Author: desk

  • চুয়াডাঙ্গা দর্শনা থানা  পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন

    চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন

    রিপোর্টার
    আল আমিন মোল্লা।

    চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) আহম্মেদ আলী বিশ্বাস, এসআই(নিঃ) মোঃ শামিম রেজা, এএসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন, এএসআই(নিঃ) মারুফুল ইসলাম, এএসআই(নিঃ) মাসুম বিল্যাহ্, এএসআই (নিঃ) বশির উদ্দীন, এএসআই(নিঃ) শেখ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইং-২২/০৫/২০২৩ তারিখ আনুমানিক ২০:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রেল বাজার সাকিনস্থ ইসলামী পন্য এন্ড ভ্যারাইটিজ স্টোর এর প্রোপ্রাইটর মোঃ রিফাজ উদ্দীনের দোকানের সামনে হতে আসামী ১। মারুফ হোসেন খন্দকার (৩৯), পিতা-মঈন উদ্দিন খন্দকার, মাতা-রাশেদা বেগম, সাং-লালবাগ (খন্দকারবাড়ী), থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

    আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

  • আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    নিতিশ চন্দ্র বর্মন। আটোয়ারী প্রতিনিধিঃ
    স্মাট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়, এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবি রাজা’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ ত্বন্বী।
    অন্যানের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শেখ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
    এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
    আলোচনা সভা শেষে ভূমি সেবা সর্ম্পকে ভিডিও প্রদর্শনী দেখানো হয়। ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে ফোন করে ভূমি সংক্রান্ত সকল তথ্য পেতে নাম্বারটি মোবাইলে সেভ করে রাখার পরামর্শও দেয়া হয়।

  • ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের  অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

    ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩শে মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক-পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
    এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাচারীঘাট থেকে মাদক মামলার আসামী মোঃ খলিলকে গাজা ও গাজা বিক্রির টাকাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইমন, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম সুহিলা এলাকা থেকে চাঁদা দাবী মামলার আসামী মাসুদ রানা,
    এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী নয়ন মিয়া, রকি, মোঃ জসিম, উজ্জলকে গ্রেফতার করে।
    এছাড়া এসআই রুবেল মিয়া এবং এসআই কামরুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নুরুজ্জামান মাসুম ও মোঃ ইব্রাহিম। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ অপরাধ নির্মুলে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

  • মাদরাসা শিক্ষার মানোন্নয়নে   কাজ কছেন শিক্ষা  অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান

    মাদরাসা শিক্ষার মানোন্নয়নে কাজ কছেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান

    ষ্টাফ রিপোর্টার।
    বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রীর নেতৃত্বে
    মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। প্রগতিশীল, মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের শিক্ষকতায় আকৃষ্ট করা ও শিক্ষককে জ্ঞানসমৃদ্ধ, কুশলী ও দক্ষরূপে গড়ে তোলার জন্য শিক্ষকতা জীবনের প্রথম থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গবেষণাকর্মের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করার লক্ষে কাজ করছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠান। গত ২০১৫ সালের আগস্ট মাস হতে কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে সম্পূর্ণ ভাড়া অফিসে এ দপ্তরের কার্যক্রম শুরু হয় । স্বল্প পরিসরে অফিস কার্যক্রম ঠিকমত পরিচালিত না হওয়ায় এবং কর্মকর্তাদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্তমানে “গাইড হাউস (৭ম এবং ১০ম তলা ), নিউ বেইলি রোড, ঢাকা-১০০০” ভাড়ার ভিত্তিতে এ দপ্তরের কার্যক্রম চলছে ।

    সুত্র মতে জানা গেছে- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৮২২২ টি এমপিও ভূক্ত

  • জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডিমলার খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

    জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ডিমলার খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উত্তরের জেলা নীলফামারী জেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ডিমলার খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ।

    জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে এমন সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাহফুজা বেগম।

    ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের লেখাপড়া ও ফলাফলের ক্ষেত্রে সুনাম ক্রমেই বৃদ্ধি করে আসছে।
    বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন। শিক্ষার্থীদের গড় উপস্থিতি ৮০ শতাংশ। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের কাছে এসএমএস পাঠানো ছাড়াও শিক্ষার্থীদের মান যাচাইয়ে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা। প্রতিষ্ঠানটির ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ বছর ১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ ৫ সহ ৯৮% ভাগ পাশ করেছে।

    অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাহফুজা বেগম বলেন, একঝাঁক দক্ষ শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে আমার চেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম খান বলেন, একটি ভালো প্রতিষ্ঠানের যত গুণ থাকা দরকার তার সবক’টি এই প্রতিষ্ঠানটির রয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সামনের দিকে আরও অনেকদূর এগিয়ে যাবে।

    নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উপজেলা থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন নিঃসন্দেহে বড় সাফল্য,
    আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমরা আশা করবো তারা তাদের এই ধারাবাহিকতা ধরে রাখবে এবং সেখানকার শিক্ষার্থীরা আগামী দিনে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ডিমলার খগাখড়িবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএমআই এর সাফল্যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। প্রিন্সিপাল একজন কর্মদক্ষ নারী, তিনি ব্যক্তিগত জীবনে অনেক পরিশ্রমী। এই অর্জন নীলফামারী জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও আরো ভালো করতে উৎসাহ যোগাবে। এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরি করতে কাজ করে যাবে বলে বিশ্বাস করি। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।

