Author: desk

  • বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ  পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও চট্টগ্রাম মহানগরী কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৫ মে রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রামের ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট মোড়স্থ রোজ ফ্লেভার রেস্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও চট্টগ্রাম মহানগরী কমিটি গঠন অনুষ্ঠানে সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব জনাব এম নজরুল ইসলাম খান।
    এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলে উদ্দিন বাহার, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি ও চট্রবাণী পত্রিকার সিটি রিপোর্টার মু.বাবুল হোসেন বাবলা, দৈনিক অপরাধ অনুসন্ধানের পরিচালক সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল খায়ের,মোঃ তপু মাঝি , মোহাম্মদ রাসেল মিয়া, মোঃ স্বপন, মোহাম্মদ নূরনবী, মোহাম্মদ তরিকুল এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

    প্রধান আলোচকের বক্তব্যে জনাব নজরুল ইসলাম খান বলেন একজন সাংবাদিককে তার মূল ধারাই থেকে সব সময় সঠিক তথ্যর ভিত্তিতে নিউজ প্রকাশ করতে তার নিজের ভূমিকা পালন করতে হবে, কখনোই নিজের নীতি নৈতিকতা সাংবাদিকতা করতে গিয়ে অন্যের কাছে বিক্রি করা যাবে না, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মাধ্যমে সকল সাংবাদিককে একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে, সকল সাংবাদিকগণ এক হয়ে সমাজের সকল তথ্যচিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।

    সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমান সকল সাংবাদিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন আমরা সততা ও নিষ্ঠার মাধ্যমে যদি সবাই পুরনো দিনের কথা ভুলে হাতে হাত কাধে কাধ মিলিয়ে কাজ করি ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো,
    পরিশেষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক বাবুল হোসেন বাবলাকে ঘোষণা করেন এবং পরবর্তীতে লিখিত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • ‘মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী’

    ‘মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী’

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এদেশটাকে উন্নত করার জন্য বিভিন্ন দেশে যাচ্ছেন। যে সকল জিনিস আমাদের দেশে নেই সে সকল জিনিস নিয়ে আসছেন। মানুষের জীবনমান উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে চলেছেন।

    বৃহস্পতিবার (২৫ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    রমেশ চন্দ্র সেন বলেন, দেশকে উন্নত করতে হলে দেশের মর্যাদা রাখতে হবে। দেশে যারা কাজ করছে তাদের সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ যাতে কারো ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রাখা। আগামী জানুয়ারিতে হয়তো জাতীয় নির্বাচন হবে। এবারের নির্বাচন অত্যন্ত পরিচ্ছন্ন হবে। যাতে কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না।

    তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আশাতীত উন্নয়ন হয়েছে। জেলা হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। স্কুল-কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। হাসপাতালে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন।
    রমেশ চন্দ্র বলেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ দিয়েছে সরকার। প্রতিটি ঘরে নলকূপ দেয়া হচ্ছে। আমাদের কাজই হচ্ছে মানুষকে দেয়া। আমরা নিই না, শুধু দিই। সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বণ্টন করার চেষ্টা করি।

    তিনি আরো বলেন, কাজ করতে গেলে ভুল-ত্রুটি হতে পারে। তারপরও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি।

    ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাশু দত্ত টিটোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

    বাজেট অধিবেশনে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেট উপস্থাপন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৩ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা প্রাপ্ত আয় ও ব্যয় ধরে নতুন বাজেট ঘোষণা করা হয়।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৫-০৫-২০২৩ ইং। কুড়িগ্রামের রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটিসহ অন্যান্য কমিটির মাসিক সভা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ২৫শে মে,বৃহস্পতিবার সকাল সাড়ে দশঘটিকায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা-হিল জামান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,রিপোর্টার্সক্লাব রাজারহাট শাখার সভাপতি আশিকুর রহমান লিমনসহ আরও অনেকেই।এসময়ে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম,এসিল্যান্ড এসএম আরিফুল হক, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, জেলা পরিষদ সদস্য এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মশিউর রহমান মন্ডল,চাকির পশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক। #

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • একটি প্রাইভেটকার থেকে  বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার  করেছে পুলিশ

    একটি প্রাইভেটকার থেকে বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার করেছে পুলিশ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী জেলা ও মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। একাধিকবার বিএনপির প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও নির্বাচিত হতে পারেননি।

    গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

    তাঁর এই বক্তব্যের ভিডিও দুই দিন পর ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে বেশকিছু মামলা হয়। আত্মগোপনে থাকা চাঁদকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর চাঁদকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

    এরপর দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে আরএমপি কমিশনার আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথম চাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

    সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন জানান, বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ছয় থেকে সাতটি মামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় বেশকিছু মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

    তিনি আরও জানান, আবু সাঈদ চাঁদ প্রাইভেটকারে চড়ে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করে।

