Author: desk

  • অবশেষে পাইকগাছার মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ

    অবশেষে পাইকগাছার মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    ১৮ বছর পর উচ্চ আদালতের আদেশে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন পাইকগাছা পৌরসভার মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মাহমুদুর রহমান,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রীট মামলা নং ৩৫৯০/২০০৫ ও কন্টেম পিটিশন নং ১০২/২২ মোতাবেক শনিবার ২০মে দুপুরে আদালতের আদেশ কার্যকর করা হয়। এসময় ৩০ টি পাকা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
    জানা গেছে, ১৯৮০ সালে মধুমিতা পার্ক প্রতিষ্ঠিত হয়।২০০৪ সালে একশ্রেণির লোক পার্কের জায়গা দখল করে পাকা স্থাপনা করতে থাকলে এর প্রতিবাদে গঠিত হয় মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি। মধুমিতা পার্ক ব্যাপক আন্দোলন ও সংগ্রাম হয়। দখল বন্ধ না হওয়ায় সহকারি জর্জ আদালত পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত ও দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন।এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকলে সংরক্ষণ কমিটি ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে ৩৫৯০/০৫ রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে ২০০৫সালের ২৪মে মধুমিতা পার্কের অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন। এরপরও অদ্যাবধি সকল কর্মকান্ড অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে ১০২/২২ কন্টেম পিটিশন হলে শুনানি অন্তে গত ১৩ মার্চ মহামান্য হাইকোর্ট মামলার বিবাদীদের ২০দিনের মধ্যে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পার্কটিকে পূর্বের অবস্হায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন।দেরিতেও হলে মধুমিতা পার্কের জায়গা দখল মুক্ত হওয়ায় পাইকগাছাবাসী খুশি।

  • তীব্র গরমে সুজানগরে বাড়ছে তালশাসের কদর

    তীব্র গরমে সুজানগরে বাড়ছে তালশাসের কদর

    এম এ আলিম রিপন,সুজানগরঃ প্রচন্ড এই গরমে সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে লোভনীয় ফল তালশাসের কদর। সেই সাথে বাড়ছে বিক্রির ধুম। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি মানুষের প্রিয় তালশাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভ্যাপসা গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফলটি। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এসময় বিভিন্ন বয়সী, শ্রেণী-পেশার মানুষের এ সময়ের পছন্দের ফল তাল শাঁস। এ ফলটির রয়েছে বিভিন্ন রকমের ওষুধি গুণও। গরমের এই এই দিনে তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। পাকা তালের পূর্ব অবস্থাটির নামই হলো তালের শাঁস। এর নরম কচি শাঁস খেতে সুস্বাদু হওয়ায় বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে। একজন বিক্রেতা শাঁস কেটে তুলতে তুলতে আরো অনেক ক্রেতারা দাঁড়িয়ে থাকে শাঁস নেবার জন্য। সুজানগর উপজেলার অনেক গ্রামেই তাল গাছ রয়েছে। তালের শাঁস অতি সুস্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে তালের শাঁস একটি জনপ্রিয় ফল।তালগাছ বাড়ির আনাচে-কাঁনাচে, পুকুর পাড়ে, নদীর ধারে, পরিত্যক্ত স্থানে বেশি দেখা যায়। তবে দিনে দিনে অনেকটা বিলুপ্তির পথে তালগাছ। সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে তাল বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, শিশু-কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা সবার কাছে প্রিয় তালের শ্বাস। আবার মৌসুমি ফল বলে শখের বশেই অনেকে এটি খায়। দামেও বেশ সস্তা। তাই বাজারে এর কদরও বেশি। বাজারের পাশাপাশি পাড়া মহল্লায়ও প্রতিটি তাল ১০-১৫ টাকাকরে ভ্যানে নিয়ে ফেরি করে বিক্রী করেন তিনি। মকুল হোসেন নামে অপর এক তালের শাঁস বিক্রেতা জানান, তিনি প্রতি বছর এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালান। গ্রাম অ লে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে শাঁস বিক্রি করেন। সুজানগর পৌর শহরে তালের শাঁস কিনতে আসা সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, তালের শাস একটি সুস্বাদু ফল। গরমে তালের শাস খেতে ভালই লাগে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • কেন্দুয়ায় আব্দুল মতিনের পক্ষে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিলি

    কেন্দুয়ায় আব্দুল মতিনের পক্ষে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিলি

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়েছে।

    নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এডভোকেট আব্দুল মতিনের পক্ষে দলীয় নেতাকর্মীরা সরকারের উন্নয়ন প্রচারপত্র (লিফলেট) বিলি করেছেন।

    প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তারমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য রয়েছে।

    শনিবার বিকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সাধারণ জনগন সহ দলীয় নেতাকর্মীদের এসব প্রচারপত্র বিলি করা হয়।

