Author: desk

  • সুজানগরে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ  কর্মশালা অনুষ্ঠিত

    সুজানগরে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপি এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অবহিতকরণ কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক(সিএস) ডাঃ মোহাম্মদ আলী জুলকাওছার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনার উপ পরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সানজিদা মুজিব,উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান,উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) সুজানগর পাবনার ডাঃ দিল আফরোজ। পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম,ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • গোদাগাড়ী মডেল থানার পুলিশ ২ গরুচোরকে আটক করছে

    গোদাগাড়ী মডেল থানার পুলিশ ২ গরুচোরকে আটক করছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে চোরাই গরু ও বহন করা পিকআপসহ দুই চোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

    সোমবার (২২ মে) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার কাঁকনহাট এলাকা থেকে চোরাই গরু ও পিকআপসহ তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরের কাপাশিয়া কাজীর পাড়া বেলেপুকুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রায়হান (৩২) ও মতিহার থানার ধরমপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলাম (২৮)।

    গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক মাজেদ আলী বলেন, ৯৯৯ থেকে ফোন আসার পর বিভিন্ন জায়গায় এলার্ট করে দেয়া হয়। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পিকআপে চোরাই গরু নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকনহাট এলাকা থেকে মাছ বহন করা পিকআপ থেকে একটি গাভীসহ বাছর উদ্ধার ও দুইজন আন্তজেলা চোর সদস্যকে আটক করতে সক্ষম হই।
    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

    এসময় আরও ৪ জন পালিয়ে যায়। গরু দুইটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা গ্রামের কৃষক আবুল কাশেমের।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, চোরাই গরু,পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১৩-৯৫৮৯) ও দুই চোরকে আটক করা হয়। বাকী পলাতক আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

    ওসি আরও জানান, জনগণের মধ্যে যদি মনে হয় যে কেউ ঘুরাফেরা করছে তখনই পুলিশকে খবর দেন। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তেঁতুলিয়ায় আয়বর্ধকমূলক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় আয়বর্ধকমূলক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্প উপকারভোগীদের পুনর্বাসনের লক্ষ্যে ‘আশ্রয়ণ-২ প্রকল্প (দরিদ্র, বিমোচন ও পুনর্বাসন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী আয়বর্ধকমূলক ও পেশাভিত্তিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    রোববার(২২ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার নবীউল করিম, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক হোসেন প্রমূখ।

    জানা যায়, উপজেলা সদর ইউনিয়নে সেলাই প্রশিক্ষণ বিষয়ের ১০তম এবং পাপোষ তৈরি ও হস্তশিল্প বিষয়ের ৭তম ব্যাচের ৯৫জন প্রশিক্ষণার্থীদের মাঝে এই সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণের সময় প্রত্যেককে এক হাজার ৭০০টাকা করে সম্মানি সরুপ প্রশিক্ষণ ভাতা দেয়া হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

    তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে বাংলাদেশী যুবক পলাশ (৩৫) নিহত হয়েছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউপি অন্তর্গত ভুতিপুকুর সীমান্তের সাও নদীতে এ ঘটনা ঘটে। এরপর দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যায়। পলাশ ওই ইউনিয়নের বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

    বিজিবি ও স্থানীয়রা জানান, পলাশ ভজনপুর ইউপির অন্তর্গত ভুতিপুকুর সীমান্তের সাঁও নদীতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে তিনিও পাথর তুলছিলেন। ওই সময় আকস্মিক ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদী পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে শ্রমিকরা পালিয়ে গেলেও পলাশ বিএসএফের গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে যায়। পলাশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন শ্রমিক দৌড়ে ফিরে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত প গড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসকার জন্য রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে রংপুরে নেওয়া হয়।

    তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গুলিবিদ্ধ পাথর শ্রমিক পলাশকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানেই সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

    প গড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন, পলাশ নামের এক রোগীকে জরুরি বিভাগে আনা হলে তার পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে রেফার্ড করা হয়।

    এ ব্যাপারে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। বিএসএফের গুলিতে মৃত্যুর বিষয়টি বিএসএফ অস্বীকার করছেন বলে জানা গেছে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • তানোরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

    তানোরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

    আলিফ হোসেন,তানোরঃ

    আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এদিকে আবু সাঈদ চঁদের বক্তব্য প্রত্যাহার, জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভা আয়োজন করেছে।

    জানা গেছে, ২২মে সোমবার উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এদিন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা কৃষক লীগের সভাপতি ও প্রধান শিক্ষক রামকমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, প্রভাষক মুন্সেফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আবুল বাসার সুজন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও নাহিদ হাসান, সামসুজ্জামান ডালিম, লাল মোহাম্মদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও তানভির রেজাপ্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ সভায় সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের (মুল দলের) তেমন লোকসমাগম না হওয়ায় অনেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা নেতৃত্বের দিকে ব্যর্থতার অভিযোগের তীর ছুড়েছে।#

  • ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধন করেন জেলা প্রশাসক

    ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধন করেন জেলা প্রশাসক

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ‘স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রণালয়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে সরকার কাজ করে চলেছে। মানুষ এলাকায় বসেই অনেক সেবা পাচ্ছে। এই সেবা যাতে আরো সহজিকরণ করা যায় সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তারা। সোমবার থেকে শুরু হওয়ায় সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে খোকন হত্যা মামলার রায়ে ৬ জনের যাবজ্জীবন

    ঝিনাইদহে খোকন হত্যা মামলার রায়ে ৬ জনের যাবজ্জীবন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় এক যুবককে শ^াসরোধ ও কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলেন, শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম, আব্দুল মজিদ মন্ডলের ছেলে ইমরান, হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল খালেক জানান, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে জনৈক ব্যক্তি মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায ঘোষণা করে। রায়ে শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেলকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে বিচারক। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অপর আসামী মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দন্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও ফিরোজ নামে এক আসামীর মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

  • বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমিসেবায়, ভূমি মন্ত্রণালয়।’

    সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় ইউএনও পরিমল কুমার সরকার ছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‘স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমিসেবায়, ভূমি মন্ত্রণালয়।’

    সোমবার (২২ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় ইউএনও পরিমল কুমার সরকার ছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সোমবার (২২ মে) সদর থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
    নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।