Author: desk

  • নওগাঁর রানীনগরে তিন ফসলী জমিতে জোরপূর্বক রাস্তা তৈরীর উদ্যোগঃ বাধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান

    নওগাঁর রানীনগরে তিন ফসলী জমিতে জোরপূর্বক রাস্তা তৈরীর উদ্যোগঃ বাধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলায় ব্যাক্তি মালিকানাধীন ৩ ফসলী জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা গ্রামের। ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের প্রত্যক্ষ নির্দেশে ৩, পরিবারের মাত্র ৬ জন মানুষের সুবিধা দিতে জোরপূর্বক এই রাস্তা নির্মানের উদ্যোগ বাস্তবায়ন করছে।

    ভুক্তভোগী ঐ জমির মালিক চামটা গ্রামের পূর্বপাড়ার বিথীন্দ্র নাথ সরকার বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন।

    অভিযোগে উল্লেখ করেছেন বিথীন্দ্রনাথ সরকার ক্রয়সূত্রে মালিকানা পেয়ে ১৬৩৫ নম্বর দাগের ঐ সম্পত্তি দিন থেকে ভোগ দখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে গত ১২ মে’২০২৩ শুক্রবার ঐ গ্রামের বিকাশ চন্দ্র, সুবাস সরকার, সন্তোষ কুমার সরকার, উত্তম সরকার, উৎপল সরকার ও প্রদীপ বিশ্বাসসহ আরও কতিপয় ব্যক্তিদের নিয়ে বিথীন্দ্র নাথ সরকারের উক্ত জমির মাঝখান দিয়ে রাস্তা তৈরির জন্য মাটি কাটতে শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা মারমুখী হয়ে উঠে। তারা বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যানের আব্দুল মতিনের নির্দেশে কাবিখা নামের একটি সরকারী প্রকল্প হাতে নিয়ে এই রাস্তা নির্মান করা হচ্ছে। এ সময় ঐ ইউনিয়নের মহিলা সদস্য মোছাঃ মেরিনা খাতুন ও চেয়ারম্যানের সহযোগী মোঃ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে বিথীন্দ্র নাথ সরকার উল্লেখ করেন ঐ সম্পত্তির পূর্ব সাইড দিয়ে ঐ তিন পরিবারে যাওয়ার জন্য আগে থেকেই একটা রাস্তা আছে। শুধুমাত্র একটা ভূয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষেই এই রাস্তা নির্মানের উদ্যোগ নেয়া হযেছে বলে প্রতিয়মান হয়েছে।

    জমির মাঝখান দিয়ে ৬ফুট প্রস্থ ও ৩০ ফুট পর্যন্ত েে রাস্তা নির্মানের উদ্যোগ নেয়া হযেছে সেটি ঐ জমির মালিকের একমাত্র জমি। এখানকার ফসল দিয়েই স্যসার চলে। ফলে রাস্তা নির্মিত হলে তারা সর্বশান্ত হবেন। কাজেই সম্পত্তি রক্ষায় বিথীন্দ্র নাথ সরকার রানীনগর থানা, রানীনগরের ইউএনও, এসি ল্যান্ড, এমন কি জেলা প্রশাসকের নিকট একমাত্র তিন ফসলী সম্পত্তি রক্ষার দাবি জানিয়ে আবেদন জানিয়েছেন।#

  • নওগাঁয় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

    নওগাঁয় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নামের একটি সংগঠন মাসব্যাপী এ মেলার আয়োজন করছে।
    উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নাছিম আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন, নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুন,তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি- গ্রাসরুটস নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি,নারী উদ্যোক্তা কাজী মোসলেমা প্রমূখ।
    উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শনী স্টল ছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলাসহ মজার অনেক রাইড রয়েছে। মেলা প্রাঙ্গণে মূল ফটকের পাশেই রয়েছে মনোরম ফোয়ারা। মেলার মধ্যস্থলে তৈরি করা হয়েছে মেলার আয়োজক সংগঠনের কার্যালয়।
    মেলায় আসা পণ্যের মধ্যে রয়েছে- ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য, গৃহস্থালি, বৈদ্যুতিক সামগ্রী, জুতা, বাহারি আচার, প্রসাধনী, নারীদের ইমিটেশন গয়না, কুটির শিল্পের পণ্য ইত্যাদি। মেলা প্রাঙ্গণের বাইরে মুক্তির মোড় ফাঁকা স্থানে বসেছে নানান ধরনের খাবারের দোকান।
    এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি বলেন, মাসব্যাপী এ মেলায় ৫০টি স্টলে রাজধানী ঢাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের টিকিট কাউন্টার থেকে ১০ টাকা প্রবেশমূল্য দিয়ে প্রবেশ করতে হবে। তবে উদ্বোধনী দিনে কোনো প্রবেশ মূল্য ছিল না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।#

