Author: desk

  • বানারীপাড়ায় মাদক বিরোধী অভিযানে নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

    বানারীপাড়ায় মাদক বিরোধী অভিযানে নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

    মোঘল সুমন শাফকাত,বরিশাল প্রতিনিধি।

    বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং থেকে প্রায় সাড়ে ৭০০ গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি হলেন মোঃ সাইফুল হাওলাদারের মেয়ে লিমা আক্তার(২৮) তিনি ঐ গ্রামেরই বাসিন্দা।

    জানা গেছে ২০ মে শনিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক ওসমান গনি, মাসুদ রানা,জাহিদুল ইসলাম এবং সঙ্গিও অফিসার সহকারী উপ-পরিদর্শক স্বজন,শরিফুল ইসলাম ও নারী পুলিশ নার্গিস। এ সময়ে লিমা আক্তারের সাথে থাকা বাজারের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    মামলার বিষয়ে থানার উপ-পরিদর্শক ওসমান গনি বলেন আটককৃত লিমা দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সাথে জাড়িত। আসামি লিমাকে মাদক মামলায় অন্তর্ভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।

  • আদালতে মামলা করায় বাদীর স্ব-পরিবারে হত্যার হুমকি

    আদালতে মামলা করায় বাদীর স্ব-পরিবারে হত্যার হুমকি

    কে এম সোয়েব জুয়েল,
    আদালতে মামলা দায়ের করায় বাদীর স্ব- পরিবারে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের অব্যহত হুমকির মুখে বসত বাড়ি ছেড়ে স্ত্রী পরুজন নিয়ে অন্যত্র চলে যাওয়ার প্রহর গুনছেন এই ভুক্তভোগী পরিবারের লোকজন। এমনই অভিযোগ করেছেন মামলার বাদী আবুল হোসেন সরদার ৪৮।

    আবুুল হোসেন জানান, গত ১৩ মে তার বসত বাড়িতে নিজ হাতে রোপিত আম গাছের আম পারতে যায় তার কন্যা তাজপিয়া ২২ ও সাজনিন ২৪।

    প্রতিপক্ষ রোমান ৩০ রুহুল আমিন হাং ২৪ সহধর রুবেল ৩২ গং রা তাদের আম গাছ দাবি করে আম পারতে বাঁধা সৃষ্টির এক পর্যায় , তর্কের মাধ্যমে আবুল হোসেন সরদারের কন্যা তাজপিয়া ও সাজনিনকে এলোপাতাড়ি মারধর করলে তারা অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।

    স্হানিযরা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ ঘটনায় প্রতিপক্ষ দ্বয়কে অভিযুক্ত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন আবুল হোসেন। পুলিশ ঘটনার বিষয়বস্তু তদন্ত করে সত্যতা পেয়েও প্রতিপক্ষরা প্রভাবশালি হওয়ায় ভুক্তভোগী আবুল হোসেনকে , বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন।

    সে মতে আবুল হোসেন গত ১৫ মে ২০২৩ ইং ইউনুস হাওলাদারের পুত্র রুহল আমিন ২৪ রুমান হাং ৩০ রুবেল ৩২ গং দের বিবাদী করে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার নং- ১৬৯/২৩।

    মামলা উত্তোলন করা না হলে বিবাদী রুহুল আমিন গং আবুল হোসেনের বসত বাড়িতে আগুন জ্বালিয়ে হত্যা সহ কন্যা তাজপিয়া ও সাজনিনকে এসিড দগ্ধ করে ঝলসিয়ে দিবে বলে হুমকি দেয়। এমনটাই জানিয়েছেন মামলার বাদী আবুল হোসেন সরদার।

    সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখ থেকে পরিত্রান পেতে প্রশাসনের সর্ব মহলের সহোযোগিতা ও অপরাধীদের আইনের আওতায় এনে সর্বচ্ছ শাস্তির দাবি করেন ভুক্তভোগী অসহায় পরিবারের লোকজন।

  • তাড়াশে বিষম ডাংগা গালর্স স্কুল এন্ড কলেজে ব্যবহারিক পরিক্ষার নামে অর্থ বাণিজ্যর অভিযোগ

