Author: desk

  • বগুড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন

    বগুড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন

    মিজানুর রহমান মিলন,
    বগুড়া জেলা প্রতিনিধি :

    বগুড়ার আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রবিবার (২১ মে ২৩) দুপুরে আসামী পলায়নের ঘটনা ঘটেছে। পলাতক আসামীর নাম ইমরান ওরফে চঞ্চল (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।পলাতক আসামী ইমরান একজন কুখ্যাত ডাকাত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। সে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর লাইলীপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর আলম এর পুত্র বলে জানা গেছে ।

    পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ইমরানকে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে বগুড়া জেলা জজ আদালতে আনার সময় সে আদালত চত্বর থেকে সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার ।

  • ঠাকুরগাঁওয়ে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ২১ মে ২০২৩ রবিবার জেলা প্রশাসক সন্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত জেলা উন্নয়ন সমন্বয় আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মামুন ভুইয়া,ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃশাহারুল আলম মন্ডল,ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ,ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশেখ সাদী প্রমুখ।

    উক্ত সভায় ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বিশদভাবে আলোচনা করা হয়।

  • নিয়োগ পরীক্ষা অনিয়ম  তোাপের মুখে পরীক্ষা বন্ধ করে সুপার পালালেন

    নিয়োগ পরীক্ষা অনিয়ম তোাপের মুখে পরীক্ষা বন্ধ করে সুপার পালালেন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েপালিয়েছেন সুপার নিজেদের পছন্দের প্রার্থীদের আবেদন করিয়ে পরীক্ষা নিতে গিয়ে তোপের মুখে পড়ে মাদ্রাসার সুপারসহ নিয়োগ কমিটির সদস্যরা। এসময় চাকরি প্রত্যাশীদেরঅনিয়ম আন্দোলন ও অনশনে পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যান সংশ্লিষ্টরা৷ শনিবার (২০ মার্চ) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন তিরনই হাট ইউনিয়নের ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে৷ এর আগে মাদ্রাসার সুপারের অফিস কক্ষের সামনে সকাল ৭টা থেকে স্থানীয় মানুষ ও চাকরী প্রত্যাশিরা অবস্থান নেন৷ এসময় মাদ্রাসার সুপার জিয়াউল হক, ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, ডিডি ও ডিজির প্রতিনিধি ও দুই পদের জন্য পরীক্ষা দিতে আসা প্রার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত হয়। পরে ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার সুপার ও কমিটির বিরুদ্ধে এবং পরীক্ষা বাতিলের দাবী নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান নেয় বঞ্চিত প্রার্থী ও স্থানীয়রা৷ এরআগে চাকুরি প্রত্যাশীদের পক্ষে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবীতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগও প্রদাণ করে তারা৷

    আন্দোলনকারীরা অভিযোগ করে জানান, ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শূন্য পদে থাকা একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া পদের জন্য ২০২০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা কতৃপক্ষ। বিজ্ঞপ্তি দেখে স্থানীয় ৩২ জন প্রার্থী আবেদন করেন কিন্তু সেই সময় হঠাৎ করে মহামারী করোনা ভাইরাস দেখা দিলে সেই কারণে নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসা কমিটি বন্ধ রাখে এবং নিয়োগ পরীক্ষা দিতে তাল-বাহানা করে এবং বিভিন্ন প্রার্থীর কাছে ঘুষ দাবী করে মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটি৷ অন্যদিকে দীর্ঘ দিন পর মাদ্রাসা কতৃপক্ষ পুনরায় দ্বিতীয় দফায় চাকুরী বিজ্ঞপ্তি গোপনে প্রকাশ করে নিজেদের পছন্দের প্রার্থীকে আবেদন করিয়ে গোপনে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করে৷ এতে বঞ্চিত হয় পূর্বের বিজ্ঞপ্তি দেখে যারা আবেদন করেছিল সেই আবেনকারীরা।

    এদিকে আজ শনিবার (২০ মে) সকালে সেই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন গোপনে খবর পেয়ে স্থানীয় মানুষ ও বঞ্চিতরা সকাল থেকে মাদ্রাসার সুপারের অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে অনশন ও বিভিন্ন স্লোগান দিয়ে পরীক্ষা বন্ধের দাবী তুলেন। এসময় তাদের আন্দোলনের টোপের মুখে পড়ে সংশ্লিষ্টরা পরিক্ষা স্থগিত করেন এবং কৌশলে দ্রুত মাদ্রাসা ত্যাগ করে চলে যান ।

    মাদ্রাসা কমিটির বিরুদ্ধেও অভিযোগ করে স্থানীয়সহ চাকরি প্রত্যাশরীরা ৷ কমিটির সদস্যের দাপট দেখিয়ে সোলেমান আলী নামে অভিভাবক তার মেয়ে ও বোনকে আয়া পদের জন্য তকদির করে আবেদন করান।

