Author: desk

  • খাগড়াছড়িতে জেলা সাহিত্য পরিষদের নতুন কমিটি  গঠিত হয়েছে

    খাগড়াছড়িতে জেলা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুই বছরের জন্য জেলা সাহিত্য পরিষদের (২০২৩-২০২৫) কমিটি গঠিত হয়েছে।

    শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টার সময় মহাজন পাড়ার আই.এফ.রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়।

    এতে পুনরায় প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনানকে সাধারণ সম্পাদক করে আবারও দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

    এতে সংগঠন এর অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য,জনাব ধর্মরাজ বড়ুয়া, এড. মহিউদ্দিন কবীর,অংসুই মারমা,শোভা রাণী ত্রিপুরা।

    যুগ্ম সম্পাদক জনাব মর্তুজা পলাশ,জহুরুল আলম, চিংলামং চৌধুরী,গবেষণা সম্পাদক জনাব মথুরা বিকাশ ত্রিপুরা -অর্থ সম্পাদক – জনাব প্রতাপ চাকমা,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব প্রভাত তালুকদার,নির্বাহী সদস্য জনাব মাহবুব উদ্দিন আহমেদ খ. জনাব আবুল কাশেম, শহীদ উল্ল্যাহ, ঝর্ণা রায়,বিধান রায় বিশ্বাস, সুপ্তা চাকমা,পারভীন আক্তার।

  • জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

    শনিবার (২৭ মে) দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করে।

    আটককৃত শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত. শীবচরণ মাহাত ছেলে।

    রবিবার সকালে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে(ভারপ্রাপ্ত)কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ আরও জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল।

    পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা একটি দায়ের করা হয়েছে বলেও র‍্যাব জানাই।

  • রামপালে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

    রামপালে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ৮২ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের কওসার শেখের পুত্র শিমুল শেখ (৩৫) ও চিত্রা গ্রামের আমিনুল ইসলামের পুত্র মোহাইমিনুল ইসলাম (২০)। রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু শনিবার রাত ৮ টার সময় গোবিন্দপুর গড়ের কোনা মসজিদের সামনের রাস্তা থেকে ৪২ গ্রাম গাঁজাসহ শিমুল কে আটক করেন। অপরদিকে এসআই নাসির উদ্দিন শনিবার রাত পৌনে ১২ টার সময় চিত্রা গ্রামের মোহাইমিনুল ইসলামের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোহাইমিনুলকে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুই কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধ র‍্যাপিড অভিযান চলছে। আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোন মাদক কারবারী এলাকায় থাকতে পারবে না। এটা সাফ কথা।#

  • ঝালকাঠি’তে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত

    ঝালকাঠি’তে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

    ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে ঝালকাঠি স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন জুনাঈদ আহমেদ পলক প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি )

    সভাপতিত্ব করেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ,উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ,পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মইনুল হক।

    এছাড়াও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।

    মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনায় অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা। অনুষ্ঠানে ২২ জন নারী উদ্যোক্তাকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রধান করা হয়।

    এসময় বক্তারা বলেন, কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোরগোড়ায় কর্মসংস্থানের সুযোগ এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আবদান রাখবে।ঝালকাঠি’তে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত

    মো:মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে ঝালকাঠি স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন জুনাঈদ আহমেদ পলক প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি )

    সভাপতিত্ব করেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির ,উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ,পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মইনুল হক।

    এছাড়াও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানান শ্রেণী-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন।

    মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনায় অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা। অনুষ্ঠানে ২২ জন নারী উদ্যোক্তাকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রধান করা হয়।

    এসময় বক্তারা বলেন, কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোরগোড়ায় কর্মসংস্থানের সুযোগ এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আবদান রাখবে।

  • মালদ্বীপে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উৎযাপন

    মালদ্বীপে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উৎযাপন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদার সাথে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেন, এই উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসী অতিথিবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।

    এরপর, “জুলিও কুরি শান্তি পদক” প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর অত্র অনুষ্ঠান সংশ্লিস্ট একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
    বিশেষ আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি হলো “জুলিও কুরি শান্তি পদক”, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই পদক অর্জন বিশ্বদরবারে বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছে। তিনি বলেন নেলসন ম্যান্ডেলা, ফিডেল ক্যাস্ট্রো, জওহরলাল নেহেরু, গামাল আবদেল নাসের, পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং, ইয়াসির আরাফাত, লিওনিদ বেজনেভ প্রমুখ জুলিও কুরি পদক প্রাপ্ত বিশ্ববিশ্রুত নামের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের সংযোজন প্রমান করে বিশ্ববাসীর চোখে আমাদের বাঙালির জাতির পিতার সম্মান ও মর্যাদা কত উচ্চতায় অধিষ্ঠিত।