  • নড়াইলের নাকশী-মাদ্রাসা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নিতাই রায় চৌধুরী

    নড়াইলের নাকশী-মাদ্রাসা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নিতাই রায় চৌধুরী

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইলের নাকশী-মাদ্রাসা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির নিতাই রায় চৌধুরী। কাল বৈশাখী ঝড়ের মতো জনগনের আন্দোলনের ঝড়ে হাসিনার সরকার বঙ্গোপসাগরে যেয়ে আছড়ে পড়বে নড়াইলে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী। উজ্জ্বল য়ার, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ষড়যন্ত্রমূলক মামলা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের দূর্নীতির
    প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নে নড়াইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
    হয়েছে। শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলার নাকশী-মাদ্রাসা এলাকায় অনুষ্ঠিত
    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি
    অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
    তিনি বলেন, আওয়ামীলীগ দেশের গনতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দলীয়
    সন্ত্রাসীদের দিয়ে ফ্যাসিষ্ট রাষ্ট্রে পরিণত করেছে। বিনা কারণে বিএনপিসহ
    বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার
    বাংলাদেশকে বিদেশী প্রভুদের কাছে তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছে।
    ক্ষমাতসীন সরকারের কাছে আজ মানুষ জিম্মী।দেশের প্রতিটি খুন, গুম, নিপীড়ন
    ও সন্ত্রাসী কর্মকান্ডে বর্তমান ক্ষমতাসীন সরকার জড়িত। বর্তমান দলীয়
    সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি যাবে না। ২০১৪ সালে আওয়ামীলীগের
    নেতৃত্বে দেশে বিনা ভোটের সরকার গঠন হয়েছিল। এবার হাসিনার অধীনে নির্বাচন
    হলে রাতেই ভোট হয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস
    করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে। এদের জনগণ বিশ্বাস
    করে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া জনগণও আওয়ামী লীগের
    অধীনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।
    অ্যাড.নিতাই রায় চৌধুরী আরও বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি
    জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা ঘোষনা
    করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। শেখ
    মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের গনতন্ত্র ধ্বংস করেছিলেন। শেখ
    হাসিনাও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ দেশকে গনতন্ত্র বিহীন রাষ্ট্রে
    পরিণত করেছেন।
    নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ন
    সাধারন সম্পাদক আলী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জেলা
    সহ সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ন সাধারন সম্পাদক
    অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,
    সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান
    আলেক,সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ,লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো:
    নজরুল জমাদ্দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: টিপু সুলতান,জেলা
    যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল,জেলা
    স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা ছাত্রদলের সভাপতি
    মো: ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার
    নেতারা।

  • পঞ্চগড়ে অবৈধভাবে দুই  শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগ

    পঞ্চগড়ে অবৈধভাবে দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া বিএল উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে দুই মৌলভি শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এমপিও কাঠামো অনুযায়ী একজন মৌলভি শিক্ষক থাকার কথা থাকলেও, বিদ্যালয়টিতে আট বছর ধরে দুইজন মৌলভি শিক্ষক কর্মরত রয়েছেন। আট বছর ধরে তারা বেতন উত্তোলন করলেও কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
    স্থানীয়দের দাবী, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির যোগসাজশে আইবুল হক এবং জাহাঙ্গীর হোসেন নামের এই দুই শিক্ষক আট বছর ধরে প্রায় ৪২ লাখ টাকা বেতন উত্তোলন করছেন। তবে শিক্ষা অধিদপ্তরের মুদ্রণ ত্রুটির কারণে পরিস্থিতির শিকার বলে দাবি করছেন প্রধান শিক্ষক আজিজুল হক।
    বিদ্যালয় এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে আইবুল হককে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বও পালন করেছিল আইবুল হক। পরে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন সামাজিক বিজ্ঞানে তিনজন শিক্ষক থাকায় আইবুল হককে কোন বিষয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল বিদ্যালয়ে।
    তন্মধ্যে ২০০৯ সালে সহকারী শিক্ষক (ধর্মীয়) হিসেবে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টির শিক্ষকের তালিকা চাওয়া হলে প্রধান শিক্ষক আইবুল হককে মৌলভি শিক্ষক হিসেবে উল্লেখ করে তালিকা দেন। তারপর ২০১৫ সাল থেকে দুইজনই মৌলভি শিক্ষক (এমআরটি) হিসেবে বেতন তুলছেন। এরমধ্যে টাইম স্কেলের জন্য আইবুল হক আবেদন করলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে প্রত্যাখ্যান করে আইবুল হককে মৌলভি শিক্ষক পদ পরিবর্তন করার নির্দেশনা দেন। তবে তিনি তার পদ পরিবর্তন না করেই বেতন তুলছেন। চলতি বছরের এমপিও শিট অনুযায়ী বিদ্যালয়ের আইবুল হক ২৬ হাজার ৭৯০ টাকা এবং জাহাঙ্গীর হোসেন ২৩ হাজার ৩৩৪ টাকা করে প্রতি মাসে বেতন উত্তোলন করেছে।

  • নড়াইলে সবজি ক্ষেতে গাঁজার চাষ, পুলিশের অভিযানে ৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার ১

    নড়াইলে সবজি ক্ষেতে গাঁজার চাষ, পুলিশের অভিযানে ৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়্, নড়াইল থেকে: নড়াইলে সবজি ক্ষেতে গাঁজার চাষ, পুলিশের অভিযানে ৫ টি গাঁজা গাছসহ গ্রেফতার একজন। নড়াইলের নড়াগাতী থানাধীন মুলশ্রী গ্রামে সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচ টি গাঁজা গাছসহ সবজি বাগানের মালিক আবুল হাসনাথ ওরোফে ওয়াসিম (৪৫) কে গ্রেফতার করে নড়াগাতি থানা পুলিশ। তিনি মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে। উজ্জ্বল রায়্, নড়াইল থেকে জানান, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করে। পাঁচ টি গাঁজা গাছের মধ্যে এক টি গাছের উচ্চতা ছয় ফুট ও বাকি চার টি গাছের উচ্চতা চার ফুট এবং গাছগুলোর মোট ওজন চার কেজি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

  • র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ১১,১২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ হেল বাপ্পি আটক

    র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জে ১১,১২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ হেল বাপ্পি আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় ২৬ মে ২০২৩ খ্রি. রাত ৮.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাওয়াইল ব্রীজ এর সামনে পাঁকা রাস্তার উপর ঢাক হইতে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১,১২৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি মোমোবাইল এবং নগদ ১,২০০ টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭), পিতা-মৃত- গোলাম রব্বানী, সাং-পার কেজিপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ২। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…………

    মোঃ মনিরুজ্জামান

    সহকারি পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব- ১২, সিরাজগঞ্জ

  • পঞ্চগড়ে হিরোইন সহ এক নারী আটক

    পঞ্চগড়ে হিরোইন সহ এক নারী আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইনসহ লাভলী রানী সাহা (২৫) নামে এক নারীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত লাভলী রানী তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহা ওরফে কলেজের স্ত্রী।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চৌরাস্তা সংলগ্ন পঞ্চগড় বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় লাভলী রানী সাহার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের দাম প্রায় এক লাখ টাকা।

    দুপুরে আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শান্তিপূর্ণভাবে আ.লীগ ও বিএনপির সভা একই দিনে অনুষ্ঠিত

    শান্তিপূর্ণভাবে আ.লীগ ও বিএনপির সভা একই দিনে অনুষ্ঠিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবেই বড় দুই রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে শান্তি মিছিলসহ সংক্ষিপ্ত পথসভা করে জেলা আওয়ামী লীগ। একই সময়ে জেলা শহরের ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজ মাঠে জনসভার আয়োজন করে জেলা বিএনপি।

    বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত দশ দফা দাবিতে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম সহ কেন্দ্রিয়, জেলা, উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

    দুই দলের শান্তি সমাবেশ এবং জন সমাবেশ কেন্দ্র করে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন উপজেলা থেকে আসার সময় বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন জেলা বিএনপি নেতারা। বিএনপির জনসভাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

    বক্তারা ১০ দফা দাবিসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, অবাধ শুষ্ঠু ও নিরপেক্ষা জাতীয় সংসদ নির্বাচন দাবি করেন।

    এদিকে জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান, নাঈমুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

  • ময়মনসিংহ জেলায়  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ

    ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধি:
    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের নাম ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। ঘোষণাকৃত তালিকায় মাদ্রাসা ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধুরধুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ।
    গত ২৩ মে ময়মনসিংহের জেলা শিক্ষা অফিসার (অ.দ.) মোহছিনা খাতুন স্বাক্ষরিত এক ফলাফলে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগড়িতে আরও ৪ জনকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।
    জানাযায়: আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ ২০১৭ সালের জুলাই মাসে ধুরধুরিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ পদে যোগদান করে দায়িত্ব পালন আসতেছেন । নিবিড় পল্লীতে অবস্থিত জরাজীর্ন ও অত্যান্ত নাজুক অবস্থা থেকে নিজের সৃজনশীল দক্ষতা ও উন্নত চিন্ত চেতনা নিয়ে এ মাদরাসাকে সম্মানের পর্যায়ে নিয়ে এসেছেন। যার অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় অতি স্বল্প সময়ে পাবলিক পরীক্ষার ফলাফলে শীর্ষে মাদরাসাটির অবস্থান এবং শিক্ষার্থীর সংখ্যা ক্রম:শ বৃদ্ধি পেয়ে কোভিড-১৯ থাকা কালীন পেরিয়ে এবারেও দাখিল পরীক্ষার্থী সংখ্যা ৭৩ জন। আমাদের সকলের প্রত্যাশা অধ্যক্ষ মহোদয়ের হাত ধরে আরো এগিয়ে চলুক আমাদের উপজেলার শীর্ষ পর্যায়ের এ শিক্ষা প্রতিষ্ঠানটি ।
    অধ্যক্ষ আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ জানান, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি মাত্র। তবে জেলা পর্যায়ে আজকের এ শ্রেষ্ঠত্ব অর্জন গভর্নিং বডির সভাপতি, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতায় সম্ভব হয়েছে ।
    উল্লেখ্য, তিনি উপজেলা পর্যায়ে তিনবার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং একবার শ্রেষ্ঠ মাদরাসা স্বীকৃতি পান।

  • সৈয়দপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    সৈয়দপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:০০ ঘটিকায় “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর থানা, নীলফামারীর আয়োজনে সৈয়দপুর থানা প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী ।
    পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত ভিন্ন শ্রেণী পেশার জনসাধারণকে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ দেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনেন। এরপর পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত পুলিশি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু, বাংলাদেশ পুলিশ বাহিনী জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যেকোন প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থাকবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করবে। এছাড়া তিনি মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি,‌ ডাকাতি ইত্যাদি বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন। পুলিশ এবং জনগণ সম্মিলিতভাবে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

    উক্ত ওপেন হাউজ ডে তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, (সৈয়দপুর সার্কেল) নীলফামারী; মোকসেদুল মোমিন, চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ; ফয়সাল রায়হান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুর উপজেলা; জনাব মহসিনুল হক মহসিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা; রফিকুল ইসলাম বাবু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, সৈয়দপুর পৌরসভা; আজমল হোসেন, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ; সানজিদা আক্তার লাকি, ভাইস চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ; সৈয়দপুর থানা পুলিশের সদস্যবৃন্দসহ সৈয়দপুরের সর্বস্তরের জনগ।

    এ সময় পুলিশ সুপার সৈয়দপুর থানা প্রাঙ্গনে একটি হাড়িভাঙ্গা আমের গাছ রোপন করেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা, নীলফামারী৷