Author: desk

  • পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপন উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু

    পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপন উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপন উদ্বোধন অনুষ্টানের প্রধান অতিথি এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, পাখি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পরিবেশের ভারসম্য রক্ষা করে পাখি।পাখি আমাদের নানা ভাবে উপকার করে।পাখি সংরক্ষণে বনবিবির এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই।পাখি সুরক্ষায় বনবিবির এ কাজে আমার সহযোগীতা থাকবে।পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।
    ২৪ মে বুধবার দুপুরে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও বাজার খোলা প্রাঙ্গণে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ সভা ও গাছে পাখির বাসা স্তাপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধিান। গণসচেতনতামূলক সভা ও মাটির স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক বদিউজ্জামান সরদার, সহকারি প্রধান শিক্ষাক শিব শংকর চক্রবর্তী, শিক্ষক সেলিম রেজা, গোপালপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সুস্মিতা সোম, সোজন বাদিয়ার ঘাটের সভাপতি শাহাজান আলী, কবি রোজী সিদ্দিকী, কবি ও পরিবেশ কর্মি ঐশী আক্তার লিমা, শিক্ষার্থী মনিরা আহম্মেদ, লাবিবা আক্তার, অর্থি বিশ্বাস, সেতু আক্তার,লিনজা আক্তার,তামান্না আক্তার, রিদাতুল জান্না সাউদিয়া, দ্বীপানিতা অধিকারী, পরিবেশ কর্মি আব্দুল বারিক, কার্তিক মণ্ডল প্রমুখ।
    পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও বাজার খোলা প্রাঙ্গণে পাখির বাসার জন্য কাঠের তৈরি বাস্ক ও মাটির পাত্র স্থাপন করা হয়।
    বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।
    উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভায়রণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

  • শৈলকুপার ধাওড়া গ্রামের আজাদকে পিটিয়ে  শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

    শৈলকুপার ধাওড়া গ্রামের আজাদকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে আবুল কালাম আজাদ নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখমের পর শ^াসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হলেও আসামীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বাদী আবুল কালাম আজাদ মামলা করে হয়েছেন বাড়িছাড়া। তিনি কোন ভাবেই নিজ গ্রামে যেতে পারছেন না বলে অবিযোগ করেন। মামলা এজাহার সুত্রে জানা গেছে, শৈলকুপার ধাওড়া গ্রামের আব্দুল মালেক জোয়ার্দ্দারের ছেলে আবুল কালাম আজাদ দীর্ঘদিন ঢাকার গার্মেন্টসে চাকরী করার সুবাদে বাড়িতে আসতেন কম। এই সুযোগে তার পৈত্রিক সম্পত্তি বেদখল করেন তার আপন ভাই ও শরীকের লোকজন। চার মাস আগে তিনি চাকরী ছেড়ে স্থায়ী ভাবে নিজ গ্রামে চলে আসেন। বাড়ি এসে পাকা ঘর তৈরী করতে চাইলে বাধা দেন মামলার প্রধান আসামী শহিদুল, ওহিদুল, বর্ষা খাতুন, মাজেদুল, মফিজুল. মালা খাতুন, বৃষ্টি খাতুন ও আলো জোয়ার্দ্দর। বাড়ি নির্মানে বাঁধা পেয়ে তিনি গ্রামের মাতুব্বরদের ডেকে ঘটনাটি মিমংশা করে নেন এবং বসতবাড়ির দক্ষিন-পুর্ব দিকে বাড়ি তৈরী করে বসবাস শুরু করেন। গত ৭ মে রোববার বিকাল ৩টার দিকে আবুল কালাম আজদ নিজ ঘর সংলগ্ন জমিতে তরিতরকারী আবাদের প্রস্তুতি নিতে কোদাল দিয়ে জমি প্রস্তুত করছিলেন। এ সময় আসামী শহিদুল ইসলাম জোয়ার্দ্দার আকস্মিক ভাবে লোহার রড এনে মাথায় আঘাত করতে উদ্যোত হন। তিনি মাথা সরিয়ে নিলে লোহার রড ডান হাতে লাগে এবং হাতটি ভেঙ্গে টুকরো হয়ে যায়। এরপর আসামী ওহিদুল, মাজেদুল, মালা খাতুন, বৃষ্টি খাতুন ও বর্ষা খাতুন জোটবদ্ধ হয়ে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের পর শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়। বাদীর ঘুরে ঢুকে তারা আসবাবপত্র ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে। এতে নগদ অর্থসহ প্রায় লাক্ষাধীক টাকার ক্ষতি হয়। মৃত ভেবে আবুল কালাম আজাদকে আসামীরা ফেলে চলে গেলে তার গোঙ্গানীর শব্দে সাক্ষি শাহিনা খাতুন ও মলিনা বেগম ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে আবুল কালাম আজাদকে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চারদিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর তিনি ভয়ে শৈলকুপা থানায় মামলা করতে পারেনি। গত ১৫ মে আবুল কালাম আজাদ শৈলকুপা আমলী আদালতের বিজ্ঞ মেজিষ্ট্রেট মেঘা গুপ্তার আদালতে নালিশী দরখাস্ত দাখিল করেন। অভিযোগ পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক নালিশী দরখাস্তটি এজাহার হিসেবে গত্য করে তিন কার্য দিবসের মধ্যে আদালতকে অবগত করার নির্দেশ প্রদান করেন। আাদালতের নির্দেশ পেয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম গত ২১ মে মামলাটি রেকর্ড করেন। এদিকে মামলা রেকর্ড করলেও এখনো আসামী অধরাই রয়ে গেছে। আসামীরা বাদীর বাড়ি গিয়ে প্রতি নিয়ত হত্যার হুমকী দিচ্ছে। ফলে বাদী মামলা করে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস মন্ডল জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হামিদুল ইসলামকে দ্রæত আসামীদের গ্রেফতার করার জন্য বলা হয়েছে। হয়তো আসামীরা গাঢাকা দিয়ে আছে। তিনি বলেন, মামলা যখন রেকর্ড হয়েছে তখন আসামীরা রেহাই পাবে না।

  • নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা

    নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইল ট্রাফিক পুলিশের বিশেষ আভিযানিক সফলতা। নড়াইল ট্রাফিক পুলিশ সদর থানাধীন ধূপখোলার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি মোটরসাইকেল, নছিমন আলম সাধু তিনটি, একটি লাটা এবং একটি ট্রাক্টর আটক করে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বুধবার (২৪ মে) সড়ক ও পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অভিযানকালে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ট্রাফিক পুলিশ পরিদর্শক ইমদাদুল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় বাল্য বিবাহ, যৌতুক  ও পারিবারিক  সহিংসতা  বিষয়ে সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বাল্য বিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা বিষয়ে সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ।। বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে মঙ্গলবার ২৩ মে , হালিমা খাতুন আলিম মহিলা মাদ্রাসায় নাগরিক উদ্যােগের আয়োজনে স্কুল পযার্য়ে নেটওয়াকিং এন্ড ক্যাম্পেইন ( বাল্য বিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা) বিষয়ের উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন তালুদার। অতিথি ছিলেন এ এস আই মোঃ মামুন উর রশিদ লবনসাড়া তদন্ত কেন্দ্র, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ছাএী বৃন্দ। নাগরিক উদ্যােগের এরিয়া কোঅডিনেটর মোঃ মহসিন মিয়া ও কমিউনিটি প্যারালিগ্যাল মাসুম বিল্লাহ প্রমুখ।#

  • নেছারাবাদে সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে ওয়ানটাইম প্লেট

    নেছারাবাদে সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে ওয়ানটাইম প্লেট

    নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি //

    জলে জঙ্গলে পড়ে থাকা সুপারি খোল এখন আর খেলনা নয়, এটা একটি অর্থকারি পন্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। প্রতিটি সুপারি খোলের মূল্য ১ টাকা। এভাবে হ্যান্ড মাইক হাতে আকরাম হোসেন উজ্জ্বল এলাকায় ঘুরে ঘুরে সুপারি খোল সংগ্রহ করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    পিরোজপুরে নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠিতে সুপারি গাছের শুকনো খোল দিয়ে বিভিন্ন ধরনের ওয়ানটাইম প্লেট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন আকরাম হোসেন উজ্জ্বল।সে স্বরূপকাঠি উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার।