    তাড়াশে বিষম ডাংগা গালর্স স্কুল এন্ড কলেজে ব্যবহারিক পরিক্ষার নামে অর্থ বাণিজ্যর অভিযোগ

    অভিজিৎ কুমার দাস,
    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ২০২৩ সালের এসএসসি পরিক্ষাথীদের কাছ থেকে ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতোর বিরুদ্ধে।
    এমন অভিযোগ করে ঐ স্কুলের ছাত্রীরা।

    জানাযায় উপজেলার দেশি গ্রাম ইউপির বিষম ডাংগা গার্লস স্কুল এন্ড কলেজ ব্যবহারিক পরিক্ষার নামে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা করে অর্থ প্রধান শিক্ষক সরকারি বিধি লংঘন করে হাতিয়ে নিচ্ছে।

    এ বিষয়ে বিষম ডাংগা স্কুল এন্ড কলেজের ভারপাপ্ত প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতো সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমাদের সকল শিক্ষকদের টাকা ও কেন্দ্র ফি দিতে হয় তাই ছাত্রীদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।

    তাড়াশ মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমন অতিরিক্ত টাকা নেওয়ার কোন বিধান নাই যদিও নেই তাহলে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।।

  • বশেমুরবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    বশেমুরবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

    আজ শনিবার (২০ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০৬ জন অংশগ্রহণ করে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ।

    পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ও ট্রেজারার প্রফেসর ড. মো: মোবারক হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

    এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি ইচ্ছুকরা ও অভিভাবকেরা সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সামনে ভীড় জমায়। এসময় বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে সহযোগিতা করেন।

    এছাড়া, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। #

  • গোপালগঞ্জে পরীক্ষামুলক আবাদ : কৃষিতে বিপ্লব আনবে প্রিমিয়াম কোয়ালিটির নতুন ব্রি-১০২ ধান

    গোপালগঞ্জে পরীক্ষামুলক আবাদ : কৃষিতে বিপ্লব আনবে প্রিমিয়াম কোয়ালিটির নতুন ব্রি-১০২ ধান

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পুষ্টি সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি-১০২ জাতের নতুন ধান খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটাব। এরই মধ্যে গোপালগঞ্জে ধানটির পরীক্ষামূলক চাষে মিলেছে সাফল্য। প্রতি শতাংশে এই জাতের ধান এক মন ফলন দিয়েছে। ব্রি ধান-১০২ চাষে কৃষকের গোলা ভরে যাবে। নতুন জাতের এই ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

    গোপালগঞ্জের ৫টি প্রদর্শনী প্লটে এই জাতের ধান হেক্টরে ৮.১০ থেকে ৯.৫ টন পর্যন্ত ফলন দিয়েছে। সেই হিসাবে শতাংশে ফলন দিয়েছে প্রায় এক মন বা তারও বেশি। ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে এই ধানের আবাদ করা যায়। নতুন এই জাতের ধানে প্রচলিত জাতের ধানের মতো রোগবালাই নেই। লম্বা, চিকন প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। স্বল্প খরচে ধানের বাম্পার ফলন পেয়ে কৃষক লাভবান হয়েছেন ।

    ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ২০২২ সালে বীজ বোর্ড এই বীজধান ছাড় করে। এই বছর বোরো মৌসুমে গোপালগঞ্জের ৫টি প্রদর্শণী প্লটে প্রথম বারের মতো এই ধানের আবাদ করেন কৃষক। চিকন ধানের জাতের মধ্যে এই জাতই সর্বোচ্চ ফলন দিয়েছে। চিকন ধানে এটি নতুন আশা জাগিয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির ধান বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়। এটি আমাদের কৃষি ও কৃষকরে জন্য সু-সংবাদ। এই জাতের ধান এসডিজি অর্জণে সহায়তা করবে। এই ধানের চাষ ছড়িয়ে দিতে পারলে দেশ ধানে আরো বেশি সমৃদ্ধ হবে। কৃষকের আয় বড়িয়ে দেবে এই জাতের ধান।

    ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি ক্লাইমেট স্মার্ট জাত ব্রি ধান-১০২। বোরো মৌসুমের এই ধানটি জিংক সমৃদ্ধ। কারণ মাছে-ভাতে বাঙ্গালীর ধানেই সমৃদ্ধি। এই সমৃদ্ধি নিশ্চিত করবে ব্রি ধান-১০২। এটি আমাদের প্রত্যাশা।

    টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষক মুহিব শেখ (৫০) বলেন, লম্বা ও চিকন জাতের ব্রি ধান-১০২ আমার প্রদর্শনী প্লটে সবচেয়ে বেশি ফলন দিয়েছে। আমি জীবনে চিকন ধানে এত বেশি ফলন দেখিনি। এই ধানে রোগ বালাই নেই বললেই চলে। আমার জমিতে শুধু ধান ছাড়া আর কিছুই দেখা যায়া নি। এমন ধান কৃষক, পখচারী সহ সবাইকে মুগ্ধ করেছে। অনেক কৃষকই এই ধান দেখে ভবিষ্যতে চাষাবাদের আগ্রহ প্রকাশ করেছেন। তারা আমরা কাছে এই ধানের বীজ চাইছেন। এই ধান লম্বা ও চিকন। তাই বাজারে মোটা ধানের তুলনা মনে ২০০ থেকে ৪০০ টাকা বেশি দাম পাওয়া যাবে। এই ধান চাষ করে গোলা ভরেব। অধিক ফলন পেয়ে আমরা লাভবান হতে পারব। এই ধান আমাদের জন্য নতুন দিশা হয়ে এসেছে।

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, ‘প্রতি বছর আমাদের জনসংখ্যার সঙ্গে ২০-২২ লাখ লোক যোগ হচ্ছে। ১৭ কোটি জনসংখ্যার এ দেশে খাবারের নিশ্চয়তা দিতে হলে অবশ্যই ব্রি উদ্ভাবিত নতুন জাতের উফশী ধানগুলো চাষ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কেননা ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতগুলোর ফলন আগের পুরনো জাত ব্রি-২৮ ও ব্রি-২৯-এর চেয়ে অনেক বেশি। এগুলো যদি ভালো পরিচর্যা করা যায়, তাহলে আরও বেশি ফলন পাওয়া সম্ভব।

    তিনি আরো বলেন, কাজেই এখন পুরনো জাত বাদ দিয়ে নতুন জাতের ধান ব্রি-৮৯, ব্রি-৯২, বঙ্গবন্ধু-১০০ এবং ব্রি-১০২ চাষ করতে হবে। উপরন্তু বঙ্গবন্ধু-১০০ এবং ব্রি-১০২ চিকন, উচ্চজিংকসমৃদ্ধ, জিরা টাইপের, যা আমাদের পুষ্টির চাহিদাও পূরণ করবে। এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ধান হওয়ায় বাজারমূল্যও অন্য ধানের তুলনায় বেশি।

    গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের সরদার বলেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত। কিন্তু এখনো দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা এখনও পূরণ করা সম্ভব হয়নি। ফলে সরকারের কৃষি মন্ত্রণালয় উচ্চফলনশীল (উফশী) জাতের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ ধান উৎপাদনে বিশেষ নজর দিয়েছে।

    তিনি আরো বলেন, বাংলাদেশর মানুষ ভাত খেতে অভ্যস্থ। তাই ভাতের মধ্যে পুষ্টি গুন থাকলে সহজেই মানুষ পুষ্টি পাবে। ব্রি উদ্বাবিত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ ও ব্রিধান-১০২ জাতের ধানের চাষাদ আমরা সম্প্রসারণ করবো। এতে একদিকে যেমন কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হবেন,তেমনি দেশের সাধারণ মানুষের পুষ্টির ঘাটতি পুরণ করবে এই ধান।এই ধান উদ্ভাবনে সরকারের উদ্দেশ্য সফল হয়েছে। #

  • রামপালে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বৃদ্ধের আত্মহত্যা আটক-১

    রামপালে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বৃদ্ধের আত্মহত্যা আটক-১

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে সুইসাইড নোট লিখে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের আত্মহত্যা খবর পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে ৫ টায় সে বাড়ীর কাঁঠাল গাছে রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ মে) দিনগত রাতে ওই বৃদ্ধের জামাতা উত্তম কুমার সরকার বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন।