  • ৯ মাস পর গণপিটুনিতে নিহত যুবকের মরদেহ পঞ্চগড়ে  পরিবারের কাছে হস্তান্তর

    ৯ মাস পর গণপিটুনিতে নিহত যুবকের মরদেহ পঞ্চগড়ে পরিবারের কাছে হস্তান্তর

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    নয় মাস পর ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার(২০-মে) বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারত যুবকের মরদেহ ফেরত দেয়। এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) ২০২২ইং তারিখে দিনগত গভির রাতে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে নিহতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবক মোঃ সালাম(৩৫) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। সেই সময়ের বিভিন্ন সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেছে, ওই বাংলাদেশি যুবক রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে বুধবার রাত তিনটা নাগাদ দুটি বাড়িতে গরুর চুরি করতে একদল চোরের সাথে ঢুকে। এসময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে গরু রেখে চোরেরা পালিয়ে যায়। এসময় সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগানে চোরেরা আশ্রয় নিলে রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় সকালের সূর্যের আলোয় তাকে ধরে স্থানীয়রা। একই সময় গ্রামবাসীদের গণধোলাইয়ের মৃত্যু হয় ওই বাংলাদেশি যুবকের। এর পর দীর্ঘ নয় মাস পর মরদেহ ফেরত পের নিহতের পরিবার। নিহতের ভাই বলেন, আমার ভাই অন্যায় করলে প্রশাসনের হাতে তুলে দিয়ে বিচার করা যেত। কিন্তু তারা নির্মম ভাবে আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। নয় মাস পরে হলেও ভাইয়ের জানাজা করতে পারবো এটাই আমাদের জন্য অনেক। মরদেহ নিতে কয়েকদিন আগে স্থানীয় ইউপি সদস্য সহ ভারতে যাই। সেখানে অনেকেই লাশ ফিরে পেতে আমাদের সহযোগিতা করেছে। এ সময় ৬নং সাতমেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বলেন, লাশ ফেরত পেতে জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

  • ৮৮৮ মে.টন ধান  ৫০১৩ মে. টন চাল সংগ্রহে   লক্ষ্মীপুরে অভ্যান্তরীন বোরো সংগ্রহ-২০২৩ উদ্বোধন

    ৮৮৮ মে.টন ধান ৫০১৩ মে. টন চাল সংগ্রহে লক্ষ্মীপুরে অভ্যান্তরীন বোরো সংগ্রহ-২০২৩ উদ্বোধন

    নাজিম উদ্দিন রানা:

    লক্ষ্মীপুরে অভ্যান্তরীন বোরো সংগ্রহ-২০২৩ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। আজ রবিবার(২১ মে) বিকেলে জেলা খাদ্যগুদাম গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
    অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নূর এ আলম সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ পরিচালক ড. মো.জাকির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ূন কবির,সদর ইউএনও মো. ইমরান হোসেন প্রমুখ।
    এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,কৃষক তার উৎপাদিত ধান এর ন্যায্যমূল্য পায় যেন এইজন্য সরকার ধানচাল সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু করে। এ কার্যক্রম বাস্তবায়নে কোনপ্রকার কৃষক হয়রানি যেন না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।অনুষ্ঠান
    শেষে ফিতা কেটে প্রধান অতিথি লক্ষ্মীপুরে বোরো ধান সংগ্রহের কার্যক্রম এর উদ্বোধন করেন।

    উদ্বোধনের দিনে কেজি প্রতি ৪৪ টাকা করে ২০ টন বোরো চাল সংগ্রহ করা হয় স্থানীয় মিল মালিকদের থেকে।

    এবছর ৮৮৮ মে.টন ধান সংগ্রহ এবং ৫০১৩ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় খাদ্য পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। এবছর ধান মন প্রতি দাম ধার্য্য করা হয়েছে ১২০৮ টাকা। এছাড়া চাল কেজি প্রতি ৪৪ টাকা নির্ধারন করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে জানা যায়।