    জানা যায়, আকরাম হোসেন উজ্জ্বল তার এক বন্ধুর মাধ্যমে এ কাজে উৎসাহিত হন। এবং খুলনা থেকে মেশিন সংগ্রহ করে ওয়ানটাইম প্লেট তৈরির কারখানা চালু করেন। ২০২৩ সালের জানুয়ারীতে উপজেলার স্বরূপকাঠি কুড়িয়ানার সড়কের পাশে মাহমুদকাঠি হাসপাতালের কাছেই গড়ে তোলেন “এ আর ন্যাচালার প্লেট” নামে ছোট্ট একটি কারখানা।তার কারখানায় এখন ৮ জন কর্মচারী রয়েছে। স্থানীয় লোকজন তার কারখানায় এসে সুপারির খোল বিক্রি করে যায়। এছাড়াও সুপারি খোল সংগ্রহের জন্য আলাদা কর্মী নিয়োগ দেয়া আছে। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ঝড়ে যাওয়া সুপারি খোল প্রতিপিচ ১টাকা করে ক্রয় করে নিয়ে আসেন। পরে ঐ খোল দুই দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।

    এরপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের তৈজস পত্র বা ওয়ান টাইম প্লেট । যার মধ্যে অন্যতম হচ্ছে, থালা, বাটি, নাস্তার প্লেট এবং ট্রে সহ নানা রকমের আইটেম। এসব পণ্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ভবিষ্যতে বিদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে উজ্জ্বলের।

    স্থানীয়রা জানায়, তাদের এলাকায় এ ধরনের কারখানা হওয়ায় তারা আকরাম হোসেনকে সাধুবাদ জানিয়েছেন। প্লাস্টিকের তুলনায় সুপারি পাতার তৈরি এসব তৈজসপত্র অনেক ভালো। শুকনো সুপারি পাতার খোল দিয়ে ওয়ান টাইম প্লেট সহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করায় তারা খুশি। পরিবেশের জন্য সহায়ক হওয়ায় উদ্যোক্তা আকরাম হোসেন কে ধন্যবাদ জানান।

    ওয়ানটাইম প্লেট তৈরির বিষয়ে উদ্যোগতা আকরাম হোসেন উজ্জ্বল জানান, আমি মনেকরি পরিবেশ সুরক্ষায়, আমাদের এলাকায় এরকম আরো কারখানা গড়ে গড়ে তোলা দরকার। এবং এরকম কারখানা তৈরিতে বেকার যুবকরার এগিয়ে আসলে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোন রকম রাসায়নিক পদার্থ ছাড়াই ঝড়ে পড়া সুপারির খোল থেকে এসব তৈজসপত্র তৈরি করার উদ্যোগ নিয়েছি। এবং ঝড়ে যাওয়া সুপারি গাছের খোলে শতভাগ পরিবেশ বান্ধব। এই প্লেট ব্যবহারের পর ফেলে দিলে পঁচে যাবে। এই পণ্য তৈরিতে শুধু আয়ের উৎসই হবে না পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করছি এক সময় প্লাস্টিকের বিকল্প হিসেবে মানুষ এই পণ্য ব্যাপক হারে ব্যবহার করবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উদ্যোক্তা। উজ্জ্বল আরো জানান, এ পর্যন্ত আমি এখানে পনের লক্ষ টাকা বিনিয়োগ করেছি তবে কারখানা বড় করতে হলে আরো বিশ থেকে ত্রিশ লক্ষ্ টাকার প্রয়োজন।সরকারি ভাবে যদি কম সুদে আর্থিক সহযোগীতা পাই তাহলে কারখানাটি বড় করার ইচ্ছা আছে আমার।