    এ সময় এডভোকেট আব্দুল মতিনের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভুইয়া জামান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ সংশ্লিষ্টরা প্রচারপত্র বিতরণ কাজে অংশ গ্রহণ করেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • মোংলায় বৃষ্টির দেখা না মেলায় গরমে জনজীবন অতিষ্ঠ

    মোংলায় বৃষ্টির দেখা না মেলায় গরমে জনজীবন অতিষ্ঠ

    মোংলা প্রতিনিধি।
    মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টির দেখা না মেলায় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড রোদে কাজে বের হতে পারছেন না দিনমজুররা। শুক্রবার (১৯ মে) বিকেলে দেশের সবোর্চ্চ তাপমাত্রা মোংলায় রেকর্ড ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। খোঁজ নিয়ে জানা যায়, গেলো ঘূর্ণিঝড় মোখার প্রভাবেও কোন বৃষ্টিপাত হয়নি মোংলার উপকূলে। বুধ ও বৃহস্পতিবার দুদিন ঝড়ো বাতাস ও সামান্য বৃষ্টিপাত হলেও মূলত তাতে গরম কমেনি। এ এলাকায় মার্চের শেষ ভাগ থেকে চলে আসা তাপপ্রবাহ অব্যাহত আছে। এরমধ্যে এপ্রিলে কয়েক দফায় দেশের সবোর্চ্চ ও দ্বিতীয় সবোর্চ্চ তাপমাত্রা ছিল মোংলায়। শুক্রবার আবারো দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল মোংলাসহ উপকূলে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, খুলনা বিভাগের কয়েক জায়গায় বিকেলে ও সন্ধ্যায় ঝড়ে বাতাস এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মোংলাসহ আশপাশ এলাকার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় তাপপ্রবাহ বাড়ছে। চলমান তাপপ্রবাহ সচেতন থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, তাপপ্রবাহে শরীর ঘেমে পানি শূন্যতায় অজ্ঞান হয়ে যাওয়া, পেটের সমস্যা, তীব্র মাথা ব্যথা ও কিডনির সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। তবে সাম্প্রতিককালে তীব্র মাথা ব্যথা নিয়ে বেশি রোগী আসছেন হাসপাতালে। আর যারা আসছেন তারা মূলত রোদে কাজ করে থাকেন এমন লোকের সংখ্যা বেশি। রোদে কাজ করায় ঘামে শরীরের পানি শূন্যতা দেখা দিলে তীব্র মাথা ব্যথা হয়ে থাকে। রোদে বের হলেও ছাতার ব্যবহার ও প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। তাহলেই তাপপ্রবাহের প্রভাব থেকে লোকজন সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন।

  • নলডাঙ্গায় শ্রেষ্ঠ স্কুল  শিক্ষক মোতালেব হোসেন মুক্তা

    নলডাঙ্গায় শ্রেষ্ঠ স্কুল শিক্ষক মোতালেব হোসেন মুক্তা

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    জাতীয় শিক্ষা সস্তাহে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্কুল পর্যায়ে
    মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মোতাবেক হোসেন মুক্তা নির্বাচিত হয়েছেন।

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সমাপনি দিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

    নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বাছাই কমিটি শিক্ষক মোতালেব হোসেন মুক্তা কে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।

    তিনি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
    প্রথমবারের মত নির্বাচিত শ্রেষ্ঠ মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। এবার জাতীয় শিক্ষা সপ্তাহে মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মোতালেব হোসেন মুক্তা। তিনি মাধনগর বালিকা বিদ্যালয়ে গণিত বিভাগে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর

  • বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

    বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর বাঘার আম কে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে “বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিউটিশন’’ ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    শনিবার বাঘা উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

    উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

    প্রতিযোগিতায় বিজয়ী তিনজন হলেন, শারমিন আক্তার, মাসুদ রানা ও এনামুল হক।

    এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

    উল্লেখ্য, এই প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে রেডিও বড়ালের সহকারী স্টেশন ম্যানেজার মাসুদ রানা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি মাসুম সম্পাদক কামিল

    গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি মাসুম সম্পাদক কামিল

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো: মাসুম শিকদার ও সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ কামিল সারোয়ার নির্বাচিত হয়েছেন।

    আজ শনিবার (২০ মে) রাতে প্রিজাইডিং অফিসার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয। এরপর শুরু হয় ভোট গণনা।

    নির্বাচনে সভাপতি পদে মো: মাসুম শিকদার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইলিয়াস হোসেন পেয়েছেন ১২৪ ভোট।

    সাধারণ সম্পাদক পদে শেখ মোহাম্মদ কামিল সারোয়ার ১৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মুশফিকুর রহমান লিটন পেয়েছেন ১২৪ ভোট।

    কার্যকরী সভাপতি পদে এস এম মওদুদ হোসেন রেন্টু, সহ-সভাপতি পদে মুন্সী তাইমুর রহমান, হাজী আসমত আলী শেখ ও মো: মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: স্বপন মোল্লা নির্বাচিত হয়েছেন।

