Author: desk

  • মালদ্বীপের এয়ারপোর্টে আবদুল্লা_আল_মাহমুদ_সহিদ কে ফুলের শুভেচ্ছা জানান।

    মালদ্বীপের এয়ারপোর্টে আবদুল্লা_আল_মাহমুদ_সহিদ কে ফুলের শুভেচ্ছা জানান।

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- কুমিল্লার কৃতি সন্তান রাজপথের রাজনীতির সৈনিক কুমিল্লা মহানগর যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা_আল_মাহমুদ_সহিদ সপরিবার নিয়ে মালদ্বীপে আসেন শুক্রবার (২৬ মে) ২০২৩। মালদ্বীপের বিমানবন্দরে আবদুল্লা_আল_মাহমুদ_সহিদ কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন মালদ্বীপ আওয়ামী লীগ ও যুবলীগ।

    এসময়ে মালদ্বীপের এয়ারপোর্টে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দুলাল মাতব্বর, সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাজী সাদেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রিন্টু, সহ-সভাপতি মোঃ ফাইজুর রহমান, মোঃ মনির হোশেন, রুবেল মৃধা, এনামুল হক জাকির, মোঃ জামাল হোসেন, এবং মালদ্বীপ আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রাসেল আহমেদ সাগর, সহ-সভাপতি মোঃ ওয়াসিম আকরাম হৃদয়, সহ-সভাপতি মোঃ মীর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ জয়, কাওছার আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কবির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনির হোশেন, ও ইমাম হোসেন সহ মালদ্বীপ আওয়ামী লীগ ও যুবলীগের অসংখ্য নেতাকর্মী।

  • বোরো ধানের কাঙ্খিত দামে, খুশি ঠাকুরগাঁওয়ের কৃষকরা

    বোরো ধানের কাঙ্খিত দামে, খুশি ঠাকুরগাঁওয়ের কৃষকরা

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষকদের কারিগরি পরামর্শ, সুষম সারের ব্যবহার, বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় থাকায়, সার, বীজ, কীটনাশক কৃষকদের ক্রয়ক্ষমতার নাগালে থাকায় এ বছর ইরি-বোরোর বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় এবং বাম্পার ফলন হওয়ায় ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার কৃষকদের মুখে ফুটে হাসির জোয়ার।

    কৃষকরা বলছেন, তেমন বড় কোনো ঝড় বৃষ্টি ও দুর্যোগ না হওয়ায় গতবছরের তুলনায় এবার একর প্রতি ৫-১০ মণ করে ফলন বেশি হয়েছে। কারো কারো বিঘায় ৬০-৬৫ মণ পর্যন্ত ফলন হয়েছে। আর বর্তমানে ৮০ কেজির এক বস্তা কাঁচা ধান ১৮শ থেকে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। এক বিঘা জমিতে তাদের খরচ হয়েছে ২০-২২ হাজার টাকা আর বিক্রয় করছেন ৪৫ থেকে প্রায় ৫০ হাজার টাকা। তাই এবার তারা ফলন ও দামে সন্তুষ্ট।

    মাঠেই ধান মাড়াই করে আবার মাঠেই ধান বিক্রয় করছিলেন সদর উপজেলার রহিমানপুর দাসপাড়া গ্রামের ধান চাষি আশানন্দ রায়। তিনি বলেন, এবার আমাদের ৫০ শতকের এক বিঘা জমিতে ধান হয়েছে ৫০ মণ করে। আর প্রতি মণ ধান বিক্রয় করলাম ৯২৫ টাকা করে। তাতে এক বিঘা জমির ধানের মূল্য পেয়েছি ৪৬ হাজার টাকার ওপরে। ধান চাষ করতে এক বিঘা জমিতে সর্বমোট খরচ হয়েছে প্রায় ২০-২২ হাজার টাকা। এতে লাভ থাকতেছে প্রায় ২৪-২৫ হাজার টাকা।

