Author: desk

  • গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিল অনুষ্ঠিত

    গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের বিজয় মিছিল অনুষ্ঠিত

    রবিউল আলম,
    পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ শেষ হলো গত ২৫ শে মে রোজ বৃহস্পতিবার। দিনভর আনন্দঘন পরিবেশে গাজীপুর সিটির তৃতীয়তম নির্বাচন সম্পন্ন হল, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হলো ইভিএমে প্রথমবারের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।সকল আশা নিরাশার অবসান ঘটিয়ে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের মধ্যে চলছে বিজয়ের আনন্দ। সমর্থক ও কর্মীদের নিয়ে চলছে মিছিল ও মিষ্টি বিতরণ। গাজীপুর ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৪১ নং ওয়ার্ড এর ব্যতিক্রম নয়।সদ্য নির্বাচিত কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী ,সমর্থক ও জনগণের সমন্বয়ে বিজয় মিছিলের আয়োজন করেন।২৮ শে মে রবিবার বিকাল ৪ টায় ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার বসুগাঁও তার নিজ অফিস থেকে শুরু করে পূবাইল কলেজ গেইট, খিলগাঁও পুবাইল বাজার ,কাজীপাড়া ,ভাদুন হয়ে ডেমরপাড়া ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বিজয় মিছিল করেন ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা। ঐ বিজয় মিছিলে অংশ নেন পুবাইল ৪১ নং ওয়ার্ডের হাজার হাজার জনগণ। বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা বলেন, আমি ৪১ নং ওয়ার্ডের সকল দলের অংশগ্রহণে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি আধুনিক ৪১ নং ওয়ার্ড গড়ে তুলবো। মাদক সন্ত্রাস মুক্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি একটি আধুনিক মডেল ওয়ার্ড উপহার দিব এজন্য সকলের সহযোগিতা চাই। বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার নিজ অফিস প্রাঙ্গনে কর্মী সমর্থক ও ৪১ নং ওয়ার্ডের জনগণের উপস্থিতিতে মিলাদ মাহফিল দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

  • র‌্যাব-১২’র পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ মহোদয় এর দিক নির্দেশনায় ২৮ মে ২০২৩ খ্রি. রাত ৩.১০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ঢাকা হইতে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোহাঃ মাসুম রেজা (২৬), পিতা-মোহাঃ এরফান আলী, সাং-তারাপুর হঠাৎপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ১। ২৮ মে ২০২৩ খ্রি. রাত ৪.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ঢাকা হইতে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১,৭৭৫ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোছাঃ রোজিনা খাতুন (৩০), স্বামী-আব্দুল্লাহ রনি, সাং-বাকৈল, ২। আব্দুল রব (৪৫), পিতা-মোঃ আবিদ আলী, সাং-বুচ্চি,উভয় থানা-লাইমাই, জেলা-কুমিল্লা।

    ৩। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ।

    ফোন-০২-৫৮৮৮৩১৮৫৯(অফিস)

  • আদীতমারীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ দুইজন গ্রেফতার

    আদীতমারীতে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ দুইজন গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামীদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর ঘোষ , এস আই/গোকুল চন্দ্র বর্মন ,এএসআই/ সিরাজুল, এএসআই/তপন চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমারী থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৭ মে/২০২৩ ইংং । সিআর-২৬৪/২২(A) ২। সিআর-১৩৫/২২(A) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: আমিনুল ইসলাম , পিতা মৃত তবারক আলী , সাং-মহিষখোঁচা চৌধুরী বাজার , ৩। জিআর-২২৭/১৮(A) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: জুয়েল , পিতা কাশেম আলী , সাং- দূর্গাপুর শঠিবাড়ী , থানা-আদিতমারী জেলা-লালমনিরহাট। গ্রেফতার পূর্বক উভয় আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

    রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জনাব আলী, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা ও সরদহ কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান।

    সবশেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত

    পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকালে মুন্সেফ বাজারস্থ পটিয়া সাংসদ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নয়ন শর্মার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
    পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও আশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হাশেমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের । বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল মালেক খাঁন, আতাউল করিম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু, নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাশেম উদ্দিন চৌধুরী। এতে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী বলেন, সরকার উন্নয়ন করছে বলে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাই। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই কোন দেশী বিদেশী কোন ষড়যন্ত্রকে শেখ হাসিনা ভয় পায় না। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন। আগামী নির্বাচনে তাদের শক্তিশালী ভূমিকা রাখার জন্য প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি ঘোষনা করতে হবে।