    ডিআইজি আবদুল বাতেন আরও জানান, আদালতে চাঁদের রিমান্ডের আবেদন করা হবে কি না তা মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। এছাড়া দেশের অন্য থানাগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখানোর বিষয়েও আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন মামলার তদন্ত কর্মকর্তা।

    সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাকসহ ঊর্দ্ধতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • রংপুর জলপাইগুড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর জলপাইগুড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প রংপুর জলপাইগুড়িতে অনুষ্ঠিত।
    গত বৃহস্পতিবার ২৫ মে রংপুর সিটির ২৭ নং ওয়ার্ড এর মৃত রিয়াজ খানের উঠানে সমাজসেবক ফিরোজ হোসেনের উদ্যোগে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
    আয়োজনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মোঃ ফিরোজ হোসেন ,মোঃ ইন্জিনিয়ার মোঃ জহুর মোক্কারাম বাদল,আব্দুল্লাহ আমান,রবিন,প্রেম,আনমোল হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ নিলুফার ইয়াসমিন, পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
    ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস টেস্ট করা হয়।

  • উপজেলা চেয়ারম্যানের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    উপজেলা চেয়ারম্যানের গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ীর ধাক্কায় মো.আবদুল্লাহ আল মামুন(৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫সে) দুপুরে বরিশাল- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে মো,আবদুল্লাহ আল মামুন মূল সড়কে উঠতেই ঝালকাঠি থেকে আসা উপজেলা চেয়ারম্যানকে বহনকারী গাড়ীটি তাকে ধাক্কা দিলে সে ছিটকে পরে এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে চেয়ারম্যান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত আবদুল্লাহ আল মামুন উপজেলার মেরহর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

    বিভিন্ন সূত্রে জানা গেছে,ঘটনার সময় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের গাড়ীটি প্রকৃত চালক আল আমিনের পরিবর্তে চেয়ারম্যানের ব্যক্তিগত চালক মো.বাবু চালাচ্ছিলেন। মো.বাবু কাঠালিয়া উপজেলার চেচরী ইউনিয়নের উত্তর চেচরী গ্রামের বাসিন্দা । তার বাবার নাম কালাম সরদার। এব্যাপারে বক্তব্য নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, বরিশাল – ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • জয়পুরহাট জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন

    জয়পুরহাট জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে আওয়ামীলীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগের অফিসে অনুষ্ঠিত হয়।

    জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবীর বিন আনোয়ার। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

    এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবীর বিন আনোয়ার আওয়ামীলীগ সরকারের বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন।

  • কেমন নাগেশ্বরী চাই? মতবিনিময় সভা

    কেমন নাগেশ্বরী চাই? মতবিনিময় সভা

    এম এস সাগর, কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে জনপ্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময় সভা (২৫মে) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নাগেশ্বরী পৌর মিলনায়তন হল রুমে নাগেশ্বরী থানা পুলিশের আয়োজনে “কেমন নাগেশ্বরী চাই? আপনার জিজ্ঞাসা পুলিশের নিকট প্রত্যাশা” সময়োপযোগী জনবান্ধব সভা অনুষ্ঠিত হয়েছে।

    নাগেশ্বরী থানা পুলিশের আয়োজনে সামাজিক গণসচেতনতা মূলক সার্বিক অপরাধ দমন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সকলের সম্মিলিত অংশীদারত্বের মাধ্যমে “কেমন নাগেশ্বরী চাই? আপনার জিজ্ঞাসা পুলিশের নিকট প্রত্যাশা” সময়োপযোগী জনবান্ধব সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাদক, জুয়া, যৌন নিপীড়ন, নারী নির্যাতন, বাল্য বিবাহসহ সামাজিক অপরাধ-অবক্ষয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম-০১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এবং নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামান, নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, নাগেশ্বরী উপজেলার ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা বেগম অন্যান্য ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।

    কুড়িগ্রাম-০১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর বলেন, সরকারের অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় ছোট ছোট সামাজিক অপরাধসমুহ থেকে মুক্ত করে একটি নান্দনিক নাগেশ্বরী রুপান্তরের প্রত্যয় ও সম্মিলিত সহযোগিতার অভিব্যক্তি প্রকাশ করেন।

    কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্তসহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। উন্নয়ন ও অগ্রযাত্রায় নাগরিকের পাশে সর্বদাই কুড়িগ্রাম জেলা পুলিশ।

  • সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী জনতা ব্যাংক অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

    সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী জনতা ব্যাংক অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে এলাকাবাসী ও সাধারণ জনগণের আয়োজনে উক্ত ব্যাংক সুন্দরগঞ্জ বাজারে অপসারণের চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌর সভার ১ নং ওয়ার্ডের আ’লীগ সভাপতি শাহ সুলতান,কমিশনার সামিউল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, মীরগঞ্জ বাজার হতে জনতা ব্যাংক অপসারণ করা হলে আমরা সবাইকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলব।

  • পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্ঠা খুলনা-৬’ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।