Author: desk

  • জমির মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প  ইউএনও-এসল্যিান্ডের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

    জমির মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ইউএনও-এসল্যিান্ডের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

    নাজিম উদ্দিন রানা :
    লক্ষ্মীপুরের রামগতিতে জোরপূর্বক কৃষি জমির মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাটের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে ভূক্তভোগী কার্তিক চন্দ্র অধিকারী এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় কার্তিকের ভাই বিকাশ চন্দ্র অধিকারীও উপস্থিত ছিলেন।

    এদিকে মাটি কেটে নেওয়ার ঘটনার বিচার চেয়ে কার্তিক অধিকারী চলতি বছরের ২ জানুয়ারি হাইকোর্টে আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদের মাধ্যমে রিট দায়ের করেন। এতে ২৫ জানুয়ারি বিচারক কেএম কামরুল কাদের ও মোহাম্মদ আলী বেঞ্চ বিষয়টি ২ মাসের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসককে নির্দেশনা দেন। কিন্তু ৪ মাস অতিবাহিত হলে ও এখনো পর্যন্ত জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ঘটনাটি মীমাংসা করে দেননি। একই দাবিতে গত ১০ মে কার্তিক ফের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। একাধিকবার আবেদন করলেও জেলা প্রশাসক কোন ব্যবস্থা নেননি বলে জানান কার্তিক ও তার ভাই বিকাশ।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জমিদারী প্রথা বিলুপ্তির পর রইছা খাতুন গংদের কাছ থেকে কার্তিক চন্দ্র অধিকারীর দাদা কৃষ্ণ চন্দ্র অধিকারী রামগতির চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর মৌজায় ১০ একর ৩৬ শতাংশ জমি ক্রয় করেন। এসএ খতিয়ানেও কৃষ্ণ চন্দ্রের নামেই জমিটি রেকর্ডভূক্ত হয়। এরপর থেকে তিনি ওই জমির খাজনা পরিশোধ করেছেন। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে কৃষ্ণ চন্দ্রের ছেলে হরিহর অধিকারী ও ইন্দুভোষণ অধিকারী সমান ভাগে ৪ একর ৬০ শতাংশ জমির মালিক হন। হরিহরের মৃত্যুর পর তার জমির মালিক হন ৩ ছেলে কার্তিক, বিকাশ ও কানুলাল। এরমধ্যে ইন্দুভোষণের নামের কিছু জমি খাস খতিয়ানে চলে যায়। এনিয়ে ইন্দুভোষন ২০২০ সালে ৮ নভেম্বর লক্ষ্মীপুর জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

    এদিকে ২০২২ সালে মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী, সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান কাজলের নির্দেশনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. সানা উল্যাহ, চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন, নারী ইউপি সদস্য মনোয়ারা বেগমের স্বামী মামুন মিয়া ও দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি কার্তিকদের ৭০ শতাংশ জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। কিন্তু এ জমি খাস ছিল না। এ জমি তারা বর্গাচাষীদের মাধ্যমে চাষাবাদ করে আসছিলেন। মাটি কেটে নেওয়ার সময় চাষীরা বাধা দিলে তাদেরকে মারধরের হুমকি দেওয়া হয়।

    কার্তিক চন্দ্র অধিকারী বলেন, আমাদের জমিতে ধানসহ বিভিন্ন ফসল চাষ হতো। কিন্তু মাটি কেটে নেওয়ায় ওই জমিটি এখন পুকুরে পরিণত হয়েছে। চাষাবাদ বন্ধ হয়ে গেছে। আমরা এর বিচার চাই।

    রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী জমিটি সরকারি খাস খতিয়ানভূক্ত। খাস জমি থেকে আমরা মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাট করেছি। আমরা মালিকানাধীন কারো জমির মাটি কাটিনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। ওই জমির পাশেই ৭০ টি ঘর নির্মাণ করা হয়। এখন ১৬ ঘরের নির্মাণ কাজ চলছে।

  • জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে সেবা

    জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে সেবা

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    নিয়ম অনুযায়ী ১৭জন জনবল থাকার কথা থাকলেও মাত্র ৮ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে খুড়িয়ে চলছে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)’র নলছিটি শাখা অফিস।

    জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ ওজোপাডিকোর নলছিটি শাখার অধীনে ২০৩ কিঃমিঃ বিদ্যুৎ বিতরণ লাইনের জন্য বিভিন্ন পদে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ৮ জন। নতুন কোন নিয়োগ না থাকায় মাত্র ৮জন জনবল নিয়ে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। বর্তমানে তাদের অধীনে ১৫,২৭১ জন গ্রাহক আছেন যাদের সেবার সুবিধার্থে দৈনিক মজুরীর ভিত্তিতে পর্যাপ্ত শ্রমিক কাজ করার কথা থাকলেও সেখানে আছে মাত্র ১ জন।

    গ্রাহক মেহেদী হাসান জানান,দূর্ঘটনা রোধে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বন্ধ থাকাটাই স্বাভাবিক কিন্তু সেটা চালু করতে তারা অনেক সময় ঘন্টার পর ঘন্টা দেরি করেন। যার কারণে আমাদের প্রত্যহিক কাজে অহেতুক বিঘ্ন ঘটে। এ নিয়ে তাদের কাছে অভিযোগ দেয়া হলেও কোন সূরাহা মেলেনি।

    নলছিটি ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী জানান,জনবল সংকট থাকায় অনেক সময় গ্রাহকরা তাদের কাংখিত সেবা দেরিতে পাচ্ছেন। ঝড় বৃষ্টির মৌসুমে বিতরণ লাইন নিরাপদ রাখতে অনেক ধরনের কাজ করতে হয়। সময়মত আশেপাশের ডালপালা কেটে দিতে হয় আবার ট্রান্সমিটারগুলো নিয়মিত চেক করতে হয়। অনেক সময় ঝড় হওয়ার পর পুরো লাইন চেক করে পূনরায় সংযোগ চালু করতে হয়। অন্যথায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই চেকিংএ সময় বেশি লাগলে গ্রাহকরা মনক্ষুন্ন হন। দ্রুত সেবা দেয়ার জন্য পর্যাপ্ত লোকবল অবশ্যই প্রয়োজন।

    আবাসিক প্রকৌশলী বলেন, জনবল সংকট থাকলেও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। তারপরও কিছু অভিযোগ আছে কারন ভালোর তো শেষ নেই। শূন্য পদে জনবল থাকলে নিশ্চিত ভাবে বলা যায় এসবের সমাধান হয়ে সেবার মান আরও উন্নত হবে। তিনি আরও বলেন,উপজেলার জুরকাঠিতে ৩৩/১১ কেভির একটি উপকেন্দ্র আছে। সেখানে ৪ জন সুইচ বোর্ড এ্যাটেন্ডেন্ট থাকার কথা অথচ একজনও নেই। তারপরও আমরা সীমিত লোকবল দিয়ে চালিয়ে নিচ্ছি। কিন্তু পর্যাপ্ত জনবল পেলে গ্রাহককে আরও ভালো সেবা দেয়া যাবে। এ ব্যাপারে জেলা কর্মকর্তা কে বিষয়টি অবহিত করা হয়েছে।

    জেলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, জনবল সংকটের বিষয়টি আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই শুন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আশাকরি আগামী জুনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।

  • ত্রিশালের কাঁঠালে আ.লীগ নেতা হরমুজ তরফদারের  স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ত্রিশালের কাঁঠালে আ.লীগ নেতা হরমুজ তরফদারের স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মরহুম হরমুজ আলী তরফদারের ২য় মৃত্যুবার্ষীকী উপলক্ষে তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

    মঙ্গলবার (৩০শে মে) বিকেলে কাঁঠাল ইউনিয়নের ঐতিহ্যবাহী ফাতেমা নগর রেলওয়ে ষ্টেশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। সভায় বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ),উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ সামছুদিন, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন। সভায় প্রধান আলোচক হিসাবে প্রয়াত হরমুজ আলী তরফদারের রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি।

    এছাড়াও কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রকির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কবীর রায়হান,হারুন অর রশিদ, এমদাদুল হক,ওমর ফারুক, আব্দুর রশিদ সরকার,মোখলেছুর রহমান সরকার,শরীফ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক-কারুল হাসান নয়ন,আমান উল্লাহ,
    সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন,শেখ মাসুদ রানা,দপ্তর সম্পাদক ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার হাসান অপু,
    সম্মানিত সদস্য ডাঃ আসলাম উদ্দিন, এএসএম মাজহারুল ইসলাম (শাহজাহান মাষ্টার),আব্দুল ওয়াহাব, মরহুম হরমুজ তরফদারের ছেলে জাহাঙ্গীর তরফদার, কামরুজ্জামান মিন্টু ও সোহেল রানা,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়রাসহ সহস্রাধিক মানুষ এসেছিলেন প্রয়াত নেতার স্মরণ সভায়।

    সভায় বক্তারা বলেন, হরমুজ আলী তরফদার ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে একজন নিবেদিত মানুষ। পঁচাত্তরে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের দুঃসময়ে তিনি কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। যে কারণে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দেশের ক্ষমতায় থাকতে অনেক অত্যাচার, নির্যাতন মুখোমুখি হয়েছেন। তবু হাল ছাড়েননি। দক্ষ সংগঠক হিসেবে তিনি কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

  • মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের তিনটি বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

    মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের তিনটি বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে আলআমিন, জনতা ও লামিয়া বেকারীকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মানসম্মত খাদ্যপণ্য তৈরীর নির্দেশনা দেওয়া হয়েছে।

    সোমবার (৩০ মে) দুপুরে পৃথক ৩টি অভিযানে ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় ওই বেকারী মালিকদের।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তিনটি বেকারী পন্য উৎপাদন ও বিপণনে অনিয়ম করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ওই তিনটি বেকারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

    অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমূল হুদা, বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন। ভ্রাম্যমান আদালতের অভিযানে কুমিল্লার মুরাদনগর এলাকার মেসার্স আল আমিন বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় এবং ডিজিটাল ওজন যন্ত্র ভেরিফিকেশন সনদ ব্যতীত বাণিজ্যিক কাজে ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    একইদিন দ্বিতীয় অভিযানে মেসার্স জনতা বেকারী পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    সবশেষ অভিযানেও মেসার্স লামিয়া বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন

    রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে বিজয়ী হয়েছেন নাসির উদ্দিন। তিনি রাজশাহী জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত।
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
    গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
    ওই তালিকায় শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর নাম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা যায়, জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নাসির উদ্দিন শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন। তার এ সাফল্যে রাজশাহীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন।
    গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মুরাদনগরে চাঁদা না পেয়ে দুথপা ভাঙলো সন্ত্রাসীরা

    মুরাদনগরে চাঁদা না পেয়ে দুথপা ভাঙলো সন্ত্রাসীরা

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা প্রতিনিধিঃ
    কুমিল্লার মুরাদনগরে চাঁদা না দেওয়ার অপরাধে কুপিয়ে উত্তম দেবনাথ(৩৭) নামের এক যুবকের দুথপা ভেঙে দেওয়ায় হেলাল ও তার লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। ঘটনার আট দিন পার হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ দিকে ভুক্তভোগীর পরিবার বাড়ি ছাড়া। এলাকায় আতঙ্ক। আহত উত্তম উপজেলার রহিমপুর দড়িকান্দী গ্রামের মৃত সুভাষ দেবনাথের ছেলে।

    বর্তমানে সে ঢাকাস্থ শেরে-ই-বাংলা নগর জাতীয় অর্থপেডিক ও পূর্ণবাসন হাসপাতালের ১২ তলায় ১২৩০ নং কেবিনে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উত্তম দেবনাথ দীর্ঘদিন যাবৎ মাশরুম চাষ করে পরিবারের ভরণপোষণ চালায়। ব্যবসা পরিচালনা করতে হলে স্থানীয় মৃত তালেব আলীর ছেলে হেলাল চৌধুরী (৪৪) ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। উত্তম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর ক্ষুব্ধ হয় হেলাল। গত ২২ মে দিবাগত রাত ১টায় প্রবাসী মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে বাড়ি ফেরার পথে মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে নাত বাড়ির সামনে দেশীয় অস্ত্রসহ পথরোধ করে হেলাল ও তার লোকজন আচমকা উত্তমের উপর হামলা চালিয়ে দুই পা ভেঙ্গে দেয়। পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকা ও ৪৫হাজার টাকা মূল্যমানের স্মার্টফোন ছিনিয়ে নেয়ার কথার উল্লেখ রয়েছে অভিযোগে।

    স্থানীয় ইউপি সদস্য আলামিন বাদশা বলেন, হামলা কারী ডিস হেলাল এখন টাকা কামিয়ে হয়েছেন চৌধুরী হেলাল। টেন্ডার,মাদক ও চাঁদা বাজি করাই হচ্ছে তার পেশা। উত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। তার ব্যবসার উন্নতি দেখে সে দিকে চোখ যায় হেলাল ও তার লোকজনের। দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাম দা দিয়ে কুপিয়ে উত্তমের দুটি পা ভেঙ্গে দিয়েছে তারা। বাম পায়ে অস্ত্রপাচার সফল হলেও ডানপাটা কেটে ফেলতে হবে বলে ডাক্তার জানিয়েছেন। এমন অমানবিক ঘঁনার আটদিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। অপর দিকে তার পরিবাবের লোকজন তাদের ভয়ে বাড়ি ফিরতে পারছে না।

    আহত উত্তম দেবনাথ মুঠো ফোনে বলেন, মামুনকে হাসপাতাল থেকে পরিচর্যা করে বাড়ী আসার পথে হেলাল তার লোকজন নিয়ে আচমকা আমার উপর হামলা করে। কারণ বেশ কিছুদিন ধরে সে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছিলো। তাকে চাঁদা দিতে না পারায়, আমাকে পুঙ্গ করে দিয়েছে। আমার পরিবারে আমি উপার্জনক্ষম ছিলাম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    অভিযুক্ত হেলালের মুঠো ফোন বন্ধ থাকায় এই ঘটনায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, উত্তমকে মেরে পুঙ্গ করে দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    কুমিল্লা।

