Author: desk

  • কুসিকে ১,২,৩ নং ওয়ার্ড  অপরিচ্ছন্ন আর  পাগলা কুকুরের উৎপাত

    কুসিকে ১,২,৩ নং ওয়ার্ড অপরিচ্ছন্ন আর পাগলা কুকুরের উৎপাত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১,২,৩,৪ নং ওয়ার্ডের রাস্তা পরিকল্পনা অনুযায়ী সকালে পরিচ্ছন্ন কর্মী চোখে পড়ে না,বাট পাড়া,কালিয়াজুরী, পিটিআই রোর্ড, চিড়িয়াখানার পিঁছনের রোর্ড, ধানমন্ডি রোড, অপরিচ্ছন্ন অবস্থায় দীর্ঘদিন যাবত নাগরিক রা সুবিধা থেকে বঞ্চিত। রাস্তা গুলো খালখন্দ আর ধূলবালিতে ভরপুর।এছাড়া ১,২,৩,৪ নং ওয়ার্ডে পাগলা কুকুরের উৎপাত শুরু হয়েছে। মশা নিধনে পূর্বের ন্যায় এখন আর চোখে পড়েনা বলে একাধিক নাগরিক জানান,এদিকে রবিবারে

    কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড ছোটরা পশ্চিমপাড়া এলাকায় দিনদুপুরে পাগলা কুকুরে তেলেছমাতি কান্ড ঘটায়। একটি পাগল কুকুর মিনহাজ নামের এক শিশুকে আক্রমণ করেছে। আক্রান্ত শিশুটির অবস্থা সংকটাপন্ন। পাগল কুকুরটি শিশুটির কান কামড় দিয়ে ক্ষতবিক্ষত করেছে এবং শরীরের অন্যান্য জায়গাতেও আক্রমণ করেছে।

    শুধু তাই নয়, এই কুকুরটি সন্ধ্যা অবধি আরো অনেককেই আক্রমণ করেছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও আছেন।

    পাগলা কুকুরটি এভাবে এলাকায় ছোটাছুটি করলে এলাকার মানুষ অনেক আতঙ্কের মধ্যে দিনাতিপাত করে।স্থানীয় দের দাবী দ্রুত রাস্তা ঘাট খালখন্দ মেরামত, পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ তৈরি করে তুলতে কাউন্সিল দের প্রতি আহবান জানান।এরই সাথে পাগলা কুকুর নিধন করতে আহবান করেন সিটি কতৃপক্ষের কাছে। এব্যাপারে স্থানীয় বাসিন্দা সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং এলাকাবাসীকে এই আতঙ্ক থেকে মুক্ত করেন।

  • চোখের ছানি থেকে মুক্তি পাচ্ছে ২ শতাধিক মানুষ

    চোখের ছানি থেকে মুক্তি পাচ্ছে ২ শতাধিক মানুষ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে দ্ররিদ্রদের চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষের চোখের ছানি অপারেশন করা হবে।

    রোববার (২১ মে) দুপুরে পুলিশ লাইন্সে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

    এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে চোখের ছানি পড়া অসহায় দরিদ্র মানুষদের বাছাই করে এই ক্যাম্পে আনা হয়। পরে তাদের প্রাথমিক রোগ নির্ণয় করা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যারা চোখের অন্যান্য রোগে আক্রান্ত তাদের দেয়া হয় ব্যবস্থাপত্র। আর চোখে ছানি পড়া ব্যক্তিদের অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

    দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম সাইফুল্লাহ, চিকিৎসক ডা. সাজ্জাদুল বারী ও মুশফিকুল আলমসহ চিকিৎসকরা এই ক্যাম্প পরিচালনা করেন। সোমবার বাছাইকৃত রোগীদের রংপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। তাদের যাতায়াত খরচ ও থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। যারা কেবল অর্থের অভাবে নিজেদের চোখের ছানি নিয়েই কষ্টে জীবন যাপন করছেন তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

    এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (অপরাধ) সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলি বিদ্ধ শ্রমিক  মারা গেছে

    পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলি বিদ্ধ শ্রমিক মারা গেছে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিবিদ্ধ বাংলাদেশী এক পাথর শ্রমিক রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (২১-মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ পলাশ (৩৫)তিনি উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর বগুলাহাটি গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভুতিপুকুর হতে ৫০০ মিটার পূর্ব পার্শে শাও নদীর মাঝখানে পাথর উত্তোলনের সময় নদীর ওপারে ভারতের চা বাগান থেকে বিএসএফ ভিকটিমকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত আনুমানিক আটটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল হাসান বলেন, ৩ টা সময়ে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। তার পেটে গুলি করা হয়েছে। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসা’র জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দিন বলেন, ঘটনার সময় আমি উপজেলায় ছিলাম। তারা বাংলাদেশ সীমান্তে পাথর উত্তোলন করছিল। এমতাবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে।পরে তিনি রংপুরে মারা যায়।

  • মালদ্বীপের থুলুসধু আইল্যান্ড  পরিদর্শনে যান হাইকমিশনের একটি প্রতিনিধিদল

    মালদ্বীপের থুলুসধু আইল্যান্ড পরিদর্শনে যান হাইকমিশনের একটি প্রতিনিধিদল

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শুক্রবার (১৯ মে) ২০২৩ মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের থুলুসধু দ্বীপ আইল্যান্ডে পরিদর্শন করেন, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, হাইকমিশনের , প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
    সফরকালে থুলুসধু দ্বীপে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ খবর নেয়া হয় এবং বাংলাদেশী প্রবাসীদের কর্মস্থল পরিদর্শন করা হয়, এছাড়াও ১৯ মে সন্ধ্যায় স্থানীয় স্যোসাল সেন্টারে প্রায় একশত প্রবাসী বাংলাদেশী কর্মীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দুই জন থুলুসধু দ্বীপে আইল্যান্ডের কাউন্সিলর ও মিশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন, এসময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশী কর্মীরা এয়ারপোর্টে হয়রানি বন্ধ, দ্রুত পাসপোর্ট প্রদান, রেমিটেন্স প্রেরণ সহজীকরন ইত্যাদি বিষয়ে অনুরোধ জানান। দলনেতা মোঃ সোহেল পারভেজ তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের নিজের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন।
    সফরকালে থুলুসধু আইল্যান্ড কাউন্সিল এর প্রেসিডেন্ট ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে কাউন্সিল এর সাথে উক্ত আইল্যান্ড এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিল কে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন

  • সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি হলেন চেয়ারম্যান সাঈদ

    সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি হলেন চেয়ারম্যান সাঈদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার চরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিধ সমাজ সেবক আলহাজ্ব আবু সাঈদ।

    ১৬ই মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের কলেজ পরিদর্শক স্বাক্ষররিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞাপ্তিতে জানা যায় এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে আগামী ৬(ছয়)মাস এই কার্যক্রম চলমান থাকবে।উক্ত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং কমিট গঠন পক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও অধ্যক্ষকে আহবান জানানো হয়েছে।

    প্রস্তাবিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসাবে অধ্যক্ষ আব্দুস সেলিম,শিক্ষক প্রতিনিধি নূর ইসলাম ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নাসরিন সুলতানাকে মনোনীত করা হয়েছে।

    সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুস সেলিম বলেন, নির্বাচিত সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এডহক কমিটির সদস্যরা পরবর্তী ৬(ছয়) মাস সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর কার্যক্রম পরিচালনা করবেন।

    সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন-
    সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজটি সদর উপজেলার চরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

    চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

  • আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা (২০২২-২০২৩) এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার -মোস্তাফিজ

    আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা (২০২২-২০২৩) এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার -মোস্তাফিজ

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ শনিবার (২০ মে/২০২৩ খ্রিস্টাব্দ) বিকেল ৪.০০ ঘটিকায় নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী এর আয়োজনে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা (২০২২-২০২৩) অনুষ্ঠিত হয়।

    উক্ত আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ফজলে রাব্বি বাবুল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

    এছাড়াও আরো উপস্থিত ছিলেন এস.এম শফিকুল আলম ডাবলু, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নীলফামারী; আতাউর রহমান, নির্বাহী সদস্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশন; সমীরণ ঘোষ, নির্বাহী সদস্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশন; রেজা আহমেদ রাজা, নির্বাহী সদস্য, বাংলাদেশ ভলিবল ফেডারেশন; জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী ও অন্যান্য জেলা হতে আগত ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও খেলোয়াড় বৃন্দ।

  • রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধ করা হয়েছে। রবিবার (২১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্ত বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে। এর পূর্বে স্বাগত বক্তব্য দেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম। রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সণ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জমির মালিকগণ উপস্থিত ছিলেন।#

  • নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

    নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। রবিবার(২১মে) সকালে এ কার্যক্রমের শুভো উদ্বোধন করা হয়।

    এ উপলক্ষে নলছিটি খাদ্য গুদাম কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসাইন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জব্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, সাধারন সম্পাদক মো. মহসিন হাওলাদার প্রমুখ।

    উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৫৮০ মেট্রিক টন ধান ও ২৪৪৩ মেট্টিকটন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতিকেজি ধানের দাম নির্ধারন করা হয়েছে ৩০ টাকা ও প্রতিকেজি চালের দাম নির্ধারন করা হয়েছে ৪৪ টাকা।

  • পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়েছে

    পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। মৌমাছি বাস্ততন্তের গুরুত্ব ভুমিকা পালন করে। ২০মে শনিবার সকাল ১১ টায় আন্তর্জাতিক মৌমাছি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি। বক্তৃতা করেন,কবি প ানন সরকার, ঐশী আক্তার লিমা, ফারজানা আক্তার ময়না, মৌয়াল আব্দুল বারেক, পরিবেশ কর্মি কার্তিক, মণ্ডল, গনেশ দাশ, দিবাশিষ সাধু, কওছার আলী প্রমুখ।
    আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, বাসযোগ্য করে তোলার জন্য মৌমাছি পরিবেশে ভারসম্য রক্ষা করে। মৌমাছি, প্রজাপতির মতো পরাগ বহনকারী কীটপতঙ্গ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ও পরিবেশে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালিত হচ্ছে বিশ্ব মৌমাছি দিবস। নগরায়ণ, শিল্পায়ন, পরিবেশ ধ্বংসের কারণে আজ মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারী যেমন প্রজাপতি, বাদুড় এবং হামিংবার্ড বিলুপ্তির পথে। এই সব পরাগ বহনকারী কীটপতঙ্গ খাদ্যশস্যসহ একাধিক উদ্ভিদের প্রজননে সহায়ক। বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে মৌমাছি অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। পরিবেশদূষণ সহ প্রভৃতি কারণে এই উপকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায়, তাহলে মানবসভ্যতা টিকবে থাকবে না। মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকতে পারবে না মানুষ। তাই এই দিনটির গুরুত্ব অনেক বেশি। মানুষের বাসযোগ্য পরিবেশ বজায় রাখার জন্য বাস্তুতন্ত্রে ছোট গুঞ্জনকারী প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে মানুষকে সচেতন করা প্রয়োজন।

  • পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ জামাত বিএনপির ৭ নেতাকর্মী আটক

    পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ জামাত বিএনপির ৭ নেতাকর্মী আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামাত বিএনপির ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাড়ুলী ইউনিয়নের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌর বি এন পির আহবায়ক সেলিম রেজা লাকি, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রাশেদ বিশ্বাস(৩৮), সোলাদানা ইউনিয়নে বয়ারঝাপা গ্রামের নূর ইসলাম মোড়লের ছেলে তরিকুল ইসলাম, গড়ুইখালী ইউনিয়নের বাঁশাখালী গ্রামের সোনাই গাজীর ছেলে মফিজুল ইসলাম টাকু,(৪৫), একই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জালাল উদ্দীনের ছেলে রানা মোড়ল(৩৫), হাফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন(৩২), কপিলমুনি ইউনিয়নের শেখ আবুল কাশেমের ছেলে শেখ ইমাদুল ইসলাম। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর রাতে পরিত্যক্ত রাইচ মিলে সরকার বিরোধী নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিল। এ সময় পুলিশের অভিযানে নাশকতা করার সরঞ্জাম সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই সময় ৬০/৭০ জনের নামে মামলা হয়। এ মামলায় আসামিরা পালাতক ছিলো। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।