    কোষাধাক্ষ পদে হেদায়েত আলী, সাংগঠনিক সম্পাদক পদে কাজী জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর কাজী, দপ্তর সম্পাদক পদে মো: রিয়াজুল ইসলাম লেবু, সড়ক সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, হেমায়েত কাজী, শরিফ আরজ আলী, মো: সুমন মাতুব্বর, মো: উজ্জ্বল মিয়া, নাজমুল শেখ নির্বাচিত হন।

    সদস্য পদে মো: বিলাস শেখ, নিজামুল কবীর হিটু, পিনক কুমার বাড়ৈ, কাজী এনামুল হক, মো: কবীর হোসেন, পিনক কুমার বাড়ৈ, মো: মনিরুজ্জামান মনু, শেখ মোহাম্মদ শাহীন ও মো: শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

    এ নির্বাচনে মোট ভোটার ছিল ২৮৪ জন। এরমধ্যে ভোট প্রয়োগ করেন ২৭৭ জন।

    এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয় পুলিশ। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

    প্রসঙ্গত, গত ০৫ মে নির্বাচনের প্রতিক বরাদ্দ নিয়ে এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় ১৫ জন। #

  • ঢাকা প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    ঢাকা প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আজ ২০শে মে রোজ শনিবার,ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিতে রাজধানীর সেগুনবাগিচার সেগুন চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সহ-সভাপতিদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত সহ-সভাপতি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিয়া, দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আজিজ পাটোয়ারী, দৈনিক সময়ের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এডভোকেট মোতাসেম বিল্লাহ,দৈনিক বাংলার দুত পত্রিকার প্রধান সম্পাদক মুন্সির জামিল উদ্দিন বাবু, অবদান পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম হানিফ আলী, দৈনিক কপোতাক্ষ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম, দৈনিক বাংলার খবর প্রতিদিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম খান, দৈনিক ভোরের চেতনা পত্রিকার যুগ্ম সম্পাদক চিত্রনায়ক হাবিবুর রহমান অন্তর, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক শেখ মোহাম্মদ আলী,ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস টিভি বাংলা বিশেষ প্রতিনিধি মাসুম বিল্লাহ সুমন প্রমূখ। জমজমাট আনন্দঘন অনুষ্ঠান মধ্যভোজ শেষে সমাপ্তি ঘটে।

  • গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় আজিজুল হাকিম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

    আজ শনিবার (২০ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলার মা ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত মটোরসাইকেল চালক আজিজুল হাকিম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

    ওসি মো: আবু বকর মিয়া জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-১১৩৩) মা ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল চালক আজিজুল হাকিম মারাত্মক আহত হন।

    পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হাকিম মারা যান।

    ওসি আরো জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। #

  • কেন্দুয়ায় সরকারি হালট দখল করে খামার ঘর নির্মাণ

    কেন্দুয়ায় সরকারি হালট দখল করে খামার ঘর নির্মাণ

    হুমায়ুন কবির কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলী নদীর পাড়ের অংশের পার্শ্বে সরকারি হালট দখল করে গরুর খামার ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন ওই সরকারি হালট থেকে খামার ঘর সরিয়ে নেওয়ার জন্য দখলকারীকে নির্দেশ দেওয়া সময় শেষ হলেও সরানো হয়নি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের সামনে সাইডুলী নদী থেকে হাওড়ে একটি নালা গিয়েছে। এই হালটটি নদীর পূর্ব পাড় সংলগ্ন সরকারি হালটের কিছু জায়গায় মো: ইমরান মিয়া নতুন একটি টিনের ঘর নির্মাণ করে গরু,ছাগল ও ভেড়া পালনের জন্য একটি খামার তৈরি করেছেন।
    দখলকারী যুবক ইমরান নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
    খামার নির্মাণকারী ইমরান সরকারি হালটে খামার ঘর করার কথা স্বীকার করে বলেন, আমি একজন ভূমিহীন যুবক। দরিদ্র পরিবার ও ভাইবোনের লেখাপড়ার খরচ যোগানোর লক্ষ্যে ছাত্র অবস্হায় ২০১২ সালে ধার দেনা করে এই জায়গায় একটি পশু পালনের খামার করেছি।
    গরু, ছাগল ও ভেড়া পালনের জন্য আমার কোন জায়গা জমি নেই। তাই নিরুপায় হয়ে এই পতিত সরকারি জায়গায় একটি টিনের ঘর উঠিয়েছি। তিনি আরো বলেন, সরকারি হালটে পশু পালনের সুযোগ দেওয়ার জন্য জেলা প্রশাসক বরবার একটি আবেদন করেছেন।

    এবিষয়ে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাজিব হোসেন শনিবার জানান, স্থানীয় লোকজনের অভিযোগে সরজমিন গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে তিন দিনের মধ্যে খামারের ঘরটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরো দুই দিনের সময় দেওয়া হয় তাও শুক্রবার শেষ হয়েছে। রোববার (২১ মে) আবার সরজমিনে গিয়ে দেখব যদি ঘরটি সরিয়ে না নেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।