  • সেভিয়র ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি প্যাড বিতরণ

    সেভিয়র ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি প্যাড বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোরী ও নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভিয়র ফাউন্ডেশন “পাশে আছি” নামক কর্মসূচি চালু করেছে।

    বিশ্ব মাসিক স্বাস্থ্য ও জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে ২৮ মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সমতলে বসবাসকৃত আদিবাসী অধ্যুষিত এলাকায় কাদমা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

    প্রাচীন এই বিদ্যাপীঠে সুযোগ সুবিধাবঞ্চিত আদিবাসীর সন্তানেরা ও নিম্ন আয়ের পরিবারের সন্তানেরা পড়াশোনা করছে। দরিদ্র প্রবণ প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রজনন স্বাস্থ্য বিষয়ে তাদের অজনা থেকেই যাচ্ছে। একারণে সেভিয়র ফাউন্ডেশন কর্তৃক অত্র স্কুলের সকল ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন মাসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয় এবং বিনামূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

    বয়ঃসন্ধিকালীন কিশোরীদের স্বাস্থ্য সমস্যা, পিরিয়ড বিষয়ক সামাজিক ট্যাবু, এ নিয়ে কিশোরীদের মধ্যে ভয় এবং এ সম্পর্কিত প্রচলিত কুসংস্কার দূর করে কিশোরীদের সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের পরবর্তী সুস্থ ও সুখী জীবনের প্রত্যাশা নিয়ে আমাদের এই কর্মসূচি বছরব্যাপী চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাশে আছি ক্যাম্পেইনের প্রধান নির্বাহী স্মৃতিকমল মৌ।

    প্রজেক্ট ইনচার্জ মাসুদ রানা তার কথার সাথে যোগ করে বলেন, আমরা দেশব্যাপী বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের মধ্য দিয়ে এই সচেতনতা আরো বাড়াতে চাই। একইসাথে কিশোরীদেরকে তাদের প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করতে চাই। সারাদেশে এই উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।

    অনুষ্ঠানে উপস্থিত থেকে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন ডা. সাদিয়া রহমান এবং ডা. স্টেলা নয়মী বিশ্বাস।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুনজুর রহমান উপ সহকারী ভূমি কর্মকর্তা কাঁকনহাট ইউনিয়ন ভূমি অফিস।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এ কে গোলাম মোস্তাফিজুর রহমান টিপু, সহকারী প্রধান শিক্ষক জলি, নার্স জোবেদা আক্তার, সদস্য তুহিন উদ্দীন, সদস্য বাবর ও অন্যান্য শিক্ষকমন্ডলী।

    এ সময় সার্বিক বিষয়ে কথা বলেন ক্যাম্পেইনের প্রধান নির্বাহী ও সহ অর্থ সম্পাদক স্মৃতিকমল মৌ এবং প্রজেক্ট ইনচার্জ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট রাজশাহী।

