Author: desk

  • নড়াইলে ফেনসিডিল রাখার দায়ে সাবেক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

    নড়াইলে ফেনসিডিল রাখার দায়ে সাবেক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

    নড়াইলে সাবেক পুলিশ সদস্য বি এম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান শনিবার (২৭ মে) রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তায় ২ বোতল ফেনসিডিলসহ আটক হন তিনি। পরে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডের এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী। মোস্তাক নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। ২০১২ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর আলী বলেন,লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২ বোতল ফেনসিডিলসহ বি এম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযুক্ত মাদক সেবনের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে মজুত করেছিলেন,নিজ মুখে উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি। অভিযুক্তের দোষ প্রমাণিত হওয়ায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯এর ১(গ)/৩৬(১) সারণী ১৬ ধারা মোতাবেক তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করি। এবং জব্দকৃত ফেনসিডিল ২ বোতল মাদক জনসম্মুখে ধ্বংস করেছি। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন,থানার উপপরিদর্শক মো.আশিকুজ্জামানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনসিডিলসহ মোস্তাক নামে এক মাদক কারবারিকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সে চাকরিচ্যুত পুলিশ সদস্য। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।

    নড়াইলে ফেনসিডিল রাখার দায়ে সাবেক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :

    নড়াইলে সাবেক পুলিশ সদস্য বি এম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৭ মে) রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তায় ২ বোতল ফেনসিডিলসহ আটক হন তিনি। পরে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডের এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী। মোস্তাক নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। ২০১২ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর আলী বলেন,লোহাগড়া থানা পুলিশের অভিযানে ২ বোতল ফেনসিডিলসহ বি এম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযুক্ত মাদক সেবনের পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে মজুত করেছিলেন,নিজ মুখে উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি। অভিযুক্তের দোষ প্রমাণিত হওয়ায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯এর ১(গ)/৩৬(১) সারণী ১৬ ধারা মোতাবেক তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করি। এবং জব্দকৃত ফেনসিডিল ২ বোতল মাদক জনসম্মুখে ধ্বংস করেছি। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন,থানার উপপরিদর্শক মো.আশিকুজ্জামানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনসিডিলসহ মোস্তাক নামে এক মাদক কারবারিকে আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সে চাকরিচ্যুত পুলিশ সদস্য। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।

  • কৃষিকাজে ডিজিটাল পদ্ধতি অন্তর্ভুক্তিকরণ নিয়ে গোলটেবিল বৈঠক

    কৃষিকাজে ডিজিটাল পদ্ধতি অন্তর্ভুক্তিকরণ নিয়ে গোলটেবিল বৈঠক

    প্রেস বিজ্ঞপ্তি।

    বাংলাদেশের কৃষির বিকাশে সার্বিকভাবে ডিজিটাল পদ্ধতি অন্তর্ভুক্তিকরণের তাগিদ দিয়েছেন দেশিবিদেশি অংশীজনরা। গত মঙ্গলবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি (USAID)-এর অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি আয়োজিত ‘পাবলিক সেক্টর ডিজিটাল এগ্রিকালচার পলিসি: গ্যাপস অ্যান্ড ও রেকমেন্ডেশনস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় কৃষিকাজে ডিজিটাল পদ্ধতির সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ উঠে আসে।

    এই গোলটেবিল আলোচনায় কৃষিখাতে ডিজিটাল পদ্ধতি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপনা করা হয়। গোলটেবিলে অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি প্রতিনিধি, দাতা সংস্থা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ডিজিটাল কৃষি অ্যাপ ডেভেলপার, বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    এতে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর কৃষিতে ডিজিটাল টুলসমূহ অধিক সহজলভ্য করার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক উদ্ভাবিত খামারি (Khamari) অ্যাপকে একটি সিঙ্গেল সোর্স প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা যেতে পারে, যা প্রতিটি কৃষক বা ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করবে ।