    স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার জানান, স্বরূপকাঠিতে এই প্রথম সুপারির খোল দিয়ে ওয়ান টাইম পণ্য সামগ্রী উৎপাদন করায় তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ খাতে এলাকার বেকার যুবকের কর্ম সংস্থান সৃষ্টি হবে এবং আয়ের নতুন একটা পথ সৃষ্টি হবে। আকরাম হোসেন উজ্জ্বলের এই পরিবেশ বান্ধব উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় একজন ভালো উদ্যোক্তাদের সর্ব দিক থেকে সহযোগিতা করে থাকেন। সেদিক থেকে তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহযোগিতা ও করার চেষ্টা করবো। তার কারখানায় উৎপাদিত পণ্য ব্যবহার করায় পরিবেশ দূষণ অনেক কমে আসবে তাই সর্বসাধারণকে ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

  • বারৈয়ারহাট হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ নির্মাণকাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন

    বারৈয়ারহাট হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি ।

    সড়ক ও জনপথ অধিদপ্তর – সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু মন্ত্রণালয়ের আয়োজনে বারৈয়ারহাট -হেঁয়াকো -রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    বুধবার (২৪ মে) সকাল ১১টার সময় রামগড় মৈত্রী সেতু ১ ইমিগ্রেশন ভবনের সামনে উক্ত সড়ক প্রশস্তকরণ সভার আয়োজন করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে উপস্থিত থেকে সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

    আয়োজিত অনুষ্ঠানে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংসদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা এমপি,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,চট্রগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল ইসলাম,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈয়ব আলী, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন, পৌর মেয়র রফিকুল আলম কামাল,অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) নাজিম উদ্দিন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান “রামগড় ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ, অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সহ সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    উল্লেখ –গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে গত ৫ এপ্রিল ২০১৭ সাল নয়াদিল্লীতে ৩য় লাইন অব ক্রেডিট (Loc- lll)এর জন্য একটি memorandom of understanding (Mou)সাক্ষরিত হয়। উক্ত mou তে বারৈয়াহাট হেঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিলো,এই প্রকল্পের মাধ্যমে ৩.০০ কিঃ দীর্ঘ সড়কটি র প্রশস্ততা ৫.৫০ মিটার (১৮ফুট) হতে বৃদ্ধি করে ১১.৩০ মিটার (৩৮ফুট)করা হবে।তা ছাড়া এই প্রকল্পের মাধ্যমে ৯টি সেতু (২৪৯.২০মিটার ) এবং ২৩টি কালভার্ট (১০৮ মিটার )নির্মাণ করা হবে,এখানে উল্লেখ যে উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (8FYP)অনুসারে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্ধারিত লক্ষমাত্রা ১২৭০০ কিলোমিটার আঞ্চলিক /জেলা মহাসড়ক উন্নয়ন /পুর্বাসন ৩৭৫০০ মিটার সেতু /কালর্ভাট নির্মাণ ৩৭৫ কিলোমিটার রিজিড,পেভমেন্ট নির্মাণ এর অংশ বিশেষ বাস্তবায়িত হবে।

  • সুনামগঞ্জ বাল্যবিবাহ নিরোধ আইন বিধিমালা নিয়ে সাংবাদিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ বাল্যবিবাহ নিরোধ আইন বিধিমালা নিয়ে সাংবাদিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ প্রতিনিধি।
    বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ও বিধিমালা ২০১৮অবহিত করণ ও পর্যালোচনা বিষয়ে প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪মে রোজ বুধবার সকাল ১১ঘটিকায় মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরঞ্জিত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক সূচিত্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ,জে,এম রেজাউল আলম,এফ আই ভিডিবির বিভাগীয় ব্যবস্হপক নজরুল ইসলাম,প্লান ইন্টার ন্যাশনাল৷ ৷৷ সমন্বয়কারী জাহেদ আহমদ প্রমূখ। সাংবাদিকদের মাঝে উপস্থিত লতিফুর রহমান রাজু, কুলেন্দু শেখর দাস,অরুন চক্রবর্তী, বিন্দু তালুকদার, আকরাম উদ্দিন, এমরানুল হক চৌধুরী, ঝুনু চৌধুরী, সিরাজুল ইসলাম শ্যামল,শামস্ শামীম, মোঃ ফরিদ মিয়া,একে মিলন আহমদ,আবু হানিফ, আফজাল হোসেন,কেএম শহীদুল ইসলাম,এআর জুয়েল,শহীদনুর আহমদ, মাসুক মিয়া, আমিনুল ইসলাম, আমিনুল হক,রুমান, কর্নবাবু দাস,তাজুল ইসলাম তারেক,মোঃ হাসান,আলাউর রহমান,দিলাল আহমদ,সামিয়ান তাজুল,জাকিয়া সুলতানা, এমরান হোসেন,হাকিম আফতাব উদ্দিন,তুষার আহমেদসহ আর অনেকে।
    আলোচনা সভায় বাল্যবিবাহ বন্ধে জন সচেতনতামূলক হওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আলোচনা সভায় বক্তারা এবং সকলের মাঝে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পর্যালোচনা করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভাবে সমাজে বাল্যবিবাহ রোধে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।##