    উল্লেখ্য ফ্রেডেরিক জুলিও কুরি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের (World Peace Council) প্রতিষ্ঠাতা সভাপতি নিযুক্ত হন এবং তার নামেই পরবর্তীতে “জুলিও কুরি” পদকের প্রবর্তন করা হয়েছে। হাইকমিশনার তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না ক্ষুধা ও দারিদ্র্য। মহান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। পরবর্তীতে বিশ্বব্যাপী শান্তির স্বপক্ষে তিনি পূর্বাপর আপোসহীন থেকেছেন এবং দেশ-বিদেশে শান্তিকামী জনগণকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। তিনি আরো বলেন, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বঙ্গবন্ধুর এই নীতিবাক্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পররাষ্ট্রনীতি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে নিরলস কাজ করে চলেছেন। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব শান্তি স্থাপনে তাঁর অনন্য ভূমিকা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তিনি ১৫ আগস্ট হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান এবং এই উদ্দেশ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদলে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে আহ্বান জানান।

  • টঙ্গীবাড়ীর যশলং  ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

    টঙ্গীবাড়ীর যশলং ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

    আজ র‌বি বার সকাল ১১ঃ৩০ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি সচিব জনাব আব্দুল মা‌লেক ৯৬,৬,৯১৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

    যশলং ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ইসমাইল খাঁন সভাপতিত্বে ও ইউপি সচিব জনাব মোঃ আব্দুল মা‌লেক‌ের সঞ্চালনায় উন্মুক্ত বাজেটে
    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , যশলং ইউ‌নিয়‌নের উপ -হিসাব সহকা‌রি কাম কন্প‌পিটার অপা‌রেটার হা‌ছিনা আক্তার
    ১নং ওয়ার্ডের সদস‌্য আবুছালাম শেখ,২নং ওয়ার্ডের সদস‌্য রুপচান মাদবর,৩নং ওয়ার্ডের মোঃ‌শেখ সা‌দি ৪নং ওয়া‌র্ডের সদস‌্য আ‌মির হো‌সেন ,৫নেংওয়া‌র্ডের সদস‌্য মোঃজ‌নি , ৬নং ওয়া‌র্ডের সদস‌্য মোঃইব্রাহীম ,৮নংওয়া‌র্ডের সদস‌্য শেখ সিরাজুল ইসলাম শেখ ,৯নংওয়া‌র্ডের সদস‌্য মোঃনুরুল আ‌মিন মাদবর ,সংরক্ষ‌িত ম‌হিলা সদস‌্য ১,২,৩ ওয়া‌ডের সদ‌্য মুক্তা বেগম,৪,৫,৬ নংওয়া‌র্ডের সদস‌্য আয়শা বেগম ,৭,৮,৯ নং ওয়া‌র্ডের সদস‌্য আফ‌রোজা আক্তার পা‌পিয়া
    ,ট‌্যাকস কা‌লেকটার মোঃকামাল হো‌সেন ,

    বায়হাল সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতান ,হাটকান সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌লের প্রধান শিক্ষক আঃহক ,হা‌ফেজ জো‌বেদা সরকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃআলী হো‌সেন মিয়া ,
    জয়নাল‌ শেখ, রুহুল আ‌মিন ছোট কেওয়ার সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়

    যশলং ইউ‌নিয়‌নের উপ হিসাব সহকা‌রি কাম কন্প‌পিটার অপা‌রেটার হা‌ছিনা আক্তার,যশলং ইউ‌নিয়ন উদ‌্যোক্তা সন‌জিত দেবনাথ ,যশলং ইউ‌নিয়ন অস্হায়ী উদ‌্যোক্তা সাইফুল রহমান সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • রাজাপুরে আগুন নিয়ন্ত্রন-জান মাল রক্ষা ও মানব সেবায় আত্মতৃপ্তি পান ফায়ার ফাইটার তৈয়েবুর রহমান

    রাজাপুরে আগুন নিয়ন্ত্রন-জান মাল রক্ষা ও মানব সেবায় আত্মতৃপ্তি পান ফায়ার ফাইটার তৈয়েবুর রহমান