    উক্ত আলোচনায় সরকারি খাতে ডিজিটাল কৃষি নীতি প্রয়োগের বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জ, কৃষিতে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ ও সম্প্রসারণে বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিতকরণ, এবং কৃষিতে ডিজিটাল ইনোভেশন ত্বরাণ্বিত করতে পাবলিক-প্রাইভেট সহযোগিতামূলক মডেল তৈরির বিষয়ে আলোকপাত করা হয়।

    গোলটেবিল বৈঠকে ইউএসএআইডির ইকোনোমিক গ্রোথ অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক কেভিন ফাথ দেশের সামগ্রিক কৃষি কাঠামোর মধ্যে ডিজিটাল সমাধান এবং অন্তর্ভুক্তির পথ সহজ করার ক্ষেত্রে ইউএসএআইডি কী কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।

    ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটির কান্ট্রি লিড সাজেদুল হক তার সমাপনী বক্তব্যে ডিজিটাল কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসাবে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগ এবং কৃষক ও সুবিধাভোগীদের অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন।

    আলোচকবৃন্দ সর্বসম্মতিক্রমে কার্যকর সুপারিশের একটি ধারণাপত্র তৈরি করেছেন যা নীতি নির্ধারক, সরকারি সংস্থা এবং অন্যান্য অংশীজনদের এক করবে এবং অদূর ভবিষ্যতে ডিজিটাল কৃষি নীতিমালা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

    উল্লেখ্য, ফিড দ্য ফিউচার বাংলাদেশ ডিজিটাল এগ্রিকালচার অ্যাক্টিভিটি হলো ইউএসএআইডির অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষি কাজে ডিজিটাল পদ্ধতি অন্তর্ভুক্তিকরণে সরকারি নীতিমালা পর্যালোচনা এবং কৃষি খাতের দুটি অন্যতম মন্ত্রণালয়- কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ বেসরকারি উদ্যোগে উদ্ভাবিত ডিজিটাল কৃষি অ্যাপগুলোর ব্যবহার ও সম্প্রসারণে প্রতিবন্ধকতা পর্যালোচনা করা হয়েছে।

    প্রেরকঃ
    সুতপা বিশ্বাস।

  • আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভায়

    আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভায়

    শেখ সাইফুল ইসলাম কবির :
    এখন থেকেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সকলকে।বাগেরহাট সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর কার্যালয় শনিবার,(২৭ মে) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিস চন্দ্র বালা. প্রধান বক্তা ছিলেন সাংবদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাব,সভায় সভাপতিত্বে করেন সাহিন হাওলাদার আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা বাগেরহাট, সদস্য সচিব কবিরল ইসলাম নান্নুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আশুতোষ মন্ডল,বীর মুক্তিযোদ্ধা নওশেদ শেখ, রনি মোল্লা সমবায় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা.বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারজ্জামান,বাগেরহাট জেলা ছাত্রলীগের মানব বিষয়ক সম্পাদক সোহাগ শেখ,প্রধান বক্তা সাংবদিক মাসুম হাওলাদার বলেন মুক্তিযোদ্ধা সন্তানদের এখন থেকেই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে মাসুম হাওলাদার তিনি আরো বলেন ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি,তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন,প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিস চন্দ্র বালা বলেন বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতিকে দুই দশকের অধিক সময় ধরে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার জন্য প্রস্তুত করে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আলোচনা শেসে আহবায়ক খোকন শেখ,যুগ্ন আহবায়ক সবুজ বালা,শনজয় বাল ,সদস্য সচিব সুব্রত সমাদার সহ ১৭ সদস্য বিশিস্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদর উপজেলার ৪নং বিষ্ণুপুর ইউনিয়নে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

  • রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

    রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মোস্তফা কামাল পলাশের সন্ঞালনা রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা এলজিইডি ইন্জিনিয়র গোলজার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মো. মতিয়ুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য দপ্তরের প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক শেখ শাহনেওয়াজ, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যাক্ষ ইজারদার নাহিদু্ল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালে এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পদক সুজন মজুমদার, স্বাস্থ্য সহকারী গাজী জোবায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তু্লে দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।#

  • সুজানগরে নতুন এইচবিবি রাস্তা উদ্বোধন

    সুজানগরে নতুন এইচবিবি রাস্তা উদ্বোধন

    এম এ আলিম রিপনসুজানগরঃ পাবনার সুজানগর উপজেলায় প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এইচবিবি রাস্তা উদ্বোধন করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি পাকা রাস্তার মোড় হতে লোকমানের বাড়ী পর্যন্ত নতুন এ রাস্তার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী বাদশা, কুতুব উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড(এইচবিবি) করণ (২য়) পর্যায় প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে ৬৩ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা ব্যয়ে উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি পাকা রাস্তার মোড় হতে লোকমানের বাড়ী পর্যন্ত এবং সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বুড়–রিয়া পাকা রাস্তার সামনে হতে হাকিম শেখের বাড়ী পর্যন্ত নতুন এ রাস্তা নির্মাণ করা হয়েছে। উদ্বোধনকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যার সুদক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেইজন্য সুজানগর উপজেলার সর্বস্তরের জনগণকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবিচল থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে প্রস্তুতি নিতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে যুবলীগের শান্তি সমাবেশ

    সুজানগরে যুবলীগের শান্তি সমাবেশ

    এম এ আলিম রিপনসুজানগরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখা। শনিবার বিকালে স্থানীয় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বের হওয়া একটি মিছিল সুজানগর পৌর শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের স ালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে  ব্যাপক ক্ষয়ক্ষতি

    পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি গাছপালা শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, সমবায় সমিতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়ন ওই ক্ষয়ক্ষতি হয়। তাতে প্রায় ১০ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, তিনি বলেন, গত বৃহষ্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় প্রায় ১ ঘন্টা স্থায়ী হয়। এ সময় উদায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় , বাসন্তি সার্বজনিন মন্দর, একতা সংঘের টিনের চাল, কাঁচা ঘরবাড়ির, সম্পুর্ন বিধ্বস্ত হয়। তাতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনে চেয়ারম্যান বিপন কুমার মন্ডর সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য পলাশ মন্ডল বাড়ি বাড়ি তালিকা করছে। পাইকগাছা থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন শাহা বলেন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য সহকারী শিক্ষাকর্মকর্তাকে দ্বায়ীত্ব দিয়েছি। রিপোট আসলে সংস্কারের করা হবে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ক্ষয়ক্ষতি নিরুপম করে উপজেলা পরিষদ বরাবর লিখিত ভাবে আবেদন করতে বলেছি। খুব শিঘ্রই সংস্কার করা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ৃ সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ৃ সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, যে দেশের গুণীর কদর করা হয় না সে দেশে গুণী জন্মাতে পারে না। তিনি বলেন সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকে। তারা তাদের অর্জিত সম্পদ, জ্ঞান ও মেধা দিয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গুণী ব্যক্তিরা একদিকে যেমন শিক্ষার প্রসারে তাদের অর্থ ও সম্পদ দিয়ে ভুমিকা রাখে, অপরদিকে সমাজে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিশেষ ভুমিকা রাখে।তিনি আরও বলেন, গুণী ব্যক্তিরা সমাজে যাতে সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মান পায় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। তারা যেন সামাজিকভাবে হেয় কিংবা উপেক্ষিত না হয় এ জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। তিনি শনিবার সকালে হরিঢালী ইউনিয়ান মধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষক সম্মাননা, কুতি শিক্ষাথী বৃত্তি প্রদান ইউনিফর্ম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    রাধা শ্রীনিবাস ফাউণ্ডেশনের আয়োজনে হরিঢালী ইউনিয়ান মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, আলহাজ্ব এরফান আলী মোড়ল, ঢাকা সালেহা স্কুল এষ্ড কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, যশোর এম এম কলেজের প্রফেসার বিধান ভদ্র, পাইকগাছা সরকারি কলেজের সাবেক উপ-অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক স্বপন কুমার ঘোষ, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, শাকিলা পারভিন রুমা। বক্তৃতা করেন, ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কান্তি সরকার, ম্যানেজিং কমিটির মানিক ভদ্র, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আব্দুর রহমান, বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ছয় জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা,২৮ জন কুতি শিক্ষাথীকে বৃত্তি প্রদান ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান করা হয়েছে।এর আগে প্রধান অতিথি মাহমুদকাটী-বালিয়া খেয়াঘাট সড়ক স্বর্গীয় পিতা শ্রীনিবাস ঘোষ সড়ক নামকরণ ফলক উদ্বোধন করেন। বিকালে চিনেমুলা বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও গরিব ব্যক্তিদের মাঝে নতুন বস্ত্র বিতারণ করেন।

  • সরকারী কর্মচারী না হয়েও ৯ বছর ধরে সরকারী বাসা দখল খালির ছাড়ার নোটিশ

    সরকারী কর্মচারী না হয়েও ৯ বছর ধরে সরকারী বাসা দখল খালির ছাড়ার নোটিশ

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    কালীগঞ্জের বহুল আলোচিত মিতা বিশ^াস ও তার স্বামী সুব্রত নন্দিকে উপজেলা পরিষদের সরকারী বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম। গত ৯ মে জেলা প্রশাসক তার দপ্তরের ৩৩৭ নং স্মারকে এই চিঠি দেন। চিঠিতে আগামী এক মাসের মধ্যে এই দম্পত্তিকে বাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাসা না ছাড়লে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুসিয়ারী দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুজ্জামানকে ২০১৫ সালে ‘নিারালা’ বাসাটি বরাদ্দ দেন। বাসাটিতে তিনি বসবাস না করে মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দিকে বসবাসের সুযোগ করে দেন। চিঠিতে বলা হয় মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দি উপজেলা পরিষদের কোন কর্মচারী নয়, ফলে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা মোতাবেক তাদের অনুকুলে বাসা বরাদ্দ প্রদান আইন বহির্ভুত। চিঠিতে আগামী এক মাসের মধ্যে বাসা খালি করার জন্য বলা হয়েছে। না করলে সরকারী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তার চিঠিতে উল্লেখ করেন। এদিকে সরকারী কর্মচারী না হয়েও ২০১৫ সাল থেকে মিতা বিশ^াস ও তার স্বামী সুব্রত নন্দি “নিারালা” বাসাটি কি ভাবে দখল করে বসবাস করছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয় এক জনপ্রতিনিধির আস্থাভাজন মিতা বিশ^াস ও তার স্বামী সুব্রত নন্দি এই সরকারী বাসা এতদিন দখল করে রাখলেও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারা মুখে কুলুপ এঁটে বসে ছিলেন বলে অনেকে অভিযোগ করেছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • কল্যানমুলক রাষ্ট্র ও সমৃদ্ধ জাতি গড়তে শিক্ষার্থীদের ভুমিকা রয়েছে – খাদ্যমন্ত্রী

    কল্যানমুলক রাষ্ট্র ও সমৃদ্ধ জাতি গড়তে শিক্ষার্থীদের ভুমিকা রয়েছে – খাদ্যমন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যেহেতু শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবদান থাকে সেহেতু শিক্ষা শেষে কল্যানমুলক রাষ্ট্র ও সমৃদ্ধ জাতি গঠনে তোমাদেরও ভুমিকা রয়েছে। কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক হওয়ার স্বপ্ন দেখলেই চলবেনা, পাশাপাশি মানুষের মত মানুষ হওযার মধ্যে দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কারন জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।

    তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ইথেন আয়োজিত ২০২২ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও নওগাঁ মেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অভিজিৎ কুমার দাস, সিদরাতুল মনতাহা, অভিভাবকদের মধ্যে রেখা সাহা, হুমায়রা ঝিনুক মিষ্টি ও আতিকুর রহমান বক্তব্য রাখেন।

    খাদ্যমন্ত্রী আরও বলেছেন বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আধুনিক যুগোপযোগী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে যা প্রয়োজন সব কিছু করেছে। এ ক্ষেত্রে তিনি সারাদেশে প্রয়োজনীয় প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মান, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত বিজ্ঞান সামগ্রী সরবরাহ এবং বিনামূল্যে বই সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

    উল্লেখ্য নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে।#