  • শোষিত নারী চা শ্রমিক

    শোষিত নারী চা শ্রমিক

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    চায়ের ভরা মৌসুমে পারিশ্রমিক মোটামোটি পেলেও বছরের একটা বড় সময় নারী চা শ্রমিকদের দৈনিক মুজুরি দেওয়া হয় ১৫০ টাকা। এখান থেকে একটা অংশ যায় কর্তাদের সন্তুষ্ট করতে। এছাড়া বিভিন্ন সময় শ্রমিক সর্দারকে খুশি করতে দিতে হয় উৎকোচ। অন্যথায় কাজ থেকে দেয়া হয় অব্যহতি। এভাবেই বছরের পর বছর ধরে শোষনের শিকার হচ্ছেন পঞ্চগড়ের এম. এম টি এষ্টেটের নারী চা শ্রমিকরা।
    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এই চা বাগানে কাজ করেন শতাধিক নারী শ্রমিক। তবে এই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেই কারও।
    এই শ্রমিকদের নিয়ন্ত্রণ করেন মো. হানিফা নামের এক ব্যক্তি। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি করাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে।
    তবে এম. এম টি এষ্টেটের প্রভাবশালী এই শ্রমিক সর্দারের বিরুদ্ধে সরাসরি মুখ খুলতে চাননা অসহায় নারী চা শ্রমিকরা। প্রত্যেকেই কর্মহীন হবার অজানা আতঙ্কে। অভ্যন্তরীন বিষয় বাইরে প্রকাশ করলেই তাদের পড়তে হয় তোপের মুখে। কারণ, সর্দার হানিফার সঙ্গে টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানার সখ্যতা বেশ।
    শ্রমিকদের অভিযোগ- সর্দার হানিফার কথামত না চললেই কাজ থেকে অব্যহতি দেয়া হয়। পূণরায় কাজে আসতে চাইলে তার চাহিদামত দিতে হয় উৎকোচ। তার বিরুদ্ধে ম্যানেজার বরাবর অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। বরং নানান সমস্যার সম্মুখীন হন অভিযোগকারী।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে ১৫০ টাকা মুজুরিতে কাজ করতে হয় আমাদের। সারাদিন কাজ করে এক কেজি সয়াবিন তেল কেনার সামর্থ্য হয়না। আবার এখান থেকে সপ্তাহে ১০০ টাকা করে দিতে হতো তাকে। কিছুদিন থেকে দেইনা- এজন্য আমাদের সঙ্গে অসদাচরণ করেন তিনি। অশালিন বাক্যে গালিগালাজও করেন। ম্যানেজারকে জানালে তিনি উল্টো আমাদেরকেই চুপচাপ থাকতে বলেন। আমরা এই হানিফার কাছ থেকে পরিত্রাণ চাই।
    তারা বলেন, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হয়। তুলনামূলক পারিশ্রমিক খুবই কম। তারপরও জীবিকার তাগিদে কাজ করতে হয়। নূন্যতম ২০০ টাকা মুজুরির দাবি করে আসছি দীর্ঘদিন ধরে। বেশি দাবি জানালে কাজ থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়।
    স্থানীয় তরিকুল ইসলাম বলেন, নারী চা শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে জিম্মি। অসহায় এই শ্রমিকদের নিরবে শোষন করা হচ্ছে। এই যুগে শ্রমিকদের এত কম মুজুরি বিরল।
    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. হানিফা। তিনি বলেন, ‘আমিও সেখানে কাজ করি, শ্রমিকদের কাছ থেকে আমি টাকা নিতে যাবো কেন? যে অভিযোগ গুলো করা হচ্ছে এগুলো ভিত্তিহীন।’
    এম. এম টি এষ্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। আর মুজুরি ১৫০ টাকা দেয়া হয় যখন চা বাগানে পাতা থাকেনা তখন। মৌসুম শুরু হলে পাতা তোলার জন্য শ্রমিকদের কেজি প্রতি ৪ টাকা দেয়া হয়। এতে একেকজন দিনে ৪-৫০০ টাকা আয় করে।’
    এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘বর্তমান সময়ে একজন শ্রমিকের মুজুরি মাত্র ১৫০ টাকা হতে পারেনা। এটা বাড়ানো উচিত। আর শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে খোঁজ খবর নেয়া

  • পাইকগাছার ব্যবসায়ীদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    পাইকগাছার ব্যবসায়ীদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

    সিনিয়র স্টাফ রিপোর্ট। পাইকগাছার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি শনিবার সন্ধ্যায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় করেন। সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এর সভাপতিত্বে ও পরিচালক গাজী আশরাফুল ইসলাম রাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সভাপতি দাউদ শরীফ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, থানার এসআই রেজাউল করিম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সমিতির সহ-সভাপতি ফয়সাল রাশেদ জনি, সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদার, ইলিয়াস হোসেন, ব্যবসায়ী উত্তম সাধু, ইমান আলী মাস্টার, শংকর দত্ত, বাবু রাম মন্ডল, আলহাজ¦ মুরশাফুল আলম, অমরেশ মন্ডল, মধুরঞ্জন কর্মকার, সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পরিচালক এসএম হাবিবুর রহমান মুছা, আবুল কালাম আজাদ, সেলিম শাহরিয়া, হারুন অর রশিদ, ইউসুফ আলী সরদার, রিমন শেখ, নূরু গাজী ও শেখ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি রফিকুল ইসলামকে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • পাইকগাছার সাংবাদিকদের সাথে সাবেক এমপি পুত্র রাশেদুল ইসলামের মতবিনিময়