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির রাজাপুরে আগুন নিয়ন্ত্রন ও জান মাল রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে প্রসংসা কুরাচ্ছেন রাজাপুর ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত তৈয়েবুর রহমান। আগুন নিয়ন্ত্রন, সড়ক দুর্ঘটনায় উদ্ধার পরিচালনা, পানিতে ডুবিদের উদ্ধারসহ নানা কর্মদক্ষতায় একের পর এক তার পেশাগত দায়িত্ব পালন ও সাহসী ভূমিকায় বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। তৈয়েবুর রহমান (পিএন নম্বর ৫০৩০০০) ২০১৪ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে যোগদান করেন। যোগদানের পর খুলনা স্থল কাম নদী ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে বেশ সুনামের সহীত দায়িত্ব পালন করার পর ২০১৮ সালে রাজাপুর ফায়ার সার্ভিস চালু থেকে তিনি কর্মরত আছেন। জানা গেছে, ২০২৩ সালের ২৩ এপ্রিল ঈদের দিন সকালে উপজেলার বাশতলা গ্রামের ধানসিড়ি নদীতে ঈদের গোসলে নেমে নিখোঁজ হওয়ায় যুবক শাওন হাওলাদারের মরদেহ উদ্ধার করেন ফায়ার ফাইটার তৈয়েবুর রহমান। ঈদের দিনের এ অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর ফায়ার সার্ভিসের লিডার আব্দুল খালেক। শাওন বাশতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। নৈকাঠি ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়ে যোগাযোগ বন্ধ হলে তাৎক্ষনিক মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করায়ও অগ্রভাগের ভূমিকা পালন করেন তিনি। এছাড়া আগুন নিয়ন্ত্রন, সড়ক দুর্ঘটনায় উদ্ধার পরিচালনা, পানিতে ডুবিদের উদ্ধারসহ নানা দুর্ঘটনায় বেশ সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তৈয়েবুর রহমান জানান, চাকুরী যোগদানের পর থেকে মানুষের বিপদে ঝাপিয়ে পড়ে জান মাল রক্ষায় নিরলসভাবে দায়িদ্ব পালন করে যাচ্ছি। এ মহান পেশায় মানুষের বিপদের সময় পাশে থেকে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগুন নিয়ন্ত্রন-জান মাল রক্ষাসহ মানব সেবা করে আত্মতৃপ্তি পাই। এভাবেই দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিসের প্রতি মানুষের ভালবাসা অর্জন করে যাবো।

  • নগরীর উন্নয়নে কাজ করবো-নব নির্বাচিত মেয়র আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ সাবেক মেয়র

    নগরীর উন্নয়নে কাজ করবো-নব নির্বাচিত মেয়র আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ সাবেক মেয়র

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার মা জায়েদা খাতুন বলেছেন আমরা জন্মগতভাবে আওয়ামীলীগ। কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

    আর নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি।

    আজ রোববার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

    সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আরো বলেন, আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না।

    বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

    নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিবো। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

    এর আগে পুত্র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

    নীলফামারীতে জেলা পুলিশের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    নীলফামারীতে বিনা পয়সাতে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
    নীলফামারী জেলা পুলিশ আয়োজিত ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনা মূল্যে চোখের ছানি অপারেশন গতকাল সকালে নীলফামারী জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোস্তফা মঞ্জু পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব, চক্ষু বিশেষজ্ঞ সাজ্জাদুল বারী রকি। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তার বক্তব্যে ধন্যবাদ জানান রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম পিপিএম কে যার সহযোগিতায় এই চক্ষু শিবির আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান, আরও ধন্যবাদ জ্ঞাপন করেন রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব সহ সকল পরিচালক বৃন্দ কে, যাদের সহযোগিতায় প্রায় ৩ শত রোগীকে বিনা পয়সাতে চোখের ছানি অপারেশন এবং চিকিৎসা দেয়ার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।

  • নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত

    নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
    শনিবার ২৭ মে২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৩ অনুষ্ঠিত হয়।
    উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, মাননীয় সংসদ সদস্য, নীলফামারী-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী; অ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী; ডা. হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; ডা রবিউল ইসলাম শাহ, অধ্যক্ষ, নীলফামারী মেডিকেল কলেজ; আনোয়ারুল ওয়ারেজ, সদস্য, নীলফামারীর নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ, নীলফামারী।

    এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নীলফামারী ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ সমিতির সার্বিক পরিস্থিতি, ডায়াবেটিকের ভয়াবহতা ও ডায়াবেটিক প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। অতঃপর উপস্থিত দাতা সদস্যগণ প্রধান অতিথির হাতে তাদের অনুদানের অর্থ তুলে দেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মজিবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক, নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী।
    এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।