    চাষি প্রতুল বর্মন বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় ধানের দাম ও ফলন দু’টোই ভালো পেয়েছি। গত বারে ধান বিক্রয় করেছিলাম ১৬শ টাকা বস্তা। এবার প্রথম দিকে ২১শ-২২শ টাকা ধানের বস্তার দাম ছিল, এখন একটু কমে গেছে। ২৯ জাতের ধান আমার একবিঘা জমিতে ৪৮ মণ করে ফলন হয়েছে। তাই ফলনে ও দামে আমরা খুশি।

    খায়রুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, আমি সরিষা কেটে সবার পরে ধান লাগিয়েছিলাম। আবার সবার আগে ধান কেটে বিক্রয় করেছি। আল্লাহর রহমতে এবার ধানের ফলন ও দাম ভালো পেয়েছি। আগামীতে আবার দেড় একর জমিতে সরিষা করে বোরো ধান চাষ করব।

    চাষি মকবুল হোসেন বলেন, এখন ধান রোপণসহ কাটা মাড়াই করছি আধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে। এতে করে এক সঙ্গে ধান কাটা মাড়াই ও বস্তা হয়ে যাচ্ছে। তাতে এখন আগের থেকে আমাদের কাজ করতে পরিশ্রম ও কষ্ট কমে গেছে।

    হবিগঞ্জ থাকা ঠাকুরগাঁওয়ে আসা হারভেস্টার চালক হৃদয় ইসলাম বলেন, এখনো মাঠে সব কৃষকের ধান পাকেনি। তাই দিনে ১০-১৫ বিঘা জমির ধান হারভেস্টার দিয়ে মাড়াই করছি। সব ধান পেকে গেলে দিনে ২৫-৩০ বিঘা জমির ধান মাড়াই করতে পারবো। বর্তমানে দূরত্ব ও স্থান ভেদে এক বিঘা জমির ধান মাড়াইয়ে ৪-৫ হাজার টাকা নিচ্ছি।

    জেলা কৃষি অফিসের সূত্রমতে, জেলায় এবার বোরো মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এর বিপরীতে ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এতে পার হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে ফলন হয়েছে। গতবছরের চেয়ে এবার প্রায় ১ হাজার ৬০০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে।

    ব্যবসায়ী আক্তারুল ইসলাম বলেন, গতবারের তুলনায় এবার ধানের বস্তা প্রতি ২শ-৪শ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাঁচা ধানের বস্তা ১৮শ থেকে ২ হাজার টাকা দরে ক্রয় করছি। তবে এর থেকে দাম আরো বৃদ্ধি পেতে পারে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারি প্রণোদনার আওতায় জেলার কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবার বোরো মৌসুমে হাইব্রিড ধানে ১৫ হাজার কৃষককে ও উপশী জাতের ধানে ১০ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ধান চাষে সকল কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর ফলে কৃষকরা দ্রুত সময়ে ফসল রোপণ ও কর্তন করতে পারচ্ছেন এবং খরচের দিক থেকেও তারা লাভবান হচ্ছে। যত বেশি কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি হবে ততো বেশি কৃষক লাভবান হবেন। তাই কৃষি যান্ত্রিকীকরণ অব্যাহত রেখেছে সরকার।

    তিনি আরো বলেন, এবার পার হেক্টর জমিতে প্রায় সাড়ে ৬ টন করে বোরো ধানের ফলন হয়েছে। তাই আশা করছি ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো-সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি

    বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো-সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। বিএনপি কোন সঠিক রাজনৈতিক দল নয় তাই তাদের কথাও অগোছালো। তারা নিজেরাই এখন সন্ত্রাসীর দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে আসা প্রাচীন রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে বিএনপি’র মহাসচিব যা বলেছেন সেটি ভিত্তিহীন এবং মিথ্যা।

    আজ শনিবার (২৭ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    সাবেক মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সে কারণে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল রাষ্ট্রই তাকে শ্রদ্ধা করে, প্রশংসা করে। উন্নয়নের কারণেই আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসাবে।

    মজিবুল হক আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে প্রার্থী দেবেন তিনি ভোটযুদ্ধে নামবেন। প্রার্থিতা দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই হবে।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য মুজিবুল হক। এসময় কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম খান এমপি, সামসুদ্দিন কালু, উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