    পাইকগাছার সাংবাদিকদের সাথে সাবেক এমপি পুত্র রাশেদুল ইসলামের মতবিনিময়

    সিনিয়র স্টাফ রিপোর্ট:
    খুলনার পাইকগাছার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি পুত্র আলহাজ¦ শেখ রাশেদুল ইসলাম রাসেল। তিনি রোববার দুপুরে পৌর সদরস্থ নিজস্ব বাসভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে এ মতবিনিময়ের আয়োজন করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ এ নেতা বলেন, দেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সকল ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে জনগণের অভ‚তপূর্ব সমর্থন পাওয়ায় নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে ঘিরে জামায়াত-বিএনপি বিভিন্ন ধরণের অপপ্রচার করে আন্তর্জাতিক বিশে^ বাংলাদেশের গণতন্ত্রীক ভাবমূর্তি বিনষ্ট করছে। শেখ রাশেদুল ইসলাম বলেন, ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে অনেকবার হত্যার চেষ্টা করেছে। আল্লাহই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মাঝে শেখ হাসিনা সারাজীবন বেঁচে থাকবেন উল্লেখ করে সাবেক এমপি পুত্র রাশেদুল ইসলাম বলেন, আমি এই মাটির সন্তান, আমার পিতা একাধিকবার পাইকগাছা-কয়রার এমপি ছিলেন। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। ৭৫ পরবর্তী অত্র এলাকায় যখন আওয়ামী লীগের দুঃসময় ছিল তখন আমার পিতা মরহুম আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ব্যাপক সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দক্ষিণ উপক‚লীয় অঞ্চলে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলেন। এলাকার মানুষ আমার পিতাকে একাধিকবার সংসদ সদস্যের সম্মাননা দিয়েছে। এখানকার মানুষ আমার পিতাকে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার উপাধি দিয়েছেন। পিতার আদর্শকে ধারণ করে আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ^াস এবং আস্থা রেখে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতে সুযোগ পেলে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমার পিতার অসম্পন্ন কাজ শেষ করতে চাই। অত্র এলাকার মানুষের সেবা করতে চাই। তিনি এ ধরণের কাজে মিডিয়া, দলীয় ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, পবিত্র মন্ডল, আসিফ ইকবাল রনি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।

  • বাগেরহাট  উপজেলা  প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা  প্রশাসক এর এর সাথে ,ফুললে শুভচ্ছো

    বাগেরহাট  উপজেলা  প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা  প্রশাসক এর এর সাথে ,ফুললে শুভচ্ছো

    শেখ সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:

    বাগেরহাট  উপজেলা  প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা  প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সাথে ,ফুললে শুভচ্ছো বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করনে,বাগরেহাট উপজলো প্রেসক্লাব এর নব নর্বিাচতি র্কাযনর্বিাহী কমটিি ।( রববিার (২১ মে )সকলে জেলা প্রশাসক এর র্কাযালয় ,বাগেরহাট  জেলা প্রশাসক মোহাম্মদ আজজিুর রহমান এর সাথে ফুললে শুভচ্ছো বিনিময়র সময় উপস্থিত ছিলেন মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব,সাধারণ সম্পাদক এস,এম,জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি আজাদ রশিদী,সহ সভাপতি শিকদার  রেজাউল কবির  ,এস এম মাহামুদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক, তানভীর সোহলে র্অথ সম্পাদক , সোহরাব হোসনে রতন দপ্তর সম্পাদক ,মোঃ শহদিুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক,খান মাহবুবুর রহমান বাদল ক্রযি়া ও সাংস্কৃতকি সম্পাদক ,বাগেরহাট  উপজলো প্রেসক্লাব এর র্কাযনর্বিাহী সদস্য, .এনাম খান, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

  • ঝালকাঠিতে আমির হোসেন আমু মহোদয়ের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

    ঝালকাঠিতে আমির হোসেন আমু মহোদয়ের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সাবেক সফল শিল্পমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু(এমপি) মহোদয়ের নলছিটিতে আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(২১মে) বিকেলে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন,দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার মুনসুর আহমেদ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস হোসেন শাহিন, দপদপিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার রিনা, ইউপি সদস্য নাজনিন আক্তার নিপা,হাসান বিশ্বাস, সাইফুল আকন, রাহিমা বেগম প্রমুখ।

    উল্লেখ্য আগামী ২৭মে আমির হোসেন আমু(এমপি) দপদপিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও সুধিসমাবেশে যোগদানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার আসন্ন সফর সফল করতে নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।