  • বরগুনা তালতলীতে কো-অপারেটিভ  ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

    বরগুনা তালতলীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

    বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে ২৩ মে মঙ্গলবার ১০ঘটিকায় ছাতন পাড়া কারিতাস কার্যালয়ে, কারিতাস আইসিডিপি-রাখাইন প্রকল্পের সহযোগিতায় গঠিত ২১টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

    কারিতাস আইসিডিপি-রাখাইন প্রকল্পের সহযোগিতায় ২০০৭ সালে যাত্র শুরু করে ২০১২ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত মাইক্রোক্রেডিট এপ্রোস নামে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হয়।

    ২০১২ সালের মার্চ মাস থেকে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নাম দিয়ে সমবায় অধিদপ্তরের মাধ্যমে পর্যায়ক্রমে ২১টি ক্রেডিট ইউনিয়নের নিবন্ধন করা হয়। কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গুলো তালতলী উপজেলার ২১টি গ্রামে পরিচালিত হয়।

    ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,
    জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সঞ্জীব চন্দ্র রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুচ, নিশানবাড়ীয়া প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাখাইন সমাজ উন্নয়ন
    সাংস্থা সহ -সভাপতি মি:মংতাহান,সিসিইউ ফেডারেশন সভাপতি মি:মংথিনজো,মি:চুমেন মাতুববর, নয়াভাইজোড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সোহাগ,সিডিও মি:উচোমেন,সিডিএ মিসেস চান্দা ও তুলসী রানী উপস্থিত ছিলেন।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • নজীর আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী   সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়ায় দোয়া মাহফিল

    নজীর আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়ায় দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রামের মানবিক সংগঠন নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যন, যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সেলের কার্যকরী সদস্য,সাবেক ছাএনেতা
    ডক্টর জুলকারনাইন চৌধুরী( জীবন) যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে প্রাণে রক্ষা পাওয়ায় পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বধুবার (২৪ মে ) বিকালে শাহ চাঁদ আউলিয়া মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

    দোয়া কামনায় মোনাজাত পরিচালনা করেন শাহজাদা এস এম বোহার উদ্দিন। মোনাজাত তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে দোয়া করা হয়।

  • মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

    মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের উদ্যোগে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ মেলার আয়োজন করে কারিতাসের আলোক-৩ প্রকল্প। উক্ত মেলায় কারিতাস ময়মনসিংহ অঞ্চল আর ডি অপূর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রসাশক নাফিসা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফা: সুবাস কস্তা সিএসসি, জিএমএডিসির সভাপতি অজয় এ মৃ, থাংআনী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মার্টিন মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা কস্তা সিএসসি ও কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম অন্যান্য নেতৃবৃন্দ। কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলায় ১৭টি স্টল বসে ছিল। কারিতাসের নারী-পুরুষ কৃষক দল স্টল প্রদর্শন করেন। স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে চুনিয়া পুরুষ দল, দ্বিতীয় হয়েছে কাইলাকুড়ি নারী কৃষক দল, তৃতীয় হয়েছে আইএফএস আইসিটি কৃষাণী দল। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরনী ও ৩জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হয়। পুরুস্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।