে চাকুরী স্থায়ীকরণের দাবীতে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিস কক্ষের সামনে ফ্লোরে তারা অবস্থান নেন। এসময় অবস্থান কর্মসূচী চলাকালে আন্দোলনকারীরা চাকরী স্থায়ীকরনের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে এবং প্লাকার্ড প্রদর্শন করে। বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

    এদিকে তারা, দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের উপর কর্মচারী সমিতির হামলার প্রতিবাদ ও দাবী দাওয়া তুলে ধরে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।

    এর আগে বুধবার আন্দোলনের প্রথমদিনে দপ্তরে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য একিউএম মাহবুব, রেজিস্টার মো. দলিলুর রহমান ও ট্রেজার ড. মোবারক হেসেনকে অবরুদ্ধ করে রাখে। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ক্লবসাবল গেটে ভেঙ্গে উপাচার্যসহ অবরুদ্ধ থাকা সকলকে মুক্ত করেন।

    উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের মেয়াদে বিভিন্ন কাজের জন্য দৈনিক মজুরী ভিত্তিক ১৫২ কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এরমধ্যে ১৮ জনকে স্থায়ীকরণ করা হয়। পরবর্তি বাকী ১৩৪ কর্মচারী চাকুরী স্থায়ীকরণের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছে।তখন বর্তমান ভিসি এসব কর্মচারীদের স্থায়ীকরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। কিন্তু বর্তমান ভিসির মেয়াদ ২ বছর ৮ মাস পেরিয়ে গেলেও মাত্র ১৮ জনের চাকুরী স্থায়ীকরণ হওয়ায় অন্যরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। #

  • রাঙ্গাবালীতে দিয়ারা জরিপে     ব্যপক অনিয়ম, বিপাকে মালিকরা

    রাঙ্গাবালীতে দিয়ারা জরিপে ব্যপক অনিয়ম, বিপাকে মালিকরা

    রফিকুল ইসলাম ঃ
    দিয়ারা জরিপে অন্যের জমি রেকর্ড করে, সেই জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছে রাঙ্গাবালীর ভুমি খেকোরা। উপজেলার ছয় ইউনিয়নেই চলছে এ অবস্থা। জমি নিয়ে ঝগরাঝাটি মারামারি কারাকারি এখন নৈমিত্তিক ব্যাপার। মামলার সংখ্যাও বেড়ে যাচ্ছে। যে কোন সময় বড় ধরনের সহিংসতার সম্ভাবনা এরিয়ে যাওয়া যায়না। জরিপ কর্মকর্তারা এমন অবস্থার সুচনা করে গেছেন। একজনের ভিটেবাড়ি এমনকি বাপ দাদার কবরস্থান পর্যন্ত অন্যজনকে দিয়ে গেছেন। এমন এক ঘটনার খবর পাওয়া গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের কাজির হাওলা গ্রামে।
    দক্ষিণ কাজির হাওলা গ্রামের রেকর্ডীয় মালিক আজগর হাওলাদার, জালাল হাওলাদার, লালু হাওলাদার, মানিক হাওলাদার জানান, দিয়ারা জরিপ চলাকালীন সময় তারা দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ছিলেন। এমতাবস্থায় তাদের ১-১৪ একর জমি খাস খতিয়ানে রেখে দেয় জরিপ কর্মকর্তারা। যার এস এ খতিয়ান নং ৮০। ওখানে তাদের বাপ দাদার কবরস্থানও রয়েছে, রয়েছে মোসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান একটি জামে মসজিদ । সুযোগ পেয়ে পার্শ্ববর্তী মহিউদ্দীন হাওলাদার, মোহসিন হাওলাদার গংরা ওই জমি অবৈধ বন্দোবস্ত নিয়ে দিয়ারা জরিপ করিয়ে নেয়। রেকর্ড নিয়ে এখন তারা জমি দখলের চেষ্টা করছেন। এমনকি এস এ খতিয়ানের মালিকদের জমিতে ঢুকতেও নিষেধ করা হচ্ছে।
    উপায়ন্তর না পেয়ে মালিকরা পটুয়াখালী আদালতে রেকর্ড সংশোধনী ও গলাচিপা নির্বাহী মেজিষ্ট্রেট আদালতে ১৪৪/৪৫ ধারায় মামলা করেন। মামলা চলমান। এতেও থামছেনা মহিউদ্দিন হাওলাদার গংরা। জমি দখলের চেষ্টা চালিয়েই যাচ্ছে। এভাবে চলতে থাকলে, সামনের দিকে শান্তি ভঙ্গের সম্ভাবনা থেকে যায়। স্থানীয়ভাবে এ সমস্যার সমাধান করার জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন মালিকরা।