  • বরিশাল বিভাগের যুবদের প্রতিনিধি হলেন কিশোর চন্দ্র বালা

    বরিশাল বিভাগের যুবদের প্রতিনিধি হলেন কিশোর চন্দ্র বালা

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    স্বাধীনতার ৫২ বছর পরে বাংলাদেশে এই প্রথম জাতীয় যুব কাউন্সিল গঠিত হয়েছে। বৈচিত্রময় যুবসমাজের চাহিদা নিরূপন, প্রত্যাশা ও প্রাপ্তি নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে একটি বিশেষায়িত সংস্থা এই যুব কাউন্সিল।
    উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কয়েকধাপে যাচাইকৃত যুব সংগঠনের উপযুক্ত ৭৫জন প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠন করা হয় এবং এই সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৭মে সাতাশ সদস্যের কেন্দ্রীয় পরিষদ নির্বাচিত করা হয়। বরিশালের জয় বাংলা ইয়ূথ এওয়ার্ড বিজয়ী শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও সম্পাদক কিশোর চন্দ্র বালা এই কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
    কিশোর চন্দ্র বালা গত ১৬বছর যাবৎ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় যুক্ত আছেন। বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক, এনিজও সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ কিশোরের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।
    কিশোর জানান বরিশালের উপকূলীয়, গ্রাম, চরাঞ্চলের তৃণমূলে থাকা যুবদের জীবন মান উন্নয়ন তথা কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির কারনে নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির কারনে নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) -নোয়াখালীর সেনবাগে ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৭ মে) রাতে ঢাকার পল্টন ইম্পেরিয়াল হোটেল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে।
    ভিডিওতে আবদুর রহমান বলেছিলেন, ‘উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনান্য দেশের কোন প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় জুতার মালা দিয়ে তাকে বরণ করা হয়। আমি মনিকরি এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনের করতেছেন বিরোধী দল মনে হয় আমেরিকা।’তিনি আরও বলেন, কেউ কেউ বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে মজা নিতেছেন, অথচ যার মা এক এগারো থেকে এখনও পর্যন্ত কারাবন্দি হয়ে আছেন। আর তারেক রহমান লন্ডনে যে অবস্থায় আছেন তা কারাবন্দি থেকে অনেক অনেকগুণ বেশি। তার ওই উদ্ধত্যপূর্ণ বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। এরপর চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানানো হয় আওয়ামীলীগ সহ সহয়োগী সংগঠনের পক্ষ থেকে।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

  • আদালতের আদেশে দায়িত্ব পান প্রধান শিক্ষক সোহরাব হোসেন

    আদালতের আদেশে দায়িত্ব পান প্রধান শিক্ষক সোহরাব হোসেন

    এম এস সাগর,

    কুড়িগ্রাম প্রতিনিধি।

    নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন আদালতের আদেশে আবশেষে (২৮মে) রবিবার সকালে দায়িত্ব ফিরে পান এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সুস্ঠুভাবে পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ। সে সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মন্ডল দীপ, অভিভাবক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীসহ স্থানীয় সুধীবৃন্দ।

    জানা গেছে, রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বিধি মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ পাচঁ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পদশূন্য। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক সরকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে গোপনে নিয়োগ দিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধিভঙ্গ করে নিয়োগ দিতে রাজি না হওয়ায় সভাপতি ও কমিটির কয়েকজন সদস্য বিধি বহির্ভুতভাবে গত ২১মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে অব্যাহতি প্রদান করে এবং গত ২৩মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক এস এম গোলাম মোস্তফা কে দায়িত্ব দেয়। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ১২এপ্রিল এ বিষয়ে সোহরাব হোসেন আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩এপ্রিল তাকে এই পদে বহাল রেখে সেখান থেকে একটি নির্দেশনাপত্র দেয়া হয়। সেই নির্দেশনাপত্র সভাপতি আব্দুল হক সরকার অমান্য করে ও দায়িত্ব নিতেও বাধা দেয়। অবশেষে ন্যায় বিচার চেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন আদালতে মামলা করেন। দুই পক্ষের শুনানি শেষে তথ্য ও প্রমাণের ভিত্তিতে গত ৫মে কুড়িগ্রাম জজ কোর্টের সহকারী জজ রবিউল ইসলাম উক্ত মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বহাল রেখে মামলার রায় প্রকাশ করেন। আদালতের আদেশে আবশেষে (২৮মে) রবিবার সকালে সোহরাব হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

    রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মন্ডল দীপ বলেন, আদালতের আদেশে সোহরাব হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, সভাপতির অনিয়ম ও অত্যাচারে আমি অতিষ্ঠ। দীর্ঘদিন থেকে আমাকে হয়রানি করে আসছেন। আদালতে মামলা করে আমি সঠিক রায় পেয়েছি। আজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝে নিলাম। সকলের সহযোগিতা কামনা করছি।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক সোহরাব হোসেন কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

  • কোম্পানীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

    কোম্পানীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. বেলাল হোসেন (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুর ২টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। দন্ডিত মো. বেলাল হোসেন সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের মো.খোরশেদ আলমের ছেলে।