  • বঙ্গবন্ধুর জন্য দুই বঙ্গ আর ত্রিপুরার সাথে আত্মার আত্মীয়তা রচিত হয়েছিল-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের সভাপতি

    বঙ্গবন্ধুর জন্য দুই বঙ্গ আর ত্রিপুরার সাথে আত্মার আত্মীয়তা রচিত হয়েছিল-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের সভাপতি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বলেছেন, বঙ্গবন্ধু শ্রেষ্ঠত্ব হলো, মোহাম্মদ আলী জিনহা সাম্প্রদায়িকতার নাম করে ধর্ম বিভাজন করে বাঙ্গালীদের বিভাজন করতে চেয়েছেলেন। সেটা বঙ্গবন্ধু অস্বীকার করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধোর যে আন্দোলন সংগ্রাম তার ভিত্তি ভূমি ছিল অসাম্প্রদায়িকতা। বঙ্গবন্ধু যেভাবে আপামর জনতাকে একত্রিত করতে পেরেছিলেন সেজন্য দুই বঙ্গ আর ত্রিপুরার সাথে আত্মার আত্মীয়তা রচিত হয়েছিল। এর ভিত্তি তৈরী করেছিলেন বঙ্গবন্ধু।

    আজ শনিবার (২৭ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বস্ত্রীক বঙ্গবন্ধুর সাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য আরো বলেন, ত্রিপুরা ছিল একাত্তরে মুক্তিযুদ্ধের তীর্থ ক্ষেত্র। আগারতলায় বিদেশে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। ফলে বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগনের সম্পর্কটা আত্মীক। আমাদের একটি রাজনৈতিক সমীনা থাকবে কিন্তু কাটা তারের বেড়া যাতে দুই দেশের মানুষের সম্পর্কের মাঝে আসতে না পারে। দুই দেশের মধ্যে আলোচনা করে সীমান্তকে সুরক্ষা করা যায়, হত্যা বন্ধ করা যায় সেটি দুই দেশকেই ভাবতে হবে।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

    এসময় টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন ,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে যুব  সংহতির নেতৃবৃন্দকে  জাপা নেতা হারুনের আহবান

    রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে যুব সংহতির নেতৃবৃন্দকে জাপা নেতা হারুনের আহবান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, সাবেক যুব নেতা আবজাল হোসেন হারুন বলেছেন, আমার প্রানপ্রিয় নেত্রী, ময়মনসিংহের উন্নয়নের কারিগর, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি আমাকে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছেন। কাজ করার জন্য আমি কোন দল দেখব না।

    আমি সংগঠন করতে এসেছি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা দলের গঠনতন্ত্র অনুসরন করে প্রতিটি এলাকায় ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করেন। যে নিয়মে সংগঠন করতে হয় আমি বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম ভাই কে সামনে নিয়ে সেভাবে সংগঠন করব। কারন সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমার নেত্রীকে আবারো বিজয়ী করতে হবে,সেই লক্ষে যুবসংহতির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। উপজেলার ১২টি ইউনিয়নে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য এখন থেকেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    শুক্রবার (২৬মে) বিকেলে উপজেলার ৭ নং চর নিলক্ষীয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতি আয়োজিত বর্ধিত সভায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধণ্যবাদ জানিয়ে রওশন এরশাদ এমপির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    এসময় জাপা নেতা আবজাল হোসেন হারুন তার বক্তব্যে- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – (৪) সদর আসনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটিকে আরো বেশী শক্তিশালী করতে নব গঠিত জেলা যুব সংহতি কমিটির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

    চরনিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির আহবায়ক আতাউল করিম আকন্দের সভাপতিত্বে ও সরকার টিউটর হোম এর নির্বাহী পরিচালক এরশাদুল হক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহবায়ক শরীফ খান মিল্টন পাঠান, ,সদস্য সচিব জালাল উদ্দিন,সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ,ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক লিটন চিশতী প্রমুখ।

    সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোসা সরকার। সভায় অন্যান্যদের মাঝে জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঝালকাঠিতে বিচারপ্রার্থীদের জন্য জজ আদালতে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

    ঝালকাঠিতে বিচারপ্রার্থীদের জন্য জজ আদালতে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৭মে সকাল ১০ টায় আদালত প্রাঙ্গনে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান। ৪৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে ঝালকাঠি গণপূর্ত অধিদপ্তর

    এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুলসহ অন্যান্য বিচারকবৃন্দ।

    বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে জেলা ও আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইনজীবী সমিতির হলরুমে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার জন্য সরকারি কৌশলী ও আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

    এছারাও সভায় আরো বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ওয়ালিউল ইসলাম, নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

  • দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা – ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি,এম মাহবুবুল আলমের গণসংযোগ অব্যাহত

    দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা – ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি,এম মাহবুবুল আলমের গণসংযোগ অব্যাহত

    শেখ সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের তরুণদের সম্পৃক্ত করা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে গণসংযোগ অব্যাহত রেখেছেন খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম।
    শনিবার বিকাল ৪টার সময় খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়ন লক্ষীখোলা বাজার, চর মসজিদ মোড়, আলমতলা বাজার, বাইনতলা বাজার, বীণাপাণি স্কুল, খড়িয়া খালপাড় এলাকায় তৃনমুল নেতা কর্মী সহ সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন, কুশল বিনিময় গণসংযোগ করেন খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা – ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি,এম মাহবুবুল আলম।

    এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বাবু বিভূতি ভূষণ সানা, চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব আজিজুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম সামসুর রহমান সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ মন্ডল,
    কয়রা যুবলীগের সহ-সভাপতি মন্টু পাড়,লস্কর ইউনিয়ন যুবলীগ সভাপতি জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম রাবু, আল আমিন ইসলাম, রাজু সরদার, রিপন মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন প্রমুখ।

  • আগামীতে আবারও নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে আ’লীগ নেতা অনুর আহবান

    আগামীতে আবারও নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে আ’লীগ নেতা অনুর আহবান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রতিটি অলিতে -গলিতে দেশরত্ন শেখ হহাসিনার হাতকে শক্তিশালী ও জাতির জনকের স্বপ্ন পুরণে আওয়ামীলীগ উন্নয়ন জনতার মাঝে তুলে ধরে নৌকায় প্রার্থনা করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক আহবায়ক,সাবেক সহ-সভাপতি, সাবেক-যুগ্ম-সাধরন সম্পাাক,ময়মনসিংহ শহর শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌরীপুর-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মুজিব আদর্শে গড়া সাবেক ছাত্রনেতা,অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন রাজপথের ত্যাগী ও লড়াকু সৈনিক সততা, আদর্শের প্রতীক,জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ আস্থাভাজন মোঃ শরীফ হাসান অনু। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার বিজয় ধরে রাখার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাধারন মানুষ কে ঐক্যবদ্ধ করে নৌকায় ভোট দেওয়ার প্রতি আগ্রহী করতে মানুষের কাছে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৌরীপুর উপজেলাকে আধুনিক ও দৃশ্যমান গড়ার লক্ষে নৌকায় ভোট এবং জননেত্রী শেখ হাসিনা ও নিজের জন্য সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় মেধাবী ও কর্মীবান্ধব এই তরুন রাজনীতিবিদ,সাহসী ছাত্রনেতা শুক্রবার (২৬শে মে) দিন-ভর উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী,লক্ষ্মীপুর বাজার,
    বয়রা বাজার,ডৌহাখলা ইউনিয়নের কাজীর ঘাট এলাকা সহ বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রাম-গঞ্জে নৌকায় ভোট চেয়ে স্থানীয় জনতার সাথে আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গনসংযোগ ও বিভিন্ন স্থানে মতবিনিময় করেন। দেশ ও জনতার শান্তি ও উন্নয়নে বর্ধনপুরের স্থানীয় সাধারন মানুষকে হিংসা-নিন্দা ভুলে দলকে তরান্নিত ও শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে গৌরীপুর উপজেলাবাসীকে নৌকার বিজয়ের পক্ষে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । এসময় তিনি বলেন- দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে ও জনগণের ন্যায্যদাবী আদায়সহ গৌরীপুরবাসীর উন্নত নাগরিক নিশ্চিত করতে প্রার্থীতায় মাঠে নেমেছি , সেই লক্ষে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ভাংনামারী ইউনিয়নের নাপ্তেরআলগী বাজারে সংক্ষিপ্ত পথসভায় আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিদ হাসানাত দোলন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বোকাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর আলী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, বারেক আকন্দ, আওয়ামী লীগ নেতা ছোটন, হায়দার রশিদ মিলন, তারা মিয়া, মাসুদ ফকির, মামুন, কাইয়ুম, আবুল বাশার আকন্দ, মুস্তাফিজুর রহমান রানা, আজারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাইজিদ সিদ্দিকী রিজভী, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিপন, ৯ নং ওয়ার্ডের মেম্বার ইজ্জত আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া,বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা শিমুল মিয়া, জাকিরুল ইসলাম, ইব্রাহিম খান, শাখাওয়াত হোসেন শাওন প্রমূখ।

  • স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষের নামে নামকরণ করা হলো সড়ক সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে… সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষের নামে নামকরণ করা হলো সড়ক সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে… সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পাইকগাছার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ বলেছেন যে দেশের গুণীর কদর করা হয় না সে দেশে গুণী জন্মাতে পারে না। তিনি বলেন সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা থাকে। তারা তাদের অর্জিত সম্পদ, জ্ঞান ও মেধা দিয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গুণী ব্যক্তিরা একদিকে যেমন শিক্ষার প্রসারে তাদের অর্থ ও সম্পদ দিয়ে ভ‚মিকা রাখে, অপরদিকে সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিশেষ ভ‚মিকা রাখে। সরকারের সিনিয়র এ সচিব বলেন, গুণী ব্যক্তিরা সমাজে যাতে সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মান পায় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। তারা কোন ভাবেই যাতে সামাজিকভাবে হেয় কিংবা উপেক্ষিত না হয় এ জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভ‚মিকা রাখতে হবে। তিনি শনিবার সকালে জন্মস্থান হরিঢালী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মাহমুদকাটী-বালিয়া খেয়াঘাট সড়ক নিজ স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষ সড়ক নাককরণ ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, আলহাজ¦ এরফান আলী মোড়ল, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, সহকারী অধ্যাপক আমান উল্লাহ গাজী, জামাল উদ্দীন, আব্দুর রাজ্জাক বুলি, স্বপন ঘোষ, প্রভাষক মোমিন উদ্দীন, উজ্জ্বল বিশ্বাস, ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিষ্ণপদ রায়, সাবেক ইউপি সদস্য পিয়ারী বেগম, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, উল্লেখ্য, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর পিতা শ্রীনিবাস ঘোষ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসন থেকে নিজ এলাকার স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের মাহমুদকাটী মোড় থেকে বালিয়া খেয়াঘাট পর্যন্ত নির্মিত ৪ কিলোমিটার কার্পেটিং করা সড়কটি শ্রীনিবাস ঘোষ সড়ক নামে নামকরণ করা হয়।

  • মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আমির হোসেন আমু -(এমপি)

    মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আমির হোসেন আমু -(এমপি)

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সরকারের সাফল্য দেখে একটি দল দিশেহারা হয়ে এখন দ্রব্যমূল্য নিয়ে মিথ্যা কথা বলছে। এখন মোবাইলের যুগ আপনারা খবর নিয়ে দেখেন বিশ্বের উন্নত দেশের তুলনায় আমাদের দেশে এখনও দ্রব্যমূল্য অনেক কম। ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি) এসব কথা বলেন।

    তিনিও আরও বলেন,নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কর্মী হয়ে মানুষের কাছে যেতে হবে। সরকার মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম হয়েছে। শিক্ষা,চিকিৎসা,বিভিন্ন ভাতা,রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ করাসহ সেবা সমুহ মানুষের দোড় গোরায় পৌছে দিয়েছে।

    দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে শনিবার(২৭মে) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা। সূধী সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নির্যাতিত নেতা বজলুর রহমান।

    উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি,মোঃ নিজাম উদ্দিন মৃধা (সিআইপি),ঝালকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন।