Author: desk

  • কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ী

    কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ী

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট প্রতিনিধি।।

    লালমনিরহাট জেলায় কালের আবর্তে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘গরুর গাড়ী।গরুর গাড়ী এক সময় যাত্রী বান্ধব বন্ধু হিসেবে অনেকেই অখ্যায়িত করত।

    এক সময় গরুর গাড়ী নিয়ে ছুটে চলতেন গ্রামের পর গ্রামে।বৃদ্ধ থেকে শুরু করে যুবোগ ও মধ্যবয়সী সহ সবাই গরুর গাড়ী নিয়ে বের হতেন।গরুর গাড়ী নিজের কাজের পাশাপাশি ব্যবহার হতো বিভিন্ন মালা মল বাহনের কাজে। কিন্তু আধুনিকায়নে বিভিন্ন যানবহন বৈদ্যুতিক গাড়ী এলাকা ভরপুর।যার কারণে হারিয়ে যাচ্ছে একমাত্র উৎস রত ঐতিহ্যবাহী গরুর গাড়ী।

    সরেজমিনে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়,তখনকার সময়ে গরুর গাড়ী মেরামতের জন্য হাট বাজারে দোকান দিয়ে বসত।এছাড়া অনেকে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গরুর গাড়ী মেরামত করত।

    কিন্তু এখন আর গরুর গাড়ী ব্যবহার না করার ফলে গরুর গাড়ীর মিস্ত্রীদের এখন আর দেখা যায় না।কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকার গরুর গাড়ী চালক দেলবার হোসেন,বলেন এক সময় গরুর গাড়ী ছাড়া রাতে ও দিনে চলাচল করা যেত না।কিন্তু এখন এলাকায় কোম্পানির বিভিন্ন ধরনের যনবহন বের হওয়ায় এখন আর গরুর গাড়ী প্রয়োজন হয় না।

    শিক্ষক শাহ্ আলম বলেন, আগে রাতে ও দিনে বেরহলে গরুর গাড়ী ছারা অনন্য কোন যানবহন পাওয়া যেতনা। কিন্তু এখন ঘরে থেকে বেরহলে বিদ্যুৎতের গাড়ী ও অনন্য যানবহন পাওয়া যায় কারণে এখন আর গরুর গাড়ীর প্রয়োজন হয় না।

    চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটের এক গরুর গাড়ীর মেকার জানায়,এক সময় নিজের হাতে অনেক গরুর গাড়ী মেরামত করেছি। কিন্তু এখন কার সময়ে বাড়ী গাড়ী থাকলেও তা কেউ ব্যবহার করে না।এতে মেরামতের কাজ হয় না।যার কারণে এই পেশা ছাড়তে হয়েছে।তিনি আরও বলেন,সময়ের আবর্তে এক সময় গরুর গাড়ীর দেখতে যেতে হবে জাদুঘরে। নতুন প্রজন্ম হয়তো জানবেও না গরুর গাড়ীর ইতিহাস।

    হাসমত উল্লাহ।

  • রাজারহাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

    রাজারহাটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৮-০৫-২০২৩ ইং। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি নানা আয়োজন মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,এসিল্যান্ড এসএম আরিফুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রব,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী,উপজেলা মৎস অফিসার আরিফুল ইসলামসহ আরও অনেকেই।আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। #

  • হোপ বাংলাদেশ কর্তৃক আয়োজনে মুরগী ও ছাগলের খামার বিতরণ

    হোপ বাংলাদেশ কর্তৃক আয়োজনে মুরগী ও ছাগলের খামার বিতরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নে হোপ বাংলাদেশ বিগত ২০১৫ সাল থেকে নিয়ামতপুর এডিপির আওতায় ২৫০০ টি দুস্থ পরিবারকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার তাগিদে আজ ৩২ টি দুস্থ পরিবারের মাঝে খামারের জন্য ৩০০ টি করে মুরগী ও ২ টি করে ছাগল প্রদান করা হয়েছে।

    এবং এছাড়াও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানি,শিক্ষা ও যুব সংস্কৃতি,মহিলা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম,সমাজকল্যাণে বিভিন্ন কার্যের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন দিন নিয়ামতপুর এডিপি এগিয়ে যাচ্ছেন।

    সে সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়া নজির এর প্রতিনিধি ৫ নং সৈয়দপুর ইউনিয়নের উপসহকারী ভুমি কর্মকর্তা রফিকুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ সিংহ,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতিগমন চন্দ্র রায়,পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুজিবুর রহমান,৫ নং ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায়(নিমাই)হোপ বাংলাদেশের একটিং কান্টি ডিরেক্টর হেসিক পার্ক,হোপ বাংলাদেশের কো-অডিনেটর অনিল সিংহ, নিয়ামতপুর এডিপি ম্যানেজার বিশ্বনাথ রায়,এছাড়া এডিপি কো-অপারেটিভ চেয়ারম্যান সুরঞ্জন বাড়ৈ প্রমুখ।এবং ভূক্ত ভোগী সদস্যবৃন্দ।

  • গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির কোষাধক্ষ্যকে অবাঞ্চিত ঘোষনা করে শিক্ষকদের মানববন্ধন

    গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির কোষাধক্ষ্যকে অবাঞ্চিত ঘোষনা করে শিক্ষকদের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উস্কানীমুলক অশ্রাব্য, অকথ্য ও অপরিশীলিত ভাষা ব্যবহার এবং গোপালগঞ্জ, বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচী পালন করে।

    আজ সোমবার (২৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষকরা এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষের পদ্যতাগের দাবী জানিয়ে শ্লো-গান দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো: মোবারক হোসেনের উপস্থিতি থাকা সকল কায্যক্রম বয়কট করার পাশাপশি তাকে বিশ্ববিদ্যালয়ে অবঞ্চিত ঘোষনা করা হয়।

    মানববন্ধন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, আইন বিভাগের ডীন রাজিউর রহমানসহ শিক্ষকরা বক্তব্য রাখেন।

    আইন বিভাগের ডীন রাজিউর রহমান বলেন, আমরা বিভিন্ন কারনে পিছিয়ে পরছিলাম, গতিহীন হয়ে পরেছিলাম। আমরা ভেবেছিলাম কোষাধাক্ষ ড. মো: মোবারক হোসেনের একজন বীর মুক্তিযোদ্ধা। তার হাত ধরে অ্যাকাডেমিক ও প্রশাসনিকভাবে এগিয়ে যাবো। কিন্তু না ঠিক হলো তার উল্টো। আমাদের থাকার কথা ছিলো ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজে। কিন্তু এসব কাজ বাদ দিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে তাকে ধিক্কার জানাতে হচ্ছে। তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করা হলো।

    বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, সভায় আপনি শিক্ষকদের চোর বাটপার বলেছে, বাকি কথা ভাষায় আনা যায় না। আমরা চুপ করে ছিলাম যে তিনি বয়স্ক মানুষ। কিন্তু তিনি সে সম্মানটুকুও রাখেননি। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চতি ঘোষনা করলাম। তার বিরুদ্ধে প্রাশাসকিব ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ বলেন, আমরা ভেবেছিলাম তিনি দু:খ প্রকাশ করে আমাদের ফোন করবেন। কিন্তু তিনি সেটা করেননি। তার যে অশ্রাব্য বাক্য এগুলো আমরা আর মেনে নিবো না। আজ থেকেই তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করা হলো। সেই সাথে কোষাধাক্ষ ড. মো: মোবারক হোসেনের সাথে শিক্ষকরা কোন মিটিং এ বসবে না, তিনি কোন মিটিং-এ প্রতিনিধিত্ব করলে শিক্ষকরা সেই মিটিং এ যাবে না।

    এ ব্যাপারে কোষাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো: মোবারক হোসেন বিশ্ববিদ্যালয়ে না কাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, আমি জেনেছি যে শিক্ষকরা একটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তবে সেখানে কি কি বিষয়ে দাবী তুলে ধরা হয়ে সেটি আমি জানি না। সে বিষয়গুলো আমামাদের প্রশাসনের কাছে আসলে তদন্ত স্বাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

    প্রসঙ্গত, গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন ও ডিউডেট প্রাপ্যতার বিষয়ে জটিলতা নিরসনে গঠিত কমিটির সভা চলাকালে শিক্ষকদের উস্কানীমুলক অশ্রাব্য, অকথ্য ও অপরিশীলিত ভাষা ব্যবহার অপমানিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মো: মোবারক হোসেন। #

  • পটিয়া শোভনদন্ডী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

    পটিয়া শোভনদন্ডী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

    প্রেস বিজ্ঞপ্তি: পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
    এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম টুটুল,,বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবিদ বিন হামিদ,১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন তারেকুল ইসলাম ইমন। গত ১৯শে মে শুক্রবার পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী যুগ্ম আহবায়ক ইমরান উদ্দীন বশির,ও রিটন নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য শোভনদন্ডী ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • সরকার উন্নয়ন করছে বলে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাই – হুইপ সামশুল হক চৌধুরী

    সরকার উন্নয়ন করছে বলে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাই – হুইপ সামশুল হক চৌধুরী

    মহীউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
    পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপিববলেন, সরকার উন্নয়ন করছে বলে বিএনপি নির্বাচনে আসতে ভয় পাই। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই কোন দেশী বিদেশী কোন ষড়যন্ত্রকে শেখ হাসিনা ভয় পায় না। আওয়ামীলীগ বাংলদেশকে উন্নত করতে চায়, আর বিএনপি নাশকতা সৃষ্টির মাধ্যমে দেশকে পেছনে নিতে চায়।তাই তাদের স্লোগান দিয়েছে, ‘ টেক ব্যাক বাংলাদেশ’।

    তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন। আগামী নির্বাচনে তাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার পটিয়া এম.পির কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল মালেক খাঁন, আতাউল করিম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু, নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাশেম উদ্দিন চৌধুরী। অনুষ্টানের সঞ্চালনা করেন পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নয়ন শর্মা।

    অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতারা তাদের সাংগঠনিক বিবৃতি উপস্থাপন করেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী পরিষদ থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলাম টিপু,মাহামুদুল হক মাদু, দেবাশীষ দে, আবদুর রাজ্জাক, এস এম ফারুক,জুয়েল বড়ুয়া, জাহাঙ্গীর আলম বেলাল,আরিফ উদ্দীন মেম্বার,শিহাব উদ্দীন শাওন, শাহাজাহান বাহাদুর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভ দে, নূুর
    বিশ্বজিত কুমার দে, জাফর বাবুল, কাজী রেজাউল করিম, এড. অনিক দে, রিংকি দেব, পলাশ দে, হাফিজুর রহমান, বিজন দে, রাশেদুল আলম রাব্বী, সোহেল তাজ, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

  • বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বেতাগী বরগুনা প্রতিনিধি।

    “জ্ঞান যেখান সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সচেষ্ট দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” অনুষ্ঠিত হয়।

    সোমবার (২৯ মে)বরগুনা বেতাগীতে দুর্নীতি দমন কমিশন আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য এই বিষয়ে “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” আয়োজন করা হয়।

    মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখলী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক মোঃ মাইনউদ্দীন।

    বেতাগী সরকারি কলেজ সততা সংঘের সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখলী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় উপসহকারী পরিচালক কামরুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটি বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহাসিন খান , বেতাগী প্রসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য শাহানা পারভীন।

    দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা দুটি দল আংশগ্রহন করেন মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
    এর মধ্যে পক্ষে দলে হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান , মেহেরাফ হাসান ও নবম শ্রেণির মেহেরুন্নেসা মৌ। এবং বিপক্ষ এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিপক্ষ দলের দলনেতা সাবরিনা রিয়া, নবম শ্রেণির উম্মে হাবিবা, দশম শ্রেণির আজিম খান। বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামরুজ্জামান সহকারি শিক্ষক মোকামি মাধ্যমিক বিদ্যালয়।

    প্রতিযোগিতায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় বিতর্কিরা রানার্সআপ হয়েছে এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছে।

    বিতর্ক অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ ও সততা স্টোর পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

  • মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

    মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

    মোংলা প্রতিনিধি:
    মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা রাখেন,
    সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন,
    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস,
    বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজের সাবেক অধ্যক্ষ ঠাকুর দাশ হালদার, প্রমূখ। এ সময় বাজেট পরিকল্পনা সভায়
    শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ বছর ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ৮৬ টাকা আয়, ৩ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৫’শ ৮৬ টাকা ব্যয় ও ১ লাখ ৯ হাজার ৫ শো টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা,(বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের সচিব অপূর্ব কুমার হালদার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদে বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এটি আমার দ্বিতীয় বাজেট ঘোষণা। প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। উদয় শংকর বিশ্বাস বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। এ জন্য আমি আমার সকল মেম্বারসহ আমার ইউনিয়নবাসীর সহযোগীতা চাই। পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনার বিষদ ব্যাখ্যা দেন।

  • পাথরঘাটায় বাস মটরবাইক সংঘর্ষে  নিহত ১

    পাথরঘাটায় বাস মটরবাইক সংঘর্ষে নিহত ১

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:
    বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত কবির হোসেন পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন তার মেয়ে ও জামাতাকে দেখতে তাদের বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেলে রওয়ানা দিলে মঠবাড়িয়া থেকে আসা রাফি এন্টারপ্রাইজ নামের একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে পাশ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

    পাথরঘাটা থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ঘটনার পরেই আমাদের পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাথরঘাটা থানায় কেউ কোন অভিযোগ করেনি।

    অমল তালুকদার
    পাথরঘাটা, বরগুনা

  • বিএনপি জামাতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল ঝালকাঠিতে – আমু

    বিএনপি জামাতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ও বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল ঝালকাঠিতে – আমু

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দিনব‍্যাপী সেমিনার।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু (এমপি )বলেন বিএনপি- জামায়াতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তাদের আমলে এদেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল।
    জঙ্গিবাদ সৃষ্টি করে এর মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল । এখন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাদের এসব কর্মকান্ডের জবাব দেওয়া হবে।

    সোমবার (২৯ মে) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে আছে।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান , পৌর মেয়র ,পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।