Author: desk

  • ময়মনসিংহে  ভাষা সৈনিক শামসুল হকের কবরে জেলা আওয়ামী লীগের  শ্রদ্ধা ও স্মরণ সভা

    ময়মনসিংহে ভাষা সৈনিক শামসুল হকের কবরে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা ও স্মরণ সভা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে ১৮তম মৃত্যু দিবসে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত রাজনীতিবিদ এম.শামছুল হককে শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করেছে জেলা আওয়ামী লীগ।

    জাতীয় এই বীরের স্মরণে সোমবার (২৯শে মে) বিকালে ময়মনসিংহের ঐতিহাসিক টাউনহল মিলনায়তনে এক বিশাল স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা।

    স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিলেন মরহুমের সুযোগ্য পুত্র গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

    জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা সিপিবি সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ডাঃ সুজিত বর্মন, মহানগর জাতীয় পার্টির আব্দুল আওয়াল সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল এর সঞ্চালনায় সভায় শামছুল হক এর সংক্ষিপ্ত কর্মজীবন উপস্হাপন করেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রবীন নেতা মোঃ ফজলে রাব্বী। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে বিশাল গাড়ী বহর নিয়ে প্রয়াত শামসুল হক এর নিজ এলাকা তারাকান্দায় গিয়ে
    বঙ্গবন্ধু সরকারী কলেজে মরহুম ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে
    জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন-ফুলপুর-তারাকান্দার সিংহপুরুষ ময়মনসিংহ বাসীর গর্ব পাঁচ বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ভাষা সৈনিক ফুলপুর তারাকান্দার চির স্বরণীয় মুখ বাংলার সূর্য সন্তান ভাষা মরহুম শামসুল হক সাহেব। (১৯৩০ সালের ২৯শে জানুয়ারি) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৪৬ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ শহরে মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ঐ মিছিলে শামছুল হকের পাশে থাকা তার ঘনিষ্ঠ বন্ধু অমলেন্দু বাবু পুলিশের গুলিতে শহীদ হন । পরবর্তীতে ৫২ সালের ভাষা আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ শহরে বিশাল মিছিল নিয়ে বের হওয়ায় তৎকালীন পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজে মিছিল-মিটিং, পথসভা, পোস্টারিং, লিফলেট বিতরণসহ নানামুখী আন্দোলনের তিনি নেতৃত্ব দেন।

  • তেঁতুলিয়ায় পাথর-বালু উত্তোলণে তিন ব্যক্তির কারাদন্ড

    তেঁতুলিয়ায় পাথর-বালু উত্তোলণে তিন ব্যক্তির কারাদন্ড

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বালাবাড়ী কালিতলা ডাহুক নদীর সেতু সংলগ্ন স্থানে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণের দায়ে তিন জনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

    সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের ডাহুক নদীর কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে এই কারাদন্ড প্রদান করা হয়।

    জানা যায়, উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী কালিতলা নামক এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ডাহুক নদীর কালিতলা ব্রীজ সংলগ্ন স্থান হতে রাস্তা ও ব্রীজের ক্ষতিসাধন করে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলণ করাকালীন সময়ে হাফিজার রহমান, খাদেমুল ইসলাম ও আবু তাহের নামের তিন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত তিন জনকে তাৎক্ষনিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়।
    দন্ডপ্রাপ্তরা হলেন, বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুকগুচ্ছ গ্রামের মোস্তফা কামালের পুত্র আবু তাহের (২০), হারাদিঘী গ্রামের হবিবর রহমানের পুত্র হাফিজার রহমান (২৭) এবং সরকারপাড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র খাদেমুল ইসলাম (২৫)। এছাড়াও, ঘটনাস্থল হতে পাথর ও বালুসহ ৩টি ট্রলি জব্দ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।

    এ সময় শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশারাফুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফ ইকবালসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানিয়েছেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • রামপালের উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

    রামপালের উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালের উজলকুড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন, ইউপি সচিব জাহিদুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা এবং উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হযেছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকারও বেশী। উদ্বৃত্ত মোট আয় ২ কোটি ১ লক্ষ ২৬ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকার কিছু বেশী। মোট উদ্বৃত্ত রয়েছে ৩০ হাজার টাকার কিছু বেশী। ২০২২-২০২৩ অর্থ বছরের তু্লনায় চলতি অর্থ বছরে নতুন কোন করারোপ করা হয়নি বলে বাজেট সভায় উল্লেখ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবর রহমান, আলী গাজি, ইখতিয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু জাফর, মহিলা সদস্য বিউটি বেগম, সাংবাদিক মহিদুল ইসলাম, সংবাদিক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। #

  • রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

    রামপাল সদর ইউনিয়ন পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান নাসির

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপাল সদর ইউনিয়ন পরিষদের শোভা বর্ধনকারী বেশ কয়েকটি গাছ কেটে তা বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরোজমিন পরিদর্শন করেছেন রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু। অভিযোগে জানা গেছে, রবিবার দুপুরে লোক দিয়ে হটাৎ করে সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন কারো কোন অনুমতি না নিয়ে কয়েকটি শোভাবর্ধনকারী গাছ কেটে ফেলেন। গাছ গুলি হচ্ছে কৃষ্ণচূড়া ও সোনালী গাছ। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান অভিযোগ করে বলেন, আমার সময় পরিষদ এলাকায় ছায়া শীতল রাখার জন্য ও শোভা বর্ধনের জন্য বৃক্ষ রোপণ করা হয়েছিল। গাছগুলি বড় হয়ে থোকা থোকা ফুল ফুটছিল ও ছায়া শীতল রাখছিল, মানুষ গরমের সময় তার ছায়ায় বিশ্রাম নিতো। অনুমতি ছাড়া বর্তমান চেয়ারম্যান কেন গাছগুলি কেটেছেন তা বুঝতে পারছি না। তিনি আইনগত ব্যবস্হা গ্রহনের দাবী করেন।

    এ বিষয়ে চেয়ারম্যান নাসির উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি গাছ কাটাইনি। শুনেছি সচিব কয়েকটি সোনালী ও কৃষ্ণচূড়া গাছ কেটেছেন। গাছগুলি কাঁঠাল ও আম গাছের ক্ষতি করছিল।

    এ বিষয়ে সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু’র সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম মহোদয়ের নির্দেশক্রমে সরোজমিনে গিয়ে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। কাটা গাছ পরিষদের মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে কথা হয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সাথে। তিনি জানান, খবর পেয়ে সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে অবহিতসহ ব্যাবস্হা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।#

  • ‘লাউ বেচার টেহা দিয়া গাই বাছুর কিনলাম: কৃষক

    ‘লাউ বেচার টেহা দিয়া গাই বাছুর কিনলাম: কৃষক

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    ‘বর্ষাকালীন ৩৫ টা লাউগাছ লাগাইছাম পুকুর পাড়ে। সে গাছের লাউ বেচার ৭০ হাজার টেহা দিয়া বাজার তাইকা গাই বাুছুর কিনলাম’।
    কথা গুলি বলেছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের কৃষক রতন মিয়া।
    পাশ্ববর্তী মহল্লার এক কৃষকের কাছ থেকে একটি পুকুর লিস নিয়ে, সেই পুকুর পাড়ে বর্ষাকালীন লাউ চাষ করে সফল কৃষক রতন মিয়া।
    মাচা পদ্ধতিতে পুকুরে পানির উপর বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে, সেই মাচার লাউগাছের লাউ বিক্রি করে তিনি লাভবান হয়েছে।

    কৃষক রতন মিয়া বলেন, দুই বছরের জন্য পুকুরটি ৪৫ হাজার টাকায় লিস নিয়ে পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে লাউ গাছ লাগিয়ে শুধু লাউ বিক্রির টাকা দিয়ে প্রথম বছরে তিনি পুকুরে লিসের টাকা পরিষোধ করেছেন।

    পুকুরে মাছ বিক্রির টাকা হাতে রয়েছে। চলতি সময়ে ৭০ হাজার টাকার লাউ বিক্রি করে একটি বাছুরসহ গাভি কিনেছেন তিনি।
    বর্তমান সময়ে বাজারে প্রতিপিচ লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন৷ প্রতিদিন প্রায় ২ হাজার টাকার উপরে লাউ বিক্রি করতে পাড়ছেন।

    পাশ্ববর্তী মহল্লার কৃষক হিরন মিয়া, মাজু মিয়া, কৃষাণী হুসনা, পেয়ারা বানু বলেন, রতন মিয়া একজন সফল চাষী তার গাছের লাউ বেশ ভালো বাজারের চেয়ে দামেও কিছুটা সস্তা। এছাড়া কৃষক রতন মিয়া সারাবছর কোন কোন শাকসবজি চাষ করে সফল হয়েছেন।

    কৃষক রতন মিয়ার ছেলে লতিব মিয়া বলেন, কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা পেলে তারা আরো ভাল কিছু করতে পারবেন এবং সফল কৃষক হতে পারবেন বলে মনে করেন। তবে যা কিছু তারা চাষ করেন তা নিজেদের ইচ্ছে এবং বুদ্ধিতে তাই কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতা কামনা করেছেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোণা থেকে।।

