Author: desk

  • তানোরে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা

    তানোরে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদের পক্ষ থেকে পবিত্র হজ্ব পালনে যাওয়া
    হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। জানা গেছে,১৮মে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, তানোরের কৃতি সন্তান
    আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী এমপি নির্বাচিত হবার পর থেকে প্রতি বছর হজ্ব যাত্রীদের বিদায় দিয়ে আসছিলেন। কিন্ত্ত এবছর তিনি দেশের বাইরে থাকার কারণে আসতে পারেন নি, তবে এমপি মহোদয় আপনাদের সালাম জানিয়ে দোয়া চেয়েছেন ও তার নির্দেশেই আপনাদের জন্য এই আয়োজন এবং তার পক্ষ থেকে এসব উপহার দেওয়া হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ। এবছর ১০১ জন হজ্ব যাত্রীদের বিদায় ও উপহার দেওয়া হয়েছে।
    অন্যদিকে একইদিন উপজেলা হলরুমে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।#

  • নেছারাবাদে অসহায় খর্বাকৃতি দম্পত্তির পাশে সেচ্ছাসেবি সংগঠন উদ্যোগ

    নেছারাবাদে অসহায় খর্বাকৃতি দম্পত্তির পাশে সেচ্ছাসেবি সংগঠন উদ্যোগ

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে খর্বাকৃতির দম্পতি আল আমিন, শাম্মি আখতারের ঘরে খাবার না থাকায় এক মাসের খাবার পৌছে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ। বুধবার সন্ধ্যায় আলামিন ও স্বাম্মীর ঘরে খাবার নেই এরকম একটি সংবাদ সামজিক যোগাযোগ এর মাধ্যমে জানতে পারে উদ্যোগ সংগঠনটি। খবর শুনে নিজেদের উদ্যোগে ১মাসের খাবার তাদের ঘরে পৌঁছে দেন তারা।

    ওই খর্বাকৃতি দম্পত্তি উপজেলার অলংকারকাঠি গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়নে ঘরে বসবাস করেন। ৪০ ইঞ্চি বর এবং ৩২ ইঞ্চি কনে দম্পত্তির বর আলামিন অনেকটা বাক ও শারীরিক প্রতিবন্ধি। একারনে বর আল-আমিন কাজকর্মে অনেকটা অক্ষম। তাই কাজ করতে না পারায় আলামীনের ঘরে খাবার সংকট দেখা দেয়। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনরকমে সংসার চলে তাদের। স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ তাদের খাদ্য সংকটের কথা জানতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাদের ঘরে ১ মাসের খাবার পৌঁছে দেন।

    নেছারাবাদ উপজেলা বেশকিছু শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত টিফিনের টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে সংগঠনের অর্থ যোগাড় করেন। এবং ঐ অর্থ থেকে অসহায় হত দরিদ্র লোকের পাশে দাড়িয়ে সহযোগীতা করে যাচ্ছে।

    এসময়, উদ্যোগের অন্যতম সদস্য মোঃ মেশকাত হোসেন জানান, উদ্যেগ আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা স্কুলের টিফিনের টাকা থেকে ১ টাকা বাঁচিয়ে তা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।আমি মনে করি এরকম সমাজের যারা অসহায় আছেন আমারা যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়ালে খুব সহজেই অসহায় মানুষের কিছুটা হলেও দুঃখ-কষ্ট লাঘব হবে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি।।

  • নড়াইলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    নড়াইলে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে অত্র উপজেলার দত্তপাড়া (বিল) গ্রামের সাত্তার শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৮ মে) দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ আসামিকে নড়াইল জেলা শিল্পকলার সামনে হতে গ্রেফতার করেন। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড

    নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড। বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে নড়াইলের কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘড়িয়াল(আঞ্চলিক নাম রামগতি) সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামের মোঃ মুজিবের খানের ছেলে মোঃ বিটু খান(৪৬) ও দক্ষিণ যোগানিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ মাবু শেখ(৩০) এবং গোপালগঞ্জ সদর থানার ছোটফা গ্রামের মোঃ কবীর মুন্সীর ছেলে মোঃ নাছিম (৩৫)। পুলিশ সুপার নির্দেশনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

  • বিরামপুরে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    বিরামপুরে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যেমে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোশরা পলাশবাড়ী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামীম আশরাফ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ।

    উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ (অব:) শিশির কুমার সরকার, কৃষক আলম হোসেন ও হুমায়ন কবীর খোকন।

    অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলোয়াত করেন আরিফুল ইসলাম। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ দোশরা পলাশবাড়ী মাঠে ওই গ্রামের কৃষক খোকনের বোরো ধান জাত: এস এল ৮ এইচ শস্য (ধান) কর্তন ও ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর ক্ষেত পরিদর্শনের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বানারীপাড়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রান হারিয়েছে শহিদ

    বানারীপাড়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রান হারিয়েছে শহিদ

    বরিশাল প্রতিবেদক।
    বরিশালের বানারীপাড়ায় বিশাক্ত গোখড়া সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রান
    হারিয়েছেন শহিদুল ইসলাম (৫০)। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৮ নং
    ওয়ার্ডের কদমবাড়ি গ্রামের ত্রিমুখী মন্ডল পারার মন্নান বেপারীর ছেলে মোঃ
    শহিদ বেপারী ওই বিশাক্ত সাপের ছোবলে মৃত্যুবরন করেন। জানা গেছে গত
    শুক্রবার ১২ মে সকালে শহিদ বেপারীর লকট বাগান থেকে ওই সাপটি তিনি (শহিদ
    বেপারী) ধরেন। এর পরে সাপটি নিয়ে বেশকিছু সময় এলাকার বিভিন্ন চায়ের দোকান
    সহ বিভিন্ন স্থানে নিয়ে সাপের সাথে খেলা করেন শহিদ। এসময় স্থানীয়রা
    শহিদকে বিশধর সাপ নিয়ে এরকম খেলা করতে বারন করলেও তা না শুনে তিনি সাপটি
    নিয়ে খেলা করার একপর্যায়ে সাপের মুখ তার মুখের মধ্যে প্রবেশ করান।
    স্থানীয়রা জানান সাপ নিয়ে খেলা করার সময় সাপটি প্রথমে শহিদের ছোখে বিষ
    ছিটিয়ে দেয়, পরে শহিদের পায়ে দংশন করে। এ অবস্থায়ও শহিদ বিচলিত না হয়ে সে
    ওই সাপটিকে আছাড় দিয়ে মেরে ফেলে খালে ভাসিয়ে দেয়। এ ঘটনার পরে দুপুর
    ১২টার দিকে সাপের বিষে আক্রান্ত শহিদকে নিয়ে তার স্বজনেরা বরিশাল শের-ই
    বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষনা
    করেন। পরদিন শনিবার ১৩ মে সকালে শহিদের লাশ তাদের পারিবারিক কবরস্থানে
    দাফন করা হয়। মৃত শহিদ একজন গাছ ব্যাবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়
    আঃ রাজ্জাক। তিনি আরও জানান শহিদ পূর্ব থেকেই অনেক সাহসী ছিলেন। তবে
    শহিদের অতিরিক্ত সাহসের কারনেই সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে।