    মামলার আসামীরা হলেন উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামের মৃত হারান চন্দ্র রায়ের পুত্র তুহিন রায় (৫০) ও একই গ্রামের অজিত অধিকারীর পুত্র মিলন অধিকারী (৪৫)। রামপাল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম ও গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে খুলনার লবনচরা থানার জিন্নাহ পাড়া এলাকার একটি বাড়ী থেকে প্রধান আসামী তুহিন রায়কে গ্রেফতার করেছে।

    রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং এ জানান। নিহত রাজকুমার এজাহারে উল্লেখিত ১ নং আসামী তুহিন রায়ের নিকট থেকে বিভিন্ন সময়ে লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা নেয়। এরপর সুদ বাবদ ভিকটিম ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করেন। ২ নং আসামী মিলন অধিকারীর নিকট থেকে একই চুক্তিতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এরপর ভিকটিম ২ লক্ষ ৮০ হাজার টাকা সুদ বাবদ পরিশোধ করেন। ১ নং ও ২ নং আসামী মূল টাকা ফেরৎ পাওয়ার জন্য মানষিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ভিকটিমকে। এক পর্যয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে মূল টাকা হইতে পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধ করার জন্য বলেন। তারা উক্ত সিদ্ধান্ত না মেনে পুরো সুদসহ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রকাশ্যে ও মোবাইল ফোনে চাপ দিতে থাকে। এতে রাজকুমার ভীত হয়ে মানষিকভাবে ভেঙে পড়েন। গত ইং ১৮ মে বিকাল ৫ টায় গৌরম্ভা বাজারে মাছের চাদির সামনে টাকার জন্য আবারো আসামীরা চাপ দেয় ও গালাগাল করে। শুক্রবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ীর কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে রাজকুমার আত্মহত্যা করেন। ওসি আরও জানান, অপর আসামীকে ধরার চেষ্টা করছি। #

  • মধুপুরে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের  সহ-সভাপতিকে সংবর্ধনা

    মধুপুরে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিকে সংবর্ধনা

    আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
    টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে জোবায়ের আল মাহমুদ রিজভীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় মধুপুর ও ধনবাড়ী ছাত্রদলের পক্ষ থেকে জোবায়ের আল মাহমুদ রিজভীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
    শনিবার (২০ মে) সকাল ১১ টায় মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ধনবাড়ী ও মধুপুরের ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। বরণ শেষে প্রায় ৪ শতাধিক মোটর সাইকেল শোডাউন করে প্রথমে মধুপুর উপজেলার টেংরী গোরস্থানে এসে তিন তিন বারের সাবেক মেয়র মরহুম সরকার শহীদ এর কবর জিয়ারত করেন। পরে সরকার শহীদের বাস ভবন এ তার স্ত্রী আনোয়ারা খন্দকার লিলি ও একমাত্র ছেলে আদিত্য সরকারের শহীদ দেখা করে শোভাযাত্রাটি তার নিজ গ্রামের বাড়ী মোটের বাজারে গিয়ে শেষ হয়। তিনি মধুপুর উপজেলার মোটের বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ এর ছেলে। সহ-সভাপতি জোবায়ের আল মাহমুদ রিজভীর সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, তিতুমির কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। উক্ত সময় উপস্থিত ছিলেন তার পিতা পৌর বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুজ্জামান সেলিম সহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • পাথরঘাটায় খাস পুকুর সংস্কার ও পানির ফিল্টার নির্মাণ দাবিতে প্রেসক্লাবসহ ১৫ সংগঠনের মানববন্ধন

    পাথরঘাটায় খাস পুকুর সংস্কার ও পানির ফিল্টার নির্মাণ দাবিতে প্রেসক্লাবসহ ১৫ সংগঠনের মানববন্ধন

    অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) থেকেঃ
    পাথরঘাটা পৌর শহরের পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খাস পুকুর পুনঃ খনন, পুরনো দুটি পানির ফিল্টার আধুনিকায়ন ও সংস্কার এবং নতুন আরও একটি মানসম্মত ফিল্টার নির্মাণসহ ওই খাস পুকুরের আশপাশের টয়লেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সকাল ৯টায় ওই পুকুরের চারপাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাথরঘাটার ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

    পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য দেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাথরঘাটা ও তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান, পাথরঘাটার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন,পাথরঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কানিজ ফাতিমা, পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি পাথরঘাটা ম্যানেজার সুব্রত মিস্ত্রি, এনএসএস এর পাথরঘাটা সমন্বয়ক রুমা বেগম, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় এর সভাপতি মেহেদী সিকদার, পাথরঘাটা যুব রেডক্রিসেন্ট এর জনসংযোগ প্রধান জুবায়ের ইসলাম প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খাস পুকুরটি গত কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে পুকুরের আশে-পাশে টয়লেট নির্মাণসহ অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তাছাড়া পুকুর সংস্কার ও নিয়মিত পরিষ্কারের অভাবে পুকুরে ময়লা আবর্জনা ও দূষিত পানি সুপেয় পানি হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। পাথরঘাটা পৌর শহরের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। তাই অবিলম্বে ওই খাস পুকুরটি পুনঃখনন, পুকুরের পুরনো দুইটি ফিল্টার আধুনিকায়ন ও সংস্কার এবং নতুন আরও একটি মানসম্মাত ফিল্টার নির্মানসহ পুকুরের আশপাশের টয়লেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান সচেতন নাগরিক সমাজ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটা প্রেসক্লাব সম্পাদক আমিন সোহেল।

    ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাথরঘাটা ও তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান বলেন, মানববন্ধন শেষে পুকুরে কাগজের নৌকা ভাসিয়ে ছাত্র-ছাত্রীরা পুকুরটি সংস্কার ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবী জানান।

    পাথরঘাটা প্রেসক্লাবের ভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পুকুরটি পানি নিরাপদ রাখতে এবং দখলদারদের হাত থেকে বাচাতে চারপাশে কাঁটা তারের বেষ্টনী নির্মান এখন জনদাবীতে পরিনত হয়েছে।

    বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, যেহেতু পুকুরটির অবস্থান পৌর এলাকায়; সেক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ-ই সমস্যাটির প্রতি নজর দিবেন এমনটাই প্রত্যাশা ছিল আমাদের । তারপরেও বিষয়টির গুরুত্ব বিবেচনায় এটি সুপেয় পানির আওতায় আনার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা দ্রুত সমাধানে কাজ করব।

    পাথরঘাটা, বরগুনা।

  • মাদক,সন্ত্রাস ও চুরি-ছিনতাইয়ের  সাথে পুলিশের কোন আপোষ নয়-ওসি শাহ কামাল আকন্দ

    মাদক,সন্ত্রাস ও চুরি-ছিনতাইয়ের সাথে পুলিশের কোন আপোষ নয়-ওসি শাহ কামাল আকন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাদক ও সন্ত্রাস,চুরি ও ছিনতাই,ইভটিজিং র সাথে পুলিশের কোন আপোষ নয় । মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি। যা সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাই মাদক নির্মূলে কোতোয়ালি মডেল থানা পুলিশ জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি এসব এলাকায় যে কোন প্রকার সন্ত্রাসী,চাঁদাবাজ,কিশোর গ্যাং এর অত্যাচার সহ যে কোন অপরাধ কর্মকান্ডের সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে । মাদক ও সন্ত্রাসের সাথে কোতোয়ালি মডেল থানার পুলিশের পক্ষ হতে কোন প্রকাশ আপোষ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলাসূমহ যথাযথভাবে তদন্ত করা হবে।

    শনিবার (২০শে মে) বিকেলে উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ এসব কথা বলেন। এসময় চরনিলক্ষিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন।

    এর আগে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি সদস্য শফি আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

    এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধের

    গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধের

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান বোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল শশী ভূষন বাড়ৈ (৬০) নামে এক বৃদ্ধের।

    আজ শনিবার ভোর রাতে (২০ মে) রাতে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ীকতে এ দুর্ঘটনাটি ঘটে।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহত বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।

    ওসি মো: জিল্লুর রহমান বলেন, ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া যাচ্ছিল। এসময় কোটালীপাড়া থেকে গাছ ভর্তি করে রাধাগঞ্জ যাওয়া নসিমনকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পাশের একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

    পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা সকালে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #