ফুলবাড়িয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনার মোতাবেক ২২ মে (সোমবার) ফুলবাড়ীয়া উপজেলা শাখার আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার কন্যা, রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীয়া পৌর সদরে বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম সভাপতিত্বে এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগ নেতা এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ-সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকন্দ বাবলুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ,সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় করেন ফুলবাড়িয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন।
এ সময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর সীমাহীন ধৃষ্টতার ব্যপারে কঠিন হুঁশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা এই সীমালঙ্ঘনকারীর দৃষ্টান্তমূলক শান্তির দাবির পাশাপাশি তৃণমূলের সকল নেতাকর্মীকে সোচ্চার থাকার আহবান জানান
Author: desk
-

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ফুলবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
-

রাজশাহীর চারঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন নাজমুল হক
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাট উপজেলার মেরামতপুর কারিগরি উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাজমুল হক।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ১৩ মে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে অধ্যক্ষ নাজমুল হক কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন।
২০০৩ সালে চারঘাট উপজেলার মেরামতপুর এলাকায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে অধ্যক্ষ নাজমুল হক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।
প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নাজমুল হক তার সহকর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছে, যার ফলশ্রুতিতে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন।
এ ব্যাপারে অধ্যক্ষ নাজমুল হক জানান, এই প্রাপ্তি শুধু আমার একার নয়, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের। আমাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই বন্ধু
শেখ রিপন সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী দুই কিশোর বন্ধু নিহত হয়েছে। বোরবার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা শহরের অদুরে বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের রফিকুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে একুই এলাকার নিমাই সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। পতিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা দুইজন বন্ধু নিহত হয়। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।
নিহত আকাশ হোসেনের পিতা রফিকুল ইসলাম জানান, আকাশ ও অংকুশ তারা বন্ধু ছিলো। দুজনেই এবছর এসএসসি পরিক্ষা দিচ্ছে। তারা সাতক্ষীরা শহর থেকে পাটকেল ঘাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। -

খাগড়াছড়িতে Binge এর সৌজন্যে আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মেইড ইন চিটাগং প্রদর্শিত
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ” মেইড ইন চিটাগং সিনেমাটি খাগড়াছড়ি শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রদর্শিত হয়েছে।
রবিবার (২১ মে ) সন্ধ্যা ৭ টার সময় Binge এর সৌজন্যে কমেডি ঘরানার সিনেমাটিতে জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনীত ও ইমরাউল রাফাত পরিচালনা করেছেন।
এই মুভি প্রদর্শনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন,জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়া,নিশিতা বড়ুয়া,তই তই আমার বৈয়াম পাখি কই এর পরিচালক ও অভিনেতা জনাব নাসির উদ্দিন খানসহ সিনেমাটির লেখক ও কলাকুশলী,সাংবাদিকবৃন্দসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় প্রদর্শনিটিতে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।সেখানে অভিনয় শিল্পীরা প্রদর্শনিগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া উপভোগ করেন।
এ সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত পেটফুরাদ্দে তোঁয়ার লাই শিরোনামে একটি গান ব্যবহার করা হয়েছে, যেটি মুক্তির পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায়।
-

রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউপির আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টায় চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট এর সভাপতিত্বে ও রেজাউল করিম মানিক এর
সঞ্চালনা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ হৃদয়, সহ রায়গঞ্জ উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
-

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল
নাজিম উদ্দিন রানাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) বিকেল ৩ টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া নের্তৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।প্রথম মিছিলটি
মান্দারী বাজার এলাকা থেকে শুরু হয়ে।পরের মিছিলটি ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর শহরের বাজার গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া,চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, মমিন উল্যহ।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিদার মোল্লা, দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী প্রমুখ।যুবলীগের বিক্ষোভ মিছিলে বক্তারা বলেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন যুবলীগের নেতাকর্মীর।
উল্লেখ্য,শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। -

মুন্সীগঞ্জ মাদরাসা শিক্ষকের ছেলে নিখোঁজ।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ টুংগীবাড়ী উপজেলার ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রেসিম রাজ গত ২ দিন যাবত নিখোঁজ বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়।গত ২১ মে রবিবার অনুমানিক সকাল ৯টার দিকে মো: রেসিম রাজ তার স্কুল ব্রাহ্মনভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পরে জানতে পারা যায় যে সে স্কুলে যায়নি তখন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে টুংগীবাড়ী থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। ছেলেটির গায়ের রং শ্যামলা সাদা স্কুল ড্রেস পরিহিত ছিলো
-

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিরে প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজশাহীতে বিএনপি’র জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার (২২ মে) বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।
অপরদিকে, রবিবার রাতে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীর। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ কর। পরে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অন্যদিকে, মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারেরসভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক খন্দকার পারভেজ আলম বক্তব্য রাখেন।
এদিকে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন। #
-

মোংলায় সবুজ অভিভাবক সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
মোংলা প্রতিনিধিঃ
স্থানীয় পর্যায়ে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় নিঃস্বার্থ ভাবে কাজ করে যাওয়া বৃক্ষপ্রেমীদের ”সবুজ অভিভাবক” সংবর্ধনা দেয়া হয়েছে মোংলায়। একই সাথে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচিরও উদ্বোধন করা হয়। ২২ মে সোমবার বিকেলে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে গোয়ালিরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকেল ৪ টায় ”সবুজ অভিভাবক” সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক এস এম মাহবুবুর রহমান, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র গবেষণা ব্যবস্থাপক মোঃ ইকবাল ফারুক ও কমিউনিকেশন অফিসার দেওয়ান নূরতাজ আলম। ”সবুজ অভিভাবক” সংবর্ধিত সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বৃক্ষপ্রেমী আলহাজ¦ আঃ ছাত্তার গাজী, ও মসুর ছাদ বাগানের স্বত্তাধিকারী মুর্শিদা সুমী। ”সবুজ অভিভাবক” সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন সমাজকর্মী গাজী ইলিয়াছ হোসেন, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, বাপানেত্রী কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, টাইগার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক পরিবেশকর্মী শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, নারীজেলে চন্দ্রিকা মন্ডল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন প্রকৃতি-পরিবেশকে ধ্বংস করার ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। পরিবেশকে চিন্তার কেন্দ্র বিন্দুতে রেখেই পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন করতে হবে। প্রকৃতি-পরিবেশ এবং আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হতে পারেনা। সংবর্ধিত ”সবুজ অভিভাবক” সুভাষ চন্দ্র বিশ্বাস সুন্দরবনের নানা প্রকারের গাছ-পালা ও জীবজন্তু সংরক্ষণ করেন সুন্দরবনের জাদুঘরে, বৃক্ষপ্রেমী আলহাজ¦ আঃ ছাত্তার গাজী মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক বটগাছের চারা রোপণ করেছেন যা এখন বিশালাকৃতির ধারণ করে সুশীতল প্রশান্তির ছায়া বিলিয়ে যাচ্ছে। সংবর্ধিত আরেক ”সবুজ অভিভাবক” মুর্শিদা সুমী নিজের বাড়ীর ছাদ-সিড়িতে শৈল্পিকরুপে ৫ হাজার দেশী-বিদেশী নানা প্রজাতির গাছ লাগিয়েছেন। এছাড়া তিনি ফেসবুক পেইজের মাধ্যমে নতুন বাগানীদের গাছ বিতরণ করে থাকেন। অন্যদিকে সোমবার সকালে মোংলার গোয়ালিরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে অর্ধশতাধিক জেলেদের অংশগ্রহণে ”উপকূলের ইলিশ ও জেলে” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। -

সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি সোমবার বিকালে গঠন করা হয়েছে। এতে সময়ের আলো পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি এডভোকেট ব.ম শামীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি মো: রনি শেখকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি দৈনিক বিজয় পত্রিকার ডি এম বেলায়েত শাহীন, সহ-সভাপতি দৈনিক নওরোজ পত্রিকার নারায়ণ টিটু চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ পত্রিকার আপন সরদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ পরিক্রমা’র এমআর খান মিলন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দি নিউজ স্টেশন এর শেখ রাসেল ফখরুদ্দিন, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের খবর এর বাবু হাওলাদার, দপ্তর সম্পাদক দৈনিক রুদ্র বার্তার জেসমিন সুইটি,কার্যকরী সদস্য দৈনিক মানবকন্ঠ পত্রিকার মো: মোজাফফর হোসেন শেখ, আজকের পত্রিকার রিয়াদ হোসেন। এর আগে সোমবার দুপুরে বিক্রমপুর টঙ্গিবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি এডভোকেট ব.ম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গিবাড়ী প্রতিনিধি মো: রনি শেখ এর সঞ্চালনায় সোমবার বিকাল ৪ টায় উপজেলার পপুলার চাইনিজ রেস্টুরেন্টে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি শহীদ-ই-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মাইটিভি’র সাংবাদিক শেখ মো: রতন, প্রথম আলো পত্রিকার মো: ফয়সাল হোসেন, দৈনিক যুগান্তরের ফিরোজ ইফতেখার (বাক্কার) মাঝি, যায়যায়দিন পত্রিকার ফিরুজ আলম বিপ্লব, গ্লোবাল টিভির হাসান জুয়েল, লাখোকন্ঠ পত্রিকার কান্ত দাস,রজত রেখা পত্রিকার চিফ রিপোর্টার নাজির হোসেন। দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার কাজি তুহিন, হোসেন হাওলাদার প্রমুখ।