Author: desk

  • বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

    মুন্সিগঞ্জ প্রতিনিধি:

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকি প্রধানকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করেছেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন,
    এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাহিদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহসিন রেজা, কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, চয়ন মোল্লা, জসিম উদ্দিন তুহিন, শ্যামল, বিদ্যুৎ কর, আল আমিন, কৃষক লীগ নেতা ও ইউপি সদস্য ভবন দাস, মাসুদ জমাদার, পরিতোষ দেবনাথ প্রমুখ।
    এ সময় নেতারা বক্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ও আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  • নোয়াখালী -২  আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শিহাব উদ্দিন শিহাব

    নোয়াখালী -২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শিহাব উদ্দিন শিহাব

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নোয়াখালী – ২ ( সেনবাগ – সোনাইমুড়ী, আংশিক) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মুজিব রণাঙ্গনের পরিক্ষীত সৈনিক, ৮০ ও ৯০ দশকের রাজপথ কাঁপানো সাবেক
    ছাত্রনেতা,স্বৈরশাসক
    এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক,নবীপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি,
    বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শিহাব উদ্দিন শিহাব।পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের সাথে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক এই ছাত্রনেতা। জনপ্রিয় এই সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা ইতিমধ্যে সেনবাগের জনসাধারণের কাছে আলোচনা ও তৃণমূল জনপ্রিয়তায় এগিয়ে আছেন।অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শিহাব উদ্দিন শিহাব সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।উল্লেখ্য, তিনি নিজ প্রচেষ্টায় সেনবাগের ৩৪০ জন বেকারকে চাকুরী দিয়েছেন, ৩৭ জন দলিল লিখককে লাইসেন্স করে দিয়েছেন।এছাড়াও বিগত সময়ে সেনবাগের বিভিন্ন বিদ্যাপীঠে সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন। তিনি সেনবাগের তৃনমুল
    আওয়ামীলীগের নেতাকর্মীদের নিকট অত্যন্ত জনপ্রিয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিহাব উদ্দিন শিহাবকে নৌকার কান্ডারী হিসেবে দেখতে চায় সেনবাগবাসী।

  • গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১” নামের কোম্পানীর প্রতারনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১” নামের কোম্পানীর প্রতারনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১” নামের একটি কোম্পানীর মাধ্যমে শিক্ষার্থী ও বেকার যুবকদের আর্থিক প্রতারনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    আজ সোমবার (২২ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কায্যারয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে প্রতারণার শিকার শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে জয় শেখ, সাইফুল ইসলাম ও রূপা খানম বক্তব্য রাখেন।

    ভুক্তভোগী জয় শেখ বলেন, গোপালগঞ্জে “ওয়াল্ড মিশন-২১ নামের একটি এলএমএম কোম্পানী চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ৪২ জনের কাছ থেকে অন্তত ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। তারা দ্রুত এসব শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়াসহ এই কোম্পানী বন্ধের দাবী জানান তারা।

    ভুক্তভোগী রূপা খানম বলেন, শিক্ষার্খীদের টার্গেট করে এই কোম্পানী প্রতারণা করেছে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ওই কোম্পানী দুই প্রতারকে গ্রেফতার করে পুলিশ। তার দোষীদের কঠোর শাস্তির দাবী জানাই। #

  • গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপার্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

    আজ সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সুশাসন চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১০টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহ।

    অপরদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বক্তব্য রাখেন। #

  • গোপালগঞ্জে গাছ কাটার জেরে নারীকে হত্যা করে লাশ বাদম ক্ষেতে

    গোপালগঞ্জে গাছ কাটার জেরে নারীকে হত্যা করে লাশ বাদম ক্ষেতে

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গাছ কাটার জের ধরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বিত্তরা।

    আজ সোমবার (২২ মে) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামের একটি বাদাম ক্ষেত থেকে মরদেহেউদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার (২১ মে) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

    গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নারী স্মৃতি বাছাড় মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

    গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শওকত হোসেন জানান, বিগত তিন মাস আগে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার বাদল শেখের সাথে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে ্ে িনারী আদালতে একটি মামলা করেন।

    পরে ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থরে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

    তিনি আরো জানান, এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে ডাঙ্গায় রেখে এসেছিল দুর্বিত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান। #

  • ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালিত

    ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ‘বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩’ উদযাপন করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এবারের ভূমি সেবা সপ্তাহ।

    সোমবার (২২ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এই তথ্য জানান। এর আগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করেন তিনি।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, এই সেবা সপ্তাহে উপজেলার সকল ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে, ইউনিয়ন সমূহে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে আলোচনা সভা, সেমিনার, র‍্যলি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগসমূহ, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা হবে।