  • খাগড়াছড়িতে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা;  একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

    খাগড়াছড়িতে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা; একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভূমি বিরোধের জেরে কুপিয়ে নুুরুল হক ওরফে হকি কোম্পানী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।

    সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ড প্রাপ্ত সকলে পিতা ও পুত্র।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড়ের লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান ও মিজানুর রহমানের ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. রাসেল পলাতক। বাকী সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

    মামলার তথ্যমতে, ২০১৪ সালের ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ।

  • পানছড়িতে ‘আশা’র ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পানছড়িতে ‘আশা’র ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে নিজস্ব অর্থায়নে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে দুইদিন ব্যপী ২৯ ও ৩০ মে ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

    সোমবার (২৯ মে) সকাল ১০ টার সময় প্রথম দিনে পানছড়ি বাজারস্থ “আশার” ব্রাঞ্চ অফিসে শিক্ষা সুপারভাইজার ও ১৫ জন শিক্ষা সেবিকাগণদের এই প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হয়।

    এই সময় শিক্ষা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্রাঞ্চের আর.এম মোঃ রহিম উল্লাহ,পানছড়ির ব্রাঞ্চ ম্যানেজার মিতা খীসা।এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির প্রশিক্ষক ও কালানাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান, পানছড়ি ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার ফরহাদ মিয়াসহ প্রমুখ।

    জানা যায়,পানছড়ির ৫টি ইউনিয়নে( শিশু শ্রেনি থেকে দ্বিতীয় শ্রেনি পর্যন্ত) বর্তমানে আশার ১৫টি স্কুল রয়েছে। যার মধ্যে মোট শিক্ষার্থী রয়েছে ৪০৬ জন।এই স্কুল গুলোতে প্রতিদিন দুই ঘন্টা করে (৩টা থেকে ৫টা) পর্যন্ত ১৫ জন শিক্ষা সেবিকাদের মাধ্যমে এই কর্মসূচির সুবিধা প্রদান করা হয় ।

  • নড়াইলে দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গ্রাম পুলিশকে কুপিয়ে খুন

    নড়াইলে দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গ্রাম পুলিশকে কুপিয়ে খুন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে::
    নড়াইলে গ্রামকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন। নড়াইলের লোহাগড়ায় গ্রাম্ পুলিশ বকুল (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উজ্জ্বল রায়, নড়াইল থেকে: জানান, রোববার রাতে নড়াইলের লোহাগড়ার কুমড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বদির রহমানের ছেলে।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পরে বকুল মোল্যা কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশিয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়া তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
    দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন হত্যার বিষটি নিশ্চিত করে বলেন, দিঘলিয়া ইউনিয়নের ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতেন নিহত বকুল শেখ। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

  • সুজানগরে জাতীয়  নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    সুজানগরে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগর উপজেলায়ও পালিত হয়েছে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব বলেন, নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রাখেন। শুধু মা-ই নন,মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যতœ প্রয়োজন, যাকে বলা হয় গর্ভকালীন সেবা। এ গর্ভকালীন যতেœর লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিম্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোন অবনতি না করে পরিবার ,সমাজ ও দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে গোসল করতে যেয়ে নিখোঁজ আশিকুর রহমানের লাশ একদিন পরে নবগঙ্গায় মিলল

    নড়াইলে গোসল করতে যেয়ে নিখোঁজ আশিকুর রহমানের লাশ একদিন পরে নবগঙ্গায় মিলল

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের নড়াগাতিতে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক আশিকুর
    রহমান খান (২৮) এর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (২৮ মে) ভোরে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া
    মসজিদ সংলগ্ন ঘাট থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা
    লাশটি বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির কাছে হস্তান্তর করে।
    বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের
    বিষয়টি নিশ্চিত করেছেন।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শাহজাহান খান নামে এক
    নৌকার মাঝি নদীতে নিখোঁজ যুবক আশিকুর রহমান খানের মরদেহ ভাসতে দেখেন। পরে
    স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে তা নৌ-পুলিশ এর কাছে হস্তান্তর করেন।
    এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন,
    ভোরে লাশটি পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। নিখোঁজের জায়গা
    হতে ১শ গজের মধ্যেই লাশটি পাওয়া যায়। যথাযথ আইনি পক্রিয়া শেষে লাশ
    স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
    উল্লেখ্য, শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে নড়াগাতি থানার মহাজন উত্তর
    পাড়া মসজিদ সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আশিকুর
    খান। সে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া গ্রামের মোঃ আছির
    খানের ছেলে।