  • আশুলিয়ায় কলেজ ছাত্র অপহরণ-৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হত্যা, ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    আশুলিয়ায় কলেজ ছাত্র অপহরণ-৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হত্যা, ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামগড়া গফুর মন্ডল স্কুল রোডে স্থানীয় ফজলুল হক মিয়ার বড় ছেলে কলেজ পড়–য়া ছাত্র মোঃ ফারাবী আহমেদ হৃদয় (২১) কে টাকার লোভে কৌশলে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী অপহরণকারীরা। ভিকটিমকে অপহরণের পর তাদের চাহিদা মতো দাবিকৃত ৫০ লাখ টাকা না পেয়ে কথিত বন্ধু নামের অপহরণকারীরা হৃদয়কে শ্বাসলোধ করে হত্যা করে বস্তাবন্দী লাশ নিয়ে একটি পুকুরে ফেলে দেয়। র‌্যাব=৪ এর অভিযানে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
    র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ মে ২০২৩ইং) বিকেল ৪টার দিকে আশুলিয়া থানাধীন শ্রীপুর মোজারমিল এলাকার শিববাড়ি ষ্ট্যান হাউজিং এর একটি পুকুর থেকে নিহতের ভাসমান বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। উক্ত অপহরণ ও হত্যার ঘটনায় এর আগে পুলিশ ও র‌্যাব কর্তৃক যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার জামগড়া, টাঙ্গাইল ও রাজধানীর পল্লবী এলাকা থেকে পৃথক ৩ জনকে গ্রেফতার করেন। নিহত মোঃ ফারাবী আহমেদ হৃদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত ৮ মে ২০২৩ইং জামগড়া নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন এই ছাত্র।
    উক্ত ছাত্র অপহরণ ও হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদরের পশ্চিম দাস পাড়া গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ ময়েজ হোসেন পরাণ (২২) কিশোর গ্যাং সদস্য, পরান আশুলিয়ার জামগড়া স্থানীয় শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে মাঝে মধ্যে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরজন হলেন-বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মোঃ তাহেলুর ইসলামের ছেলে ছোট সুমন মিয়া ওরফে বাপ্পী (২৫)। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪ এর চৌকস একটি দল। একইদিন দুপুরে রাজধানীর মিরপুর থেকে মোঃ আকাশ (১৯) কে গ্রেফতার করা হয়।
    র‌্যাব-৪ জানায়, গত (৮ মে ২০২৩ইং) সকাল ১০টার দিকে পরাণ কথিত বন্ধু পরিচয়ে ফারাবী আহমেদ হৃদয়কে কৌশলে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়, পরে ভিকটিমকে জিম্মি করে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এর মধ্যে ভিকটিমকে হত্যা করে তার লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখে তারা। পরে হত্যার ঘটনার দিন বিকেল ৪টার দিকে শ্রীপুরের একটি পুকুরের পানির ভেতরে বস্তাবন্দি করে লাশ ফেলে দেয়। দুইদিন পরে আসামিরা আবার ওই পুকুরে লাশ ভেসে উঠেছে কিনা দেখতে যায়, তারা নিহতের লাশ ভেসে উঠা দেখতে পেয়ে আবারও ওই লাশ পুকুরের উপরে তুলে ৮-১০টি ইট বস্তার ভেতরে ভরে ওই পুকুরের পানিতে লাশটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
    র‌্যাব-৪ এর সিইও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, অপহরণ ও হত্যা মামলার আসামিরা অর্থনৈতিক ভাবে দুর্বল ছিলো। ভিকটিমের পরিবাব সমৃদ্ধশালী ছিলো। তারা ভিকটিমের ধনসম্পদ দেখে লোভে পরে যায়, এরপর পরিকল্পনা করে হৃদয়কে অপহরণ করে মুক্তিপণ আদায় করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গত ৮ মে সকাল ১০ টার দিকে হৃদয়কে কৌশলে পরাণের বাসায় শ্রীপুর এলাকায় ডেকে নিয়ে জিম্মি করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দুপুরে হৃদয়কে ৪জন মিলে শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের মৃত্যু নিশ্চিত হতে বালিশ চাপা দিয়ে আরো কিছুক্ষণ ধরে রেখে মৃত্যু নিশ্চিত হয় আসামীরা। হত্যাকান্ডের দিন বিকেল ৪টার দিকে অপহরণ ও হত্যাকারীরা ভিকটিমের বস্তাবন্দি লাশ নিয়ে পুকুরে ফেলে দেয়। তিনি আরো বলেন, এখান থেকে সবার শিক্ষা নিতে হবে যে, বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক হতে হবে। তিনি জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, অদূর ভবিষ্যতেও এইরুপ হত্যাকারী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এ দিকে আশুলিয়ার জামগড়া ক্রাইম জোন এলাকা রূপায়ন আবাসন-১ এর মাঠ ও জামগড়া এলাকায় কিশোর অপরাধ বেড়েই চলেছে, এই অপহরণ ও হত্যাকারী কিশোর গ্যাং বাহিনীর লিডার ছাড়া এইসব অপরাধমূলক কর্মকান্ড তারা করতে সাহস করতে পারে না বলে এলাকাবাসী অনেকেই অভিমত প্রকাশ করেন। অনেকেই এরকম অপরাধ করে আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধ করে থাকে। পুলিশ তাদেরকে রহস্যজনক কারণে আটক করতে পারেন না, বেশিরভাগ বড় ধরণের অপরাধীদেরকে র‌্যাব কর্তৃক গ্রেফতার করার নজির রয়েছে। উক্ত অপহরণ ও হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে র‌্যাবের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের শ্মশান ঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাঁধা বিক্ষোভে সংখ্যালঘু সম্প্রদায়

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দুদের শ্মশান ঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাঁধা বিক্ষোভে সংখ্যালঘু সম্প্রদায়

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার দূপুরে হিন্দুদের শ্মশান ঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এলাকাবাসি।

    জানাযায়,বৃহস্পতিবার সকালে সেনুয়া তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দিরে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানে বাধা দেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