    উল্লেখ্য ২০০৯ সালে এইচএসসি (বিএম) সমাপনী পরীক্ষায় বৃহত্তর রংপুরে প্রথম এ প্লাস অর্জনকারী প্রতিষ্ঠান। ২০১০ সালে শতভাগ কৃতকার্য হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ “সম্মাননা সনদ” প্রদান করেন। ২০১৪ সালে কলেজটি এইচএসসি ( বি.এম ) কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০২১ সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি পর্যায়) নির্বাচিত হন খগাখড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ইংরেজি প্রভাষক মাহফুজা বেগম।

    ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা অর্জন করেন মাহফুজা বেগম অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)।

  • বঙ্গবন্ধুর শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা

    বঙ্গবন্ধুর শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির প্রতীক “জুলিও কুঁরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গোপালগঞ্জে জেলা আওযামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।

    আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অঙশ নেন।

    পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারন সম্পাদক আমির হামজা বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের শান্তির দূত মনোনিত করে “জুলিও কুঁরি” পদক দেয়া হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা। #

  • ডিমলা থানার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণের প্রত্যয়  সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বন্ধের লক্ষ্যে মতবিনিময়

    ডিমলা থানার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণের প্রত্যয় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বন্ধের লক্ষ্যে মতবিনিময়

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    সোমবার ২২ মে ২০২৩, সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ডিমলা থানা নীলফামারীর আয়োজনে বিজয় চত্বর, ডিমলা নীলফামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান ও মাদক বন্ধের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার মাননীয় সংসদ সদস্য নীলফামারী ১ । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী; বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা; লাইছুর রহমান, অফিসার ইনচার্জ, ডিমলা থানা, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।
    উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় নীলফামারী –
    পুলিশ সুপার তার বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ চোরাচালান ও মাদক বন্ধের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছে, যেকোন প্রয়োজনে পুলিশ সর্বোচ্চ সেবা প্রদান করবে মর্মে আশ্বাস প্রদান করেন।
    এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারুল হক সরকার মিন্টু,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডিমলা, সভাপতি, কমিউনিটি পুলিশিং, ডিমলা থানা; লুৎফর রহমান, প্রধান শিক্ষক, ডিমলা উচ্চ বিদ্যালয় ও সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি ডিমলা উপজেলা; নীরেন্দ্রনাথ রায়, সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ডিমলা উপজেলা; বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ; ডিমলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,১০ ইউপি চেয়ারম্যানগণ সহ ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণ।

  • তেঁতুলিয়ায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত

    তেঁতুলিয়ায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প গড়ের তেঁতুলিয়ায় ভূমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আমিরুল ইসলামের স ালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের উদ্বোধন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজার রহমান, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেন, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন চৌধুরী, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক প্রমুখ।

    এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহগ চন্দ্র সাহা সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানান। তিনি বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • পাইকগাছায় বিদেশী মদসহ গ্রেফতার ২

    পাইকগাছায় বিদেশী মদসহ গ্রেফতার ২

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় হারবাল,ইউনানি ঔষধ ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ঔষধ ব্যাবসায়ী। রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ পৌর সদরের প্রান কেন্দ্রে তফেল ঔষধালয় নামক প্রতিষ্ঠান থেকে হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী(৩০) ও পৌরসভার বারেক শেখ এর ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ নামে এক কর্মচারীকে বিদেশী মদসহ আটক করে। আটককৃতদের সোমবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
    এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে মদ সহ তাদের আটক করা হয়েছে।
    আটক ব্যক্তিদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের কে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় গাছে গাছে রং ছড়াচ্ছে  হলুদ পাঁকা খেজুর

    পাইকগাছায় গাছে গাছে রং ছড়াচ্ছে হলুদ পাঁকা খেজুর

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছার পথের পাশে, জমির আইলে, খাল-বিল পাড়ে এবং বাড়ির আনাচেকানাচে নজরে পড়ছে কাঁচা-পাকা হলুদ খেজুর। বলা হয়, বছরে দুই ফলন আসে খেজুর গাছে, শীতকালে মিষ্টি সুস্বাদু রস, আর গরমকালে খেজুর ফল। খেজুর শুষ্ক ও মরু অ লের উদ্ভিদ হওয়ায় গঙ্গার নি¤œ অববাহিকার খেজুর গাছে যথেষ্ট শাঁসযুক্ত উৎকৃষ্ট মানের খেজুর হয় না। তাই এটি খাদ্য হিসেবে খুব একটা ব্যবহার হয় না। তবে এই গাছের রস আকর্ষণীয় ও সু-মিষ্ট।
    দেশি খেজুরকে কেউ কেউ বুনো বা জংলি খেজুর নামে ডাকেন। কেননা এটা কেউ চাষ করে না, জঙ্গলের গাছ। দেশি খেজুর এ দেশের একটি অন্যতম প্রাচীন ফল। এ দেশেই উৎপত্তি, এ দেশেই বিস্তার। চৈত্র মাসে ফুল ফোটে। কাঁদিতে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে। পুরুষ ফুল সাদা ক্ষুদ্রাকার। ফল হয় গ্রীষ্মকালে। ফল প্রায় ডিম্বাকৃতি, হলুদ রঙের, লম্বায় প্রায় ২.৫ সেন্টিমিটার। ভেতরে হালকা বাদামি রঙের একটি বীজ থাকে। বীজের ওপরে পাতলা আবরণের মতো শাঁস থাকে। কাঁচা শাঁস কইষট্যা-নোনতা। কিন্তু পাকলে তা বেশ মিষ্টি হয়। পাকা খেজুরের রঙ লালচে বাদামি থেকে খয়েরি হয়। বীজ দিয়েই খেজুরের বংশবৃদ্ধি হয়।
    দেশি খেজুরকে চিনি বা গুড় উৎপাদনকারী ফসল হিসেবে বিবেচনা করা হয়। খেজুর গাছের প্রধান ব্যবহার রস ও গুড় উৎপাদন করা। তবে এর ফলও খাওয়া যায়। দেশি খেজুুরের ফল খুব নিম্ন মানের হওয়ায় তা ফল হিসেবে অনেকেই খায় না। দেশি খেজুরের ফলের শাঁস পাতলা, বিচি বড়, পাকা ফলের সংরক্ষণ ক্ষমতা খুবই কম। তবু পাকা ফলের সুমিষ্ট গন্ধ ও মিষ্টি স্বাদ অনেককেই আকৃষ্ট করে।পাকা খেজুর গ্রাম বাংলার শিশুদের কাছে খুব প্রিয়।
    সরল গোলাকার কান্ড বিশিষ্ট, শাখা প্রশাখা বিহীন, একবীজ পত্রী উদ্ভিদ খেজুর গাছ। গাছ সাধারণত ৪-১৫ মিটার পর্যন্ত লম্বা হয়। রসের জন্য প্রতিবছর কাটা হয়ে বলে গাছগুলো বিশেষ আকৃতি ধারণ করে। গাছের মাথা একগুচ্ছ বড় লম্বাটে পাতা দ্বারা সজ্জিত। প্রতিটি পাতার বোঁটার দুই প্রান্তে লম্বা লম্বা কাঁটা থাকে। পাতার অগ্রভাগ সুচালো। ফল সাধারণত বীজ প্রধান। বীজের উপর পাতলা আবরণের মতো শাঁস থাকে। কাঁচা খেজুর ‘কইস্ট্যা’ লাগলেও পাকা খেজুর বেশ মিষ্টি। আমাদের দেশের খেজুর গাছগুলো ‘দেশী খেজুর, খাজুর কিংবা খেজুর’ গাছ নামে পরিচিত। ইংরেজিতে একে ওয়াইল্ড ডেট পাম বা সুগার ডেট পাম বলা হয়।
    সারা বাংলাদেশেই খেজুর গাছ দেখতে পাওয়া যায়। তবে ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী ও নাটোর অ লে এ গাছের আধিক্য দেখা যায়। দেশে যে খেজুর গাছ দেখতে পাওয়া যায় তার ফল গ্রামীণ জনপদে বেশ জনপ্রিয়। পাইকগাছা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গাছির অভাবে খেজুর গাছ থেকে রস আহরণ করা যাচ্ছে না। এ কারণে প্রতি বছর শত শত খেজুর গাছ কেটে ফেলছে। বর্তমানে এ উপজেলায় প্রায় ৫০ হাজার খেজুর গাছ রয়েছে। যা প্রায় সবই ছোট। বড় গাছের সংখ্যা কম। তবে কয়েক বছর আগেও এ উপজেলা লক্ষাধিক খেজুর গাছ ছিল।
    পাইকগাছার বিভিন্ন স্থানে খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে খেজুর। অনেক খেজুরে রঙ ধরেছে। তা দেখে প্রতিটি মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। খেজুর পাকতে শুরু করেছে। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে সব খেজুর পেকে যাবে। সড়কের পাশে খেজুর গাছের খেজুরগুলো স্থানীয় ছেলে-মেয়েরা পেড়ে খেতেও শুরু করেছে। অনেকেই পাকা খেজুর বাজারে বিক্রি করছে। বিশ টাকা কেজি দরে খেজুর বিক্রি হচ্ছে। তবে মৌসুমী ফলের ভিড়ে দেশী খেজুরের কদর খুবই কম বাজারে।
    খেজুর গাছ দুরে‌্যাগ প্রতিরোধী উদ্ভিদ, প্রতিকূল পরিবেশেও এটি টিকে থাকতে পারে। রাস্তার দু’ধারে, পুকুর পাড় কিংবা ক্ষেতের আইলে এ গাছ বেশী দেখা যায়। পাকা খেজুর দোয়েল, বুলবুলি, শালিক পাখিসহ অন্যান্য পাখিদের খুব প্রিয়। পিঁপড়া ও মৌমাছিরাও এ পাকা খেজুরের স্বাধ নিতে দেখা যায়।