Author: desk

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

    বি এম মনির হোসেনঃ-

    রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরআওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন। ২২মে সোমবার বিকের চার টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীর সমাবেশ থেকে হত্যার হুমকি দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরমেয়র হারিছুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

  • বানারীপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের  মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় না থাকার অভিযোগ

    বানারীপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় না থাকার অভিযোগ

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদাতা: বানারীপাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিস্ট এলাকায় না থাকার অভিযোগ রয়েছে। এজন্য কৃষকরা দারুণ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে এলাকার কৃষকরা অভিযোগ করেন, উপজেলার সৈয়দকাঠী উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার দে তিনি বাওয়ালিয়া ব্লকের দায়িত্বে রয়েছেন। সপ্তাহে চার দিন ওই এলাকায় কৃষকদের সাথে কৃষি সম্পর্কিত যোগাযোগ এবং পরামর্শ করার কথা থাকলে ও তিনি কর্মক্ষেত্রে থাকেন না। তবে কয়েকটি কৃষি প্রদর্শনীর জন্য জমি বেশি দেখিয়ে অর্ধেকের সার, বীজ ও কীটনাশক ব্যবহার করে। অতিরিক্ত সার, বীজ ও কীটনাশক এলাকার মধ্যস্বত্যদের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে করেন।
    সৈয়দকাঠীর একই এলাকায় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন তিনি তার কর্ম এলাকায় থাকেন না। শুধু এলাকায় মনিটরিং থাকলে তখন এলাকায় থাকেন।
    উপজেলার ইলুহার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি পশ্চিম মলুহার ব্লকের দায়িত্বে কাজ করার কথা থাকলেও তিনি এলাকায় যান না। তিনি উজিরপুরের গুঠিয়ায় ঔষুধ ফার্ম্মেসীর ব্যবসা করেন। তাও অফিস সময়ে। একই ইউনিয়নের উপসহকারী কৃষি নারী কর্মকর্তা তিনি বরিশাল শহরে থাকেন। মাসে দু’এক দিন যখন মনিটরিং পরে সেদিন থাকেন।
    উপজেলার ৮ টি ইউনিয়নে ২৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। পৌরসভায় রয়েছেন একজন। বিশারকান্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তার পোস্ট শূন্য রয়ছে। তাদের জন্য ইউনিয়ন পরিষদে নির্ধারিত অফিস কক্ষ রয়েছে। এর পরও উপস্থিত থাকে না।
    কৃষকদের এ অভিযোগ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ঢাকায় প্রশিক্ষণে থাকায় যোগাযোগ করা যায়নি। তবে সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং জানান, কৃষকদের অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়। আমার পরিদর্শনে তাদেরকে এলাকায় পাওয়া যায়। উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে ইতিপূর্বে সতর্ক করা হয়েছে। অন্যদের বিষয়ে আমরা বিষয়টি দেখব।#

  • বিরামপুরে শিবলী সাদিক এমপি’র নতুন অফিস উদ্বোধন

    বিরামপুরে শিবলী সাদিক এমপি’র নতুন অফিস উদ্বোধন

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি’র নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের আফতাব মার্কেটের (স্টেশন রোড) দ্বিতীয় তলায় এ অফিস দোয়া ও মিলাদের মাধ্যেমে উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক।

    মিলাদ পৃর্ব সংক্ষিপ্ত আলোচনায় শিবলী সাদিক এমপি বলেন, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় আমার বাড়ি হলেও, বেশীরভাগ সময় কাটে আমার বিরামপুর উপজেলার জনসাধারণের সাথে। এখানে আমার বসার ব্যক্তিগত কোন অফিস ছিল না। আজকে এই নতুন অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে, আমার বসার নিদিষ্ট একটা জায়গা হলো। আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি একবার উপজেলা চেয়ারম্যান ও দুইবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আশাকরি আগামী দিনেও আপনারা আমাকে আপনাদের সেবা করার ও পাশে থাকবার সুযোগ দিবেন।

    তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন, সরকারের উন্নয়ন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় কোনো মানুষ না খেয়ে থাকে না। শেখ হাসিনা সরকার, আমাদের বার বার দরকার। তাই আগামি নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আপনারা সবাই নৌকা মার্কাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

    আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, নির্বাচনী চার উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নড়াইলে পুলিশের হাতে চোরাই মালামালসহ ৩ জন আসামী গ্রেফতার

    নড়াইলে পুলিশের হাতে চোরাই মালামালসহ ৩ জন আসামী গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের হাতে চোরাই মালামালসহ ৩ জন আসামী গ্রেফতার। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (রবিবার ২১ মে) লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নড়াগাতী থানাধীন চোরখালী (আশ্রয়ন প্রকল্প) গ্রামের মৃত ইকবাল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩১), লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস(২৬) ও কুমড়ী পূর্বপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে মামুন শেখ (২৫)। গত ১৩ মে রাতে লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সৌদি প্রবাসী শেখ রিপন হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি শাড়ি, সাবান, টর্চলাইট ও জায়নামাজ চুরি করে নিয়ে যায়। ঘটনার ১ দিন পর ১৫ মে প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় তদন্তে নামে জেলা পুলিশের একাধিক ইউনিট। অবশেষে একাধিক ইউনিটের যৌথ প্রচেষ্টায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী উজ্জ্বল বিশ্বাসের দেখানো মতে তার বসত ঘর হতে একটি চোরাই মোবাইল ফোন জব্দ করে পুলিশ। চোরাই অন্যান্য মালামাল উদ্ধার ও বাকি আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে।

  • শাহ ফকির বাজারে বনে জামালের রাজত্ব-অভিযানে উচ্ছেদ

    শাহ ফকির বাজারে বনে জামালের রাজত্ব-অভিযানে উচ্ছেদ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে বনের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে।একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।

    কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের এলাকায় পাকা বাড়ী নির্মাণের খবর পেয়ে শনিবার ২০ মে বিকালে বর্ণিত ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় ঈদগাঁও রেঞ্জার আনোয়ার হোসেন খানের নের্তৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার গুরা মিয়ার ছেলে মোঃ জামালের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

    বিষয়টি জানতে ভবন নির্মাণ কারী জামালের সাথে যোগাযোগ করা চেষ্টা করেও না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    অভিযান পরিচালনা কারী ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মংয়ু মারমা অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখলদার থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণ করেছে তাদেরকে মামলা দিয়ে দিয়েছি। অবৈধ দখলদারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারে জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

    ঈদগাঁও বন রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে কক্সবাজার উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

  • জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েও সুদখোরের  অত্যাচার কমেনি

    জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েও সুদখোরের অত্যাচার কমেনি

    আতিকুল ইসলাম টুটুল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সুদখোর রফি। ঝিনাইদহের এক অত্যাচারি আলোচিত নাম। এলাকাবাসি বিচারের আশায় অভিযোগ করেছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে। অভিযোগের পেক্ষিতে জেলা সমবায় অফিস তদন্ত করে সত্যতা পান। কিন্তু কিছুই হয়নি। বীরদর্পে মহাজনী ব্যবসা চালিয়ে যাচ্ছেন রফি। এ নিয়ে এলাকায় ক্ষোভ আর অসন্তোষ ধুমায়িত হচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের বিষয়খালি বাজারে রান ক্ষুদ্র ঋণদান ও সমবায় সমিতি অবধৈভাবে গ্রাহকের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ব্যাংকের ফাঁকা চেক নিয়ে ঋণের ময়োদ শেষ হবার আগেই গায়েবী মামলা দিয়ে গ্রাহকদের হয়রানি করে আসছিলেন। এর আগে প্রায় শতাধিক ভুক্তভুগী পরিবার লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসকের হস্তক্ষেপে জেলা সমবায় অফিস গনশুনানীর আয়োজন করা হয়। উক্ত শুনানিতে ভুক্তভুগী পরিবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানীর কথা তুলে ধরে লিখিত জবান বন্দী দেন। শুনানীর দিন রফির ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে উপস্থিত অভিযোগকারীদের ক্রমাগত হুমকি দিতে থাকে পরে ডিবির একটি টহল টিম ঘটনাস্থলে পৌছে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এর আগে শুনানীর আগের রাতে ২ জন অভিযোগকারীর বাড়ি গিয়ে নগদ অর্থ দিয়ে এবং সুদ মওকুফের কথা বলে আনিত অভিযোগ মিথ্যা বলে সমবায় অফিসারদের জানানোর জন্য হুমকি দিয়ে আসে রফির লাঠিয়াল বাহিনী। এর আগে রান ক্ষুদ্রঋণ ও সমবায় সমিতির মালিক রফির বিরুদ্ধে ঝিনাইদহ স্থানীয় ও জাতীয় পত্রিকাতে খবর প্রচার হয়। কিন্তু এখনো পর্যন্ত রফির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন না করায় ভুক্তভুগী পরিবার গুলো শংকায় দিন পার করছে। প্রতিদিন বিভিন্ন ভাবে অভিযোগকারীদের অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে রফি ও তার লোকজন। অভিযোগে প্রকাশ, নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আক্তরুজ্জামান চাষের জন্য রফির কাছ থেকে ঋণ নেয়। ঋনের ৫০ হাজার টাকা ঋণের বিপরীতে এক লাখ ৮৪ হাজার টাকা সুদসহ ফেরৎ দিলে রফি সুদ না পেয়ে রান সমিতির অফিসে ডেকে মারধর করে। পরে লজ্জায় মুখ দেখোতে না পরে বিষপানে আত্যহত্যা করে আক্তারুজ্জামান। কালিগঞ্জ চাপালিয়া গ্রামের স্বপন ঘোষ সুদের টাকা দিতে না পারায় পৈতৃক সম্পাত্তির পাওয়ার অব এ্যার্টানী করে দখল করে নেয়। যার কারনে হার্ট এ্যাটাকে স্বপ্ন ঘোষ মারা যায়। ঝিনাইদহ শহরের আরাপপুরের বাসীন্দা স্বপ্না খাতুন স্বামীর ব্যাবসার জন্য রফির কাছ থেকে এক লাখ টাকা ঋন গ্রহন করেন। পরিশোধের মেয়াদ ছিল এক বছর। কিন্তু রফি তার আগেই ৫ মাসের মাথায় মামলা করে বসে। সুদখোর রফি যেদিন স্বপ্না খাতুনের নামে মমলা করেন সেদিনেও তার কাছ থেকে ঋনের কিস্তি গ্রহন করেন। এভাবে প্রায় দেড় শত নি¤œ আয়ের পরিবারকে ঋণের ফাঁদে ফেলে রফি মামলার জালে আটকে নিত্যদিন অত্যাচার নির্যাতন করে গেলেও বিচারের বানী নিভৃতে কাঁদে। সুদখোর রফির অত্যাচারে এ সকল পরিবার এখন অজানা আতংকে দিন পার করছে । বিষয়টি নিয়ে কেসমত গড়িয়ালা গ্রামের রফিকুল ইসলাম রফির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ঋন নিয়ে তার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তিনি দাবী করেন ব্যাংক থেকে ঋন নিয়ে তিনি সমবায় সমিতি চালাচ্ছেন। আইন মেনেই সব কিছু করা হচ্ছে।

  • বানারীপাড়ায়  গাঁজা সহ এক  নারী ব্যবসায়ী আটক

    বানারীপাড়ায় গাঁজা সহ এক নারী ব্যবসায়ী আটক

    এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
    বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং থেকে ৭০০ গ্রাম গাঁজা সহ এক নারীকে ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন মোঃ সাইফুল হাওলাদারের মেয়ে লিমা আক্তার (২৮)। তিনি ঐ গ্রামেরই বাসিন্দা।
    জানা গেছে ২০ মে শনিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক ওসমান গনি, মাসুদ রানা, জাহিদুল ইসলাম এবং সঙ্গিও অফিসার সহকারী উপ-পরিদর্শক স্বজন, শরিফুল ইসলাম ও নারী পুলিশ নার্গিস। এ সময়ে লিমা আক্তারের সাথে থাকা বাজারের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মামলার বিষয়ে থানার উপ-পরিদর্শক ওসমান গনি বলেন আটককৃত লিমা দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সাথে জাড়িত। আসামি লিমাকে মাদক মামলায় অন্তর্ভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। #

  • নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

    নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) জন মাদক কারবারিকে আটক করেছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (শনিবার ২০ মে) বিকালে নড়াইলের লোহাগড়া থানাধীন এড়েন্দা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন-এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস শুকুর, এএসআই(নিঃ) ছদরুল আলম ও এএসআই (নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এড়েন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের জনৈক আনন্দ মণ্ডল ঠাকুর দাস মণ্ডলের ছেলে কিশোর মণ্ডল (৩৫) ও একই উপজেলার খড়মখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত পুলিন বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)। এ সময় গ্রেপ্তারকৃত কিশোর মণ্ডলের নিকট থাকা স্কুল ব্যাগ হতে ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • লাউকাঠীতে ৫৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২ পলাতক ১

    লাউকাঠীতে ৫৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২ পলাতক ১

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নে অভিযান পরিচালনা করে শাহিন (২৮) ও রিফাত উল্লাহ (১৯) নামের দুই জনকে ৫,৩৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

    শনিবার (২০’মে-২০২৩ ইং) তারিখ আনুমানিক বিকেল সাড়ে পাচটার সময় ইউনিয়নের ২ নং ওয়ার্ড কিসমত মৌকরন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল ও পটুয়াখালী যৌথ অভিযান পরিচালনা করে স্থানীয় বাসিন্দা রহমান গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করে এবং একই অপরাধে জড়িত রহমান গাজী (৩৮) নামের একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার জেলা থেকে দুই ব্যাক্তি ইয়াবা চালান করতে কিসমত মৌকরন এলাকায় পলাতক রহমান গাজীর বাড়িতে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালী এর সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জানাগেছে, তালা বন্ধ ঘর থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টয়লেটের পাইবের ভিতর মাদক লুকিয়ে ফেলার কথা স্বীকার করে।পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত শাহিন ঈদগাহ থানার উওর লালবাগ এলাকার বাসিন্দা দিলিলুর রহমান এর ছেলে মায়ের নাম মোসাঃ নুরজাহান বেগম, এবং রিফাত উল্লাহ ঈদগাহ থানার দক্ষিণ সাতুসকাটা এলাকার বাসিন্দা নজির আহমদ এর ছেলে মাতা- রোকসানা আক্তার, উভয়ের জেলা- কক্সবাজার, এছাড়া পলাতক রহমান গাজী, লাউকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কিসমত মৌকরন গ্রামের বাসিন্দা, মজিদ গাজীর ছেলে তার মাতা- মোসাঃ রাহেলা বেগম।

    এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালী এর সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, উল্লেখিত আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এছাড়াও এই মাদককারবারীতে আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে। এ মাদক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • বর্তমান সরকার সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বর্তমান সরকার সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার সকল বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, যত বাধাই আসুক সকল বাধাকে অতিক্রম করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামনের দিকে এগিয়ে চলেছে। পিছনে থেকে টেনে ধরে দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করতে কেউ পারবে না।

    তিনি রোববার সকালে রাজশাহী স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলে।

    চারঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দিন ব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এ সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

    মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, চারঘাট পৌর মেয়র একরামুল হক, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ আহমেদ বিপিএম (বার), চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম।

    এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী এবং বিভিন্ন আই সিটি কোম্পানির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

    সব শেষে রাজশাহী জেলার স্মার্ট নারী উদ্দোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের শেষে অতিথি বৃন্দ চারঘাট উপজেলার শিবপুর এলাকায় শেখ রাসেল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।