  • কয়রায়  আইন শৃঙ্খলা কমিটির সভায় সুন্দরবনে বিষ  দিয়ে মাছ শিকার করায় উদ্বেগ প্রকাশ

    কয়রায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করায় উদ্বেগ প্রকাশ

    শেখ সাইফুল ইসলাম কবির সিনিয়র স্টাফ রিপোর্টার: খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এপ্রিল মাসের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গত ৩০ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ কমলেস কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ এবিএমএস দােহা (বিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মােঃ রেজাউল করিম । বক্তৃতা করেন প্রানী সম্পদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মােঃ আনােয়ার হােসেন,জন স্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা গােলাম মােস্তফা, মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তি যােদ্ধা এ্যাড জিএম কেরামত আলী, ইউপি চেয়াররম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম,আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মােঃ জিয়াউর রহমান জুয়েল, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অফিসার শ্যামা প্রসাদ রায়,বানিয়াখালী ফরেস্ট স্টেশন অফিসার একেএম আবু সাহিদ, দুপ্রোকের সভাপতি আবু দাউদ মােল্যা,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মােঃ রিয়াসাদ আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিক্কার আলম, ইউপি সদস্য মহাশিষ সরদার, আঃ সালাম খান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ শিকার করায় উদ্ধেগ প্রকাশ করেন। এবং জুন মাসের ১ তারিখ থেকে আগস্ট এই ৩ মাস সুন্দরবনে মাছ শিকার সহ প্রবেশ নিষিদ্ধ ঘােষনা করা হয়েছে। সভায় সুন্দরবনে অবৈধ উপায়ে যাতে মাছ শিকার না করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানাে হয়।

  • বানারীপাড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানদের অ্যাওয়ার্ড বিষয়ক গাইড লাইন কর্মশালা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানদের অ্যাওয়ার্ড বিষয়ক গাইড লাইন কর্মশালা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা : মঙ্গলবার ৩০ মে সকাল ১০ টায় দিন ব্যাপী বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান, স্কুল ও কলেজ কমিটির সভাপতি, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ অ্যাওয়ার্ড গাইড লাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিচালক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। কর্মশালা পরিচালনা করেন জেলা মাধ্যমিক অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজর জয়শ্রী কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।#

  • বিরামপুর পৌরসভা পরিদর্শনে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-সচিব মাহফুজুর রহমান

    বিরামপুর পৌরসভা পরিদর্শনে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-সচিব মাহফুজুর রহমান

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গ্রিন হাউস নিঃসরণ কমানোর লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-সচিব (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।

    রোববার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি বিরামপুর পৌরসভায় এলে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আককাস আলী। এসময় পৌর পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে কুশল বিনিময় ও সবাইকে মনোযোগ সহকারে দাপ্তরিক কাজ করার পরামর্শ দেন ট্রাস্টের উপ-সচিব (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।

    সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্প পরিদর্শন শেষে উপ-সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ ও বিদ্যুতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং বিদ্যুতের মানউন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিরামপুর পৌর এলাকার এই সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন হচ্ছে। এর সুফল পৌর নাগরিকরা পাবেন।

    পরিদর্শনকালে পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) বিপাশা রায়, সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

    জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে স্কাই

    রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে স্কাই

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    ২৪দিনের মাথায় আবারো রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম, ভি আনকা স্কাই। ভ্যানুটা পতাকাবাহী এ জাহাজটি সোমবার সকাল সাড়ে ৯টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। এরপর দুপুর দুইটা থেকে জাহাজটি হতে শুরু হয় পণ্য খালাসের কাজ। বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনেভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন (শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্ট্যাকচার, ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত ২৮এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এম,ভি আনকা স্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। জাহাজে থাকা ১হাজার ১শ ৪৫ মেট্টিক টন ওজনের ৩শ ৩৯ প্যাকেজের বিভিন্ন পণ্য দুপুর ২টা থেকে খালাসে কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাসকৃত এসব পণ্য আপাতত জেটিতে রাখা হচ্ছে। পরে সড়ক পথে এ পণ্য নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোর জেটিতে।
    এর আগে গত ৬মে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো বিদেশী জাহাজ এম,ভি আনকা সান। আর তারও আগে গত ২৫এপ্রিল রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এম,ভি ইয়ামাল অরলান। এছাড়া ইয়ামাল অরলানের আগে আসে এম,ভি ড্রাগনবল ও এম,ভি কামিল্লা।