    বিষয়টি সরেজমিনে গিয়ে দেখা গেছে,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির তিলিপুকুর শ্মশান ঘাট ও কালী মন্দিরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য ক্যারেং দিয়ে মাটি খুঁড়তে গেলে সেই শ্মশানের সুবিধাভোগী স্থানিয় হিন্দুরা বাঁধা প্রদান করে।এক পর্যায়ে হিন্দুদের বিক্ষোভের তোপের মুখে পড়ে প্রশাসন ক্যারেং নিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।

    এ নিয়ে স্থানীয়রা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা জানান,আমরা আদিকাল থেকে এই শ্মশান ঘাটে মানুষ চিতাদাহ ও দাফন করে আসছি।আজকে প্রশাসন আমাদের এই শ্মশানে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।আমরা এই শ্মশানে আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মান না করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির বলেন,সেখানে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি হবে।যে লোকজন গুলো সেখানে গিয়েছে তাদের বোঝানোর জন্য নেতৃবৃন্দ একদিন সময় চেয়ে নিয়েছে। তাদের শ্মশান ঘাট একদিকে থাকবে,কালীমন্দির একদিকে থাকবে আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্যদিকে থাকবে।

  • সংবাদ প্রকাশের পরে প্রশাসনের তৎপরতায় উদ্ধার হল অপহৃত স্কুল ছাত্রী

    সংবাদ প্রকাশের পরে প্রশাসনের তৎপরতায় উদ্ধার হল অপহৃত স্কুল ছাত্রী

    কে এম সোহেব জুয়েল :সংবাদ প্রকাশের স্বল্প সময়ে প্রশাসনের তৎপরতায় বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিকবিদ্যালয়ের অপহৃত দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে গতকাল বুধবার ১৭ মে ঢাকা থেকে বিমান বন্দর থানা পুলিশ উদ্ধার করেছেন বলে অপহৃত স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানাগেছে।অপর দিকে অপহরনকারী নাফিজকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ। এমনটি জানিয়েছেন তারা (অপহৃত স্কুল ছাত্রীর) পরিবারের লোকজন।

    উল্লেখ্য ঘটনাটি বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীর বেলায় ঘটে। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর মা সুমারানী দাস বাদী হয়ে বিমান বন্দর থানায় অপহরন মামলা দায়ের করেন।

    ছাত্রীর মা সুমা জানান, গত ৮ মে প্রতিদিনের ন্যায় সকাল ৯:৩০ মি: সময় তার কন্যা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় অতিবাহিত হলে তার (ছাত্রীর) বাবা মা খোঁজা খুজি শুরু করে দেয় কন্যাকে।

    তাকে খোঁজা খুজি করে কোথাও না পেয়ে বিশ্বস্ত সুত্রে জানতে পায় বিমান বন্দর থানার পাংশা গ্রামের মিজানুর রহমানের সহয়তায় তার পুত্র নাফিজুর রহমান ১৯ স্কুলে যাওয়ার পথে মটর সাইকেল যোগে তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক তাকে তুলে নিয়েছেন বলে মামলা ও পরিবার সুত্রে জানাগেছে।

    তিনি (ছাত্রীর মা) বলেন, প্রাই তার কন্যাকে স্কুলে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ নানান ধরনের কু- প্রস্হাব সহ হুমকি দামকি দিত নাফিজ। তার প্রেমে রাজি না হওয়ার কারনে এ ঘটনা ঘটিয়েছেন বখাটে নাফিজ।

    এ ব্যাপারে ৯ মে বিমান বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীর মা সুমা রানী দাস। এরি ধারাবাহিকতায় গতাকাল বুধবার উপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল টেষ্টে পাঠানোর খবর জানা গেছে। এবং নাফিজকে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ।

  • বরগুনার তালতলীতে কারিতাস সংস্থার উদ্যোগে দিন ব‍্যাপী কর্মশালা  অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে কারিতাস সংস্থার উদ্যোগে দিন ব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ১৭মে রোজ বুধবার সকাল ১০টা ছাতন পাড়া, কারিতাস কার্যালয়ে,কারিতাস আইসিডিপি প্রকল্পের স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে সিসিইউ টেকসই/ স্থায়ীত্বতা বিষয়ে দিন ব‍্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা (সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বের বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো:আজাদুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো:জালাল আহমেদ,তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,শ্রী সঞ্জীব চন্দ্র রায়(জিপিও),সিসিইউ ফেডারেশন সভাপতি মি:মংথিনজো,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।কর্মশালায় ২১ টি সিসিইউ থেকে মোট ৬৩ জন সদস্য অংশগ্রহণ করন।#

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি