Author: desk

  • রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের নামে চলছে অর্থ লুটের অভিযোগ

    রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের নামে চলছে অর্থ লুটের অভিযোগ

    অভিজিৎ কুমার দাস,
    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের সিংহভাগ টাকা হরিলুট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    জানাযায়, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ধামাইনগর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে ৩ প্রকল্পে ১৭১ জন শ্রমিককের বিপরীতে ২৭ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

    ২৩ মার্চ মঙ্গলবার উপজেলা প্রেসক্লাবের বেশ ক’জন সংবাদ কর্মী সকাল ১০টায় ধামাইনগর ইউনিয়নের প্রকল্প গুলো সরেজমিনে পরিদর্শনে যান।
    এসময় দেখা যায়, প্রকল্পের ক্ষিরতলা মাঠ সংস্কারের করার জন্য ৫৮ জন শ্রমিকের স্থলে প্রকল্প চেয়ারম্যান নিপেন চন্দ্র মাহাতো মাত্র ৩২ জন শ্রমিক দিয়ে কাজ করে যাচ্ছেন। এতে করে চলমান ২৬ দিনের কাজে ২ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা লোপাট করার পাঁয়তারা করছে।

    অপরদিকে একই ইউনিয়নের বাঁকাই দক্ষিণপাড়া রহিমের বাড়ী হয়ে জাকিরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৫৯ জন শ্রমিকের স্থলে কোন শ্রমিকেই উপস্থিত পাওয়া যায় নাই।
    এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য মেনহাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃষ্টি হয়েছে তাই শ্রমিক নেই।

    এ ছাড়াও একই ইউনিয়নের শিবপুর ও সাদড়া প্রকল্পের বিপরীতে ৫৪ জন শ্রমিকের স্থলে মাত্র ১৮ জন শ্রমিককে উপস্থিত পাওয়া যায়। এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন তাঁদের জব কার্ড প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আবু রায়হান বাচ্চু জোর পূর্বক হাতিয়ে নিয়েছে।

    এভাবেই ৩টি প্রকল্পে শ্রমিক অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে সিংহভাগ টাকা হরিলুট করার পাঁয়তারা চলছে।

    এ বিষয়ে উক্ত প্রকল্প চেয়ারম্যান আবু রায়হান বাচ্চুর সাথে একাধিকবার মুটোফোনে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    শ্রমিক অনুপস্থিতির বিষয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অনুপস্থিত শ্রমিকদের বিল বন্ধ করে দেয়া হবে।#

  • কোতোয়ালী এলাকায় মাদক, ইভটিজিং, নারী নির্যাতনকারীর স্থান হবে না- ওসি শাহ কামাল

    কোতোয়ালী এলাকায় মাদক, ইভটিজিং, নারী নির্যাতনকারীর স্থান হবে না- ওসি শাহ কামাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    “বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যে অপরাধ নিয়ন্ত্রণে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার শিকারীকান্দা এলাকায় আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ,
    সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন,বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    কোতোয়ালি মডেল থানা পুলিশের আয়োজনে বুধবার (২৪ মে -২০২৩) নগরীর শিকারীকান্দা আমলীতলা উচ্চ বিদ্যালয়ে পুলিশের স্কুল পর্যায়ে
    উক্ত বিট পুলিশং ও জনসচেতনতা মোলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এবং কাজ করে যাচ্ছে। কোতোয়ালি মডেল থানা এলাকায় কোন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী নির্যাতনকারীর স্থান হবে না। শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগীতা থাকলে এসব অপরাধ সমাজ থেকে নির্মুল করা সম্ভব।

    এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তাদের কোমলমতি সন্তানদের প্রতি আরও যত্নবান, সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহবান জানান। তিনি আরো জানান,কোতোয়ালী মডেল থানা পুলিশ সবসময় যেকোনো প্রয়োজনে কোতোয়ালীবাসীর সাথে আছে এবং থাকবে।

    অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এ সময় শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিশুদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা একটি পাপ তা উল্লেখ করে ক্লাসের ফাকে ফাকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান। তিনি কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত গুরুতর পাপকাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা। তিনি ইসলাম ধর্মের উদ্বৃতি টেনে আরো বলেন, আত্মহত্যা মহাপাপ। এ পাপ কাজ যিনি করেন, তাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ার বাশাইল হাটে অবৈধ জাল ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ার বাশাইল হাটে অবৈধ জাল ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমান আদালত। ভভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ সিদ্দিকুর রহমান জানান, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল হাটে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলমকে সাথে নিয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। অভিযানে প্রায় ১০ হাজার মিটার (২.৫ কেজি) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় অবৈধ জাল বিক্রেতা চেঙ্গুটিয়া গ্রামের কামাল উদ্দিন সরদারের ছেলে মোঃ বেল্লাল সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। জব্দকৃত অবৈধ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনস্ট করারও নির্দেশ দেয় আদালত।

  • নজীর আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী   সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়ায় দোয়া মাহফিল

    নজীর আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়ায় দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রামের মানবিক সংগঠন নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যন, যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সেলের কার্যকরী সদস্য,সাবেক ছাএনেতা
    ডক্টর জুলকারনাইন চৌধুরী( জীবন) যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে প্রাণে রক্ষা পাওয়ায় পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বধুবার (২৪ মে ) বিকালে শাহ চাঁদ আউলিয়া মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

    দোয়া কামনায় মোনাজাত পরিচালনা করেন শাহজাদা এস এম বোহার উদ্দিন। মোনাজাত তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে দোয়া করা হয়।

  • স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনপ্রতিনিধিসহ সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে -যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনপ্রতিনিধিসহ সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে -যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকার গৃহীত সকল আধুনিক কর্মপদ্ধতি বাস্তবায়নে সরকারি কর্মচারীসহ দেশের জনপ্রতিনিধিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারি পরিকল্পনা মোতাবকে সকল উন্নয়ন কর্মকাণ্ডের প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রম সহজতর হবে। সরকারের নীতির সাথে কাজের সমন্বয় নিশ্চিত হওয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিমাপ করা সহজ হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল।

    তিনি বুধবার (২৪শে মে) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চলমান কাবিখা, ইজিপিপি প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্পের উন্নয়ন কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন
    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।

    এসময় স্মাট বাংলাদেশ বিনির্মানে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত স্মাট উন্নয়ন প্রয়োজন মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি দপ্তরগুলোর কাজে গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে মডেল এপিএ বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে বেছে নেয়া হয়েছে, যা সত্যিই সসময়োপযোগী উদ্যোগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত যুগোপযোগী মডেল এপিএ বাস্তবায়ন দেশের উন্নয়ন মান ও বিভিন্ন উন্নয়নে সহায়ক হবে। পরে তিনি ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কাজের স্বচ্ছতা যাচাই বাছাইয়ে ঘুরে-ঘুরে পরিদর্শন করেন।

  • নলছিটিতে জেলেদের মাঝে ছাগল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে

    নলছিটিতে জেলেদের মাঝে ছাগল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

    এ উপলক্ষে বুধবার (২৪মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু (এমপি)।

    আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)সুপার মো. মহিতুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন , মোল্লারহাট ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু।

  • আদীতমারীতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩

    আদীতমারীতে মাদক সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ জন মাদকসেবীকে আটক করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর, এসআই/মিজানুর রহমান, এএসআই/ সিরাজুল,৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩(তিন) জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত মাদকসেবী হলেন বাবুল মিয়া (৩৮), পিতা-মোঃ আব্বাছ আলী, আশরাফুল (৩২), পিতা- মোঃ আলাল মিয়া, জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- জোবেদ আলী, সর্ব সাং- হাজীগঞ্জ, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। উক্ত মাদকসেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদকসেবীর প্রত্যেককে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ জন মাদক সেবী আটক করেন করেন আদিতমারী থানার পুলিশ।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন।

    হাসমত উল্লাহ।

  • গোপালগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক গ্রেফতার

    গোপালগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সিকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

    আজ বুধবার (২৪ মে) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের নিজ বাড়ী থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সি ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক ও কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সির ছেলে।

    ওই শিশু পিতা জানান, গ্রেফতারকৃত ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সির স্ত্রীর কাছে ইসলামিক শিক্ষা নিতো ওই শিশু।

    প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার (২৩ মে) সকালে তার বাড়ীতে যান ওই শিশু। এসময় তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে মতিয়ার রহমান মুন্সি ওই শিশুকে ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার দিলে মেয়েটিকে বাড়ীতে পাঠিয়ে দেয়।

    পরে আজ বুধবার (২৪ মে) সকালে ওই শিশুকে ইসলামিক শিক্ষা নিতে পাঠাতে চাইলে শিশুটি তার বাবা ও মাকে এ ঘটনা বলে দেয়।

    এ ঘটনায় আজ বুধবার (২৪ মে) সন্ধ্যায় ওই শিশু বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার হিরণ গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে মতিয়ার রহমান মুন্সিকে গ্রেফতার করে।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। #

  • গোপালগঞ্জে মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

    গোপালগঞ্জে মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হওলাদরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দেওয়া হয়।

    নিহতের পরিবার, এলাকাবাসী ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

    আজ বুধবার (২৪ মে) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় মেধাবী শিক্ষার্থী মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন দরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

    মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দেওয়া হয়।

    মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা আবু হানিফ হাওলাদার ঝন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি মাইনুল ইসলাম রিমু, মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক লিটন শিকদার, নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার বক্তব্য রাখেন।

    নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদার বলেন, উপজেলার কুরপালা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ফেরদাউস শেখ, জামাল শেখ, কালাম শেখ, কবির শেখ, সিফাত শেখ, মাসুদ শেখ, মুজাহিদ শেখগং তার পুত্র মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পুত্র হত্যার বিচার চেয়ে দ্রুত খুনীদের গ্রেফতার দাবি করেন।

    মুজাহিদ হাওলাদার হত্যা মামলার আসামীরা এলাকায় না থাকা ও তাদের মুঠোফোন বন্ধ থাকার কারণে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন বলেন, মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হাওলাদারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে মামলা দায়ের করলেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে দ্রুত খুনীদের গ্রেফতার দাবি জানান বক্তরা।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, মুজাহিদ হাওলাদার হত্যার মামলার কিছু আসামী জামিনে আছে ও কিছু আসামী পলাতক রয়েছে। এই পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ স্বারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি নিহত মুজাহিদের পিতা সেকেন্দার হাওলাদারের একটি স্বারকলিপি পেয়েছি। স্বারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

    প্রসঙ্গত, গত ৮ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী মুজাহিদ হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন পর তাকে ছেড়ে দিলে বাড়ীতে নিয়ে আসা হয়। পরে ১৯ এপ্রিল (বুধবার) অসুস্থ হয়ে পড়লে তাকে তোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অলিদ হোসেন বাদী হয়ে ২৭ নমের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। #

  • পাইকগাছায় লতা আমের রংঙ সফেদার মতন হওয়ায় বিক্রি হচ্ছে না;হতাস চাষীরা

    পাইকগাছায় লতা আমের রংঙ সফেদার মতন হওয়ায় বিক্রি হচ্ছে না;হতাস চাষীরা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় লতা আম বাদামি ধুসর বর্ণের হয়ে গেছে। লতা আম গাছের সব আম বাদামি ধুসর বর্ণের সফেদার মতন। দেথলে মনে হয় আম গাছে সফেদা ধরেছে। আমের রং ধুসর হওয়ায় আম বিক্রি হচ্ছে না। বাজারে লতা আমের ক্রেতা নেই।
    গদাইপুরের বোম্বাই লতা আম অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয়।তবে এবছর লতা আমে ধুসর বর্ণের হওয়ায আমের কোন ক্রেতা নেই। লতা আমের আর চাহিদা নেই বাজারে ও বিক্রি হচ্ছে না। লতা আমের বাগান মালিক ও ব্যবসাহীরা আম নিয়ে বিপাকে পড়েছে।গাছ থেকে আম পাড়ার খরচ উঠছে না। এর ফলে গাছে আম নষ্ট হচ্ছে।লতা আমের বাগান মালিক গদাইপুরের মোবারক ঢালী বলেন,গাছে সার ঔষধ প্রয়োগ করার পরও লতা আমে ধুসর রঙের হয়েছে। কেউ লতা আম কিনছে না।আম বিক্রি না হওয়ায় অনেক টাকার ক্ষতি হয়েছে।
    আম বাদামি ধুসর বর্ণের হওয়া এটা আমের দাদ রোগ বা স্ক্যাব রোগ।আমের স্ক্যাব রোগ হলে কচি আমের গুটি আক্রান্ত হয় ঝড়ে যায় ।আক্রান্ত আমের খোসা বাদামি ধুসর বর্ণের হয়ে যায়, খোসা খসখসে ও কিছুটা ফাটাফাটা মনে হয় ছোট অবস্থায় আক্রান্ত হলে আম ঝরে পড়ে, বড় আমে আক্রমণ থাকলে পুরা আম ধুসর বর্ণে ঢেকে যায়।আমের রং ধুসর হওয়ায় বাজার দর কমে যায়।
    পাইকগাছা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম বলেন, বোম্বাই লতার বাদামি ধুসর বর্ণের হওয়া এটা আমের দাদ রোগ বা স্ক্যাব রোগ। আম গুটি অবস্থায় থাকতে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ৩-৪ বার স্প্রে করলে আমের ধুসর রং থাকবে না আর ফলও ভালো পাওয়া যায়। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে রাখতে হবে।পরিস্কার করার পর একাট ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করতে হবে।
    আম বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং উপাদেয় ফল। তাই আমকে ফলের রাজা বলা হয়। বাংলাদেশের প্রায় সব জেলাতেই আম জন্মে। তবে উৎকৃষ্টমানের আম প্রধানত উত্তর পশ্চিমা লের জেলাগুলোতে যেমন-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা,খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাতে ভালো জন্মে। তবে গদাইপুর এলাকায় লতা আমের ব্যাপক পরিচিতি ছিলো।লতা আম এ অ লে একটি অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিল।তবে লতা আমের মান নষ্ট হওয়ায় এর চাহিদা ও বিক্রি হচ্ছে না।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।