    তিনি বলেন, ২০৪১ সালের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যয় হবে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল লক্ষ্য। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, তারাকান্দা কর্তৃক আয়োজিত সকল কর্মসূচি সর্বসাধারণের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান তিনি । সকলের সহযোগিতায় ভূমি সেবা সপ্তাহ, ২০২৩ সফল হোক এই প্রত্যাশাও করেন উপজেলা নির্বাহী অফিসার।

    তিনি আরো বলেন,সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা সর্ব প্রথম ভূমি সংস্কার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ২৮ টি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করে জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১ গ্রহণ করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইন কানুনের যুগোপযোগিকরণের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্লাটফর্ম গড়ে তোলেন। ডিজিটাল ভূমি ব্যবস্থপনার সুফল হিসাবে ‍‍`ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থপনা, ই-পৰ্চা, ই-নকশা গ্রহণসহ নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহণ করা। এসময় ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

    রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালের ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশংয়ের ইনচার্জ এসআই লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম।

    অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা সরোয়ার উদ্দীন, শরাবপুর কারামতিয়া ডিগ্রি ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওলিউর রহমান, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশাহ, চাকশ্রী বাজার কমিটির সদস্য হায়দার আলী, ইউপি সদস্য তুহিন, সংরক্ষিত সদস্য আওলিয়ার বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

    মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এ ইউনিয়নে কোন প্রকার মাদক, জুয়া এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। শোলাকুড়ার মাদক কারবারী ফয়সালকে ভালো হওয়ার জন্য বলা হয়, নতুবা এ এলাকায় থাকা যাবে না বলে হুসিয়ারি দেওয়া হয়। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলেও কাউকে ছাড় দেয়া হবে না। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় বাইনতলা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

  • রাজারহাটে আ:লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    রাজারহাটে আ:লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: তারিখ:২২-০৫-২০২৩ ইং। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজারহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ শে মে সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মোল্লা’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ মতিন , ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়, রিয়াজুল ইসলাম প্রমুখ। আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবলীগ- ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা- কর্মীরা অংশ নেন।# ছবি সংযুক্ত

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগ বেতাগী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বরগুনা ২ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন এমপি
    পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানক খান, সাংগঠনিক সম্পাদক, নাজরুল ইসলাম, মহাসিন ফয়সাল অপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

  • কেন্দুয়ায় এক খামার থেকে ৫ গরু চুরি : চোর রেখে গেল মোবাইল ফোন

    কেন্দুয়ায় এক খামার থেকে ৫ গরু চুরি : চোর রেখে গেল মোবাইল ফোন

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়ায় জিয়াউর রহমান নামের
    এক ক্ষুদ্র খামারীর ৫ গরু চুরি হয়েছে। এসময় চোর একটি মোবাইল ফোন রেখে যায়।
    জানা যায় রবিবার (২১ মে) দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা (রাজিবপুর) গ্রামের ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় খামারী কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খামারী জিয়াউর রহমান উল্লেখ করেন, রোববার গভীর রাতে তার খামার থেকে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বাছুর গরু সহ মোট পাঁচটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মুল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
    খামারী জিয়াউর রহমান বলেন, অন্যআন্য রাতের মত খামারে গরু দেখাশোনা করে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমার মা বাচুরের চিৎকার শুনতে পেয়ে আমাকে ডাক দিলে আমি ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখি গরু গুলো খামারে নেই। আশেপাশে তাকিয়ে টর্চ লাইটের আলোকে দেখতে পাই আমার খামারে পাশের কেন্দুয়া-নওপাড়া রাস্তার উপর একটি মাঝারি ট্রাকে চুরেরা গরু গুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে।
    এসময় আমার চিৎকারে আশপাশের লোকজন আসলেও আর ট্রাক ধরতে না পাড়ায় চুরেরা গরু নিয়ে পালিয়ে যায়। এসময় রাস্তার উপর একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।

    খামারী জিয়াউর রহমান তার পাঁচটি গরু হারিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও জানান।

    উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল বলেন, জিয়াউর রহমান একজন মুন্সি মানুষ অল্প অল্প কিছু টাকা জমিয়ে কয়েকটি গরু দিয়ে ছোট্র একটা খামার করেছিল, যা চুরে নিয়ে গিয়েছে। তার অনেক বড় একটা ক্ষতি হয়েছে তা খুবই দুঃখজনক। আর সামনে ঈদকে সামনে রেখে গরু চুরি বেড়েছে সবাইকে সচেতন হতে হবে।

    কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন সাংবাদিকদের বলেন, দিঘলকুর্শা (রাজিবপুর) গ্রাম থেকে এক খামারীর পাঁচটি গরু চুরির ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।